Profile

বায়োডাটা নং : 11921

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নোয়াপাড়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বনশ্রী
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০২২
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পিতা মূলত একজন ব্যবসায়ী। তিনি মাছের খামার ও পোল্ট্রি ফার্মের ব্যবসার সঙ্গে যুক্ত। ফার্মের পার্শ্ববর্তী জমিতে মৌসুমি সবজি চাষও করা হয়। খামারের দৈনন্দিন কার্যক্রম ও পরিচর্যার জন্য কর্মচারী নিয়োজিত রয়েছে। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পোল্ট্রি ফার্মটি মাসিক চুক্তির ভিত্তিতে ভাড়া দেওয়া হয়েছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড় বোন — বিবাহিত, বর্তমানে ঢাকায় বসবাসরত। ২. ছোট বোন — অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা চাচার পেশা: ১. Linux Pathshala Limited-এ কর্মরত। চাচীর পেশা: ১. অধ্যক্ষ (Principal), মহিলা কলেজ। মামাদের পেশা: ১. বড় মামা — ব্যবসায়ী। ২. মেঝ মামা — Essential Drugs Company Limited (EDCL)-এ কর্মরত। ৩. সেজো মামা — RFL Group-এ কর্মরত। ৪. ছোট মামা — আশা (ASA)-তে RM (Regional Manager) পদে কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পিতা মূলত একজন ব্যবসায়ী। তিনি মাছের খামার ও পোল্ট্রি ফার্মের ব্যবসার সঙ্গে যুক্ত। ফার্মের পার্শ্ববর্তী জমিতে মৌসুমি সবজি চাষও করা হয়। খামারের দৈনন্দিন কার্যক্রম ও পরিচর্যার জন্য কর্মচারী নিয়োজিত রয়েছে। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পোল্ট্রি ফার্মটি মাসিক চুক্তির ভিত্তিতে ভাড়া দেওয়া হয়েছে। কৃষিকাজের জন্য প্রায় ৮ বিঘা কৃষিজমি রয়েছে। পাশাপাশি ঢাকা–খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমি রয়েছে, যেখানে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে কিছু করার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনি অনুশাসন ও পর্দার বিষয়টি গুরুত্বের সঙ্গে পালন করার চেষ্টা করা হয়। বড় বোন বিবাহিত এবং তিনি পর্দা মেনে চলেন। ছোট বোন নিয়মিত বোরকা ও হিজাব পরেন। আম্মুও বোরকা ও হিজাব পরেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরিবারের সদস্যরা মাহরাম ও নন-মাহরামের বিষয়েও যথাসম্ভব শরিয়াহসম্মতভাবে চলার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, ২০২৪ থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-৩ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহ অলিদের মজার জেয়ারত করা যাবে। কিন্তু মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. রুহের সফর। ২. এক নজরে কোরআন। ৩. হতাশ হবেন না
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. শায়খ আহমাদুল্লাহ। ২. মিজানুর রহমান আজহারী। ৩. আল্লামা মুফতি আবদুল মালেক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি সাদামাটা ও পরিমিত জীবনযাপন করতে পছন্দ করি। স্বভাবে কিছুটা ইন্ট্রোভার্ট; কথা বলার চেয়ে শুনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অপ্রয়োজনীয় কথা, তর্ক-বিতর্ক ও ঝগড়া এড়িয়ে চলি। পরিবারের প্রতি দায়িত্বশীল এবং কাছের মানুষদের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। প্রকৃতি, গাছপালা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ভালোবাসি। জটিলতা এড়িয়ে সহজ-সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করি। অহংকার, মিথ্যা ও কথা-কাজের অমিল অপছন্দ করি। বাসার তৈরি খাবার পছন্দ করি; বিরিয়ানি প্রিয়। ধূমপান বা কোনো ধরনের নেশার অভ্যাস নেই। সর্বাবস্থায় আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল রাখার ও ধৈর্য ধারণের চেষ্টা করি। জীবনকে আখিরাতের প্রস্তুতির একটি সুযোগ হিসেবে দেখি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আহলিয়াকে সঙ্গে নিয়ে হজ পালনের ইচ্ছা রয়েছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পাজামা, ফুল স্লিভ শার্ট, প্যান্ট
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ২০২৪
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? কর্পোরেট সেক্টরে কর্মরত থাকার কারণে কর্মক্ষেত্রে সবসময় মাহরাম ও নন-মাহরামের বিধান পুরোপুরি মেনে চলা সম্ভব হয় না। তবে ব্যক্তিগতভাবে ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করি এবং বিশেষভাবে দৃষ্টি হেফাজতের বিষয়ে সচেতন থাকি। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আরও পরিপূর্ণভাবে দ্বীনের পথে পরিচালিত করার চেষ্টা করছি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ Working in a renowned real estate company in Dhaka. Designation: Executive (IT & Digital Marketing) Corporate office: Gulshan-1, Dhaka-1212 Income Source 100% Halal
মাসিক আয় আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনসাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? স্ত্রী চাইলে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সাধারণভাবে বিয়ের পর স্ত্রীকে চাকরি করার প্রয়োজন মনে করি না। তবে ভবিষ্যতে বিশেষ প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হলে, পারিবারিক সম্মতি ও সহিহ পর্দা বজায় রেখে শিক্ষকতা কিংবা উপযুক্ত কোনো পেশা/ব্যবসা করার বিষয়ে পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বর্তমানে ঢাকায় কর্মস্থলকেন্দ্রিকভাবে বসবাস করি। বিয়ের পর পরিস্থিতি ও কর্মসংস্থানের বিষয় বিবেচনা করে নিজস্ব বাড়ি অথবা কর্মস্থলের সুবিধাজনক স্থানে স্ত্রীকে নিয়ে বসবাস করার পরিকল্পনা রয়েছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিবাহ করতে চাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্ধেক দ্বীন পূর্ণ করতে, চরিত্র হেফাজত করতে এবং একজন জীবনসঙ্গীর মাধ্যমে মানসিক প্রশান্তি ও পারস্পরিক সহযোগিতা লাভ করতে, ইনশাআল্লাহ। আমার কাছে বিবাহ শুধু পার্থিব জীবনের একটি সম্পর্ক নয়; বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম এবং রাসূলুল্লাহ ﷺ-এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। স্বামী-স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল থেকে ভালোবাসা, সম্মান, বিশ্বস্ততা ও দ্বীনি অনুশাসনের মাধ্যমে একটি সুন্দর পরিবার গড়ে তুলবে—এটাই আমার কাছে বিবাহের মূল উদ্দেশ্য। হাদিস: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যখন কোনো ব্যক্তি বিবাহ করে, তখন সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে। অতএব, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে।” বিবাহ রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ এবং একটি পবিত্র আমানত—তাই পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ ও আল্লাহভীতির সঙ্গে দাম্পত্য জীবন পরিচালনা করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'০" - ৫'৬"
গাত্রবর্ন ফর্সা
পেশা জেনারেল বা কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী, এইচ.এস.সি সমমান, অনার্স অধ্যয়নরত।
জেলা গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলান , ঢাকা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী অথবা পর্দা রক্ষা করে যেকোনো হালাল পেশাজীবী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি দুনিয়ার পাশাপাশি আখিরাতকে সর্বাধিক গুরুত্ব দেবেন এবং আল্লাহভীরু ও দ্বীনদার হওয়ার চেষ্টা করবেন। চরিত্রবান, সৎ, দায়িত্বশীল ও পারিবারিক মূল্যবোধসম্পন্ন হওয়াকে বিশেষভাবে গুরুত্ব দিই। পারিবারিক বিষয়ে বিচক্ষণতা ও পরামর্শের মানসিকতা থাকবে এবং ভুল-ত্রুটি হলে পরস্পরকে দোষারোপ না করে সুন্দরভাবে বুঝিয়ে সংশোধনের সুযোগ দেবেন—এমন একজন সঙ্গী প্রত্যাশা করি। এছাড়াও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যেসব বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করি— ১. সততা, বিশ্বস্ততা ও পারস্পরিক ভরসা ২. একে অপরের প্রতি সম্মান ও মর্যাদাবোধ ৩. সুন্দর যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া ৪. একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সহানুভূতিশীল মনোভাব ৫. দায়িত্বশীলতা ও পারিবারিক দায়িত্ববোধ ৬. উভয় পরিবারের প্রতি সম্মান ও পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ৭. ভালোবাসা, যত্ন ও মানসিক সমর্থন সর্বোপরি, এমন একটি সম্পর্ক প্রত্যাশা করি যেখানে দুজন একে অপরের শান্তি, সহযোগিতা ও দ্বীনের পথে চলার সহায়ক হবেন এবং একসঙ্গে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাশিয়ানী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1303

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5965

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8495

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7037

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7947

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6327

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাশিয়ানী, গোপালগঞ্জ, ঢাকা
গোপালগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন