| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, যত দূর মনে পরে ক্লাস ফাইভ থেকে নিয়মিত পড়ি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা হয় না আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না ( তবে আমি চশমা ব্যবহার করি )
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে গিয়ে সিজদাহ করা, মৃত মানুষের কাছে চাওয়া, মানত করা এসবই শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
এক দিঘল দিনে নবীজি ﷺ, রেইনড্রপস সীরাহ, ফুলের সংসার, কুররাতু আইয়ুন, জীবন যদি হতো নারী সাহাবির মতো,কূপ থেকে সিংহাসন, গুলমোহর,গুজারিশ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, মুফতি আবদুল মালেক (হাফি:), মাওলানা তারিক জামিল, শায়খ আহমাদুল্লাহ (হাফি:),আরিফ বিন হাবিব (হাফি:)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে বলার মতো তেমন বিশেষ কিছু নেই। তারপরও আমার সম্পর্কে ধারণা পেতে কিছু বিষয় লিখছি ইন শা আল্লাহ। আমি খুব সাধারণ জেনারেল লাইনে পড়া একজন মেয়ে।আর পাঁচটা জেনারেল পরিবারের মতোই আমার বেড়ে ওঠা। তবে এক মাত্র সন্তান হওয়ায় বেশ কঠোর শাসনে বড় হয়েছি। আম্মু কখনো কোথাও একা ছাড়েননি, এখনো ছাড়েন না। এদিক থেকে আম্মু বরাবরই বেশ কনজারভেটিভ। ছোটবেলায় একদম ভালো লাগতোনা এই বিষয়গুলো। কোথাও যেতে দিতেন না, সবার সঙ্গে মিশতেও এলাউ করতেননা। তবে এখন এর উপকারিতা বুঝি আলহামদুলিল্লাহ। পরিবারে কারোরই দ্বিনের বুঝ তেমন জোড়ালো ছিলো না। নামাজ, রোজা, যিকির আযকার, বাহিরে যাওয়ার সময় বোরখা পড়া দ্বিন মানা বলতে এতটুকুই বুঝতেন তারা। ২০২০ অব্দি আমিও এমনই বুঝতাম। তবে আল্লাহ তাআলা আমাকে বরাবরই ফিতরাতের ওপর রেখেছিলেন আলহামদুলিল্লাহ। ক্লাস ফাইভ থেকেই আমি হিজাব পড়তাম, একপ্রকার জোড় করেই হিজাব শুরু করেছিলাম। একইভাবে বোরখাও নিজে থেকে জোড় করে নিয়েছিলাম। নামাজ আদায়,রোজা রাখা এইসবেও কেউ কখনো জোড় করেনি বরং ছোট থেকেই আমি আগ্রহী ছিলাম। ২০২০ এরপরে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের জন্য এই প্রথম এন্ড্রোয়েড ফোন হাতে পেলাম। এর পর থেকে শুরু হলো আমার দ্বিনের পথে পথচলা। বিভিন্ন ইসলামিক স্কলারদের লেকচারগুলো শুনে আল্লাহ তাআলা অনেক কিছু উপলব্ধি করিয়েছেন। এরপর থেকেই কঠোরভাবে পর্দা শুরু করি, গান শোনা বন্ধ করে দিই, টিভি দেখা বন্ধ করে দিই, দ্বিনকে আকড়ে ধরি। ইসলামিক বই পড়ার আগ্রহ আগে থেকেই ছিলো এরপর থেকে আরও বেশি হয়। আমার এই পরিবর্তন গুলোর মধ্যে নন মাহরাম মেইনটেইন করার বিষয়টা পরিবার থেকে সেভাবে মানতে পারেনি শুরুর দিকে যেহেতু তারা এসব বিষয়ে সচেতন নন, এখনো অনেকে অনেকভাবে হেয় করে তবে আমি গায়ে মাখিনা।কারণ কারো কাছে নিজেকে কিছু প্রমান করার জন্য আমি কিছু করিনি,আমি আল্লাহ পাকের কাছে প্রিয় হতে চেয়েছি তাই ধীরে ধীরে আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এ বিষয়ে আম্মু আমাকে শুরু থেকেই সহোযোগিতা করেছেন। চেষ্টা করি দ্বিনের ফরজ বিধানগুলো মেনে চলার,বিদআত এবং হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার। স্বভাবগত দিক দিয়ে বলতে গেলে আমি কিছুটা ইনট্রোভার্ট স্বভাবের মানুষ। তবে কারো সাথে মিশতে চাইলে মিশতে পারি আলহামদুলিল্লাহ। আমার বান্ধবী সংখ্যা কম কারন অফলাইনে দ্বীনি সার্কেল খুঁজে পাওয়া বেশ কঠিন তবুও আল্লাহ তাআলা কিছু বান্ধবী দিয়েছেন যারা মোটামুটি প্র্যাক্টিসিং আলহামদুলিল্লাহ। বাসার বাহিরে প্রয়োজন ছাড়া তেমন যাওয়া হয়না। চুপচাপ প্রকৃতির হওয়ায় রাগী মানুষ থেকে একটু দূরত্ব রাখতে পছন্দ করি,অন্যের কটু কথা নিতে পারিনা। আমি নিজেও এ বিষয়ে সতর্ক থাকি যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। আমি বই পড়তে বেশ পছন্দ করি বিশেষ করে ইসলামিক বইগুলো,উপন্যাসও পড়া হয় তবে কম, নতুন নতুন বই সংগ্রহ করতেও ভালো লাগে।কারণ পারিবারিক একটা লাইব্রেরী করা আমার অনেক দিনের শখ। বাগান করতে, টুকটাক রান্না করতে, ক্যালিগ্রাফি করতে এবং ডায়েরী লিখতে পছন্দ করি। ফুল আমার ভীষণ পছন্দের। পশুপাখি ভালো লাগে। বিশেষ করে পাখি এবং বিড়াল। আমার একটা পোষা পাখিও ছিলো, আল্লাহ তাআলা ওকে নিয়ে গেছেন।এরপর থেকে আর কিছু পালা হয়নি। এছাড়া স্বপ্ন বলতে খুব বেশি ইচ্ছে আছে হজ করার,যদি আল্লাহ তাআলা তৌফিক দেন।এবং সুন্দর একটা ইসলামিক পরিবার তৈরি করার যেন ভবিষ্যৎ প্রজন্মকে সাদকায়ে জারিয়া হিসেবে রেখে যেতে পারি ইন শা আল্লাহ। এছাড়া যেটুকু সুযোগ হয় দ্বিনকে জানা এবং প্রচারের কাজে সময় দেয়া ইন শা আল্লাহ। রুচিবোধ : পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং রাখতে পছন্দ করি। ছিমছাম মার্জিত জিনিস ভালো লাগে। ★ আমার কখনো কোনো ছেলে বন্ধু বা হারাম রিলেশন... এসবে জড়ায়নি তাই এমন কাউকে খুঁজছি যিনিও নিজেকে হেফাজত করে চলেছেন। মেয়ে বন্ধু আছে বা হারাম রিলেশনে ছিলেন এমন কেউ বায়োডাটা কিনবেন না দয়া করে। এসব খুব অপছন্দ করি।
|