Profile

বায়োডাটা নং : 8431

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: উপজেলা মসজিদ পাড়া
বর্তমান ঠিকানা হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: উপজেলা মসজিদ পাড়া
কোথায় বড় হয়েছেন? এসএসসি পর্যন্ত নিজ এলাকায় এরপর ঢাকাতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Marine Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (প্রি সি- বাংলাদেশ মেরিন একাডেমি)
এখন কোন বর্ষে পড়ছেন? Internship
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার বাবা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতের সাথে সম্পৃক্ত। তিনি বর্তমানে উপজেলা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একটি দাখিল মাদ্রাসার সুপার হিসেবে শিক্ষাক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। তিনি দ্বীনী শিক্ষা, ইমামতি এবং সমাজের কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য একজন ছোট ভাই আছে। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আলহামদুলিল্লাহ, আমার দুই বোন আছেন। বড় বোন অনার্স সম্পন্ন করেছেন, বিবাহিত এবং বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন। ছোট বোন মাস্টার্স সম্পন্ন করেছেন, বিবাহিত এবং বর্তমানে আমেরিকায় স্বামীর সাথে বসবাস করছেন।
চাচা মামাদের পেশা ১ম চাচা: ইন্তেকাল করেছেন (মরহুম)। ২য় চাচা: ভূমি জরিপ ও জমি পরিমাপ-সংক্রান্ত কাজে নিয়োজিত আছেন। ৩য় চাচা: কৃষিকাজের সাথে সম্পৃক্ত। মামা: একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের নিজস্ব প্রায় দুই বিঘা গাছের বাগান এবং পাঁচ বিঘা আবাদি/কৃষি জমি রয়েছে। বর্তমানে পরিবারের কোনো উল্লেখযোগ্য ব্যবসা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ বিদ্যমান। আমার বাবা একজন ইমাম এবং তিনি কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন। আমার মা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, পর্দা পালন করেন এবং সুন্নত অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করেন। আমার ভাই-বোনেরাও নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, পর্দার বিধান মেনে চলেন এবং দ্বীনের বিভিন্ন মেহনত ও কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে মাহরাম-নন মাহরামের বিধান মেনে চলার চেষ্টা করে এবং পারিবারিক পরিবেশে ইসলামী আদর্শ ও মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ২০১৫ সাল থেকে আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না সাধারণত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. রিয়াদুস সালেহীন ২. ফাযায়েলে সাদাকাত ৩. প্যারাডক্সিক্যাল সাজিদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ২. ড. মিজানুর রহমান আজহারী ৩. আসিফ আদনান ভাই
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি সরল ও সাদাসিধে জীবনযাপন পছন্দ করি। মনের কথা ও মুখের ভাষা এক রাখার চেষ্টা করি এবং যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পরিবার আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বাবা-মা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজনদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং পারিবারিক সময় উপভোগ করতে ভালো লাগে। আমার শখের মধ্যে রয়েছে ইনোভেশন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, নতুন কিছু শেখা এবং নতুন উদ্যোগ নিয়ে চিন্তা-ভাবনা করা। কোনো সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা এবং সৃজনশীল কাজের মাধ্যমে উপকারে আসতে পারলে ভালো লাগে। পেশাগতভাবে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পৃক্ত থাকলেও প্রযুক্তি, উদ্ভাবন এবং বাস্তব জীবনে কাজে লাগে এমন ধারণা নিয়ে চিন্তা করতে আগ্রহী। দ্বীনদার মানুষের সান্নিধ্য পছন্দ করি এবং ইসলামি ইতিহাস, বিশেষ করে মুসলিম বীর ও মনীষীদের জীবন পড়তে ভালো লাগে। কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান অর্জন এবং নিজের আমল-আখলাকের উন্নতির চেষ্টা করি। মিতব্যয়ী জীবনধারায় বিশ্বাস করি এবং অপ্রয়োজনীয় ভোগ-বিলাস বা অপচয় পছন্দ করি না। পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পিতভাবে জীবন পরিচালনা করতে পছন্দ করি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার দীর্ঘমেয়াদি প্রভাব ও উপকারিতা বিবেচনা করার চেষ্টা করি। প্রয়োজন ছাড়া বাইরে সময় কাটানো, উদ্দেশ্যহীন আড্ডা, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা এবং অনর্থক বিনোদনে সময় নষ্ট করা আমার অপছন্দ। আমি শান্ত, পারিবারিক ও অর্থবহ জীবনযাপনকে বেশি মূল্য দিই। ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতে গেলে, একজন দ্বায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, যাতে নিজের জীবনে দ্বীনকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের কাছে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার সামান্য মাধ্যম হতে পারি। এছাড়া এমন একটি সমাজ বা দেশে বসবাসের ইচ্ছা রাখি, যেখানে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহভিত্তিক বিধানকে সম্মান করা হয় এবং দ্বীনের উপর চলা তুলনামূলকভাবে সহজ হয়। সর্বোপরি, এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি দ্বীনকে জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে আগ্রহী, পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে একসাথে চলার মানসিকতা রাখেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অধিকাংশ সময় সুন্নাহসম্মত পোশাক পরিধান করি। তবে প্রয়োজন ও পরিবেশ অনুযায়ী অফিসিয়াল, ফর্মাল বা স্পোর্টস পোশাকও পরিধান করি। সর্বক্ষেত্রে ইসলামী আদব বজায় রাখার চেষ্টা করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, সুন্নতি দাড়ি রয়েছে। প্রায় দেড় বছর ধরে দাড়ি রেখেছি । বায়োলজিক্যাল কারণে দাড়ি তুলনামূলকভাবে ছোট ও হালকা।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, দ্বীনের বিভিন্ন মেহনতের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তাবলীগের মেহনতের সাথে যুক্ত আছি এবং তিন চিল্লা সম্পন্ন করার তাওফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এছাড়াও As-Sunnah Trust এর কিছু কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইসলামী সংগঠন ও দ্বীনি উদ্যোগের সাথেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও কাজ করে থাকি।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, পেশায় আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বর্তমানে ইন্টার্ন ইঞ্জিনিয়ার হিসেবে Hanif Maritime Ltd.-এ কর্মরত আছি এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য দেশের বাইরে অবস্থান করছি। আমার উপার্জন আলহামদুলিল্লাহ হালাল এবং বৈধ পেশার মাধ্যমে অর্জিত। একইভাবে বিদেশে থাকা কালিন খাদ্যের ক্ষেত্রেও যথাসাধ্য হালাল-হারামের বিধান মেনে চলার চেষ্টা করি এবং হালাল খাবার গ্রহণের ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি। মেরিন পেশার স্বাভাবিক নিয়ম অনুযায়ী জাহাজে কর্মরত থাকার কারণে বছরের একটি অংশ দেশের বাইরে সমুদ্রে দায়িত্ব পালন করতে হয় এবং বাকি সময় দেশে পরিবারের সাথে অবস্থান করা হয়। সাধারণত বছরের প্রায় অর্ধেক সময় বিদেশে এবং অর্ধেক সময় দেশে কাটে। পেশাগত জীবনে সততা, দায়িত্বশীলতা এবং দক্ষতার সাথে কাজ করার চেষ্টা করি। পাশাপাশি দ্বীনের বিধান মেনে চলা, হালাল উপার্জন এবং হালাল জীবিকা ও খাদ্য গ্রহণের মাধ্যমে জীবন পরিচালনাকে গুরুত্ব দিই।
মাসিক আয় বর্তমানে ইন্টার্ন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকায় মাসিক আয় প্রায় ৫০,০০০ টাকা। এটি ইন্টার্নশিপকালীন বেতন। আলহামদুলিল্লাহ, মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় ইন্টার্নশিপ সম্পন্ন হওয়ার পর আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ, পেশাগত অগ্রগতি ও অভিজ্ঞতার সাথে ভবিষ্যতে আয়ের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব স্ত্রী যেন ইসলামী শরীয়াহ অনুযায়ী পর্দা পালন করতে পারেন, এমন একটি পরিবেশ ও সহযোগিতা নিশ্চিত করতে। তবে বিষয়টি জবরদস্তির নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা ও দ্বীনি চর্চার মাধ্যমে একসাথে দ্বীনের উপর চলার প্রত্যাশা রাখি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জি, ইনশাআল্লাহ। দ্বীনি ও দুনিয়াবি—উভয় ধরনের উপকারী পড়াশোনাকে উৎসাহিত করি। শরীয়াহসম্মত পরিবেশ ও পারিবারিক দায়িত্বের সাথে সামঞ্জস্য রেখে স্ত্রী চাইলে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? প্রাথমিকভাবে স্ত্রীকে চাকরি করার প্রয়োজন হবে না বলে মনে করি। তবে যদি তিনি শরীয়াহসম্মত পরিবেশে, পর্দা ও পারিবারিক দায়িত্ব বজায় রেখে কোনো উপকারী কাজে যুক্ত হতে চান, তাহলে পারস্পরিক আলোচনা ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, বিয়ের পর স্ত্রীকে আমাদের নিজস্ব বাড়িতে নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে। পেশাগত কারণে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে বছরের একটি অংশ দেশের বাইরে দায়িত্ব পালন করতে হয় এবং বাকি সময় দেশে অবস্থান করি। আমার অনুপস্থিতিতে স্ত্রী যেন স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও পারিবারিক সহযোগিতার মধ্যে থাকতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দিই। সে সময় তিনি চাইলে নিজের বাবা-মায়ের কাছেও কিছু সময় অবস্থান করতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন, কর্মস্থল, পারিবারিক পরিস্থিতি এবং উভয়ের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে আলাদা বাসস্থানের ব্যবস্থাও করা যেতে পারে। আমি বিশ্বাস করি, সংসার পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই উত্তম। তাই ভবিষ্যৎ পরিস্থিতি অনুযায়ী উভয়ের জন্য সর্বোত্তম ও কল্যাণকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মূলত রাসূলুল্লাহ ﷺ-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, নিজের চরিত্র ও দৃষ্টির হেফাজত এবং দ্বীনের উপর পরিপূর্ণভাবে চলার উদ্দেশ্যে বিয়ে করতে চাই। বিয়েকে দ্বীনের অর্ধেক, তাই এই মহান ইবাদতকে গুরুত্বের সাথে দেখি। আমার কাছে বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়; বরং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের জন্য একজন দ্বীনদার জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে চলার একটি পবিত্র অঙ্গীকার। এমন একটি পরিবার গঠন করতে চাই, যেখানে কুরআন-সুন্নাহকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করা হবে, পরস্পরের হক আদায় করা হবে এবং একে অপরকে আল্লাহর পথে চলতে সহযোগিতা করা হবে। সর্বোপরি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, একটি শান্তিপূর্ণ দ্বীনদার পরিবার গঠন এবং নেক সন্তানদের মাধ্যমে উত্তম উত্তরাধিকার রেখে যাওয়ার নিয়তেই বিয়েকে দেখি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'১"-৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি বা এইচএসসি, স্নাতক বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হলে ভালো হয়। তবে শিক্ষাগত যোগ্যতার চেয়ে দ্বীনদারিতা, উত্তম চরিত্র, পর্দার প্রতি যত্নশীলতা এবং পারিবারিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দিই।
জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, যশোর, মেহেরপুর, পাবনা এবং ঢাকা জেলার পাত্রীর পরিবার হলে ভৌগোলিক ও পারিবারিক যোগাযোগের দিক থেকে সুবিধাজনক হবে। তবে জেলা আমার কাছে মুখ্য বিষয় নয়। দ্বীনদারিতা, চরিত্র, পারিবারিক মূল্যবোধ ও মানসিকতার মিল থাকলে বাংলাদেশের যেকোনো জেলার পাত্রী বিবেচনা করতে আগ্রহী, ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমার প্রত্যাশা, স্ত্রীকে সংসারের আর্থিক দায়িত্ব পালনের জন্য চাকরি করতে হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হালাল রিযিকের উত্তম ব্যবস্থা করবেন—এই তাওয়াক্কুল রাখি। তবে তিনি যদি চিকিৎসক হন বা এমন কোনো শরিয়াহসম্মত ও পর্দা বজায় রেখে করা যায় এমন পেশায় নিয়োজিত থাকতে চান, তাহলে পারস্পরিক পরামর্শ ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তা ইতিবাচকভাবে দেখা হবে। সর্বোপরি, পেশার চেয়ে তাঁর দ্বীনদারিতা, তাকওয়া, উত্তম চরিত্র ও পারিবারিক মূল্যবোধকেই অধিক গুরুত্ব দিই।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত পরিবার হলে ভালো হয়। তবে অর্থনৈতিক অবস্থার চেয়ে দ্বীনদারিতা, পারিবারিক মূল্যবোধ, আখলাক এবং পারস্পরিক বোঝাপড়াকে অধিক গুরুত্ব দিই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম একজন তাকওয়াবান, আল্লাহভীরু ও দ্বীনদার জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি জীবনের সুখ-দুঃখ, স্বচ্ছলতা-সংকীর্ণতা—সব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর ভরসা করবেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করবেন। তিনি যেন পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল, পর্দানশীন, নম্র-ভদ্র, লজ্জাশীলা, অল্পে তুষ্ট এবং উত্তম আখলাকের অধিকারী হন। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই, যিনি আমার জন্য চক্ষুশীতলকারী হবেন এবং যার সাথে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও দ্বীনের ভিত্তিতে একটি পরিবার গড়ে তোলা সম্ভব হবে। আমি এমন একজন জীবনসঙ্গী খুঁজছি, যিনি শুধু দুনিয়ার সঙ্গী নন, বরং আখিরাতের পথচলারও সাথী হবেন। আমরা একে অপরকে আল্লাহর নৈকট্য অর্জনে সহযোগিতা করব, দ্বীনের উপর অটল থাকার চেষ্টা করব এবং এমন একটি পরিবার গঠন করব, যেখানে কুরআন-সুন্নাহ হবে জীবনের মূলনীতি। সোশ্যাল মিডিয়া, মিডিয়া ও অনর্থক বিনোদনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার মানসিকতা থাকলে ভালো হয়। আখিরুজ্জামান ও বর্তমান সময়ের ফিতনাগুলো সম্পর্কে সচেতনতা থাকা এবং দ্বীনকে আঁকড়ে ধরে জীবন পরিচালনার চেষ্টা করা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সাদাসিধে ও মিতব্যয়ী জীবনযাপনে বিশ্বাসী। তাই এমন একজন সঙ্গী প্রত্যাশা করি, যিনি দুনিয়ার চাকচিক্য ও বিলাসিতার চেয়ে দ্বীন, চরিত্র, পরিবার এবং আখিরাতের সফলতাকে বেশি গুরুত্ব দেন এবং সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আগ্রহ রাখেন। পেশাগত কারণে আমাকে বছরের প্রায় ৬ মাস দেশের বাইরে থাকতে হয়। তাই এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি এ সময়টুকু ধৈর্য, আত্মসম্মান ও তাকওয়ার সাথে অতিবাহিত করতে পারবেন, নিজের দ্বীন ও পর্দার হেফাজত করতে সচেষ্ট থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রেখে সংসারের দায়িত্বশীল অংশীদার হিসেবে পাশে থাকবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হরিণাকুন্ডু এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7294

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11950

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6000

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10151

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন