| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ। ২০২০ এর আগে পাঁচ ওয়াক্ত পড়তাম না আল্লাহুম্মাগফিরলি।২০২০ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ সপ্তাহে সালাত কাযা হয় না। তবে ঈশা সামান্য দেরিতে আদায় হয়ে যায়। যাত্রাপথে থাকলে অথবা বাসায় মেহমান আসলে একটু দেরি হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আগে থেকেই কুরআন তিলাওয়াত করতে পারি। তবে মাখরাজসহ তিলাওয়াত আরও বিশুদ্ধ করার জন্য আবারও শিখছি আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না বিশেষ বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর- যেখানে সিজদাহ্ করা বা কোনো কিছু চাওয়া শির্ক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতুম, রাহে বেলায়েত,খুশু-খুযু, ম্যাসেজ,চোখে দেখা কবরের আজাব সহ আরও অনেক।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড.জাকির নায়েক,ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, মিজানুর রহমান আজহারী,শায়েখ আহমাদুল্লাহ,মাওলানা তারিক জামিল, জুনায়েদ জামশেদ, জামশেদ মজুমদার।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ মহান রবের একজন নগন্য বান্দী। রিয়া হবার আশংকা করছি৷আল্লহ মাফ করুন। তবে তথ্য দিতে হবে বিধায় কিছু কথা লিখছি আমার সম্পর্কে ধারনা দেবার জন্য... আলহামদুলিল্লাহ খুব ছোটোতে ইবাদাতের প্রতি অত্যধিক আকর্ষণ ছিলো।সহীহ কিনা না জেনেই বিভিন্ন বই দেখে অনেক আমলের চেষ্টা করতাম। কিন্তু তাতে সহীহ এর পাশাপাশি বিদআত ছিলো। যা আমি সঠিক জানতাম না।সেসব বিদআতও চর্চা করতাম। আল্লাহুম্মাগফিরলি।সেগুলো মনে পড়লে হাসি পায়। আল্লহ মাফ করুন। আমল করতে হবে বেশি এমন ঝোঁক ছিলো।হাদিস থেকে নেওয়া বিশুদ্ধ কি না তা বুঝতাম না এতো।হিদায়াত হবার পর অল্পস্বল্প পড়াশোনা করে সেসব থেকে বিরত হয়েছি আলহামদুলিল্লাহ। বড় হবার পর দুনিয়াবি আসক্তিতে আসক্ত মানুষের সাথে মিশতে মিশতে খেই হারিয়ে ফেলি।ছিটকে পড়ি। অবশেষে মহান রব্বুল আলামীন দয়া করে তার দিকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।আল্লহর আদেশ নিষেধ মেনে চলার এবং রসূলের সুন্নাহ আঁকড়ে চলার সর্বোচ্চ চেষ্টা করি।চেষ্টা করি দৃষ্টির হিফাজত করার।তবে মাঝেমাঝে নফসের বিরুদ্ধে লড়াই এ হেরে যাই গুনাহ হয়ে যায়। রবের কাছে তাওবাহ করার চেষ্টা করি।ঈমান যখন গগনচুম্বী হতে চায় আমলে আখলাকে আদবে নিজেকে শুধুমাত্র রবের বান্দী হিসেবে দেখতেই পছন্দ করি। রাসূলুল্লাহ ﷺ বলেন, “হে আয়িশা, তুমি যদি আখিরাতে আমার সঙ্গে মিলিত হতে চাও, তাহলে দুনিয়ায় মুসাফিরের পাথেয়-পরিমাণ জীবিকা ও জীবনোপরকণই নিজের জন্য যথেষ্ট মনে করবে। কাপড় তালিযুক্ত করে পরার আগ পর্যন্ত সেটাকে পরিত্যক্ত বলে রেখে দেবে না। আর মনে রাখবে, কখনো ধনীদের সাথে উঠাবসা করবে না। ” . - আস সুনান আত তিরমিজি, ১৭৮১ এই বিষয়টা আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে ঈমানে যখন ঢিলে পড়ে শাইত্বনের ওয়াসওয়াসা তে পরে আখলাক,আদব ঠিক রাখতে পারলেও আমলে বিলম্ব ঘটে, নফল আমলে আলসেমি লাগে। আমি আমল ত্যাগকারীনি নই তবে মাঝে মাঝে নফলে অলসতা চলে আসে। এ জন্য একজন আমলের দিক দিয়ে কঠোর অভিভাবকের প্রয়োজনীয়তা অনুভব করছি। যেন তার তত্বাবধানে শাইত্বনকে লজ্জাজনক বিদায় জানাতে পারি। আলহামদুলিল্লাহ রান্নাবান্না,বই পড়া,লিখালিখি করা,ফটোগ্রাফি করা,ভ্রমণ করা,বাগান করা অসম্ভব পছন্দ করি।তবে খুব বেশি ভ্রমণ করা হয়নি,রবের সৃষ্টিকে ট্রিমেন্ডাসলি তার সাথেই উপভোগ করতে চাই ইং শা আল্লহ । কুরআন তিলাওয়াত অনেক প্রিয় জিনিস।তারতীলের সাথে তিলাওয়াত অসম্ভব পছন্দের।খুব শখ ক্বিরআত শেখা। এরপর দুজন মিলে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা করবো ইং শা আল্লহ।নাশিদ গাইতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষের সাথে মিশে থাকতে। অপরিচিত আন্টি বা বোনেদের সাথে খুব অল্প সময়ে অনেক তাড়াতাড়ি মিশতে পারি আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ ফরজ,সুন্নাত,ওয়াজিব এর পাশাপাশি নফল ইবাদাত জারী রাখার চেষ্টা করি। অপছন্দঃ এখন অপছন্দ নিয়ে একটু বলি আমি মিথ্যা কথা বলা একদমই সহ্য করতে পারি না। নিজেও আলহামদুলিল্লাহ বলিনা।যিনি বলেন তাকেও সহ্য করতে পারিনা। ধোঁকা ও অপছন্দ। রাগী ব্যক্তিত্বের মানুষ অপছন্দের।যে কোনো কিছু নিয়ে খোঁটা দেওয়া লোকদের দেখতে পারিনা। ফেসবুকে বিবাহিতজীবনের গল্প শেয়ার করা লোকদের ভালো নজরে দেখিনা। গাইরতহীনদের ভালো নজরে দেখিনা। ভবিষ্যৎ স্বপ্নঃ এতিম,বৃদ্ধাশ্রমের আশ্রিতদের,ফুটপাতে অবস্থানকারীদের সাহায্য করার অনেক ইচ্ছা আছে ইং শা আল্লহ। ******আর একটা সমস্যা জানিয়ে রাখতে চাই। আমি ভবিষ্যতে চোখ ঢেকে রাখা কালো বোরখা পড়তে চাই। মেইনলি খাস পর্দা আর কি। আমার পরিবার পর্দা বলতে সুন্দর লাগতে হবে এমন পর্দা পছন্দ করে।রঙিন পর্দা যাকে বলে। অভিভাবক পর্দার ব্যবস্থা করেন।তাদেরকে বোঝাই৷ যেহেতু বাবাই কেনাকাটা করেন যেমন পছন্দ করে আনেন তেমনটা কেই গ্রহণ করতে হয়।তাদের কথার ওপর কিছু বলতে পারিনা। ****ক্বুরআন হিফজ করতে আগ্রহী ইং শা আল্লহ। ***ইলম অর্জনে+আরবি ভাষা শেখায় আগ্রহী আমি।তার দিক থেকেও সাপোর্ট পেলে তো আলহামদুলিল্লাহ। এখন অনলাইনে ইলম অর্জনের অনেক সুযোগ আছে।২০২০ সালে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। বাসা থেকে জেনারেল পড়াশোনার প্রতি মনোযোগ দিতে এবং এ্যারাবিক শেখা তখনের জন্য বন্ধ রাখতে বলা হয় যার জন্য আর কন্টিনিউ করা হয়নি।অনুমতি পেলে আবারও শুরু করতে চাই ইং শা আল্লহ।
|