Profile

বায়োডাটা নং : 7251

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৪′ ৯″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৩৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পীরগঞ্জ, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: জয়ন্তীপুর,খালাশপীর
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মুলাটোল
কোথায় বড় হয়েছেন? গ্রামে ৪ বছর বয়স পর্যন্ত।এরপর আব্বুর জবের সুত্রে রংপুর,কুড়িগ্রাম,দিনাজপুর।মেইনলি রংপুর শহরেই বড় হওয়া।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? প্রানীবিদ্যা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রংপুর সরকারি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ফাইনাল ইয়ার
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে বেসরকারি জব করতেন।বর্তমানে ব্যবসায়ী(ঠিকাদার)রাস্তা,স্কুল,ব্রিজ এসব তৈরীর কাজ সরকার থেকে নিয়ে করে থাকেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে ২০২৬ এ
চাচা মামাদের পেশা বড় আব্বু+চাচা-৪ জন।সবার বড় আব্বু অসুস্থ থাকায় বর্তমানে কিছু করেন না।আগে চাকরি করতেন।তারপরের জন চাকরি করেন।এরপর আমার বাবা ব্যবসা করেন।তারপরের চাচা মেম্বার।এবং সব ছোট চাচা দোকান এবং কৃষিকাজ করেন। মামা ৬ জন।বড় মামা,মেজো মামা চাকরি করেন,এরপরের ২ জন মামা বর্তমানে কৃষিকাজ করেন,আগে চাকরি করতেন,ছোট দুই মামাও চাকরি করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজের বসত বাড়ি গ্রামে।শহরে ভাড়া বাসায় থাকি পরিবার সহ।দাদার সুত্রে পাওয়া জমি এখন ও বন্টন হয় নি।নিজেদের উল্লেখযোগ্য জমি জমা নেই।কিছু জমি কেনার প্রক্রিয়া চলছে এখন ও রেজিস্ট্রি হয় নি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের বাসায় আব্বু ছাড়া সবাই পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।আব্বুর জন্য সবসময় দুয়া করি।হেদায়েতের মালিক তো আল্লাহ।তবে তিনি পরিপূর্ণ ভাবে দ্বীন পালন না করলেও আমাদের দ্বীন পালনে কোনো বাধার সৃষ্টি করেন না বরং সাহায্য করেন।আমার হিফয এ আসাও মুলত আব্বুর ই ইচ্ছা।আম্মু আর বোন ৫ ওয়াক্ত নামাজ পড়ে,পর্দা করে,নফল ইবাদত করে।আমি,আম্মু এবং ছোট বোন নন-মাহরাম মেনে চলি আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ,আনুমানিক ৪ বছর থেকে নিয়মিত ৫ ওয়াক্ত পড়া হয়।এর আগেও নামাজ পড়তাম কিন্তু ৫ ওয়াক্ত হত না
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।২০২১ আমার ডায়াবেটিস ধরা পড়ে।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,"আর আমরা তোমাদের অবশ্যই পরিক্ষা করবো (১)কিছু ভয়,ক্ষুধা এবং ধন-সম্পদ,জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা।আর আপনি সু-সংবাদ দিন ধৈর্য্যশীলদেরকে"।[সুরা আল বাকারা-আয়াত-১৫৫]।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার আরবি শব্দ।বাংলা অর্থ জিয়ারতের স্থান।মাজার একটি সাধারণ কবর মাত্র।কিন্তু আমাদের দেশে মাজার বলতে সাধারণত ওলী-আউলিয়া,পীর-বুজুর্গ দের কবরকেই বুঝানো হয়।মাজারে মান্নত করা,দান করা বা সিজদাহ দেওয়া শিরক।তবে জিয়ারত করা যাবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর-রাহীকুল মাখতূম,তাসাওউফ ও আত্নশুদ্ধি,নফসের বিরুদ্ধে লড়াই,শয়তানের বিরুদ্ধে লড়াই,হিজাব আমার পরিচয়,মা মা মা ও বাবা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর(রহিমাহুল্লাহ) ২.শায়েখ আহমাদুল্লাহ ৩.ড.জাকির নায়েক ৪.মুফতি জুবায়ের আহমাদ হাফি:.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলা অনেক কঠিন কাজ।কেউ ই পারফেক্ট হয় না।আমিও পারফেক্ট নই।চেষ্টা করি নফসের সাথে লড়াই করার।অনেক সময় ইমান আমলে কমতি দেখা দেয়।তখন চেষ্টা করি নিজেকে পরিশুদ্ধ করার।২০২১ এ হেদায়েত পাই আলহামদুলিল্লাহ।হেদায়েত পাওয়ার আগের জীবনেও শালীনতা ছিল।কখনো হারাম সম্পর্কে জড়াইনি আলহামদুলিল্লাহ তবে নন মাহরাম মেইনটেইন এর বিষয়ে পরিপুর্ন জ্ঞান ছিল না।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার দ্বীনে ফিরিয়েছেন।চেষ্টা করি আর ও জানার ও সে অনুযায়ী আমল করার। ছোট বেলায় বাবা মায়ের ইচ্ছা ছিল আমাকে হিফয করানো।পরবর্তীতে সেটা আর হয়ে উঠে নি।২০২২ এর সেপ্টেম্বরে এক বান্ধবীর উৎসাথে আমি সিদ্ধান্ত নেই হিফয করার।আলহামদুলিল্লাহ এখন শেষ দিক থেকে ১১ পারা হিফয সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।১২ পারা চলমান রয়েছে।ইচ্ছা আছে সম্পুর্ন কুরআন বুকে ধারণ করার।আল্লাহর কালাম বুকে ধারণ করার মাঝে অনেক প্রশান্তি আছে।পরবর্তীতে কুরআন নিয়ে আরও অধ্যয়নের জন্য হিফয থাকাটা ইন শা আল্লাহ অনেক উপকারে আসবে।বিয়ের পর এই জার্নিটা অনেক কঠিন যদি না পরিবারের সাপোর্ট থাকে।আমার চাওয়া আমার জীবনসঙ্গীও আমাকে এই ব্যাপারে সাপোর্ট করবেন।আমাকে সাধ্যমতো সহযোগিতা করবেন।ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবেন।সারাজীবন কুরআনের ছাত্রী হয়ে থাকতে চাই। ইসলামিক বই পড়তে পছন্দ করি।প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালো লাগে।প্রাকৃতিক পরিবেশের মাঝেই আল্লাহর নিয়ামত গুলো ভালো ভাবে উপলব্ধি করা যায়।গোছালো থাকতে পছন্দ করি।কাছের মানুষদের হাদিয়া দিতে পছন্দ করি।মানুষকে যথা সাধ্য সাহায্য করতে পছন্দ করি।জেনারেল ব্যাকগ্রাউন্ড হওয়ায় আমার ইসলামের জ্ঞান খুবই সীমিত।ইসলাম সম্পর্কে জানতে চেষ্টা করি এবং সে অনুযায়ী আমল করতে চেষ্টা করি। অনেক সহজেই মানুষের সাথে মিশে যাই।শ্বশুড়-শাশুড়ির সাথে বাবা মায়ের মত সম্পর্ক গড়তে চাই।আমার বাবা-মায়ের ও ছেলে নেই।তিনিও যেন আমার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতন ই দেখেন এটাই চাওয়া।বিশেষ ইচ্ছা আল্লাহ সামর্থ্য দিলে ইন শা আল্লাহ হজ্জ্ব বা উমরাহ করতে চাই। এমন একজন কে চাই যে আমাকে জান্নাতে যাওয়ার পথে সাহায্য করবেন ইন শা আল্লাহ ।আমার ভুল ত্রুটি গুলো আমাকে সুন্দর ভাবে ধরিয় দিবেন।যাতে আমার ভুলগুলো আমি সুধরে নিতে পারি।একে অপরের কাধে কাধ মিলিয়ে,সুখে দুঃখে একে অপরের পাশে থেকে দুনিয়ার সফর শেষ করতে চাই। বি:দ্র:আমার গায়ের রং কি তা আমি ঠিক বুঝতে পারিনা।যারা আমাকে চিনে কেউ বলে শ্যামলা কেউ বলে উজ্জ্বল শ্যামলা কেউ বলে শ্যামলার থেকে একটু বেশি।কেউ যেন প্রতারিত না হয় তাই সিভিতে শ্যামলাই লিখেছি।আর হাইট ও দুইজায়গায় দুইরকম এসেছে।এক জায়গায় ৪'৯ ও এক জায়গায় ৪'১০ এসেছে।স্বচ্ছতার জন্য সিভিতে কম টাই উল্লেখ করেছি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা,হিজাব(কালো),নিকাব,হাত,পা মোজা পড়ি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৩.৫ বছর এর মত
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ অনলাইন এবং অফলাইনে
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাদরাসার খিদমতে আছি আলহামদুলিল্লাহ।চোখের সামনে হারাম কিছু হতে দেখলে বাধা দেয়ার চেষ্টা করি।বুঝানোর চেষ্টা করি।দ্বীন সম্পর্কে নিজে যতটুকু জানি তা আমার আশে পাশের মানুষদের বুঝানোর চেষ্টা করি।বাসায় দ্বীনি আলোচনা করা হয়।মানুষ কে নামাজ,পর্দা সম্পর্কে বলি।অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার তীব্র ইচ্ছা কাজ করে।ভবিষ্যতে করতে চাই ইন শা আল্লাহ
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ একটি স্বনামধন্য অনলাইন মাদরাসায় খিদমতে নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ।দিনে ২-৩ ঘন্টা সময় দিতে হয়। উপার্জন হালাল আলহামদুলিল্লাহ।
মাসিক আয় নির্দিষ্ট না
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? একা একা জান্নাতে যাওয়া অনেক কঠিন।দুনিয়ার এই কঠিন যাত্রায় জান্নাতে যাওয়ার পথে আমি একজন সঙ্গী খুজছি।আমি কখনো নফস বা শয়তানের ধোকায় পড়লে সে আমাকে টেনে তুলবে আর সে পড়লে ইন শা আল্লাহ আমি টেনে তুলবো।মহানবী (সাঃ) এর উম্মতের সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে।দুনিয়াতে সদকায়ে জারিয়া হিসেবে নেক সন্তান রেখে যাওয়ার উদ্দেশ্যে।একজন দায়িত্বশীল মাহরাম পাওয়ার উদ্দেশ্যে।সর্বপরি ফেতনাময় এই পরিবেশে নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৩"-৫'৮"(আবশ্যক নয়)
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজ/আলেম,অনার্স বা সমমান।
জেলা রংপুর,দিনাজপুর,কুড়িগ্রাম,নীলফামারী,সৈয়দপুর ইত্যাদি।রংপুর ও এর পাশ্ববর্তী জেলা প্রাধান্য পাবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসা,চাকরি(হালাল পেশা)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সহীহ আকিদা পোষণ করেন।ইসলামের সকল বিধিনিষেধের প্রতি মনযোগী।উত্তম আখলাকের অধিকারী হওয়ার চেষ্টা করেন।শরিয়তের ওজর ব্যতীত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করবেন।সহিহ ভাবে কুরআন পড়তে পারেন বা না পারলেও পড়তে চেষ্টা করেন,শেখার জন্য ফিকির করে।নফল ইবাদতের প্রতি আগ্রহী।কুরআন ও সুন্নাহ অনুসারী হবে,বিভ্রান্তি থেকে দূরে থাকবে,নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ কে প্রাধান্য দেয়ার চেষ্টা করেন।হানাফি মাজহাব ফলো করেন।যতটুকু জানেন সেটা আমলে পরিণত করার চেষ্টা করেন।তিনি হবেন গায়রত সম্পন্ন।নন-মাহরাম মেইনটেইন করতে আমাকে সর্বোচ্চ সাহায্য করবেন।নিজের ভাই,দুলাভাই,মামা,চাচা ও নন-মাহরাম আত্নীয়স্বজনদের সামনে যাওয়ার জন্য কখনোই বলবেন না উল্টো আমাকে তাদের সাথে পর্দা রক্ষা করতে সাহায্য করবেন।নিজেও নন-মাহরাম মেইনটেইন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।নজরের হেফাজত করার চেষ্টা করবেন।যেকোনো ধরনের নেশা থেকে দূরে থাকবেন।নিরঅহংকারী,মিতব্যয়ী,নম্র,ভদ্র,সৎ ও বিনয়ী হবেন।হালাল ইনকাম সহ জীবনের সবক্ষেত্রে হালাল ও সৎ পন্থা অবলম্বন করবেন।সহজ সরল জীবন যাপন করবে। বিঃদ্রঃ সিভি পছন্দ হলে অবশ্যই আগে ইস্তিখারা করে নিবেন ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পীরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6392

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4483

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4035

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6609

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7659

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11979

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন