Profile

বায়োডাটা নং : 11950

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: পারদখলপুর
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গেরুয়া বাজার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন), সাভার, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? প্রাথমিক বিদ্যালয়ঃ গ্রাম্য বাজারে; মাধ্যমিক বিদ্যালয়ঃ উপজেলা শহরে; কলেজঃ জেলা শহরে; বিশ্ববিদ্যালয়ঃ ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন তথ্য প্রযুক্তি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমএসসি ইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পাসের সন অক্টোবর, ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমাদের নিজেদের জমিতে পানের ক্ষেতের চাষ এবং কৃষি কাজ যতটুক পারেন করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর বৈবাহিক অবস্থাঃ বিবাহিত পেশাঃ সহকারী শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
চাচা মামাদের পেশা চাচাঃ ১ জন পেশাঃ নিজের জমিতে কৃষি কাজ করেন। মামাঃ ৪ জন ছোট মামার পেশাঃ বেসরকারি উন্নয়ন সংস্থায় বা এনজিও তে চাকরি করেন। সেজো মামার পেশাঃ বেসরকারি চাকরি করতেন। এখন, চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরির জন্য চেষ্টা করছেন। মেজো মামার পেশাঃ পুলিশ কর্মকর্তা। বড় মামার পেশাঃ বড় মামা ছোটখাটো কাজ করে সাংসারিক জীবনযাপন করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক জমিজমাঃ ১৩০ শতক। আলাদা আলাদা বিভিন্ন অংশ যুক্ত করলে ১৩০ শতক হয়। এই মোট জমির কোন অংশে রয়েছে আমাদের বাড়ি, কোন অংশে রয়েছে আমাদের পানের কৃষি জমি, আবার কোন অংশে রয়েছে আমাদের ধানের কৃষি জমি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার একটি সাধারণ পরিবারের মতই। বাবা নিয়মিত সলাহ আদায় করেন। মা এবং আমার বড় বোন নিয়মিত সলাহ আদায় করার চেষ্টা করেন কিন্তু তাদের সলাহ কাযা হয়। তারা উভয়েই কুর'আন তিলওয়াত করতে পারেন এবং মাঝে মাঝে কুর'আন তিলওয়াত করেন বা কুর'আন তিলওয়াত করার চেষ্টা করেন। আমাদের বাড়িতে কোন মেয়ের সুন্দরভাবে পর্দা করে চলাফেরা করার অনেক সুযোগ রয়েছে কারণ, আমাদের বাসার চারদিকেই ইটের প্রাচীর রয়েছে, যার ভিতরে বাইরের লোকের আশা-যাওয়া খুব একটা নেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আমি নিয়মিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাহ আদায় করি। প্রায় ১২ বছর যাবত ২০১৫ সাল থেকে নিয়মিত পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সাধারণত আমার সলাহ কাযা হয় না বললেই চলে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি শুদ্ধভাবে কুর'আন তিলওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার মানসিক বা শারীরিক বড় ধরণের কোন রোগ আছে বলে আমার জানা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা করা শির্কে আকবার।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আল কুর'আন আল কারীম ২. কুরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর) -প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। কুরআনুল কারীমের এই বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীরটির ৩ খণ্ডের মধ্যে ১ম খণ্ড পড়া শেষ করে ২য় খণ্ডের পড়া চলমান রয়েছে। ৩. সহীহুল বুখারি -তাওহীদ পাবলিকেশন্স। এই প্রকাশনীর সহীহুল বুখারির অনুবাদের ৬ খণ্ডে মধ্যে ১ম দুই খণ্ড পড়া শেষ করে ৩য় খণ্ডের পড়া চলমান রয়েছে। ৪. উসূলুল ঈমান -কুরআন-সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক নীতিমালা -অনুবাদঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। ৫. আকীদাহ আত-তাওহীদ -ভাষান্তরঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. শায়েখ আব্দুর রাযযাক বিন ইউসুফ (হাফিজাহুল্লাহ) ২. ডা. জাকির নায়েক (হাফিজাহুল্লাহ) ৩. প্রফেসর ড. খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) ৪. প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফিজাহুল্লাহ) ৫. প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী (হাফিজাহুল্লাহ) ৬. শায়খ আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখঃ কুর'আন ও হাদিস পড়ার পাশাপাশি ইসলামি বই পড়া। আমার পছন্দ-অপছন্দঃ পছন্দঃ ১.আল্লাহর সাথে শির্ক না করা ২. মুহাম্মাদ (সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) এর অনুসরণ করা। ৩. পিতা-মাতার সাথে সুন্দর ব্যবহার করা। ৪. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। অপছন্দঃ ১. অহংকার করা। ২. মানুষকে কথা দ্বারা কষ্ট দেওয়া। ৩. মানুষের দোষ ধরা। ৪. মানুষের অধিকার নষ্ট করা ও মানুষের গীবত করা। রুচিবোধঃ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা। স্বপ্নঃ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি ঘরের বাহিরে সাধারণত জুব্বা, পায়জামা, টুপি পরিধান করে থাকি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, আমার সুন্নাতি দাড়ি রয়েছে। ২০১৫ সাল থেকে এই রকম দাড়ি রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ, আমি টাখনুর উপরে কাপড় পরিধান করি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সাধারণত, যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সাধারণত, এগুলো আমি দেখি বা শুনি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমার কিছু ইসলামি বই রয়েছে, যেগুলো সাধারণত আমি পড়ার জন্য পরিচিতদের দিয়ে থাকি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন চাকরি প্রার্থী। আমি ২০২২ সালের নভেম্বর মাসে আমার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। তারপর থেকে এখন পর্যন্ত চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমার দুইটি টিউশন রয়েছে, যেখান থেকে আমার ১৫০০০ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এর সাথে আমি আরও একটি টিউশন পেলেই করাব ইনশাল্লাহ।
মাসিক আয় ১৫, ০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশা'আল্লাহ পারব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বিয়ের পর স্ত্রীকে বাড়িতে রেখে ইসলামি পড়ালেখা করাতে আগ্রহী।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর আমার সাথে আমার স্ত্রীকে এবং আমার পিতা-মাতাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে আগ্রহী। যদি আমার পিতা-মাতা আমার সাথে না থাকতে চান, তাহলে আমি আমার পিতা-মাতাকে আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব ইনশাল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমি এবং আমার পরিবার পাত্রীপক্ষের কাছে কোন কিছু আশা করব না ইনশাল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি আমার চরিত্রকে সুরক্ষিত রাখার জন্যই বিবাহ করতে চাচ্ছি। বিবাহ সম্পর্কে আমার ধারণা হলো বিবাহ যেকোন মুসলিমকে তার দ্বীন পালনে অর্ধেক সহযোগিতা করে থাকে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'১০-৫'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা যে মেয়ে কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছেঃ তার ক্ষেত্রে কমপক্ষে মুতাওয়াসসিতাহ/জালালাইন জামাত পাশ এবং এই স্তর পাশ করার পরে এই স্তরের উপরে যেকোন স্তরেই অধ্যয়নরত হতে পারে। যে মেয়ে আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেঃ তার ক্ষেত্রে কমপক্ষে দাখিল পাশ এবং দাখিল পাশ করার পরে দাখিলের উপরে যেকোন স্তরেই অধ্যয়নরত হতে পারে। যে মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিতঃ তার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি পাশ এবং এসএসসি পাশ করার পরে এসএসসি এর উপরে যেকোন স্তরেই অধ্যয়নরত হতে পারে।
জেলা আমি মনে করি, আমার পরিবার দূরবর্তী জেলা হলেও খুব একটি আপত্তি করবে না। এর কারণ, আমার বড় বোনের বিবাহ হয়েছে আমাদের বাসা থেকে দূরবর্তী জেলায়। তবে, আমার স্থায়ী ও বর্তমান ঠিকানার জেলা (যেমনঃ ঝিনাইদহ ও ঢাকা) এবং তার পার্শ্ববর্তী জেলা (যেমনঃ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা) ইত্যাদি জেলার যেকোন মেয়ে হলে তুলনামুলক কম-বেশি সুবিধা হবে। এর বাইরে অন্য যেকোন জেলারও হতে পারে কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবৃত্ত বা স্বাভাবিক চলাফেরার মত অর্থনৈতিক অবস্থা।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করিঃ ১. জীবনসঙ্গী আল্লাহর সাথে কোন প্রকার শির্ক যাতে না করে। ২. জীবনসঙ্গী যাতে দ্বীনদ্বার হয়। ৩. জীবনসঙ্গী যাতে নিয়মিত সলাহ আদায় করে। ৪. জীবনসঙ্গী যাতে হিজব-নিকাব সহ পর্দা করে। ৫. জীবনসঙ্গী যাতে নিয়মিত কুর'আন পড়ে ও ইসলামী পড়ালেখা করে। ৬. জীবনসঙ্গী যাতে আমার পিতা-মাতার সাথে খারাপ আচরণ না করে। ৭. জীবনসঙ্গীর যাতে অধিক পরিমাণ সন্তান নেওয়াতে কোন আপত্তি না থাকে। ৮. জীবনসঙ্গী যাতে তার সমস্ত সন্তানগুলো নরমাল ডেলিভারির মাধ্যমে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হরিণাকুন্ডু এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7294

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8431

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6000

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10151

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হরিণাকুন্ডু, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন