| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ আলহামদুলিল্লাহ। আনুমানিক ২০ বছর পূর্ব থেকে হতে পারে । আল্লাহু আলম। কোন ব্যক্তি বেঁচে থাকলে এবং বিবেক বুদ্ধি ঠিক থাকলে যে কোন অবস্থাতেই তার উপর নামাজ ফরজ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আনুমানিক ২-১ ওয়াক্ত কাজা হতে পারে শুধু ফজরের ওয়াক্ত ঘুম সঠিক সময়ে না ভাঙ্গার কারণে। তবে এ কাজা নামাজ কিছু সময়ের মধ্যেই পড়ে দেয়া হয় আলহামদুলিল্লাহ। এভাবেই নিশ্চিত করে তো বলা যায় না। কম বেশিও হতে পারে। আল্লাহু আলম। নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করা নিষেধ করা হয়েছে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি আমার জানামতে শুদ্ধ। আরো শুদ্ধ করে ,সুন্দর করে পড়ার চেষ্টা করি ।আল্লাহু আলম।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহুম্মা বারিক লাহু।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে সিজদা করা বা কিছু চাওয়া শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আল কোরআন, 'রিয়াজুস সালেহিন' শুরু করেছি, এরপর ইনশাআল্লাহ 'বুলুগুল মারাম' পড়ার নিয়ত আছে। এছাড়াও অন্যান্য বই পড়েছি এবং পুরো বই পড়া না হলেও ,কিছু কিছু অংশও পড়া হয়েছে , কিছু কিছু করা হয়েছে। মূলত বেশিরভাগই সহিহ হাদিস শুনা হয়েছে বাংলাদেশ এবং সৌদির প্রসিদ্ধ আলেমদের মুখ থেকে আলহামদুলিল্লাহ। এবং দেখা হয়েছে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ, প্রফেসর ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রফেসর মুখতার আহমেদ, প্রফেসর আবু বকর যাকারিয়া, এছাড়াও সৌদি অনেক আলেম গন এর বাংলা ডাবিং শোনা হয়েছে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নতুন কিছু আবিষ্কার করা, অজানা জিনিস জানার চেষ্টা করা, জীবন ঘনিষ্ঠ নতুন নতুন হাদিস জানতে পারাটা আমার শখ। সত্য বলা ন্যায়ের পক্ষে কথা বলা আমি পছন্দ করি। যারা দ্বীনকে আঁকড়ে ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে তাদের আমার পছন্দ। সবচাইতে অপছন্দের বিষয় হচ্ছে মিথ্যা। কেউ মিথ্যা বা ধোঁকাবাজি করলে , অকৃতজ্ঞতা করলে সেটা খুবই অপছন্দনীয়, কেউ নিয়মিত নামাজ না পড়লে সে ব্যক্তি আমার অপছন্দ, বেপর্দা নারী, মোবাইলে আসক্ত নারী এবং অভিভাবককে ও মুরুব্বিদেরকে সম্মান করে না এমন নারী আমার অপছন্দ। যারা অন্যের ক্ষতি করে বা অন্যের হক নষ্ট করা আমার অপছন্দ। সুন্দর পরিপাটি , গোছানো, পরিশ্রমী থাকা আমার ভালো লাগে। স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আল্লাহ যাতে দুনিয়াতে সম্মানের সাথে ঈমানের সাথে জীবন পরিচালনা করান এবং ঈমানের সাথে মৃত্যু দেন ইনশাআল্লাহ।
|