Profile

বায়োডাটা নং : 8684

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পশ্চিম এস.এম পাড়া, কক্সবাজার পৌরসভা ওয়ার্ড নং -০৫
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ধনিয়ালাপাড়া,দেওয়ানহাট, চট্টগ্রাম
কোথায় বড় হয়েছেন? শৈশব কেটেছে কক্সবাজারের গ্রামের বাড়িতে। দশ বছর বয়সে হিফজ করার উদ্দেশ্যে বাবার হাত ধরে চট্টগ্রামে আসি। সেই যে বাড়ি ছেড়ে বের হলাম, এরপর আর কখনো স্থায়ীভাবে গ্রামে থিতু হওয়া হয়নি; আসা-যাওয়ার মধ্যেই সময় কেটেছে। হিফজ সম্পন্ন করার পর পর্যায়ক্রমে দাখিল, আলিম, অনার্স, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা চট্টগ্রামেই সম্পন্ন করেছি। বর্তমানে কর্মজীবনের সূচনাও হয়েছে এই শহরেই।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.এ. অনার্স ইন দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ (১ম শ্রেণীতে ১ম)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)
পাসের সন 2022
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এম.এ. ইন দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ (রাষ্ট্রপতি স্বর্ণ পদক প্রাপ্ত)[১ম শ্রেণীতে ১ম]
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC).
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত),(চট্টগ্রামের দুটি ঐতিহ্যবাহী আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ) ও খতীব
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী ছিলেন
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য ১)- বড় ভাই; বিবাহিত, হাফেজে কোরআন । চাকরি: আরবী প্রভাষক (খন্ডকালীন), বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবং পাশাপাশি কৃতিত্বের সহিত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ও কামিল (হাদীস) পাশ করেন। ২)-পাত্র ৩)- সেজো ভাই; হাফেজে কোরআন, অনার্স ও ফাজিল অধ্যয়নরত । ৪)- ছোট ভাই; হাফেজে কোরআন,আলিম অধ্যয়নরত ।
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য ১)- বড় বোন; বিবাহিত, গৃহিণী ও প্রবাসী। বর্তমানে সপরিবারে কাতার থাকেন। হাসবেন্ডের পেশা: কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক সেন্টারে দ্বায়ী হিসেবে কর্মরত। তিনি মদীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২)- মেজ বোন; বিবাহিত, গৃহিণী। শিক্ষাগত যোগ্যতা; মাস্টার্স ইন আল হাদিস এন্ড ইসলামীক স্টাডিজ। হাসবেন্ড়ের পেশা: প্রভাষক (ইসলামিক স্টাডিজ), চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ৩)- সেজো বোন; বিবাহিত, গৃহিণী। শিক্ষাগত যোগ্যতা; কামিল (হাদীস) পাশ । হাসবেন্ডের পেশা: সহকারী অধ্যাপক (আরবী), সাহারবীল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং কামিল (হাদীস) সম্পন্ন করেন। ৪)- ছোট বোন; বিবাহিত, গৃহিণী। শিক্ষাগত যোগ্যতা; ফাজিল ১ম বর্ষে অধ্যয়নরত। হাসবেন্ডের পেশা: প্রভাষক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। তিনি আরবী সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
চাচা মামাদের পেশা 💚বাপ-চাচাগণ; ৬জন। ১ম- (মৃত) সরকারি অফিসার ছিলেন। PWD, Cox's Bazar ২য়- হেড টিচার (অবসরপ্রাপ্ত), সৈকত উচ্চ বিদ্যালয়, কক্সবাজার ৩য়-কম্পিউটার প্রশিক্ষক (অবসরপ্রাপ্ত),কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। ৪র্থ- (মৃত) অফিস সহকারী, কক্সবাজার সরকারি কলেজ। ৫ম- পাত্রের পিতা। ৬ষ্ট- প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ঢাকা তেজগাঁও কলেজ, ও প্রাক্তন সহকারী অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা 💚মামাগণ; ৫জন ১ম- প্রাক্তন প্রভাষক (আরবী), শাহ বোগাদাদীয়া ফাজিল মাদ্রাসা ঢাকা । ২য়- ম্যানেজার, বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। ৩য়- ল্যাব টেকনোলজিস্ট, বায়োকেমিস্ট্রি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ৪র্থ- ডিপার্টমেন্ট হেড (HR),কোডেক ৫ম- ডাক্তার
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমার বাবা জীবনে চাইলে অনেক সম্পত্তি অর্জনের করতে পারতেন । কিন্তু তার উল্লেখযোগ্য তেমন কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি নেই। স্থাবর সম্পত্তি বলতে আব্বার রয়েছে দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া সামান্য কিছু জমি (৪-৫ শতক হবে হয়তো) ঠিক জানা নেই। এছাড়া, আমরা যেই বসত ভিটায় থাকি সেখানে প্রায় ২০শতক রয়েছে। আর অস্থাবর সম্পত্তি বলতে আব্বার চাকরির পেনশনের কিছু টাকা জমা আছে। উল্লেখ্য যে, আমার বাবা ব্যক্তিগতভাবে সন্তানদের জন্য স্থাবর-অস্থাবর কোনো সম্পত্তি রেখে যাওয়া কে অপছন্দ করেন। এমনকি ভালোভাবে একটা বাড়িও করতে পারেন নি অথচ তিনি চট্টগ্রামের দুটি বড় আলীয়া মাদরাসার প্রায় ৩০ বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই হাফেজ আলেম।আমার বাবা মদীনা ও আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী একজন আলেম। আমার আম্মা ও ছিলেন মাদ্রাসা পড়ুয়া। তিনি আমাদের হাফেজ আলেম বানানোর জন্য আমৃত্যু পরিশ্রম করে গেছেন। ফলে, আমরা চার ভাই আল্লাহর রহমতে হাফেজ হতে পেরেছি এবং এখন আলেম হচ্ছেন। আর বোনদের হাসবেন্ডরা সবাই আলেম । বোনেরা সবাই মাদরাসায় পড়েছেন। তাদের অধিকাংশই দাখিলের আগেই বিয়ে হয়েছে। ছোট বেলা থেকেই আব্বা তাদের কে পর্দার অভ্যাস করেছেন। আর ছেলেদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তুলেছেন। পরিবারে সবাই দ্বীনী তারবিয়্যাতের মধ্য দিয়ে বেড়ে উঠেছে-আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ। ঠিক কখন থেকে বলতে পারি না। যতটুকু মনে পড়ে ৬-৭ বছর বয়স থেকেই। ১২-১৩ বছর বয়স থেকেই তারাবীহর ইমামতি করে আসছি- আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এক ওয়াক্তও না- আলহামদুলিল্লাহ ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি, না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকে আকবর।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সাধারণত বাংলা বই কম পড়া হয়েছে। বেশিরভাগই আরবী। এরপরও কিছু বাংলা বই এখানে উল্লেখ করছি। তন্মধ্যে কিছু পুরোটা পড়েছি এবং কিছু অর্ধেক যেমন: ১)- কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী আকিদা : শায়েখ ড়. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) ২)-রাহে বেলায়েত (সম্পূর্ণ নয়):শায়েখ ড়. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) ৩)-ইহইয়াউস সুনান (সম্পূর্ণ নয়):শায়েখ ড়. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) ৪)-প্রচলিত ভুল (সম্পূর্ণ নয়): মুফতী আব্দুল মালেক (হাফি) ৫- ফেরা -১ এবং ২ (অনেক আগে পড়েছিলাম পুরো) ৬-নবী জীবনের গল্প (সম্পূর্ণ নয়): আরিফ আজাদ )
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন 🟩দেশীয় পরিমন্ডলে; ১)- শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) ২)- মুফতী আব্দুল মালেক (হাফি.) ৩)- শায়েখ আহমদুল্লাহ (হাফি.) ৪)- শায়েখ ড়. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফি) ইত্যাদি 🟢 বিদেশি পরিমন্ডলে ১)- শায়েখ বিন বায ও ওসায়মিন (রহ) ২)- শায়েখ আব্দুস সালাম আশ শুয়াইইর( হাফি).৩)-শায়েখ ওসমান আল খুমাইছ (হাফি.) ৪)- ড. জাকির নায়েক (হাফি.) ইত্যাদি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ১)-শখ : বেশি বেশি ইলম অর্জন করা। দাওয়াতের কাজ করা। ২)-পছন্দ অপছন্দ: ইসলামী শরীয়তে যা বৈধ সবই পছন্দ আর যা অবৈধ সবই অপছন্দ। ৩)- স্বপ্ন: ফ্যামিলির সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত জুব্বা, টুপি ও পায়জামা পড়ে থাকি। তবে বাড়ির অদূরে কোথাও গেলে পাঞ্জাবি ও পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ যখন থেকেই দাঁড়ি গজানো শুরু হয়েছে। তবে, প্রাকৃতিকভাবে আমার দাড়ি খুবই কম।
টাখনুর উপরে কাপড় পরেন? কখনোই না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ শতভাগ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একদমই না। আলহামদুলিল্লাহ, এসব থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জী, আলহামদুলিল্লাহ। আমার নিজস্ব দুটি দাওয়াতী প্লাটফর্ম আছে। একটা আমার গ্রামে,আরেকটি সীতাকুণ্ড,চট্টগ্রাম কেন্দ্রীক। উভয়টি মিলে প্রায় দুই-আড়াইশ যুবকরা সংযুক্ত আছেন। তবে, আমি নির্দিষ্ট কোন দলের ব্যানারে কাজ করি না। দলাদলি কে আমি খুবই ঘৃণা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ প্রভাষক (খন্ডকালীন), দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগ,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC).
মাসিক আয় আলহামদুলিল্লাহ,যতটুকু আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন তা দিয়ে হালালভাবে পরিবারের খরচের যোগান দিতে পারবো-ইনশাআল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই, এটা আমার উপর স্ত্রীর হক। এই ক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো ধরনের বিন্দুমাত্র অবহেলা থাকবে না- ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জি, পড়াশোনা চলবে। তবে,প্রতিষ্ঠানে নিয়মিত আসা-যাওয়া করে ক্লাস করতে দেওয়া হবে না। ভর্তি থাকবে, পরীক্ষার সময় পরীক্ষা দিবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না। চাকুরী করতে আগ্রহী কোনো পাত্রী দয়া করে যোগাযোগ করবেন না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? প্রথম কিছু বছর গ্রামের বাড়িতে এরপর সামর্থ্য অনুযায়ী কর্মস্থলের আশেপাশে কোথাও বাসা নিয়ে থাকবো-ইনশা-আল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না। এটাকে আমি ও আমার পরিবার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমার বড় ভাইয়ের বিয়েতেও আমার পরিবার পাত্রী পক্ষ থেকে ফার্নিচার ইত্যাদি নেওয়া থেকে বিরত ছিল -আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মানব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহের অন্যতম। বিয়ের মাধ্যমে একজন মানুষ মানসিক ও শারীরিক সর্বদিক দিয়ে পবিত্রতা লাভ করে। এজন্য বিখ্যাত তাবিয়ী হযরত তাওউস (রাহ.) বলেন: لا يتم نسك الشاب حتى يتزوج "বিবাহ না করা পর্যন্ত নেক আমল বা ইবাদতের পূর্ণতা আসে না।"
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'৩" সর্বনিম্ন
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা দাখিল অধ্যয়নরত/দাওরা অধ্যয়নরত (নূন্যতম)
জেলা চট্টগ্রাম জেলা অথবা দক্ষিণ চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রয়োজন নেই। আমার ইনকামই যথেষ্ট হবে ইনশাআল্লাহ
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত পরিবার
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
🟢 আবশ্যিক যোগ্যতা ১- হাফেজা ২- পরিবার শিক্ষিত ও দ্বীনদার হওয়া । (কওমি বা আলীয়া ধারার আলেম ফ্যামিলি অগ্রাধিকার পাবে। বিশেষত, পিতা যদি কওমি বা আলীয়া ধারার বড় কোনো প্রতিষ্ঠানের উঁচু পদবীধারী আলেম হন, তবে তা অধিক অগ্রাধিকারযোগ্য । এছাড়াও পিতা যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ডাক্তার অথবা হালালভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সর্বোপরি, কুফু মিল রেখে পরিবারটি দ্বীনদার বা ইসলামী মূল্যবোধ সম্পন্ন হওয়াটাই মূখ্য উদ্দেশ্য) বি:দ্র: পরিবারের বিষয়টি কুফুর দিকে লক্ষ্য রেখে দয়া করে যোগাযোগ করবেন। কাউকে কষ্ট দেয়া উদ্দেশ্য নয়। বর্তমান বাস্তবতা হলো অধিকাংশ বিয়ে ভেঙ্গে যাওয়ার অন্যতম একটি কারণ হলো পারিবারিক কুফু মিল না রেখে বিয়ে রাখা । ৩)-চট্টগ্রাম জেলা অথবা দক্ষিণ চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা হওয়া। ৪)- নূন্যতম এস.এস.সি /দাখিল/ দাওরা অধ্যয়নরত হওয়া। অনার্স/ফাজিল ২য় বর্ষের উর্ধ্বে অধ্যয়নরত কাউকে যোগাযোগ না করার অনুরোধ থাকবে। ৫)- উচ্চতা সর্বনিম্ন ৫'৩" ৬)- বয়স অনূর্ধ্ব ২১ 🟩 অন্যান্য শর্তাবলী ১)- দ্বীনের বিধান পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখা। বিশেষভাবে পর্দা,সালাত এই দুটি বিষয়ে সর্বোচ্চ কঠোর হওয়া। ২)- তিনি যেহেতু হাফেজা হবেন,তাই প্রতিদিন (শরয়ী ওযরকালীন সময় ব্যাতীত) নূন্যতম দুই পারা কোরআন তিলাওয়াত করতে হবে। ৩)- দ্বীনী জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। সংসারিক কাজকর্ম সেরে নিয়মিত পড়ার টেবিলে কিছু সময় হলে ও বসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করার জন্য পড়ুয়া মায়ের বিকল্প নেই। ৪)- বিয়ে পরবর্তী সময়ে যেন পূর্বের কোনো অবৈধ সম্পর্ক নিয়ে কিছু শুনতে না হয়। তাই, পূর্বে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকলে দয়া করে যোগাযোগ করবেন না। যদিও এখন আপনি ভালো বা দ্বীনদার হয়ে গেছেন। এরপরও এটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। বিয়ে পরবর্তী সময়ে এমন কিছুর সত্যতা পাওয়া গেলে পরিণতি খুবই ভয়াবহ হবে। আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ৫)- সর্বদা দাওয়াতী কাজের মানসিকতা লালন করতে হবে। হাসবেন্ডকে এই ব্যাপারে সহযোগিতা করা ও উৎসাহিত করা। 📌 সর্বশেষ এটাই বলি, শরীয়তসীদ্ধ যে কোনো বিষয়ে তিনি আমার নিকট থেকে সর্বোচ্চ উদার,কোমল,বন্ধুসুলভ আচরণ পাবেন। অন্যদিকে শরীয়ত নিষিদ্ধ বিষয়ে তিনি আমাকে ক্ষিপ্র, কঠোর হৃদয়ের মানুষ হিসেবে পাবেন। আমি ও একইভাবে আমার জীবনসঙ্গীনীর নিকট এই ধরনের আচরণ প্রত্যাশা করি। দ্বীন হবে তার নিকট কোমলতা ও কঠোরতার মাপকাঠি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কক্সবাজার সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4064

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4254

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5656

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5728

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8512

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7682

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কক্সবাজার সদর, কক্সবাজার, চট্টগ্রাম
কক্সবাজার জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন