Profile

বায়োডাটা নং : 8495

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মাজড়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দক্ষিন বাড্ডা (Home Office থাকায় বেশীর ভাগ সময় গ্রামের বাড়িতে থাকা হয় এখন)
কোথায় বড় হয়েছেন? গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc. Engg. in Computer Science and Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুলনা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত শিক্ষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য মৃত, ১ বছর ১০ মাস বয়সে মারা গেছেন
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার বোন আমার থেকে ১৮ মাসের বড়। তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন (বিসিএস ৪১তম, নন-ক্যাডার)। বোনের জন্য উপযুক্ত পাত্র খোঁজা হচ্ছে।
চাচা মামাদের পেশা চাচাঃ ১। কিছুই করেন না। ২। English medium স্কুলের শিক্ষক। ৩। ব্যাবসা করেন। মামাঃ ১। বিসিএস ক্যাডার (মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী প্রকল্প পরিচালক) ২। ধর্মীয় শিক্ষক (বাংলাদেশ আর্মি)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমরা স্বচ্ছল ও সম্মানিত পরিবার। গ্রামে আমাদের নিজস্ব একতলা বাড়ি রয়েছে এবং এর পাশাপাশি গ্রামে ১.৫ একরেরও বেশি জমি রয়েছে, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, ভালো। আমরা সকলেই ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করি। যদিও আব্বু সম্পূর্ণভাবে মাহরাম ও নন-মাহরামের বিধান অনুসরণ করেন না, কিন্তু আমি ও আমার বোন সর্বোচ্চ চেষ্টা করি এই বিধান মেনে চলতে, আলহামদুলিল্লাহ। উল্লেখযোগ্য যে, এ বিষয়ে আব্বু আম্মু আমাদের কখনো এইসব ব্যপারে বাধা দেননি, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। ছোট বেলা থেকে অনিয়মিত পড়া হতো। আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে নিয়মিত পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, হয়না সাধারণত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, চেস্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মূলত কেউই রোগের ঊর্ধ্বে নয়। কিছু ছোটখাটো সমস্যা আছে যেমন অ্যালার্জি, মাঝে মাঝে চশমা পরা ইত্যাদি। এমনিতে আলহামদুলিল্লাহ, কোন বড় রোগ আছে বলে আমার জানা নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জিয়ারতের স্থান। এছাড়া প্রচলিত যাবতীয় আক্বীদা ও মানত সংশ্লিষ্ট কাজকর্ম সম্পূর্ণ ভ্রান্ত এবং শির্কের অন্তর্ভুক্ত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন খুব একটা বই পড়া হয় না, প্যারাডক্সিক্যাল সাজিদ-১ পড়তেছি, এছাড়াও প্যারাডক্সিক্যাল সাজিদ-২, আর রাহীকুল মাখতূম এবং রাহে বেলায়াত বই গুলা কিনেছি, ইনশাআল্লাহ পড়ব।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, মতিউর রহমান মাদানী, মুফতি মেনক। এছারাও যেকোনো আলেম কুরআন সুন্নাহ মোতাবেক কথা বললে তাদের লেকচার গুলাও শুনা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম, আমি একজন সাধারণ মানুষ, সরল জীবনযাপনই আমার কাছে শান্তি ও স্বস্তির উৎস। জাঁকজমক, অহেতুক আড্ডা বা অর্থহীন কথাবার্তা আমার পছন্দ নয়। আমি অপচয় ও অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকার চেষ্টা করি এবং জীবনের প্রতিটি নিয়ামতের যত্ন নিতে সচেষ্ট থাকি। আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা আছে—আল্লাহ্র সৃষ্টি এই অপরূপ পৃথিবীকে দেখা। যদিও এখনো ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি, তবে ইনশাআল্লাহ বিয়ের পর জীবনসঙ্গীনীর সাথে সেই স্বপ্ন পূরণ করব। আমার দৃঢ় ইচ্ছা, আমরা একসাথে দ্রুত পবিত্র হজ্জ সম্পন্ন করব। আমি সময়ের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করি এবং সময়ের কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করি। অহংকারী মানুষ এবং লোকদেখানো কাজ আমার কাছে পরিত্যাজ্য। সবচেয়ে বড় কথা, আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজেকে একজন উত্তম মুসলিম হিসেবে গড়ে তুলতে—যাতে আমার প্রতিটি কাজ আল্লাহ্র সন্তুষ্টির পথে হয় এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি। উল্লেখ্য, আমি গ্রামেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ এতে আমার দৃষ্টি সংরক্ষণ ও ইমান রক্ষা সহজ হয়, আলহামদুলিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, ২০২২ সাল এর শেষের থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, চেস্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বন্ধু এবং আশেপাশের মানুষদের ইসলামের দিকে আনার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি Enosis Solution কোম্পানিতে Principal Software Engineer । আলহামদুলিল্লাহ, হালাল উপার্জন।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষ। তবে ইসলাম সম্পর্কে জানার জন্য পড়াশোনা করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো, ইনশাআল্লাহ আমার স্ত্রীকেও সেখানে রাখব।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে সকল নবী ও রাসূলগনের সুন্নাহ। বর্তমানের বিভিন্ন ফেতনা থেকে বাচঁতে ও অর্ধেক দ্বীন পরিপূর্ণ করতে বিয়ের বিকল্প নাই। বিশেষ করে দ্বীনের পথে আরও এগিয়ে যেতে দ্বীনদার জীবনসঙ্গীনী প্রয়োজন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'২"-৫'৬"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক পড়াশোনা করছেন(শেষ বর্ষ বা ৩য় বর্ষ) বা সম্পূর্ণ হয়েছে।
জেলা গোপালগঞ্জ বা এর আসেপাশের জেলা হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, উচ্চ-বিত্ত। আমাদের পরিবারের সাথে মানানসই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন উত্তম দ্বীনদার, পরহেজগার ও তাকওয়াবান জীবনসঙ্গিনী কামনা করি, যিনি সর্বদা মহান আল্লাহ্র অসন্তুষ্টিকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকবেন। জীবনের যে কোনো পরিস্থিতিতে ইসলামের বিধি-বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি হবেন আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু—যাকে আমি সবসময়, সব পরিস্থিতিতে পাশে পাব। তিনি আমাকে ইসলামের নিয়ম-কানুন মানতে আরও উৎসাহিত করবেন, আমার প্রতিটি বিষয়ের প্রতি যত্নশীল হবেন, এবং আমার বাবা-মা ও বোনকে যথাযথ শ্রদ্ধা করবেন। আমার কাঙ্ক্ষিত জীবনসঙ্গিনীকে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সঠিকভাবে পর্দা পালন করতে হবে এবং মাহরাম-নন-মাহরামের বিধান মেনে চলতে হবে। তিনি হারাম ও হালাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখবেন এবং ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। তিনি স্বামীর হকের প্রতি যত্নবান হবেন, এবং তার মা-বাবা ও আত্মীয়স্বজনের সাথে সদাচরণ ও হক আদায় করবেন। সর্বোপরি আমি মহান আল্লাহ্র কাছে দোয়া করি— "হে আল্লাহ্, আমাকে এমন জীবনসঙ্গিনী ও সন্তান দান করুন, যারা আমার জন্য চক্ষু শীতলকারী হবে, যাদের দিকে তাকালে আমার হৃদয় ও নয়ন প্রশান্ত হবে।" আমিন। বিশেষ দ্রষ্টব্য: দেখে এবং কথা বলে ভালো লাগার বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাশিয়ানী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1303

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5965

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7037

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11921

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7947

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6327

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
গোপালগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন