Profile

বায়োডাটা নং : 5750

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রায়পুরা, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আদিয়াবাদ।
বর্তমান ঠিকানা রায়পুরা, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আদিয়াবাদ।
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়ি + ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফযিলত
ফযিলত কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়াতুল আশরাফ ঢাকা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার বাবা পেশায় একজন কৃষক, এর ছাড়া ওনি আর কিছু করেন নাহ,
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনী
আপনার কতজন ভাই আছে? ৬ জন
ভাইদের তথ্য আমরা ছয় ভাই এবং এক বোন। আলহামদুলিল্লাহ, আমার পাঁচ ভাই-ই বিবাহিত এবং একমাত্র বোনকেও আমরা বিবাহ দিয়েছি। আমি ভাইদের মধ্যে সবচেয়ে ছোট, তাই পরিবারের সবার স্নেহ ও ভালোবাসা একটু বেশি পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। ১️⃣ বড় ভাই: তিনি বিবাহিত। পূর্বে গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে নিজ বাড়িতে থেকে গাড়ি চালান। শিক্ষাগত যোগ্যতা – নবম শ্রেণি পর্যন্ত। ২️⃣ দ্বিতীয় ভাই: তিনি গাজীপুরে বসবাস করেন এবং পেশায় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা – পঞ্চম শ্রেণি পর্যন্ত। ৩️⃣ তৃতীয় ভাই: তিনি গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত। শিক্ষাগত যোগ্যতা – পঞ্চম শ্রেণি পর্যন্ত। ৪️⃣ চতুর্থ ভাই: তিনি একজন ব্যবসায়ী। গাজীপুরে তাঁর নিজস্ব “বিসমিল্লাহ ইলেকট্রনিকস” নামের দোকান রয়েছে। পাশাপাশি তিনি মাস্টার্স সম্পন্ন করছেন। ৫️⃣ পঞ্চম ভাই: তিনিও গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। শিক্ষাগত যোগ্যতা – নবম শ্রেণি পর্যন্ত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ১ বোন আছেন আমাদের, উনার বিয়ে হয়ে গেছে। উনি কওমি মাদ্রাসয় পড়াশোনা করছেন, কুদূরী জামাত পর্যন্ত,
চাচা মামাদের পেশা ১ চাচা, উনি বাড়িতে থাকেন,এবং কৃষি কাজ করেন। ১ মামা, উনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পরিবারের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার হালাল রিজিকের ব্যাপারে খুব সচেতন। আমরা ছয় ভাই—কারও চাকরি, কারও ব্যবসা—সবাই নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করে উপার্জন করি। আল্লাহর রহমতে, মোটামুটি সবার ইনকামই ভালো এবং সন্তুষ্টিকর। আমাদের তেমন কোন জায়গায় জমি নেই, তবে আমরা আমাদের নিজস্ব ভিটি বাড়িতে থাকি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের দ্বীন পালনের অবস্থা আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে সবাই দ্বীনের পথে চলার চেষ্টা করে এবং মোটামুটি সবাই নামায আদায় করেন। পরিবেশটা ইসলামিক ও শান্তিপূর্ণ, যা একজন দ্বীনদার জীবনসঙ্গীর জন্য সহায়ক হতে পারে। বিষেশ করে আমার আম্মু দ্বীনের ব্যাপারে খুব কঠিন,আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ পড়ি, ৮ বছর বয়স থেকে পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২,থেকে ৩ ওয়াক্ত, কখনো কখনেো এটাও হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শীরিক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিতাবুল ফেতান, আর রাহীকুল মাখতুম, সিয়ারুম মিন হায়াতুস সাহাবা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা তাকি উসমানী, হাফিজা হুল্লা, আল্লামা আব্দুল মালেক সাহেব, শায়েখ আহমদুল্লাহ,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম। আমি একজন সৎ, সহজ-সরল ও দায়িত্বশীল মানুষ। বর্তমানে সরকারি ভূমি অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। মাদ্রাসায় মেশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেছি, যাতে দ্বীনের মৌলিক শিক্ষা ও আদর্শ নিজের জীবনে ধারণ করতে পারি। নামায কায়েম রাখি, কুরআন তিলাওয়াত করি এবং চেষ্টা করি প্রতিদিনের জীবনে সুন্নাহ অনুযায়ী চলতে। হালাল রিজিক, সম্মানজনক জীবন ও পারিবারিক দায়িত্ব পালন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি—একজন স্ত্রী কেবল জীবনসঙ্গী নয়, বরং দুনিয়া ও আখেরাতের পথে চলার সাথি। আমি এমন একজন স্ত্রী খুঁজছি, যিনি নম্র, পর্দাশীল, আন্তরিক এবং হৃদয়ে আল্লাহর ভয় রাখেন। শখের মধ্যে ইসলামিক বই পড়া, ভালো বক্তার বয়ান শোনা, প্রকৃতির মাঝে সময় কাটানো এবং মাঝে মাঝে নিজের ভাবনাগুলো লিখে ফেলা আমার প্রিয়। আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে চললেও আমি সবসময় দ্বীনের সীমারেখার মধ্যে থাকার চেষ্টা করি। আমার একান্ত চাওয়া, ভবিষ্যতের সংসার হোক ভালোবাসা, সম্মান ও তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা—যেখানে একে অপরকে জান্নাতের পথে উৎসাহিত করা যাবে
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, পায়জামা টুপি। আলহামদুলিল্লাহ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আমার দাড়ি পাতলা কম বায়োলজিক্যাল এর কারনে ভালো করে উঠে নাই, ১ বছর হলো দাড়ি উঠছে তখন থেকেই রেখে দিছি, কখনো কাটা হয় নাই আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, কখনোই না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ জামাতের সাথে যুক্ত আছি, অর্থাৎ, তাবলীগের সাপ্তাহিক জুরে অংশগ্রহণ করি, এলাকায় তাবলীগ জামাত আসলে তাদেরকে সময় দেয়, মাজে মাজে, ৩ দিনের জামাতে বের হই, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি সরকারি ভূমি অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছি। পরিশ্রম ও সততার সাথে আমার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি, এবং হালাল উপার্জনকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করি।
মাসিক আয় ১৫ হাজার থেকে ২০ হাজার আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? এক পরিবারের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই নাহ,
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করার কারণ কি ? বিয়ে শুধুমাত্র দাম্পত্য সম্পর্ক নয়, বরং এটি একটি ইবাদত। আমি বিয়ে করতে চাই, কারণ এটি রাসূল (সা.)-এর সুন্নাহ এবং মানুষের স্বাভাবিক জীবনের পূর্ণতা এখানেই। একজন জীবনসঙ্গী শুধুই সঙ্গী নন—তিনি একজন বন্ধু, সহযাত্রী এবং আখেরাতের পথেও উৎসাহদাতা। আমার বিশ্বাস, একটি সফল বিয়ের মূলভিত্তি হলো—ভালোবাসা, সম্মান, ধৈর্য ও তাকওয়া। আমি চাই এমন একজন জীবনসঙ্গী, যার সঙ্গে দ্বীন ও দুনিয়ার ভারসাম্য রেখে চলা যাবে। একে অপরকে আল্লাহর পথে সহযোগিতা করব, ভুলত্রুটি সুন্দরভাবে ক্ষমা করব এবং জীবনের প্রতিটি ধাপে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিয়ে আমার কাছে দায়িত্ব ও শান্তির বন্ধন, যেখানে নির্ভরতা আছে, দোয়ার হাত আছে, এবং আছে জান্নাতের পথে একসাথে হাঁটার অঙ্গীকার।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫'১"- ৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল লাইনের হলে কমপক্ষে SSC পাশ,আর মাদ্রাসার হলে, কমপক্ষে কূদুরী জামাত পর্যন্ত।
জেলা নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যেবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর চারিত্রিক বৈশিষ্ট্য আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি আল্লাহভীরু, পর্দাশীল এবং দ্বীনদার হবার চেষ্টা করেন। যার মধ্যে নম্রতা, ধৈর্য, দায়িত্ববোধ এবং ভালোবাসার মানসিকতা থাকবে। তিনি আমার জন্য শুধু একজন স্ত্রী নন—বরং একসঙ্গে জান্নাতের পথে চলার সাথি হবেন, ইনশাআল্লাহ। আমি এমন একজনকে চাই, যিনি আমার সাথে তাহাজ্জুদ নামাজ পড়বে অন্তত সাপ্তাহে একদিন হলেও এবং , সংসারকে ইবাদত মনে করেন, ছোট ছোট বিষয়েও শোকর করতে জানেন, এবং দ্বীনের ব্যাপারে উদাসীন নন। বাহ্যিক সৌন্দর্যের চাইতেও অন্তরের সৌন্দর্য ও চরিত্রকে আমি বেশি গুরুত্ব দিই। যিনি বিনয়ী, সহজ-সরল, পারিবারিক এবং গোপন কথা গোপন রাখতে জানেন—তিনিই আমার চোখে একজন আদর্শ স্ত্রী। আমি বিশ্বাস করি, একজন স্ত্রী যদি ঘরকে জান্নাতময় করতে চান, তবে সেই ঘরেই বরকত ও শান্তি নেমে আসে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রায়পুরা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1659

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6461

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6078

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4642

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5981

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10012

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রায়পুরা, নরসিংদী, ঢাকা
নরসিংদী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন