Profile

বায়োডাটা নং : 9073

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭১ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সুজানগর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: কারিগর পাড়া, সুজানগর, পাবনা
বর্তমান ঠিকানা সুজানগর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: কারিগর পাড়া, সুজানগর, পাবনা
কোথায় বড় হয়েছেন? পাবনা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসায়ী, একটি লুঙ্গির কারখানার মালিক ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার একটি ছোট ভাই রয়েছে। বর্তমানে সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিষয়ে মাস্টার্স অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার কোনো চাচা বা ফুফু নেই। আমার দুইজন মামা এবং পাঁচজন খালা আছেন। আমার বড় মামা ইসলামী ব্যাংকে কর্মরত এবং ছোট মামা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। আমার পাঁচজন খালাই বিবাহিত। তাঁদের স্বামীরা (খালুরা) বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের যা দান করেছেন, তাতেই আমরা সন্তুষ্ট। আমাদের বাড়িটি সেমি-পাকা টিনশেড (৪৩ শতকের উপর)। আমাদের কোনো আবাদি জমি নেই। তবে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক প্রকল্প এলাকায় প্লট আকারে জমি ক্রয় করা আছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে সেখানে একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার পুরোপুরি ইসলামিক পরিবেশে গড়ে ওঠেনি। তবে দ্বীনের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা রয়েছে। আমার আম্মু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করেন। আব্বু অনিয়মিতভাবে নামাজ আদায় করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে দ্বীনের ওপর দৃঢ়তার সঙ্গে চলার তাওফিক দান করেন। আমীন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ২০২০ সাল থেকে আলহামদুলিল্লাহ ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজই আদায়ের চেষ্টা করি। তবে কখনো কখনো ২–৩ ওয়াক্ত কাজা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ। শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যতটুকু তাওফিক দান করেছেন, ততটুকুই তিলাওয়াত করতে পারি। এখনও শুদ্ধতা আরও উন্নত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ, পড়া হয়েছে এমন কয়েকটি ইসলামী বইয়ের নাম: • আর-রাহীকুল মাখতূম • রাসূলুল্লাহ ﷺ-এর ২৪ ঘণ্টার আমল • ফয়জুল কালাম • বেলা ফুরাবার আগে • প্যারাডক্সিক্যাল সাজিদ (১ ও ২) এছাড়া আরিফ আজাদের বিভিন্ন বই পড়তে ও সংগ্রহে রাখতে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার একটি ব্যক্তিগত লাইব্রেরি রয়েছে, যেখানে ইসলামিক ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বই সংগ্রহ করে রাখি ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, জাহাঙ্গীর আলম স্যার, আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান, শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। জীবনের জন্য যতটুকু প্রয়োজন, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন, তার জন্য সর্বদা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে একটি ছোট ব্যক্তিগত লাইব্রেরি রয়েছে। সেখানে ইসলামিক, গবেষণামূলক ও অন্যান্য জ্ঞানভিত্তিক বই সংগ্রহ করে গুছিয়ে রাখি। বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত বই পড়ার অভ্যাস ছিল। বর্তমানে চাকরি ও গবেষণার ব্যস্ততার কারণে আগের মতো সময় দিতে না পারলেও সুযোগ পেলেই পড়ার চেষ্টা করি। বিশেষ করে ইসলামিক বই পড়তে বেশি ভালো লাগে। গবেষণার প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের সঙ্গে একটি গবেষণাগারে (ল্যাবে) বিভিন্ন গবেষণা ও ফান্ডেড প্রকল্পে কাজ করছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার ৩৮টিরও বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, মোট সাইটেশন সংখ্যা ৫০০ এর অধিক। ভবিষ্যতে উচ্চশিক্ষার অংশ হিসেবে পিএইচডি করার ইচ্ছা রয়েছে এবং গবেষণার মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে চাই, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, পায়জামা, শার্ট, প্যান্ট ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ। ২০২২ সাল থেকে সুন্নতি দাড়ি রেখেছি, মোট ৪ বছর যাবত । এরপর থেকে আর কখনো দাড়ি কাটিনি বা ছোট করিনি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, তেমন নয়। আলহামদুলিল্লাহ, এ ধরনের বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মসজিদে দ্বীনি মজলিসে অংশগ্রহণের চেষ্টা করি। এছাড়া ভবিষ্যতে তাবলিগের জামাতে সময় দেওয়ার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমীন।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি সি.পি. বাংলাদেশ কো. লি. (C.P. Bangladesh Co., Ltd.)-এর বগুড়া শাখায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডভিত্তিক একটি বহুজাতিক (Multinational) কোম্পানি এবং Charoen Pokphand (C.P.) Group-এর অঙ্গপ্রতিষ্ঠান। আমার দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন বৈদ্যুতিক সিস্টেমের পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ ও সমাধান, বৈদ্যুতিক যন্ত্রপাতির নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের বৈদ্যুতিক অবকাঠামোর দক্ষতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করি। পাশাপাশি আমি গবেষণার কাজেও সক্রিয়ভাবে নিয়োজিত আছি। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে সহকারী গবেষক হিসেবে কাজ করছি এবং বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নপ্রাপ্ত (Funded) গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করছি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, উপকরণ বিজ্ঞান, সোলার সেল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছি।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার চাকরি থেকে বার্ষিক আয় প্রায় ৫.৫ লক্ষ টাকা। এছাড়া গবেষণা কার্যক্রম ও বিভিন্ন গবেষণা প্রকল্প থেকে বছরে আনুমানিক ১ লক্ষ টাকা অতিরিক্ত আয় হয়। সব মিলিয়ে আমার মোট বার্ষিক আয় প্রায় ৬.৫ লক্ষ টাকা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তাঁর দানকৃত রিযিকে সন্তুষ্ট থাকার চেষ্টা করি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনার মাধ্যমে হতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনার মাধ্যমে হতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাড়িতে বা চাকরির স্থানে আমার সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বি, না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ, বিয়েকে আমি আল্লাহ তাআলার বিধান এবং রাসূলুল্লাহ ﷺ-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে বিশ্বাস করি। বিয়ের মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা, চরিত্রের হেফাজত, মানসিক প্রশান্তি এবং একটি কল্যাণকর পরিবার গঠন সম্ভব বলে মনে করি। আল্লাহ তাআলা বলেন: "তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।" (সূরা আল-বাকারা, ২:১৮৭) এই আয়াতের আলোকে আমি মনে করি, স্বামী-স্ত্রী একে অপরের সহযোগী, আশ্রয়, সৌন্দর্য ও নিরাপত্তার মাধ্যম। আমার ইচ্ছা, বিয়ে যেন সুন্নাহসম্মত, সহজ-সরল ও বরকতময় হয়। সম্ভব হলে মসজিদে বিয়ে সম্পন্ন করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। গায়ে হলুদসহ ধর্মীয় ভিত্তিহীন বা অপ্রয়োজনীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রতি আমার আগ্রহ নেই। আমি বিশ্বাস করি, বিয়ে যত সহজ ও সুন্নাহসম্মত হবে, ততই তা অধিক বরকতময় হবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "সর্বাধিক বরকতময় বিয়ে হলো সেই বিয়ে, যার ব্যয় সবচেয়ে সহজ ও স্বাভাবিক।" আরও তিনি বলেছেন: "যখন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, যার দ্বীনদারিতা ও চরিত্র তোমাদের সন্তুষ্ট করে, তাহলে তার সঙ্গে বিবাহ সম্পন্ন করো। অন্যথায় পৃথিবীতে ফিতনা ও ব্যাপক বিপর্যয় দেখা দেবে।" (সুনানে তিরমিজি, হাদিস: ১০৮৪–১০৮৫)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-26
উচ্চতা ৫'২" থেকে ৫'.৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা কওমি মাদ্রাসা অথবা দাখিল, এসএসসি/এইচএসসি। অনার্স।
জেলা পাবনা জেলা অথবা পার্শ্ববর্তী জেলা হলে অগ্রাধিকার থাকবে। তবে দ্বীনদারিতা, চরিত্র ও পারিবারিক মূল্যবোধে সামঞ্জস্য থাকলে অন্যান্য জেলাও বিবেচনাযোগ্য, ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা অন্যান্য।
অর্থনৈতিক অবস্থা মধ্যেবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ, আমি একজন দ্বীনদার, উত্তম চরিত্রের এবং তাকওয়াবান জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আন্তরিক চেষ্টা করেন। তিনি যেন আল্লাহভীরু, বিনয়ী, পর্দার ব্যাপারে সচেতন এবং যাবতীয় হারাম সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করে থাকেন। আমার ও আমার পরিবারের প্রতি সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হওয়াকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমি বাহ্যিক লেবাসের চেয়ে অন্তরের তাকওয়া ও আন্তরিক ঈমানকে বেশি মূল্য দিই। তাই কেবল বাহ্যিক পরিচয়ের পরিবর্তে এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি অন্তর থেকে ইসলামের বিধানকে বিশ্বাস করেন এবং তা মেনে চলার আন্তরিক চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, পারস্পরিক বোঝাপড়া, মূল্যবোধ ও দ্বীনি দৃষ্টিভঙ্গিতে কুফু (সামঞ্জস্য) থাকলে তা একটি সুখী দাম্পত্য জীবনের জন্য সহায়ক হবে বলে মনে করি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “নারীদের চারটি বিষয় দেখে বিয়ে করা হয়—তাদের সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনদারিতা। তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দাও; তাহলে সফল হবে।” — সহিহ বুখারি, হাদিস: ৫০৯০ আরও বলেছেন: “যখন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, যার দ্বীনদারিতা ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তাহলে তার সঙ্গে বিবাহ সম্পন্ন করো। অন্যথায় পৃথিবীতে বড় ফিতনা ও ব্যাপক বিপর্যয় দেখা দেবে।” — সুনানে তিরমিজি, হাদিস: ১০৮৪–১০৮৫
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সুজানগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7003

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুজানগর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6576

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুজানগর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6361

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুজানগর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4896

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
সুজানগর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7523

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুজানগর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4134

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুজানগর, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন