Profile

বায়োডাটা নং : 7122

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: শায়েস্তাগঞ্জ পৌরসভা
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম:
কোথায় বড় হয়েছেন? হবিগঞ্জ ( ২০০৯ সাল পর্যন্ত বাড়ি থেকেই পড়ালেখা করেছি । ২০০৯ সালের পর থেকে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি , সেখানেই অবস্থান করেছি । ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত হবিগঞ্জে ছিলাম। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ঢাকায় ছিলাম। ২০২৩ সালের শুরু থেকে এই পর্যন্ত মাদিনা মুনাওয়ারায় আছি। আলহামদুলিল্লাহ।)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? হাদিস শরীফ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম মদিনা ইউনিভার্সিটি
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় সেমিস্টার
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসা।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন। সে বিবাহিতা । স্বামী সরকারি চাকুরিজীবী। পাশাপাশি রসায়ন বিভাগে অনার্স চলমান।
চাচা মামাদের পেশা চাচা মামা সবাই ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছেন। কিছু জমি আছে, সেগুলো অন্য লোকে চাষ করে এবং আমাদের অর্ধেক ফসল দেয় । বাজারের পাশে ছোট একটি বাসা আছে, সেটা ভাড়া দেয়া এবং ছোট ২টা দোকান আছে, সেটা ভাড়া দেয়া ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করে ( যদিও আব্বা আম্মা জেনারেল শিক্ষিত।) । ঘরে বাহিরের কোন পুরুষ আসে না। পর্দার জন্য পূর্ণ ব্যবস্থা আছে । (আমি চাই এমন একজন ঘরে আসুক, যার মাধ্যমে আমার আব্বা আম্মা আরো দ্বীন শিখতে পারবে । ঘরটা হবে দ্বীনের মারকায।)
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রাপ্ত বয়স্ক হবার আগে থেকেই। আনুমানিক ২০০৮/৯ থেকে দাদার সাথে শুরু করেছিলাম ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না। (তবে আমার উচ্চতা কম) ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জেয়ারত করা যায় । তবে মাজারে কোন কিছু চাওয়া জায়েজ নেই ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তোমাকে ভালোবাসি হে নবী । শামায়েলে তিরমিযি । পরিশুদ্ধ জীবন। (অধিকাংশ সময় ক্লাসের কিতাব পড়া হয়।)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আব্দুল মুহসীন মুহাম্মাদ কাসিম (হাফি.) । খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.) । আনিসুর রহমান আশরাফী (হাফি.) ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন (একটা তথ্য জানাতে চাই । আমি পরিবারের একমাত্র ছেলে হবার কারণে আব্বা আম্মার কথাকে গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি । উনারা (১বছর আগে) আমার ছুটি শেষ হবার এক সপ্তাহ আগে , উনাদের আত্মীয়ের এক মেয়ের সাথে আমার আকদ করিয়ে দেয় (শুধু মৌখিকভাবে । কাবিন বা কোন কাগজপত্র লিখা হয়নি।) এক সপ্তাহ পরই আমি মদিনায় চলে যাই । সেখানে যাবার পর মেয়ে তার এক ছেলের সাথে সম্পর্কের বিষয়টি জানায় । ছেলেও আমাকে মেসেজে বলেছে এবং অনেক পিকও দেখিয়েছে । বিষয়টি আমি আমার পরিবারে জানানোর পর, পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে , এই মেয়েকে আর আনবে না। তার পরিবারের সাথে বসে আলোচনার মাধ্যমে এটা তখনই সমাধান করা হয় । সিকিউরিটির জন্য আমরা স্টাম্প করে রেখেছি । এই এক সপ্তাহ পর থেকে মেয়ের সাথে আমার কোন প্রকার কথা হয়নি। কোন ধরণের যোগাযোগ হয়নি । আজ পর্যন্তও না। আমি মনে করি, এটা আমার জন্য একটা পরীক্ষা ছিল। হয়তো এর মধ্যেই কল্যাণ আছে। আমি চাই , এই কথাটি জেনেই আমার বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হবে ।) * পছন্দ : আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আনুগত্যকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা । কেননা আমি মনে করি, নাজাত / মুক্তির জন্য সর্বোত্তম পদ্ধতি হলো সুন্নাহ । সরল ও সাদাসিধে পারিবারিক জীবন আমার কাছে পছন্দের । * অপছন্দ : লোকদেখানো যাবতীয় বিষয় অপছন্দ করি । * ইচ্ছে : আল্লাহ তাআলা যেহেতু দয়া করে মদিনা ইউনিভার্সিটি তে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন , সেহেতু নিজেকে এমনভাবে তৈরি করা যেন আমার দ্বারা মুসলিম উম্মাহর উপকার হয় । দ্বীনের জন্য এমন কিছু করে মৃত্যু বরণ করা যেন , কেয়ামত পর্যন্ত মানুষ এর দ্বারা উপকৃত হয় এবং আমাকে তাদের দোয়ায় শামিল রাখে । পরিবার কে এমনভাবে তৈরি করা যেন আমার পরিবার হয় আদর্শ একটি পরিবার। পরিবারের সবাই (আব্বা আম্মা সহ) একত্রে মদিনা মনওয়ারায় থাকতে চাই । সেখানে মৃত্যু বরণ করতে চাই এবং জান্নাতুল বাকীতে ঘুমাতে (দাফন) চাই । সেজন্য দোয়া করছি এবং করবো । পড়ালেখা শেষে সেখানে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। (আল্লাহ তাআলা তাওফীক দিন, আমীন।) * রুচিবোধ : ইসলামসম্মত, মার্জিত ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। অপচয়, অহংকার ও বিলাসিতা থেকে দূরে থেকে সাদাসিধে জীবনকে মূল্য দিই। কোনকিছুতে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি পছন্দ করিনা। * স্বপ্ন : পারিবারিক স্বপ্ন: এমন একটি পরিবার গড়ে তোলা, যা হবে সুন্নাহর আলোয় আলোকিত। যেখানে একে অপরের দ্বীনদারী বাড়াতে সাহায্য করবে এবং আমাদের ঘরটি হবে জান্নাতের একটি টুকরোর মতো শান্তিময়। ব্যক্তিগত স্বপ্ন : একজন ভালো মানুষ ও আদর্শ জীবনসঙ্গী হওয়া। জীবনসঙ্গীকে সাথে নিয়ে ইলমে দ্বীন অর্জন করা এবং যৌথভাবে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় এমন কিছু করা , যেন উম্মাহর উপকার হয় । উম্মাহর জন্য কিছু করতে পারি। দুনিয়ায় হালাল উপার্জনের বরকতে সমাজ ও উম্মাহর কল্যাণে যতটুকু সম্ভব অবদান রাখা( সামান্য হলেও)।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নাতী পোশাক।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ আছে । যখন থেকে দাড়ি উঠেছে, তখন থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না । (এখনো পড়ালেখা করি।)
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন শিক্ষার্থী। তবে স্কলারশিপ হবার বৃত্তির টাকা দিয়ে নিজের চলাফেরা / হাতখরচ এসবে কোন সমস্যা হয় না। আল্লাহ তাআলা যথেষ্ট দেন আলহামদুলিল্লাহ।
মাসিক আয় প্রায় ১৮০০০ টাকা ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি নিশ্চয়ই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ঘরে থেকে হলে সমস্যা নেই। বাহিরে গিয়ে হলে আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আগ্রহ নেই । তবে তেমন পরিবেশ এবং প্রয়োজন হলে উভয়ের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি পিতা-মাতার একমাত্র ছেলে। উভয়েই বাহিরে থাকলে আব্বা আম্মার কষ্ট হবে। উনাদের কাছে রাখতে চাই। (তবে ইউনিভার্সিটি থেকে প্রতি বছরই আমাদের প্রায় ৩ মাসের ছুটি দেয়া হয়। ৯ মাস মদিনা মুনাওয়ারায় আর আর ৩ মাস দেশে থাকা হয়। আশা করছি আব্বা আম্মার সাথে থাকলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ।) আর আল্লাহ তাআলা তাওফীক দিলে মদিনা মুনাওয়ারায় কিছুদিনের জন্য হলেও পরিবারের সবাই একত্রে থাকতে চাই। তবে চেষ্টা এবং দোয়া থাকবে মদিনায় থেকে যাবার। (এটা আমার অন্যতম ইচ্ছে, আব্বা আম্মা সহ পরিবারের সবাই মাদিনা মুনাওয়ারায় থাকা । সেখানে মৃত্যু বরণ করা। জান্নাতুল বাকীতে ঘুমানো (দাফন হবে) । সেজন্য সর্বোচ্চ দোয়া এবং চেষ্টা থাকবে । আল্লাহ তাআলা তাওফীক দিন । আমীন ইয়া রাব্বাল আলামিন ।)
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বি না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে এমন একটি আমল , যার দ্বারা দ্বীন পূর্ণতা পায় । এবং এর দ্বারা অনেক গুণাহের রাস্তা বন্ধ হয় । আমি মনে করি, গুণাহ মুক্ত জীবন দুনিয়া আখেরাত সফলতার জন্য যথেষ্ট।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫" থেকে ৫'২ পর্যন্ত।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা ক্বওমি থেকে হলে দাওরা হাদিস। আলিয়া থেকে হলে আলিম পর্যন্ত বা সমমান।
জেলা হবিগঞ্জ / মৌলভীবাজার / সিলেট / বি-বাড়িয়া / ঢাকা । (যাতায়াত ব্যবস্থা ভালো হলে দূরে হলেও সমস্যা নেই।)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্র। ( স্কলারশিপ হবার কারণে চলার মতো অর্থ দেয়া হয়। তা যথেষ্ট আলহামদুলিল্লাহ।)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
(আমি মনে করি, আমি এমন পাবার যোগ্য নই । তবুও আশা করতে তো দোষ নেই ।) * দ্বীনদারী ও মানসিকতা: যিনি আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) ভালোবাসাকে জীবনের সব সিদ্ধান্তের কেন্দ্রে রাখবেন। ফরয বিধানগুলো নিয়মিত পালনের পাশাপাশি সুন্নাহ সম্মত জীবনযাপনে আগ্রহী হবেন। আধুনিক দুনিয়ার স্রোতে ভেসে না গিয়ে নিজের হিজাব/শালীনতা এবং ঈমানি চেতনাকে সযত্নে আগলে রাখেন এমন মানসিকতা আশা করি। * চরিত্র ও আচরণ: আচার-আচরণে বিনয়ী, সদালাপী, দয়াশীল এবং ধৈর্যশীল হবেন। যিনি রাগ বা সংকটের মুহূর্তেও সুন্নাহর আলোকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের অধিকার ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন। যিনি হবেন ওয়াদুদাহ এবং ওয়ালুদাহ । * পারিবারিক মূল্যবোধ: যিনি পরিবারকে ভালোবাসবেন এবং যৌথ বা একক যেকোনো পারিবারিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মানসিকতা ও সহনশীলতা রাখবেন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার সুন্দর গুণটি যার মধ্যে থাকবে। (আমার আব্বা আম্মাকে নিজের বাবা মা মনে করবে । কারণ আমার আব্বাও বলে যে, আমার ছেলের বউ নয় , আমি আমার একটা মেয়ে চাই । আমার আম্মা এখন পর্যন্ত উমরাহ করেনি । ছেলের বউয়ের সাথে করতে চায়।) * পারস্পরিক বোঝাপড়া: আমি এমন একজন সহযোগী, সহকর্মী, সহযাত্রী চাই, যিনি কেবল দুনিয়ার সঙ্গী নন, বরং আখিরাতের জান্নাতের পথেও আমার সাথী হবেন। ভুলত্রুটিগুলো একে অপরকে ভালোবেসে সংশোধন করে নেব এবং দ্বীনি জ্ঞানার্জন (ইলম অর্জনে) সহ সকল ভালো কাজে একে অপরকে সবসময় অনুপ্রেরণা দেব / সহযোগিতা করবো ইনশাআল্লাহ। * জীবনদর্শন: দুনিয়ার চাকচিক্যের চেয়ে হালাল-হারামের সীমারেখা মেনে চলা এবং অল্পে তুষ্ট থাকার (কানা'আত) মানসিকতা যার থাকবে। কারণ দুনিয়ার শান্তির জন্য অল্পে তুষ্টির গুণটি প্রয়োজন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হবিগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4947

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাখাই, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1577

বয়স
25 বছর
উচ্চতা
৫′
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাহুবল, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1485

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চুনারুঘাট, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1051

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাখাই, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12140

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2255

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, সিলেট
হবিগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন