| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ ছোট থেকেই নামাজ পড়া হতো রেগুলার ছিল না। ২০২১ সাল থেকে পাঁচ ওয়াক্ত পড়া হয় আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না। বিষেশ কারনে হয় তবে খুব কম। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ নূরানী মাদ্রাসায় শুদ্বভাবে তিলওয়াত করা শিখা হয়েছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
এলার্জিজনিত কারণে মাঝে মাঝেই সর্দি হয়, বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রিত। এছাড়া উল্লেখযোগ্য কোন অসুস্থ নাই আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
বর্তমানে মাজারে যা যা করা হয় বেশিরভাগই শির্ক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১.কোরআান থেকে নেওয়া জীবনের পার্ট, ২. বেলা ফুরাবার আগে, ৩. তাসাওউফ ও আত্মশুদ্ধি ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১. মিজানুর রহমান আজহারী, ২. আবু তহা মুহাম্মদ আদনান ৩. ডাঃ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ৪. শায়েখ আহমদুল্লাহ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি একজন পাপী বান্দা, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, গুনাহ থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত নিজের নফসের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আমি খুবি নরম স্বভাবের মানুষ কোনো গ্যান্জাম পছন্দ করি না, পরিস্থিতি অনুযায়ী একটু কঠোর মধ্যমপন্থা অবলম্বন করে চলার চেষ্টা করি, সাধারণ জীবন যাপন পছন্দ করি। ব্যক্তিগত জীবনে আমি চুপচাপ থাকা পছন্দ করি, কারন চুপ থাকা এমন একটি ইবাদত ফেরেশতারা কিছু লিখতে পারে না, শয়তান কিছু বুঝে উটতে পারে না, হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ছাড়া কেউ সেটা বুজতে পারেনা। আমি চুপ থেকে যেটা অনুভব করি, নিজের দূঃখ কষ্ট চাওয়া পাওয়া গুলো মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে চাইতে পারি বলতে পারি, দোয়া করার সময় কান্না আসে। কিন্তু দুনিয়ামুখী মানুষদের সাথে বেশি কথা বললে দোয়া করার সময় কান্না কম আসে। আখেরাতমুখী ও জ্ঞানী মানুষদের সাথে সব সময় কথা বলার চেষ্টা করি। দুনিয়া থেকে আখেরাতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ইসলামিক জ্ঞান অর্জন করতে ভালোবাসি, ইসলামিক বই পড়া পছন্দের তবে বিভিন্ন কারণে বেশি পড়া হয়না। গুরাগুরি করতে পছন্দ করি, হাসিখুশি থাকা পছন্দ করি, পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি,পরিবারের সাথে সময় কাটানো পছন্দ করি বিশেষ করে আম্মুর সাথে। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, সব সময় উত্তম চরিত্র ও তাকওয়া অর্জনের চেষ্টা করি। সব সময় নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর সুন্নত অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার উপর সর্বোচ্চ তাওয়াক্কুল ও আস্থা রেখে চলি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা সকাল সন্ধ্যার দোয়া গুলো পাঠ করা খুবই পছন্দ করি। এগুলোর মধ্যে যেকোন একটা কিছু বাদ পরলে ওইদিন নিজের মধ্যে কেমন জানি অস্থিরতা কাজ করে। আমার দ্বারা যেন অন্যের প্রতি জুলুম না হয় সেদিকে খেয়াল রাখি। সবার সামনে কাউকে অপমান করা অপছন্দ করি, অহংকার করা অপছন্দ করি, রিয়া প্রদর্শন করা অপছন্দ করি, দেমাগ দেখানো মিথ্যা বলা এগুলো অপছন্দ করি। স্বপ্ন মা বাবা স্ত্রীকে নিয়ে হজ্জ করা, দ্বীনি পরিবার গঠন করা, দ্বীনের জন্য বড় কোনো অবদান রাখা। সর্বশেষ আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা আমাকে হেদায়েতের উপর অবিচল রাখুক এবং ঐদিন নিজেকে সফল মনে করব যেদিন আমি জান্নাত হাসিল করতে পারব। আমার জীবনের মূল লক্ষ্যই হলো জান্নাত লাভ করা। জান্নাত লাভ করার জন্য দুনিয়াতে যা যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ। ওই ব্যক্তিই তো সফল যে মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে পারল এবং জান্নাতে প্রবেশ করল।
|