Profile

বায়োডাটা নং : 8919

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পীরগঞ্জ, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ভেন্ডাবাড়ী
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয় হল
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন এস এস সি-২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন এইচ এস সি-২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? মাস্টার্স ১ ম সেমিস্টার চলমান
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য 🔸ভাইয়া সবার বড়,বিবাহিত এবং ১ ছেলে আছে(৪ বছর বয়স) 🔸বগুড়া আজিজুল হক কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছে। বর্তমানে আব্বুর সাথে জমিজমা দেখাশোনা করেন এবং আমাদের 'স' মিল আছে সেটা তার দায়িত্ব আছে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য 🔸১।বড় আপু্ এমবিএ সম্পন্ন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান পেশা- সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুলাভাই,এমবিএ সম্পন্ন করেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান পেশা - ব্যবসায়ী 🔸২।মেজো আমি। 🔸৩। ছোট বোন এবার এডমিশন পরীক্ষার্থী
চাচা মামাদের পেশা আমার আব্বু, ৩ ভাই ও ২ বোন। 🔸বড়আব্বু শিক্ষক ছিলেন(দাখিল মাদ্রাসা) , এখন অবসরপ্রাপ্ত, বর্তমানে নিজস্ব জমিজমা দেখাশোনা করেন। 🔸আব্বু মেজো। সেনাবাহিনী তে ছিলেন।এখন অবসরপ্রাপ্ত। বর্তমানে নিজস্ব জমিজমা দেখাশোনা করেন। 🔸ছোট চাচা,সহকারী শিক্ষক(সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) 🔸ফুফু ২ জন বিবাহিত এবং গৃহিণী ▪️মামা ৪ জন : ৩জন চাকরি করেন,ছোট মামা ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহ তা'য়ালা আব্বুকে যথেষ্ট সম্পদ দিয়েছেন।নিজস্ব জমিজমা আছে,পেনশন পান, বাসা ভাড়া ও দোকান ভাড়া দেয়া আছে। এছাড়াও নিজস্ব 'স' মিল আছে। আলহামদুলিল্লাহ স্বচ্ছল পরিবার ও সম্মানিত।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ খুব বেশি প্র্যাকটিসিং ও না আবার খারাপও না। দ্বীনের বুঝ মোটামুটি জেনারেল ফ্যামিলি হিসেবে।প্রাতিষ্ঠানিক দ্বীন শিক্ষায় শিক্ষিত না হওয়ায় কিছু বিষয়ের ঘাটতি তো রয়েছে, আল্লাহ তা'য়ালা তো একমাত্র হেদায়েত দেয়ার মালিক, তার দয়ায় এ ঘাটতিগুলো একদিন পূরণ হবে ইন শা আল্লাহ , নামাজ,রোজা পালনের ক্ষেত্রে সবাই সচেতন।আব্বু মা একসাথে হজ্জ করে আসার পর থেকে সবাই আরো ভালোভাবে ইসলামের সহিত চলার চেষ্টা করে। মা পরিপূর্ণ পর্দা করেন বাইরে গেলে, তালিমে যান(যদিও সময় অনেক কম পান), নন মাহরাম মেনে চলার চেষ্টায় আছেন আলহামদুলিল্লাহ, যদিও তার জন্য অনেকসময় কষ্টের হয়ে যায়। আমার বোনেরাও পর্দার সহিত চলার চেষ্টা করছে, ভাবীও বাইরে গেলে বোরকা পড়েই যান, মাহরাম -ননমাহরাম এখনো মেইনটেইন করতে পারেন না সেভাবে। সর্বোপরি আমার ব্যাপারে সবাই অনেক পজিটিভ এবং সাপোর্টিভ আলহামদুলিল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি,এখন নিয়মিত আলহামদুলিল্লাহ। ২০২১ সাল থেকেই
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা না করার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ঘুমের কারণে মাঝে মাঝে ফজর কাযা হয়ে যায় তবে সাথে সাথেই পড়ে নেয়ার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ, আরো শুদ্ধ ভাবে শেখার চেষ্টায় আছি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাহ,আলহামদুলিল্লাহ তবে আমার ডাস্ট এলার্জির কিছু টা সমস্যা আছে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক, মৃত ব্যক্তি কখনো কারো ভালো বা মন্দ করার ক্ষমতা রাখে না
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। আর রাহীকুল মাখতুম,২। বেলা ফুরাবার আগে, ৩। মা মা মা এবং বাবা,৪। নামাজে মন ফেরানো
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১।ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ),২। শায়খ আহমাদুল্লাহ, ৩। ড.মিজানুর রহমান আজহারী,৪।Mohamed Hoblos
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলতে গেলে সহজ সরল নরম মনের মেয়ে,সাধারণ ভাবে জীবনযাপন করতে পছন্দ করি, সবসময় চাই অন্যের মুখে হাসি ফোটাতে, অন্যের মুখটা সবসময় হাসিখুশি দেখতে। ইন্ট্রোভার্ট ও না আবার এক্সট্রোভার্টও না তবে যার সাথে আন্তরিকতায় আখলাকে মিলে যায় তাকে খুব সহজেই আপন করে নিতে পারি। মানুষের সাথে মিশতে পছন্দ করি। মিথ্যা কথা বলা একদম পছন্দ করি না, যদি কখনো বুঝতে পারি কেউ ধোঁকা দিচ্ছে বা মিথ্যা বলছে তার উপর আমার রেসপেক্ট কমে যায়। আমার আপনজনেরা আমাকে অনেক বিশ্বাস করে আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় অর্জন, আর আজীবন এই বিশ্বাস ধরে রাখতে চাই,আমার কাছে বিশ্বাস এবং ভালোবাসা এই ২ টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। নরম হওয়ার পাশাপাশি একটু অভিমানীও বটে তবে কারো উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না, কেউ কটু কথা বললে তাড়াতাড়ি ভুলার চেষ্টা করি। রাগ প্রতিটা মানুষের ই আছে, আমারো আছে তবে বদমেজাজি বা জেদ টাইপ না। কিছু গুণাবলীর জন্য আমি আমার মায়ের কাছে আজীবন কৃতজ্ঞ।ঝগড়াঝাটি করার অভ্যাস নেই, কথা বলার আগেই তো চোখে পানি পড়া শুরু হয়, কেউ উচ্চস্বরে ধমক দিলে আমার চোখের পানির বাঁধ ভেঙে যায়। অহংকার বা উচ্চ আকাঙ্ক্ষা আমার মাঝে কম দেখেছি আলহামদুলিল্লাহ,যেকোন পরিস্থিতিতে নিজেকে মানায় নেওয়া ও নিজের ভুল সংশোধন করার মানসিকতা রাখার চেষ্টা করি। হিসাব করে খরচ করতে ভালোবাসি তবে প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে কৃপণতা একদম পছন্দ নয়। প্রিয়জনদের হাদিয়া দিতে পছন্দ করি, ছোট কিছু হলেও তাদের দিতে অনেক খুশি লাগে, আব্বু মা কে প্রয়োজনীয় কিছু কিনে দিতে পারলে অনেক খুশি লাগে। মানুষের জন্য কিছু করতে, তাঁদেরকে সাহায্য করতে মন চায় এজন্য আল্লাহর কাছে চাই আমাকে যেন সেই সামর্থ্য দেন বা আমার দ্বারা যেন মানুষের উপকার হয়। ইসলামিক বই কেনা +পড়া,সেলাই করা,রান্না (মোটামুটি),মেহেদী দেয়া, ড্রয়িং, ক্রাফটের কাজ এগুলো আমার শখের কাজ,ক্যালিওগ্রাফি শেখার খুব ইচ্ছে আছে। সবুজ প্রকৃতি অনেক ভালোবাসি এজন্যই হয়তো আল্লাহ তা'য়ালা আমাকে এমন ডিপার্টমেন্ট এ পড়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। পশুপাখি অন্নেক ভালোবাসি, বাড়ি থাকলে তাদের সাথেই আমার অনেক সময় কাটে। হারাম সম্পর্কে কখনো জড়ায় নি আলহামদুলিল্লাহ, দ্বীনের বুঝ পাওয়ার আগে থেকেই ফ্রি মিক্সিং বিষয় টা অনেক অপছন্দ ছিলো,নিজেকে সবসময় আড়ালে রাখতে ভালোবাসতাম, আর আজীবন পর্দার সহিত ই থাকতে চাই। ইচ্ছে আমার, আমি মুসলিম উম্মাহর জন্য কিছু করতে চাই হোক সেটা আমার ইলমের দ্বারা বা উওম নেককার সন্তান এর মাধ্যমে। পরিপূর্ন দ্বীনদার পরিবার গড়তে চাই, একজন বিশ্বাসী,অনুগত, দায়িত্বশীল, চক্ষুশীতলকারী জীবনসঙ্গিনী, উওম পুত্রবধু, আর্দশ মা হতে চাই।প্রতিটা কাজে আল্লাহ তা'য়ালা সন্তুষ্টি অর্জন করতে চাই। নিজে এবং পরিবারের মানুষদের নিয়ে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ যে মুমিনের দল তাদের অন্তর্ভুক্ত হতে চাই, ইন শা আল্লাহ। আব্বু, মা র মুখে গল্প শোনার পর থেকেই নবীজির শহরে(বায়তুল্লাহয়)যাওয়ার ইচ্ছে প্রকট থেকে প্রকটতর হয়েছে,(আল্লাহ আমাকে কবুল করুক) সবশেষে,যেহেতু বায়োডাটা একটা মানুষ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়,একটা পিকচার তৈরী করতে সাহায্য করে মানুষ টা সম্পর্কে, তাই এই অগোছালো হাতে এই কথাগুলি লিখেছি, নিজেকে জাহির করার জন্য একদমই নয়। ****আমার হাইট ৫'১ এর চেয়ে বেশি বলতে গেলে প্রায় ৫'২" র কাছাকাছি,এমন অপশন না থাকায় ৫'১ ই দেয়া হয়েছে। আর গায়ের রঙ বলতে গেলে কেউ বলে শ্যামলা আবার কেউ বলে উজ্জ্বল শ্যামলা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরের বাইরে কালো ঢিলেঢালা বোরকা ও হাত-পা মোজাসহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সাল থেকে আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টায় আছি তবে কঠোরভাবে মানতে চাই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাহ,তবে কখনো কখনো নাশিদ শুনি অবশ্যই মিউজিক ছাড়া
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনের পথে এখনো অনেক নগণ্য বান্দী আমি,পড়াশোনা চলমান, অনলাইনে এক প্ল্যাটফর্মে মুক্বররিরাহ হিসেবে আছি আর মাঝে মাঝে তালীমে যাই
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ এম এস সি ইন এগ্রিকালচার এক্সটেনশন এন্ড এডুকেশন (সেমিস্টার -০১ চলমান)
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই দুনিয়া চাওয়া,পাওয়া আর পূর্ণতার স্থান নয়, পূর্ণতা মিলবে ওই একমাত্র জান্নাতে গেলে আর আমি ওই জান্নাতেই যেতে চাই।আর আল্লাহ তা'য়ালা নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। রাসুল (সা:) বলেছেন, ৪ টি কাজ যে নারী দুনিয়ার বুকে করবে তার জন্য জান্নাতের ৮ টি দরজা খুলে দেওয়া হবে : ১। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ২। রমাদানের সিয়াম পালন করা ৩। স্বামীর আনুগত্য করা ও ৪।লজ্জাস্থানের হিফাজত করা। চারটি কাজের মধ্যে ২ টি কাজই বিয়ে নামক হালাল কাজের সাথে সম্পর্কিত, সর্বোপরি নবীজির সুন্নাত পালনের পাশাপাশি, ফিতনার এই যামানায় বিয়ের মাধ্যমে হালাল এক বন্ধনে আবদ্ধ হতে চাই, একজন বিশ্বস্ত বন্ধু ও সঙ্গী চাই যার মাধ্যমে জান্নাত থাকার এ স্বপ্ন পূর্ণতা পাবে ইন শা আল্লাহ
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-40
উচ্চতা সর্বোনিম্ন ৫'৫"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম স্নাতক
জেলা রংপুর জেলা সদর ও এর আশেপাশে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার/ইন্জিনিয়ার/সরকারি /বেসরকারি /যেকোন(অবশ্যই হালাল পেশা হতে হবে)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, সচ্ছল মানানসই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একটা দীর্ঘ সময় পর আমি আমার রবের অশেষ দয়ায় দ্বীনের বুঝ পেয়েছি আলহামদুলিল্লাহ, সেই থেকে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করছি, একদম জেনারেল লাইনের এবং প্রাতিষ্ঠানিকভাবে দ্বীন শিক্ষায় শিক্ষিত না হওয়ায় এ পথ আমার জন্য অনেকটাই চ্যালেন্জিং এজন্য এমন একজন কেই জীবনসঙ্গী হিসেবে চাই যার নিজের কিছু কমতি থাকলেও দ্বীন পালনের প্রচেষ্টায় র্সবদা সচেতন এবং নিজের স্ত্রীর দ্বীন পালনের ব্যাপারেও সচেতন ও সাহায্যকরী হবে। দ্বীনের ব্যাপারে কোন কম্প্রোমাইজ করার মানসিকতা না থাকুক, তাকওয়ার সহিত প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়ার মনোভাব রাখুক, উওম আখলাক, গায়রতসম্পন্ন (আহলিয়াকে সম্মান দিবেন এবং তার সম্মান রক্ষা করবেন)।মাহরাম-নন মাহরাম কঠোরভাবে মেনে চলেন (বা চেষ্টা চলমান),পরোপকারী , সুন্দর মনের একজন মানুষ, আমি জানি এত গুনের অধিকারী একটা মানুষের পক্ষে হওয়া সম্ভব না আবার আল্লাহ তা'য়ালা চাইলে অসম্ভব ও না, আমি নিজেও এসব গুনের সম্পূর্ণ হক হয়তো আদায় করতে পারি না, চেষ্টা করি সবসময়, তবে এসব গুনের চর্চা করার প্রচন্ড ইচ্ছে থাকুক বা চেষ্টা চলমান আছে, সেটাই চাই! দ্বীনের পথে ক্ষুদ্র এক নগণ্য বান্দী আমি, কিন্তু দ্বীন ইসলামকে সঠিকভাবে জানার ও দ্বীনের পথে থাকার প্রবল ইচ্ছে আমার, এমন একজন সোলমেট ই চাই যিনি দ্বীন পালনের ক্ষেত্রে সবসময় আমার পাশে থাকবেন,সবসময় উৎসাহিত করবেন। দায়িত্ব সম্পর্কে যত্নশীল হবেন, পরিশ্রমী,অন্যের হক আদায়ে সচেতন,বাবা -মার প্রতি যত্নশীল, তাঁদের হক, নিজের স্ত্রীর হক আদায়ে সচেতন , বউয়ের কথায় নিজের মা কে এবং মায়ের কথায় নিজের বউকে কখনো জাজ করবেন না, উভয়ের মতামতকে প্রাধান্য দিবেন, বিচক্ষণতার পরিচয় দিবেন। অহংকার, অতিরিক্ত ইগো না থাকুক, বড় কথা মানুষকে সম্মান দিতে জানবে, মানুষকে বিনয়ের চোখে, ভালোবাসার চোখে দেখবে।আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসবে,তাঁদেরকে সম্মান দিবেন এবং আমিও আমার সর্বোচ্চ দিয়ে আমার স্বামী র পরিবারের সদস্যদেরকে শ্রদ্ধা ও সম্মান দিবো ইন শা আল্লাহ। বাবা মার মতোই আরেক বাবা মা চাই,তাঁদের কাছেও মেয়ের মতোই থাকতে চাই। নিজের জ্ঞান, মেধা শ্রম দিয়ে এই উম্মাহের কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা রাখবে, আর্দশ পিতা হওয়া এবং উওম তরবিয়াতে নিজ সন্তানদের প্রতিপালনে সর্বোচ্চ প্রচেষ্টা রাখবে।রাসুল (সা:) এর সুন্নাহ মোতাবেক নিজের জীবন ধারণ করার ইচ্ছে থাকবে এবং জীবন যাপন করবেন। গান,নাচ, মুভি সিরিজ দেখার অভ্যাস,মারপিট,অশ্লীল ভাষা, কাউকে হেয় করা, ছোট করে দেখা, খোটা দিয়ে কথা বলার অভ্যাস থাকলে দয়া করে যোগাযোগ করবেন না। বিড়ি, সিগারেট, পান খাওয়া, বেশী রাত করে বাড়ি ফেরার (ওযর ব্যতীত) অভ্যাস থাকা যাবে না একজন সুন্দর মনের, একটা বিশ্বস্ত হাত চাই যে আমাকে বুঝবে,যার সাথে আমার এই হালাল সম্পর্ক ঐ জান্নাত পর্যন্ত যেন স্থায়ী হয়। সুখে দুংখে সবসময় আমার পাশে ছায়ার মতো থাকবে,আমাকে সাহস দিবে, অনুপ্রেরণা যোগাবে( অবশ্যই আমার পক্ষ থেকেও তাই পাবেন)।এমন একজন বন্ধু চাই যে সাপোর্টিভ হবে, দ্বীন পালনে কখনো বাধা দিবে না। ভালোবাসার রিযিক হতে চাই,এমন ভালোবাসা চাই যা আল্লাহর কাছে প্রিয়,যে ভালোবাসা আল্লাহ তা'য়ালা র আরো নিকটবর্তী করবে। সর্বোপরি কেউ ১০০% পার্ফেক্ট না, আমি নিজেও না,অনেক ঘাটতি রয়েছে আমার, অপরদিকের মানুষের র ভুল হওয়াই স্বাভাবিক তবে যেকোন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, নিজেদের ভুলত্রুটি সংশোধন ও মাফ করে দেওয়ার মন মানসিকতা রাখার পাশাপাশি বিশ্বাস, ভালোবাসা ও বন্ধু সুলভ সহযোগী মনোভাব সবসময় বজায় রাখুক সেটাই আশা করি
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পীরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6392

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4483

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7251

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4035

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6609

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7659

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন