Profile

বায়োডাটা নং : 8293

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রায়পুরা, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: Abdullahpur,charsuboddi,
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম: Bestari Jaya, Selangor
কোথায় বড় হয়েছেন? Own home
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2021
বিভাগ ব্যবসা
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার আব্বা দীর্ঘ সময় প্রবাসে ছিলো।এখন দেশে ব্যবসা করে, বাজারে নিজেদের দোকান আছে, আগে দোকান মানুষের কাছে ভাড়া দিয়ে রাখছিলো, ৩ বছরের মত হবে নিজেরা ব্যবসা দিছি। পাশাপাশি নিজেদের যেসব জমি বাড়ি র আশেপাশে আছে এগুলো চাষ করে, আর দূর যেসব জমি আমাদের আছে ঐগুলো অন্য লোকজন চাষ করে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ আমারা যখন ছোট ছিলাম তখন শিক্ষকতা করতেন এখন গৃহীণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আমরা দুই ভাই। আমি বড়, আমার একমাত্র ছোট ভাই আমার থেকে দেড় বছর ছোট। তিনি এইচ.এস.সি (H.S.C) পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেছেন। পরবর্তীতে পারিবারিক ও বাস্তব পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক পড়াশোনা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানিতে কাজ করে বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি তিনি কিছু সময় আমাদের পিতার সঙ্গে কৃষিকাজে যুক্ত থেকে পারিবারিক দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি একটি পেশায় শিক্ষানবিশ (Apprentice) হিসেবে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে নিজেকে ওই পেশায় দক্ষ ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি দায়িত্বশীল, পরিশ্রমী, ভদ্র স্বভাবের এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী। তিনি অবিবাহিত। আমাদের পরিবার সুশৃঙ্খল, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন। পারিবারিকভাবে আমরা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত এবং পারস্পরিক সম্মান ও বোঝাপড়াকে গুরুত্ব দিই।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার এক বোন। তিনি আমাদের পরিবারের সবার বড় এবং বিবাহিত। তার একটি পুত্র সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে এক বছর। আমার বোনের স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তিনি নরসিংদী জেলা হাসপাতালের পাশে একটি ওষুধের ফার্মেসির দোকান পরিচালনা করেন। পাশাপাশি তার গ্রামের বাড়িতে লিচু, লটকন ও কাঁঠালের বাগান রয়েছে, যেগুলোর মাধ্যমে তিনি মৌসুমি ফলের ব্যবসার সঙ্গেও জড়িত। আমার বোনের শ্বশুর ইন্তেকাল করেছেন। শাশুড়ীসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা গ্রামের বাড়িতে বসবাস করেন। আমার বোন ও তার পরিবার নিয়মিতভাবে গ্রামের বাড়িতে যাতায়াত করেন এবং পারিবারিক সম্পর্ক অত্যন্ত সুসম্পর্কপূর্ণ। বর্তমানে আমার বোন ও তার পরিবার নরসিংদী শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমার বোন একজন স্নাতক (অনার্স) ডিগ্রিধারী। তিনি আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি (SSC), মান্নান ভূইয়া কলেজ থেকে এইচ.এস.সি (HSC) এবং নরসিংদী সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখায় স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।
চাচা মামাদের পেশা আমার চারজন চাচা রয়েছেন। প্রথমত, আমার বড় চাচা বর্তমানে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে বসবাস করছেন। তার চারজন পুত্র ও তিনজন কন্যা রয়েছে। চাচার সকল সন্তান বিবাহিত এবং প্রত্যেকেরই সন্তান রয়েছে। তাদের মধ্যে দুইজন পুত্র ব্যবসার সঙ্গে যুক্ত এবং অপর দুইজন প্রবাসে কর্মরত। দ্বিতীয়ত, আমার আরেক চাচা ইন্তেকাল করেছেন। তার এক পুত্র ও দুই কন্যা রয়েছে। তারা সবাই বিবাহিত এবং প্রত্যেকের সন্তান রয়েছে। চাচার পুত্র প্রবাসে কর্মরত। তৃতীয়ত, আমার আরেক চাচার দুইজন পুত্র ও দুইজন কন্যা রয়েছে। তারা সবাই বিবাহিত এবং সকলেরই সন্তান রয়েছে। এছাড়াও, আমার এক মামা রয়েছেন। তিনি প্রবাসে কর্মরত, বিবাহিত এবং তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। আমার নানা ও নানী বর্তমানে জীবিত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ জমি আলহামদুলিল্লাহ ভালো ই আছে পাঁচ কানি + এর মত আছে বেশি র ভাগ ই ফসলী জামি। বাড়ির আশে পাশে যেসব জমি আছে এগুলো নিজেরা আবাদ করি আর দূরের জমি গুলো অন্য মানুষ ফসল ফলায়। বাজারে নিজেদের এটা বিল্ডিং দোকান আছে। হাসনাবাদ/আমিরগন্জ চার ডিসিম জায়গায় আছে ৭-৮ বছর আগে কিনেছে ১২ লক্ষ টাকা দিয়ে সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ বাবা মা দু জনেই পাঁচ ওয়াক্ত নামাজ পরে পর্দা মেইনটেইন করে চলে বাড়িতে পর্দার পরিবেশ আছে। মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করে সবাই। ছোট ভাই নিয়মিত নামাজ পরে না।বোন ও নিয়মিত নামাজ পরে না
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পরি আলহামদুলিল্লাহ। ক্লাস এইট থেকেই পড়ি কিন্তু ঐ সময় চার ওয়াক্ত পড়তাম দৈনিক,পরে সম্ভবত ক্লাস টেইন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পরা শুরু করছি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি নিজের ইচ্ছে আর চেষ্টা য় ছয় পারা কুরআন মুখস্থ করছি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রসূল সাঃ এর জীবনী,ফাযায়েলে আমল,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডাঃ জাকির নায়েক, আরিফ বিন হাবিব,মামুনুল হক,মিজানুর রহমান আযহারি,আনিসুর রহমান আশরাফী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন সাধারণ মানুষ সহজ সরল জীবন যাপন করতে ভালোবাসি, গ্রামের ছেলে আমি গ্রামে বড় হয়ছি, ঘুরাঘুরি পছন্দ করি, একাকি থাকতে পছন্দ করি, অন্যের বিপদে সহায্য করতে ভালোবাসি। আড্ডাবাজি, মিথ্যা, গীবত, অহংকার, পরনিন্দা, অন্যের পিছনে লাগা এসব একদম অপছন্দ করি, বন্ধুদের সাথে আড্ডা ও অপছন্দ করি, সহজ সরল জীবন পছন্দ করি। একজন মুত্তাকী হয়ে জীবন যাপন করতে চাই। একজন প্রকৃিত মুমিন হয়ে মৃত্যুবরন করতে চাই
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টিশার্ট, পাঞ্জাবি, পায়জামা পেন্ট ইত্যাদি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে আলহামদুলিল্লাহ। তিন বছর থেকে রাখছি
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ পরি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে মাঝে মধ্যে সামনে চলে আসে।গজল শুনি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখন নেই। এক সময় তাবলীগে যুক্ত ছিলাম
পেশাগত তথ্য
পেশা প্রবাসী
পেশার বিস্তারিত বিবরণ দুই বছর CNC(computer Number control) দরজা ডিজাইন তৈরির মেশিনের operator ছিলাম। এখন বর্তমানে CNC টিওব লেজার মেশিনে কাজ করি মেশিনের নাম (HSG tube laser t3 series) অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির মেশিন
মাসিক আয় যা ইনকাম করি ভরনপোষণ এবং খুব ভালো ভাবে জীবনযাপন করার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ শুধু সংখ্যা টা উল্লেখ করতে চাচ্ছি না,
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইচ্ছে আছে নিজের বাড়িতে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করবো কারণ। ১. ইসলামী নির্দেশে বাধ্যতামূলক (সামর্থ্যবানদের জন্য),, কোরআন ও হাদীস অনুযায়ী, সামর্থ্য থাকলে এবং উপযুক্ত পাত্রী পেলে বিবাহ করা উত্তম। বিয়ে মানুষের যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হারাম থেকে দূরে রাখে। > আল্লাহ তায়ালা বলেন: “তোমাদের মধ্যে অবিবাহিতদের বিবাহ দাও; যদি তারা কৃপণ হয়, আল্লাহ তাদের সাহায্য করবেন।” (সূরা নূর: 32) ২. সমাজ ও পরিবার গঠনে সহায়ক,, বিয়ে শুধু ব্যক্তিগত নয়, এটি একটি পরিবার ও সমাজ গঠনের ভিত্তি। এটি মানুষকে দায়িত্বশীল, মেয়াদী ও নৈতিক হতে শেখায়। ৩. মানসিক ও আত্মিক সমর্থন,, একজন জীবনসঙ্গী জীবনের সুখ-দুঃখ ভাগাভাগি করতে সাহায্য করে। তারা একে অপরকে সহানুভূতি, ভালোবাসা ও ধৈর্য শেখায়। ৪. আখেরাতের জন্য নেক আমল,, স্বামী-স্ত্রী পারস্পরিক অধিকার ও দায়িত্ব পালন করলে, এটি আল্লাহর চোখে একটি বড় নেক আমল হিসেবে গণ্য হয়। ২. বিয়ে সম্পর্কে সঠিক ধারণা ১. বিয়ে শুধুই ভালোবাসার নয়,, ভালোবাসা গুরুত্বপূর্ণ, তবে বিয়ে শুধু আবেগের ওপর নয়; এটি দায়িত্ব, নৈতিকতা ও সহানুভূতির সমন্বয়। ২. পারস্পরিক দায়িত্ব ও অধিকার বুঝতে হবে,, স্বামী-স্ত্রী দুজনেরই অধিকার ও কর্তব্য আছে। ইসলামি শৃঙ্খলা অনুযায়ী এগুলো পালন করা আবশ্যক। ৩. ধৈর্য, সহানুভূতি ও সম্পর্কের বিনয়ী মানসিকতা,, জীবনে সবসময় সুখ থাকবে না। সমস্যা আসলে বোঝাপড়া, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা রাখলেই সম্পর্ক শক্ত হয়। ৪. আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য,, বিবাহের উদ্দেশ্য কেবল নিজস্ব সুখ নয়, বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও আমি বিশ্বাস করি—চেহারা বা আর্থিক অবস্থার চেয়ে দ্বীনদারিতা, চরিত্র ও নৈতিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা 4'9" 5'1 " বা আশেপাশের কম বেশি হলেও সমস্যা নেই
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমি বা জেনারেল যে কোনো
জেলা নরসিংদী র ভিতর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হাফেজা, আলেমা হলে ভালো হয় তবে ধার্মিক, শরয়ি বিধি বিধান মেনে চলে যে কোন
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত,উচ্চ বিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম দ্বীনদারিতা,এছাড়া ও নম্র ভদ্র,ধৈর্যশীল আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি যিনি ধৈর্যশীলা, কোমল চরিত্রের অধিকারী এবং ইসলামী মূল্যবোধে অনুগত হবেন। তাঁর মধ্যে প্রচলিত নারীবাদ, স্বামীর উপর কর্তৃত্ব জাহির করা, অহংকার, দাম্ভিকতা, নিন্দা, গীবত বা চোগলখোরির মতো দোষ না থাকা আবশ্যক। যদি এসবের কোনো প্রবণতা থাকে, তবে তিনি তা সংশোধনের আন্তরিক চেষ্টা করবেন। তিনি শ্বশুর-শাশুড়িকে আপন বাবা-মায়ের মতো সম্মান করবেন, নিজের ইজ্জত ও সততা রক্ষা করবেন, এবং স্বামীর অনুপস্থিতিতেও ঈমান ও চরিত্রের হেফাজত করবেন। সর্বোপরি, ইসলামী শরীয়ত মন থেকে মান্য ও অনুসরণ করবেন। নামাজ, পর্দা, হালাল-হারাম সম্পর্কে সচেতন থাকা। কোমল স্বভাব, নম্রতা, ধৈর্য, সততা ও বিশ্বাসযোগ্যতা। আচরণ ও পোশাকে সংযম ও মর্যাদা বজায় রাখা। স্বামীর পরিবারের প্রতি সদ্ব্যবহার ও সম্মান করা। বিনয়ী ও সহযোগিতামূলক মনোভাব থাকা। গীবত, চোগলখোরি, বদনাম থেকে দূরে থাকা। অন্যের সম্মান রক্ষা করা। স্বামীর অনুপস্থিতিতেও আনুগত্য ও ঈমানের হেফাজত করা। সমস্যা বা মতবিরোধে সংযম ও সহমর্মিতার পরিচয় দেওয়া।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রায়পুরা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1659

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5750

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6461

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6078

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4642

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5981

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
নরসিংদী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন