Profile

বায়োডাটা নং : 9065

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সায়েস্তানগর
বর্তমান ঠিকানা সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সায়েস্তানগর
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ফাজিল(পাস)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা
এখন কোন বর্ষে পড়ছেন? আলহামদুলিল্লাহ প্রথম বর্ষ শেষ।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা কৃষি এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন। বিসিএস নন ক্যাডার। বৈবাহিক অবস্থা: বিবাহিত। পেশা: সহকারী তহশিলদার, ভূমি অফিস। আলহামদুলিল্লাহ তিনিও দ্বীন মেনে চলার চেষ্টা করেন।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য তিনজনই বিবাহিতা এবং গৃহিণী।
চাচা মামাদের পেশা চাচা একজন। তিনি ছোটখাটো চাকরি করেন। মামা ৪ জন। ১/ বড় মামা কলেজের প্রফেসর ছিলেন।কিছুদিন আগে রিটায়ার্ড হয়ে গেছেন। ২/ মেজো মামা কৃষি কাজ করেন। ৩/ সেজো মামা ইবনে সিনা কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতেন। করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ৪/ছোট মামা ব্র্যাক ব্যাংকে চাকরি করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ বসত বাড়ি নিজস্ব। আমাদের প্রায়ই ৪ একর সম্পত্তি আছে।এগুলো বাবা দেখাশোনা করেন এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। আলহামদুলিল্লাহ বাবা এবং ভাইয়ের টাকার সমন্বয়ে সংসার ভালোই চলে। আলহামদুলিল্লাহ সংসারে কোন অভাব নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারের সদস্য সংখ্যা সাতজন। মা বাবা এবং আমরা ভাই বোন পাঁচজন। আলহামদুলিল্লাহ মা-বাবাকে কোনদিন দেখি নাই যে, তারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছেন। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করেন।হজও করেছেন এবং মা গায়রে মাহরাম এর সাথে পূর্ণভাবে পর্দা করার চেষ্টা করেন। এর মানে এই নয় যে, তারা পরিপূর্ণ ইসলামকে মেনে চলেন। বরং তাদের অনেক কমতি ও আছে।তারা ইসলামের অনেক বিষয় আছে যারা আনুগত্য তারা করে না।তবে আশা করা যায় যে, তারা দ্বীন পালনে কোন বাধা দিবে না। আর বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত আদায় করেন। তবে মাহরাম নন-মাহরাম পূর্ণভাবে মেনে চলেন না। অর্থাৎ তারা ঘরের বাহিরে পর্দা করে চলেন কিন্তু ঘরোয়া পরিবেশে পরিপূর্ণ পর্দা করেন না।এমনিতে তারা মিশুক স্বভাবের। আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই পরিপূর্ণ ইসলামকে মেনে চলার চেষ্টা করি এবং তালিম তরবিয়তের মাধ্যমে আমাদের পরিবারকে সংশোধন করার চেষ্টা করি। বিশেষ করে আমরা মাহরাম গায়রে মাহরাম পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি। কারণ কোরআনে আগে পুরুষদেরকে পর্দা করার জন্য আদেশ করেছেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, অবশ্যই। আমি ২০১৬ সাল থেকেই নামাজ পড়া শুরু করি। আলহামদুলিল্লাহ যখন হেদায়েত প্রাপ্ত হয় তখন থেকেই নিয়মিত জামায়াতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ০০-০০ ওয়াক্ত।আলহামদুলিল্লাহ, সাধারণত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি,আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না,আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? অশ্লীলতা এবং শিরকের আখড়া।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/কিতাবুল ঈমান। ২/কিতাবুল আকাইদ। ৩/ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা। ৪/মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। ৫/নেদায়ে তাওহীদ ৬/মিশন ইসলাম ৭/তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল। ৮/ইসলামের নামে জঙ্গিবাদ। ৯/ঈমান সবার আগে। ১০/প্যারাডক্সিক্যাল সাজিদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/মুফতি জসিম উদ্দিন রাহমানি। ২/মামুনুর রশিদ ৩/আবু ইমরান ৪/মাহমুদুল হাসান গুনবী ৫/রফিকুল ইসলাম মাদানী ৬/হারুন ইজহার ৭/তামিম আল আদনানী ৮/আসিফ আদনান ৯/দেলোয়ার হোসেন সাঈদী ১০/মুফতি ইসমাইল হোসেন
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন অন্য আট-দশটা পরিবারের মত আমিও একটি মুসলিম পরিবারের সন্তান। যারা নিজেদেরকে মুসলিম মনে করে। কিন্তু দেখা যায় যে, তারা ইসলামের অনেক কিছু মানে না। হয়তো দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় করে। তবে এটা জানা উচিত যে, শুধু নামাজ, রোজা, হজ্ব, যাকাতের নাম ইসলাম না। এগুলো তো শুধু ইসলামের ভিত্তি। এগুলোর গুরুত্বও কম না। তবে শুধু খুঁটি দিয়ে তো আর ঘর হয় না। ঘরের জন্য আরও অনেক কিছু প্রয়োজন আছে। ঠিক ইসলাম নামক ঘরের জন্যও আরও অনেক কিছু প্রয়োজন আছে। যেমন: দাওয়াত, জিহাদ, বাইয়াত, রিবাত। এছাড়াও আরো অনেক কিছু। যার দ্বারা ইসলাম নামক জীবন ব্যবস্থা পূর্ণতা পেয়েছে। আমি যদিও পরিবার থেকে ঐরকম দ্বীন শিখতে পারিনি।তবে যখন থেকে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি তখন থেকেই আমি ইসলামকে জানতে এবং বুঝতে চেষ্টা করতেছি এবং সে অনুযায়ী চলার চেষ্টা করতেছি। এখন আমি সবকিছু আল্লাহর জন্য করার চেষ্টা করি। আমার শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ এবং স্বপ্ন সবকিছু ইসলামকে ঘিরে। শখ: ইসলামিক বই পড়া, ইসলামকে জানার এবং বোঝার চেষ্টা করা।ভ্রমন করা।এছাড়া তেমন কোনো শখ নেই। পছন্দ-অপছন্দ: দ্বীনদার মানুষদের সাথে মিশতে পছন্দ করি। ইসলামিক লেকচার শুনতে ভাল লাগে।মানুষের উপকার করতে পারলে বিশেষ করে তাকওয়াবান লোকদের উপকার করতে পারলে আনন্দ অনুভব করি।একাকি ইবাদত করতে পছন্দ করি।আল্লাহর কাছে কান্নাকাটি করতে পছন্দ করি।মসজিদে সময় কাটাতে পছন্দ করি।যারা সত্য কথা অবলীলায় বলে দেয় সেসব লোকদের অনেক বেশি পছন্দ করি। আমি সাদামাটা, অনাড়ম্বর জীবন যাপন করতে পছন্দ করি। মানুষকে কষ্ট দেয়া,গালাগালি করা,তুচ্ছ তাচ্ছিল্য করা ইত্যাদি আমি খুব অপছন্দ করি। যৌক্তিক কথা বলার পরও যারা মেনে নিতে চায় না তারা আমার খুব অপছন্দের মানুষ। নন মাহরাম কেউ আমার সাথে এসে কথা বলতে চাইলে আমি খুব বিরক্তবোধ করি।আমাদের ঘরে আসাও আমি পছন্দ করি না চোগলখোরি,গীবত,পরনিন্দা,অহংকার, হিংসা বিদ্বেষ, মিথ্যা বলা ইত্যাদি আমি পছন্দ করি না। জাঁকজমকপূর্ণ জীবন-যাপন আমার পছন্দ না। স্বপ্ন: আমি স্বপ্ন দেখি খিলাফাহ শাসনের। আমি স্বপ্ন দেখি আমার পরিবারের মধ্যে আমাকে দিয়েই জিহাদের পথে পথ চলা শুরু হোক। জালেমের জুলুম।আর অত্যাচারীর অত্যাচার যেন আমাকে দমাতে না পারে।অহংকারীর অহংকার চূর্ণ করার পথে হোক আমাদের পথ চলা।যদিও এই পথ রক্ত পিচ্ছিল এবং কাঁটা বিছানো। তবুও শহীদ হওয়ায় আমার কাম্য।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা-পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, আমি ২০১৬ থেকেই দাড়ি রাখা শুরু করি।আনুমানিক ০৯ বছর যাবত।অর্থাৎ যখন থেকে উঠেছে তখন থেকেই রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি অবশ্যই। তা না হলে কবিরা গুনাহ হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, অবশ্যই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াতি কাজ করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী। যদিও এখন আমার কোনো ইনকাম নেই তবে আলহামদুলিল্লাহ আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ না। খোঁজ নিতে পারেন। এরপর যদি মন চায় তাহলে এগিয়ে আসবেন অন্যথায় দূরে সরে যাবেন। তবে এটা জেনে রাখা উচিত, আমি গায়রতহীন ছেলে নই।পড়াশোনার কারণে আমি এখন আপাতত ইনকাম করছি না।তবে আমি বসে থাকার মত ছেলে নয়
মাসিক আয় ১০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, তিনি রাজি আছেন।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি,অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা যাবে না। তবে দ্বীন শিখার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। হতে পারে সেটা ঘরোয়া পরিবেশে বা বাহিরে দ্বীনি পরিবেশে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? এটা অসম্ভব।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাড়িতে মা-বাবার সাথে। তাই এক্ষেত্রে পিতা মাতার প্রতি অনুগ্রহশীল হতে হবে। তা না হলে সম্পর্ক মজবুত হয় না।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জি না।আল্লাহ এসব কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, আমীন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? “আমি বিয়ে করতে চাই, কারণ এটা আমার প্রভু আল্লাহর নিদর্শন এবং তাঁর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ তাআলা বলেন: ‘তাঁর নিদর্শনসমূহের একটি হলো—তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া।’ — (সূরা আর-রূম, ৩০:২১) আর রাসূল (সা.) বলেন: ‘বিয়ে আমার সুন্নাত। যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।’ — (সহীহ বুখারী ও মুসলিম) বিয়ে আমাকে চরিত্র রক্ষা করতে সাহায্য করবে, হারাম থেকে দূরে রাখবে এবং দ্বীনের অর্ধেক পূর্ণ করবে। আমি চাই একজন জীবনসঙ্গীর সঙ্গে পরস্পরের সহযাত্রী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলতে এবং এমন একটি পরিবার গঠন করতে যারা আল্লাহর কালিমাকে বুলন্দ করতে কাজ করে যাবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'১"-৫'৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা এসএসসি বা এইচএসসি অথবা দাখিল বা আলিম সম্পন্ন হতে হবে।তবে এক্ষেত্রে আবশ্যক হচ্ছে ইসলামের বুঝ থাকা।
জেলা ফেনী, নোয়াখালী, লক্ষীপুর।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা গৃহিণী অর্থাৎ সাংসারিক কাজগুলো ভাল জানা থাকতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রত্যেকটা মানুষেরই প্রত্যাশা অনেক বেশি থাকে সহধর্মিনী পাওয়ার ক্ষেত্রে। আমিও এর থেকে ভিন্ন নয়। তবে আমি ভিন্ন কিছু আশা করি। আলহামদুলিল্লাহ আমি ইসলামকে জেনে বুঝে মানার চেষ্টা করি। তাই আমিও চাই আমার জীবন সঙ্গিনী বা সহধর্মিনী জেনে বুঝে ইসলামে ফিরে আসুক। অন্য আট দশটা পরিবারের মেয়েদের মত হলে ইসলামের জন্য কিছু করা কঠিন। অন্যদের থেকে নিজেকে আলাদা ভাবতে হবে। কারণ জান্নাতে তো যাবে ১০০০ জনের মধ্যে একজন। সুতরাং অন্য ৯৯৯ জন থেকে আমাকে একটু ভিন্ন তো হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহা যে রকম রাসূল সাল্লাল্লাহু সালামকে শত প্রতিকূল পরিস্থিতিতেও আগ্রহ উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছে। যদিও তাদের মাঝে বয়সের অনেক বড় ব্যবধান ছিল। বোঝা যায় বিবাহের মাঝে বয়স এতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো একে অপরকে বুঝা, সাপোর্ট করা, সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং হতাশ না করা। এজন্য কোরআনের স্বামী-স্ত্রীর বন্ধনকে "একে অপরের পোশাক স্বরূপ" বলা হয়েছে। সর্বোপরি, তাকওয়াকে প্রাধান্য দিতে হবে, দ্বীন বিজয়ের স্বপ্ন দেখতে হবে অন্যকে দেখাতে হবে বিশেষ করে সন্তান-সন্ততিকে এবং পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে থাকতে হবে এবং যেকোনো সম্পর্ক আল্লাহর জন্য গড়তে হবে এবং আল্লাহর জন্য ভাঙতে হবে। সবশেষ বলতে চাই যে, কোন মানুষই সব দিক থেকে পারফেক্ট না। আমার অনেক অপূর্ণতা আছে এবং আমার সহধর্মিনীরও থাকবে এটাই স্বাভাবিক। অর্থাৎ আমি পথ থেকে পিছলে যেতে পারি তবে ভিন্ন পথে যাবো না। এই পথ কাটা বিছানো, ফুল বিছানো না।এই পথে চলতে গেলে আমার স্বামী আমার থেকে আলাদা হতে পারে। আমার মা-বাবা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। আমার সবচাইতে কাছের মানুষেরা আমার পর হয়ে যেতে পারে। তবুও এ পথ থেকে সরে যাওয়া যাবে না। এটাই আমার কামনা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সেনবাগ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5027

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1053

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6557

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6233

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6164

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4211

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন