Profile

বায়োডাটা নং : 886

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন কালো
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: পশ্চিম লেঞ্জাপাড়া
বর্তমান ঠিকানা , হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: পশ্চিম লেঞ্জাপাড়া
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2020
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2022
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSS
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বৃন্দাবন সরকারি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ রিক্সা চালক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় দুই বোন বিবাহিত
চাচা মামাদের পেশা মামা মৃত চাচারা কৃষক
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ চলাচল মতোই। বাড়ি:নিজস্ব বাড়ির ছাড়া কোনো জমি জামা নেই আলহামদুলিল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলাদা কোনো বাসা বাড়ি নয়!টিনের তৈরি দু'চালা ঘর। যৌথ বাড়ি প্রায় ২০/২২ টা পরিবার এক সাথে। তবে ইনশাআল্লাহ আহলিয়া পর্দায় চলার মতো পরিবেশ করে দিতে সক্ষম। পারিবারিক সদস্য গণ খুব বেশি প্রেক্টিসিং না। তবে আহলিয়ার দ্বীন পালনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আনুমানিক ৪ বা সাড়ে চার বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আনুমানিক ১-২! যদি কখনো হয়ে যায় তবে আদায় করে নিই। আল্লাহুম্মাগফিরলি!
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পরিপূর্ণ ভাবে না! তবে চেষ্টা করছি। বর্তমানেও নিয়মিত কুরআন শিক্ষা ক্লাস করে তাকি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো জিয়ারতের স্থান। এটি হারাম নয়। তবে আমি মাজার জিয়ারতে যাই না। সেখানে স্ত্রী লোকের যাওয়া ও টা আমার পছন্দ না। মাজারে কোনো কিছু চাওয়া/সিজদাহ্ করা শিরক। আমি দেশের ক্ষমতার কেন্দ্রে থাকলে অবশ্যই সকল মাজার বিলুপ্ত করে দিতাম।যেখানে আমার রবের সাথে শিরক করা হয় সেই জায়গা টি ভালো কোনো উদ্দেশ্যও রাখা যাবে না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মা,মা,মা,এবং বাবা,,, নবী জীবনের গল্প,,, প্যারাডক্সিক্যাল সাজিদ,,, দ্যা রিভার্স,,, "বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি" সহ আরো অনেক।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর,,, ড.এনায়েত উল্লাহ আব্বাসী,,, ড.জাকির নায়েক,,,শায়েখ আহমাদ উল্লাহ,,,জামসেদ মজুমদার,,, নোমান আলী খান,,, মাওলানা তারেক জামিল,,,মুফতি ত্বাকী উসমানী,,, মারজান আহমাদ ফুলতলি প্রমুখ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজ, হয়তো আফ্রিকানদের মতো কালো নই কিন্তু কালো!এই গায়ের রং নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার মহান রব কালো'কে আমার জন্য শ্রেয় জানেন তাই আমাকে কালো করেছেন। আলহামদুলিল্লাহ আমি একজন জেনারেলের পড়ুয়া। সাড়া জীবনে কখনোই মাদ্রাসায় পড়ার সুভাগ্য হয় নি। তবে সবাই আমাকে দেখে মাদ্রাসা পড়ুয়া ভেবে ভুল করে। খুব বেশি ধার্মিক নই! অল্প জ্ঞানের অধিকারী। নিজের জ্ঞান অনুযায়ী অতি সামান্যই আমল করি। তবে আরো একটু বাড়ানোর চেষ্টা করি খুব। ফিতনায় ঘেরা এই শহরে পাপের থেকে দুরে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। এবং অতীতে করা পাপ গুলোর জন্য তাওবা করেই চলেছি। আমি বর্তমানে পড়াশোনার পাশাপাশি দুলাভাইয়ের সাথে থেকে তার ব্যবসা পরিচালনা করছি। জীবন নিয়ে আমার বিশাল পরিকল্পনা না থাকলেও যত দিন হায়াত রয়েছে সুন্দর ভাবে চলার উপযোগী সামান্য কিছু পরিকল্পনা রয়েছে।চাকুরী করার কোনো নুন্যতম ইচ্চাও আমার নেই। সফল উদ্যোগতা হওয়ার ভীষণ ইচ্ছা। সেই লক্ষে পা দিয়ে সামনে আগাচ্ছি। হয়তো প্রচুর সুখে রাখতে পারব না। কিন্তু ইনশাআল্লাহ কখনো খারাপ অবস্থায় তাকতে দিব না। নিজের সব টুকু দিয়ে নিজের আহলিয়াকে ভালোবেসে যাব ইনশাআল্লাহ। হয়তো হারামের অর্থ প্রাচুর্যে ডুবিয়ে রাখতে পারব না। তবে হালালের নিশ্চয়তা দিচ্ছি। হালালের সুখ কখনোই হারামে পাওয়া যায় না। সুন্দর গোছালো একটা সুখী পরিবার গড়ার সপ্ন দেখি। পরিবার, বাবা একজন রিক্সা চালক। মা গৃহিণী। দু'বোন আর আমিই। বোনেরা বিবাহিত। বর্তমানে মা,বাবা আর আমায় নিয়ে ছোট্ট একটা সুখি পরিবার। আমার বাবা,মা খুবই ভালো মনের মানুষ। আমার স্ত্রী'কে তারা আমার বোনদের মতোই আগলে রাখবেন।ইনশাআল্লাহ। আমার বোনেরা বিশাল হৃদয়ের অধিকারীনী। আমার জন্য তারা নিবেদিত প্রাণ। আমি পরিবারের চোখের অক্ষিগোলক। আমার পরিবার হয়তো ধার্মিক নয়। কিন্তু দ্বীন পালনে তারা কখনোই বাধা প্রদান করে না। বরং উৎসাহিত করে। আহলিয়ার দ্বীন পালনে আমি সর্বোচ্চ নিশ্চয়তা দিব। পর্দা করার ক্ষেত্রে আহলিয়া কখনোই বাধার সম্মুখীন হবেন না। ইনশাআল্লাহ প্রিয় রঙ- সফেদ এবং কালো প্রিয় ফুল:-বেলী ফুল বলতেই আমার এক অন্যরকম ভালোলাগা।কোনো ফুলকেই অপছন্দ না। প্রিয় লেখকঃ আরিফ আজাদ, হুমায়ুন আহমেদ,মার্জীয়া মীর। প্রিয় বইঃ আর রাহিকুল মাখতুম, আত্ম শুদ্ধিও তাসাউফ, ফেরা সিরিজ,দ্যা রিভার্স তাছাড়া আরিফ আজাদ ভাইয়ের সকল বই। পছন্দের খাবারঃ [টক, মিষ্টি জাতীয় সব খাবারই পছন্দ] তবে মিষ্টি জাতীয় গুলা একটু বেশিই পছন্দের। ঝাল বরাবরই অপছন্দের!তাছাড়া নাবী (ﷺ) এর পছন্দের সকল খাবরই আমার পছন্দ এবং অপছন্দের সকল খাবার অপছন্দ। ভালো দিকঃ শান্তশিষ্ট, নম্রভদ্র। খারাপ দিকঃ অলস,(আরামপ্রিয় ও বলা যায়)অল্পেই কষ্ট পাওয়ার মতো বড্ড বাজে স্বভাব আছে। প্রিয় শখ:- ঘুরাঘুরি- আকাশ দেখা, বৃষ্টিতে ভেজা,নাশিদে ডুবে থাকা,আর তেলাওয়াত শুনা। প্রিয় ইচ্ছে:- স্ব-পরিবারে হজ্ব করা। প্রিয় জায়গা:- কক্সবাজার,রাঙামাটির যে কোনো দর্শনীয় জায়গা। পাহাড়ে ঘেরা আর আকাশের মেঘরাজির কোলাহলপূর্ণ সাজেক। ইচ্ছেঃ নিজের একটা পরিচয় গড়ে তোলা! আর অসহায়,পথশিশু,বয়স্ক-দরিদ্র মানুষদের পাশে দাড়ানো, তাদের জন্য কিছু করতে পারা ইনশাআল্লাহ! সামাজিক কাজ :- পথশিশু নিকেতন ফাউন্ডেশনের অধিনে পরিচালিত "চেতনা স্কুল" শিক্ষক। সহ সমাজ কল্যাণ সম্পাদক, পথশিশু নিকেতন ফাউন্ডেশনের। সদস্য, শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ। সদস্য, শেকর মানবিক ফাউন্ডেশন সদস্য, বিডি ক্লিন বাংলাদেশ তাছাড়া নিয়মিত AB+ রক্ত দাতা আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ৷৷৷
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা/টাউজার+পাঞ্জাবি/টি-শার্ট
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ! কখনোই কাটা হয় নি। আনুমানিক ৫-৬ বছর।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পরিপূর্ণ ভাবে না! তবে চেষ্টা করছি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলো আমি কখনোই পছন্দ করি নাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নিজের পরিবার ও বন্ধুদের দাওয়াত দেই। কেননা আমি সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। তাছাড়া বিভিন্ন সময় মসজিদে আযান দেই। তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত আছি। যেমন ; পথশিশু নিকেতন ফাউন্ডেশন, শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ ও রক্ত দান নিয়ে কাজ করে তাকি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ আমার নিজের একটি টমটম গাড়ি আছে। যেটা ড্রাইভার চালায়।এখান থেকে মাস শেষে ভালো কিছু আয় আসে। পড়াশোনা পাশাপাশি এখন বড় দুলা ভাইয়ের ব্যাবসায়(বালুর ব্যবসা,১০চাকা ২ টা হাইড্রোলিক ট্রাক) সাহায্য করি। হারাম উপায়ে উপাজর্ন কারকে আমি ঘৃণা করি। হালাল ছোট কোনো পেশা'তেও আমার লজ্জা নাই। সরকারি/বেসরকারি চাকরি করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি একজন সফল উদ্যোগতা হতে চাই ইনশাআল্লাহ।
মাসিক আয় ১৫-২০ হাজার টাকা আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? নাহ! তবে তিনি দ্বীনের কোনো খেদমত করতে চাইলে তাতে কোনো আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাব-মায়ের সঙ্গে নিজ বাড়িতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না! এমন কি তারা যদি স্বেচ্ছায় কিছু দিতে চান তাও বারণ। জোর করে কিছু দিতে চাইলেও নাহ!
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজেকে পবিত্র রাখতে! নিজের আর্ধেক দ্বীন পূরন করতে। দ্বীন পালনে নিজের আহলিয়ার সহযোগিতা পাওয়া।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'০০"-৫'৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা নুন্যতম মাধ্যমিক/দাখিল সমমান
জেলা হবিগঞ্জ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত/মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. পাত্রীকে অবশ্যই 'সময়মতো' পাঁচ ওয়াক্ত নামাজী হতে হবে। এবং আমাকেও সাহায্য করবে। ২. পর্দা শুধু বোরকা হিজাবে সীমাবদ্ধ নয়, পাত্রীকে অবশ্যই ‘মাহরাম’, ‘গায়রে-মাহরাম’ মেনে চলার নিশ্চয়তা দিতে হবে। ৩. পাত্রীকে অবশ্যই 'অল্পে তুষ্ট' এ বিষয়ের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে। ৪. বাইরে চাকরি করা নয়, ঘর সংসারী হওয়ার মানসিকতা লালন করা, মোবাইলের প্রতি অনাসক্তি পাত্রীই আমার পছন্দ। ৫. বিয়েটা সমাজের রীতি মেনে নয়, ‘অবশ্যই’ সুন্নতী তরীকায় হতে হবে। উল্লেখ্য,‘সমাজের রীতি মেনে নয়’ বলতে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, পাত্রীকে স্টেইজে সবার সামনে পুতুলের মতো বসানো যাবে না, বেপর্দায়ী হয়ে আসা যাবে না ইত্যাদি এরকম আরও যত আল্লাহর নাফরমানী আছে তা করা যাবে না। ৬.আমার আম্মাজানের সাথে থেকে সংসার পরিচালনা শিখে সুন্দর ভাবে সংসার পরিচালনা করতে হবে। মা-বাবার সাথে তাকার মন মানসিকথা থাকতে হবে। ৭.আমি কখনোই আমার মা-বাবা/বোনদের সাথে অসহনীয় কোনো আচরণ মেনে নিব না। সুতরাং তা থেকে যোজন যোজন দূরে থাকতে হবে ৮.আমাদের সামর্থ অনুযায়ী দরিদ্র প্রতিবেশী /পথশিশু ও অসহয়ায় দের সাহায্য সহযোগিতা করার মানসিকতা তাকতেই হবে। যদি উপরের একটি বিষয়েও পাত্রীর আপত্তি থাকে তবে শুধু শুধু পাত্রী পক্ষের মূল্যবান সময় নষ্ট করতে চাই না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হবিগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4947

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাখাই, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1577

বয়স
25 বছর
উচ্চতা
৫′
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাহুবল, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1485

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুনারুঘাট, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1051

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাখাই, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12140

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7122

বয়স
27 বছর
উচ্চতা
৫′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হবিগঞ্জ, সিলেট
হবিগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন