| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ, আমি নিজেকে একজন সাধারণ মুসলমান মনে করি, তবুও আমি অসাধারণ স্বপ্ন অর্জন করতে আশা রাখি, আমার চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের যেই উদ্দেশ্য সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন তা যথাসাধ্য পালন করা। আমি এই মিশনে নিজেকে উৎসর্গ করতে চাই। যেনো আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সন্তষ লাভ করতে পারি। নিজের কথা বলতে গেলে আমি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত মানুষ। মিথ্যা বলা,পরনিন্দা করা, হিংসা করা, অহংকার করা, কাউকে গালি দেওয়া, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, কোনো ধরনের খারাপ কাজ করা,লড়াই ঝগড়া করা,উচ্চ স্বরে কথা বলা, কাউকে অসম্মান করা,বাজার কিংবা দোকানে আড্ডা দেওয়া অপছন্দ করি।বড়োদের সম্মান করা,সদা সত্য বলা,যতোটুকু সম্ভব মানুষের উপকার করা, ছোটোদের স্নেহ করা, সুগন্ধি ব্যাবহার করা , পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সদাচরণ করা, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করা খুব পছন্দ করি।ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে ধারণ করবার চেষ্টা করি, কুরআন মাজিদ ও রাসূলে কারীম সাঃ এর দেওয়া সুন্নাহ অনুযায়ী দ্বীনের পথে চলার যথাযথ চেষ্টা করি, যতটুকু জ্ঞান অর্জন করেছি এবং করি তা মেনে চলার চেষ্টা করি, দ্বীনের বিষয়ে কোনো বাড়াবাড়ি নয় ছাড়াছাড়ি ও নয় মধ্যম পন্থায় চলার চেষ্টা করি, আমার রব যদি তাওফিক দান করে আহলিয়ার সাথে হজ্ব উমরাহ্ পালনের নিয়োত করেছি, আমার মহল্লার মহিলা যারা আছেন এরা বেশির ভাগ দ্বীনের বিষয়ে অজ্ঞ আমি এমন স্বপ্ন দেখি যে আমার বাড়ি মহল্লার মহিলাদের জন্য দ্বীনের মারকাজ হবে আমার আহলিয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি কেউ যদি উত্তম জীবন সঙ্গি তালাশ করে এবং দ্বীন পালনের পরিবেশ চায় তহলে আমি তার জন্য রব্বেকারীমের পক্ষ থেকে এক উত্তম নিআ'মাত ইনশাআল্লাহ। আমি চাই আমার রব্বাতুল বাইত হবে আমার জন্য চক্ষু শীতল কারিনি এবং অন্তরের প্রশান্তি। ইনশাআল্লাহ।আমাদের দ্বারা যে সন্তানাদি পৃথিবীতে আসবে তাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ মাতা পিতা বানিয়ে দিন আমীন। আমাদের সন্তান হবে জাতির পথপ্রদর্শক অর্থাৎ মুত্তাকীনদের নেতা বীর মুজাহিদ,এবং মানবতার কল্যাণে অগ্রগামী। আমীন ইয়া রব্বুল আলামীন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দান করেছেন। আমি আমার রবের নিকট আশা রাখি,এবং যথাযথ চেষ্টা দোয়া পরিকল্পনা করে যাচ্ছি, বাদবাকি আল্লাহর ইচ্ছা। তবে আমার পরিকল্পনার চেয়ে আমার রবের পরিকল্পনা সর্বোত্তম। এবং আমি আমার রবের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকবো, নিশ্চয়ই আমার দয়াময় রব আমাকে নিরাশ করবেন না। রব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়া যুর্রিইইয়াতিনা ক্বুর্রতা আ' ইউনিউ ওয়াজআ' লনা লিলমুত্তাক্বীনা ইমামা।আমি আমার সাধ্যমতো মানবতার কল্যাণে কিছু করতে চাই, ইয়াতীম অসহায় মিসকিন দের জন্য কিছু করতে চাই আল্লাহ তাআলা যদি তাওফিক দান করে হে আমার রব আমার মনের নেক মাকছাদ পুরা করো আমীন ইয়া রব্বুল আলামীন। আমি বই পড়তে ভালোবাসি,এবং সাধ্যেরমধ্যে ট্রাভেল করতে, বাড়ির আঙিনায় কীটনাশক ছাড়া সবজি চাষ করা,মুরগী পালন করতে ভালো লাগে। ইত্যাদি।আমার মা বাবার সাথে থাকতে চাই, তাদের এখন শেষ বয়স, তাদের খেদমত করতে পারলে জান্নাতে উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি, ব্যাবসার জগতে লাভ- লোকসান দুটোই স্বাভাবিক। তাই আমি এমন জীবন সঙ্গি চাই, যিনি আমার জীবনের অর্থনৈতিক উথান পতন সহো দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করে সকল অবস্থায় আমার পাশে থাকবেন। আমার নিকট অর্থের চেয়ে পারস্পরিক বোঝাপড়া ও মানসিক শান্তি অধিক মূল্যবান।কাজের বাইরে আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে সত্যিকারের সাচ্ছন্দ্যবোধ করি।আমি পারিবারিক ও সামাজিক ইসলামি মূল্যবোধ গভীরভাবে সম্মান করি এবং সবসময়ই অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি। অর্থ ব্যায়ের ক্ষেত্রে আমার উদার দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি বা আমার পরিবার অপ্রয়োজনীয় কৃপণতায় বিশ্বাস করে না।যদিও সঞ্চয়ের গুরুত্ব স্বীকার করি,তবু আমার বিনিয়োগ এবং ব্যাবসায়িক উদ্যেগের দিকে একটু বেশিই ঝোঁক।আমি শিক্ষা, স্বাস্থ্য এবং অন্য গুরুত্বপূর্ণ খাতে সাধ্যমতো অর্থ ব্যায় করতে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা নিজের জন্য হোক অথবা পরিবারের জন্য। আমার বিলাসবহুল জীবন যাপনের কোনো ইচ্ছে নেই, এমনকি যদি কখনো সামর্থ্য হয়,তবুও আমি আমার প্রয়োজনের মধ্যে জীবন যাপন করতে পছন্দ করি তার চেয়ে বেশি নয়। আমি আমার মাতৃভূমিতেই বসবাস করতে চাই। যদিও কর্মের তাগিদে শহরে বা বিদেশে যাওয়া লাগতে পারে। কিন্তু আমার চূড়ান্ত লক্ষ্য হলো ফিরে এসে দেশেই স্থায়ী বসবাস করা।আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে রাজিখুশি করা।উপর উল্লেখিত সকল কার্যক্রম সবই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করতে হবে যা একা সম্ভব নয়, উত্তম জীবন সঙ্গী থাকলে একে অপরের সহযোগী হয়ে মহা সাফল্য জান্নাতুল ফিরদাউসের আশা করা যায়।ইনশাআল্লাহু তাআ' লা।
|