Profile

বায়োডাটা নং : 8267

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1993
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কাপাসিয়া।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: খিলগাঁও, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? খিলগাঁও, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়।
পাসের সন ২০১৫
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়।
পাসের সন ২০১৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বাবা সরকারী চাকুরী করতেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও মন্ত্রনালয়ে পরিদর্শক পদমর্যাদায় কর্মরত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষে অধ্যয়নরত । অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন সরকারি চাকুরী করেন। পদবী:- সহকারী রাজস্ব কর্মকর্তা(A.R.O.), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস, ভ্যাট।৩৭ তম বিসিএস পাশ করে, নন-ক্যাডার থেকে নিয়োগ পেয়েছেন।বর্তমানে ঢাকায় কর্মরত আছেন। পাবলিক ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। বিবাহিত। একজন পুত্র সন্তান আছেন।আলহামদুলিল্লাহ। বোনের স্বামী পাবলিক ইউনিভার্সিটি থেকে জেনেটিক ইন্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি তে বি.এস.সি. ও এম.এস.সি. সম্পন্ন করেছেন।বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।গ্রামের বাড়ি কাপাসিয়া, গাজীপুরে।
চাচা মামাদের পেশা চাচা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। মামা ২ জনই শিক্ষিত, ১ জন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন বর্তমানে অবসরপ্রাপ্ত। আরেক জন মামা দেশের বাইরে ছিলেন দীর্ঘ ২৫ বছর।বর্তমানে দেশে ব্যবসা করেন ও নিজের সম্পত্তির দেখাশোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিকভাবে আমরা স্বচ্ছল।আলহামদুলিল্লাহ। ঢাকার খিলগাঁও তে নিজেদের মালিকানাধীন ফ্ল্যাটে স্থায়ীভাবে বসবাস করি। বাসার কাছেই আমাদের ৪ কাঠার একটি জমি রয়েছে যা যেকোন সময় বাড়ি করার উপযোগী। আমার মা, বাবার সরকারী চাকুরির পেনশন পান প্রতি মাসে। আমাদের গ্রামে অনেক কৃষি জমি রয়েছে সেখান থেকে ভালো আয় হয়। চাল,সবজি কিনতে হয় না। গ্রাম থেকে উৎপাদন করে পাঠিয়ে দেয়।গ্রামে ডুপ্লেক্স বাড়ি করা আছে। প্রতি মাসেই গ্রামে যাই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার মা বোন পর্দা মেইনটেইন করে চলাফেরা করেন। পুরুষদের সাথে অযথা কথা বলেন না। ফ্রী মিক্সিং অপছন্দ করেন।৫ ওয়াক্ত নামাজ আদায় করেন।তাহাজ্জুদ নামাজ পড়েন প্রতি রাতে। সপ্তাহে ২ দিন রোজা রাখেন।হালাল হারাম মেনে চলি আমরা সবাই।আমরা ইসলামের মৌলিক বিধি বিধান গুলো মেনে চলি।প্রতি বছর সম্পদের যাকাত প্রদান করি। বাসায় পুরুষদের কোন আনাগোনা নাই। পরিবারের সব সদস্য মাহরাম নন-মাহরাম মেনে চলতে চেষ্টা করেন।কিন্তু পুরোপুরি মেনে চলা এখনো সম্ভব হয় নি। বাবা মা ২০১৮ সালে বড় হজ্জ পালন করেছেন।আমি নিজেও ২০২৩ সালে বড় হজ্জ পালন করেছি।আলহামদুলিল্লাহ। আমাদের পরিবার ধার্মিক, ভদ্র, শিক্ষিত পরিবার।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ। ২০০৯ সাল থেকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না।অনিবার্য কোন কারণ হঠাৎ হয়ে গেলে দ্রুতই কাযা নামাজ আদায় করে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ। প্রতিদিন তেলাওয়াত করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না।আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখেছেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা করা হারাম,অনৈতিক ও শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল-কোরআানের শ্রেষ্ঠ কাহিনী, ইলা মাগফিরাহ, কুরআনিক রিমাইন্ডার-১ ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মরহুম অধ্যাপক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মিজানুর রহমান আজহারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন পরিবারের সাথে সময় কাটানো, লেখাপড়া করা, মজাদার খাবার খেতে পছন্দ করি।সবার সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করি।পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর পরিপাটি হয়ে থাকা পছন্দ করি। ঝগড়াঝাটি করা,আাজে বাজে কথা বার্তা বলা একদমই অপছন্দ করি। সবরকম ঝামেলা এড়িয়ে চলি।নিরিবিলি, নিরাপদ থাকতে পছন্দ করি।এজন্য যে সকল পাত্রী অল্পতেই রেগে যান এবং উচ্চ স্বরে ঝগড়াঝাঁটি করতে পারেন, তাদেরকে যোগাযোগ না করার অনুরোধ রইলো।কারণ আমরা খুব শান্তিপ্রিয় মানুষ এবং ঢাকায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্মানের সহিত বসবাস করি।প্রতিবেশীরা আমাদের খুব ভালো জানেন এবং প্রসংশা করেন।আমাদের সাথে ঝগড়াটে কারও ঠিক মিলবে না। আমরা আদব কায়দা ও নম্রতা ভদ্রতাকে খুব গুরুত্ব দেই।এই বিষয়ে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না ইনশাআল্লাহ। আমি জীবনে কখনো ধূমপান করি নি।মাদকসেবন করি নি।কোনো প্রকার হারাম সম্পর্কে যুক্ত ছিলাম না। এলাকাতে আমাকে এবং আমার পরিবারকে সবাই ভালো জানেন এবং সম্মান করেন। আত্মীয় স্বজন প্রতিবেশিসহ সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। পরিবার নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই।ইসলাম ধর্মকে সঠিকভাবে মেনে চলতে ও চর্চা করতে চাই।মহান আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ২০২৩ সালে একবার বড় হজ্জ করে এসেছি আলহামদুলিল্লাহ।পরিবারকে সাথে নিয়ে বারবার মক্কা মদীনাতে যেতে চাই, আবারও হজ্জ ওমরাহ পালন করতে চাই। বেয়াদবি, অভদ্রতা,বড়দের সাথে তর্ক করা অপছন্দ করি।মিথ্যা, প্রতারণা,অলসতা,অপরিচ্ছন্নতা অপছন্দ করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট প্যান্ট, টি-শার্ট, পান্জাবী পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাড়ি আছে আলহামদুলিল্লাহ। ২০১৭ সালে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি। আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চাকুরী করায় এটা পুরোপুরি মেনে চলা হয় না। তবে সর্বোচ্চ চেষ্টা করি নন-মাহরামদের সাথে অপ্রয়োজনীয় কথা না বলার।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি সরকারি একটা বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে ৯ম গ্রেডের বেতন স্কেলের সমমানের পদে কর্মরত আছি।বিদ্যুৎ জরুরি সেবা হওয়ায় আমার প্রতিষ্ঠানে সরকারি অনেক সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ।বেতনের পাশাপাশি সরকারি পুরোটা হালাল উপার্জন এবং এটা ভালো পরিমানেই।মাশাআল্লাহ। পরিবারের ভরণপোষণ ভালোভাবেই করতে পারবো ইনশাআল্লাহ। আমার কাজের প্রেশার আল্লাহর রহমতে অনেক কম।এজন্য প্রচুর অবসর সময় পাই ও চাইলেই অনেকদিন ছুটি কাটাতে পারি।আমার অফিসের উর্ধতন কতৃপক্ষ ও সহকর্মীরা অনেক ভালো মানুষ। আমি পরিবার প্রিয় মানুষ। বন্ধু বান্ধব তেমন নাই।বাইরে আড্ডা দেই না।অযথা সময় নষ্ট করি না।তাই, পরিবারকে অনেক সময় দিতে পারবো। স্ত্রী সন্তান কে সাথে নিয়ে দেশ বিদেশ ঘুরে বাড়ানো ও আল্লাহর অপূর্ব সৃষ্টি কে নিজ চোখে দেখে উপভোগ করার খুব ইচ্ছা আমার।এই চাকুরী করে পরিবারকে অনেক সময় দেওয়া যাবে এবং অনেক ছুটিও কাটানো যাবে।সাংসারিক কাজে স্ত্রী কে সহযোগিতা করা ও নিয়মিত আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা অনেক সহজ হবে আমার জন্য। চাকুরী ছুটি বা অফিসের অবসর সময়ে আমি বই পড়ি।এখনোও আরও ভালো সরকারি চাকুরীর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনও বিসিএস পরীক্ষাতে অবতীর্ন হই।শেষ পর্যন্ত আমি লেখাপড়া ও চেষ্টা বহাল রাখবো(আরও অন্ততপক্ষে ১ বছর)।এজন্য আমার লেখাপড়ার প্রতি আন্তরিক সহানুভূতিশীল সহযোগী ও শিক্ষানুরাগী একজন জীবনসঙ্গী আমার প্রয়োজন।
মাসিক আয় ৫০,০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? স্ত্রীর ইচ্ছা/অনিচ্ছা কে গুরুত্ব দেওয়া হবে অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকা/আমার কর্মস্থলে সর্বদা আমার সাথে রাখতে চাই।সরকারি চাকুরির পদায়ন যেকোন জেলা শহরে হতে পারে। তাই,পাত্রীকে অবশ্যই স্বামীর সাথে ঢাকার বাহিরে থাকার মানসিকতা থাকতে হবে। আমি অবশ্যই ভালো একটা পরিবেশের মধ্যে রাখবো ও উন্নত জীবনযাপন নিশ্চিত করবো।কখনো কোন কিছুর অভাব বোধ করতে দিব না ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূর্ণ করতে। দুনিয়া ও আখিরাতে বিশ্বস্ত একজন জীবনসঙ্গী পেতে। মানুষ সামাজিক জীব।সমাজে বেঁচে থাকার জন্য এবং একাকীত্ব ঘোচানোর জন্য একজন উত্তম জীবনসঙ্গী অবশ্যই দরকার। আর তাই,আমি এমন একজন চক্ষু শীতলকারী স্ত্রী পেতে আগ্রহী যিনি আমাকে দুনিয়াতে সর্বদা মহান আল্লাহর নির্দেশিত পথে চলতে ও দ্বীন ইসলাম সঠিকভাবে পালনের জন্য সর্বদা অনুপ্রাণিত করবেন এবং সহযোগী হবেন। একমাত্র বিয়ের মাধ্যমে একটি হালাল সম্পর্ক তৈরি করা সম্ভব।যে সম্পর্ক পরস্পরকে মানসিক শান্তি দান করবে।এই হালাল সম্পর্কের মাধ্যমেই সন্তান জন্মদান করে নেককার ওয়ারিশ তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। দুনিয়াতে আমার ওয়ারিশ হিসেবে আল্লাহর নেক বান্দা বান্দীদের রেখে যেতে চাই যারা আমার জন্য অনেক দুআ উপহার দিবে এবং মুক্ত হস্তে দান খয়রাত করবে। আমি মনেকরি একজন প্রকৃত নেককার স্ত্রীর সহবতে থেকে আমার ঈমান আরও বৃদ্ধি পাবে এবং আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম পালন আমার জন্য অনেক সহজ হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-30
উচ্চতা ৫ ফুট ১- ৫ ফুট ৬
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে এইচ.এস.সি. পাশ হতে হবে।
জেলা গাজীপুর ,মুন্সিগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় বসবাসরত পাত্রীগন কে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা লেখাপড়া/বেকার/চাকুরীজীবী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত।বিয়ের ক্ষেত্রে, কুফু মিলিয়ে বিয়ে করাটা উত্তম বলে আমি মনে করি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
নম্র,ভদ্র, মেধাবী, ধার্মিক, বুদ্ধিমতী,সত্যবাদী,পরিশ্রমী চরিত্রবান,সামাজিক এমন গুণসম্পন্ন পাত্রী লাগবে।অলস,অভদ্র,ঝগড়াটে,মিথ্যাবাদী,চরিত্রহীন,অকৃতজ্ঞ,মুখে মুখে তর্ক করতে পারে এমন কাউকে প্রয়োজন নাই।রান্নাতে আগ্রহ থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। ফ্রী মিক্সিং অপছন্দ করি। ছোট বড় সবার প্রতি সুন্দর ভালো ব্যবহার করতে হবে।গীবত করা, পরনিন্দা করা অপছন্দ করি।পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে হবে।শালিন পোশাক পরিধান করার মানসিকতা থাকতে হবে।ধৈর্যশীল ও মিশুক স্বভাবের হতে হবে।পরিবারের সবাই কে সম্মান করতে হবে।আল্লাহর প্রতি সর্বদা সন্তুষ্ট ও কৃতজ্ঞ এমন কাউকে প্রয়োজন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাপাসিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12108

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1901

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7699

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8574

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8310

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4727

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাপাসিয়া, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন