Profile

বায়োডাটা নং : 8224

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: কৈজুরি
বর্তমান ঠিকানা শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: কৈজুরি
কোথায় বড় হয়েছেন? সিরাজগঞ্জ , বগুড়া
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার পিতা একজন তাতি (বস্ত্র) ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তাঁতের কাপড়/বস্ত্র সংশ্লিষ্ট ব্যবসার সাথে যুক্ত এবং স্থানীয়ভাবে সুপরিচিত।
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য আমার তিনজন বোন আছেন এবং সকলেই শিক্ষিত ও বিবাহিত। বড় বোন উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন, মেজো বোন স্নাতকোত্তর এবং ছোট বোন স্নাতক সম্পন্ন করেছেন। তিনজনই বর্তমানে গৃহিণী এবং দ্বীনদার। বড় বোনের স্বামী বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত। মেজো বোন ও ছোট বোনের স্বামীরা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
চাচা মামাদের পেশা আমার পিতৃকুলে আমার বাবা সহ মোট ছয় ভাই এবং দুই বোন (ফুফু) রয়েছেন। আমার বাবা সবার বড়। চাচাদের মধ্যে বড় চাচা ব্যবসায়ী, দ্বিতীয় ও তৃতীয় চাচা কৃষিকাজের সাথে জড়িত, চতুর্থ চাচা একজন প্রকৌশলী এবং পঞ্চম চাচা প্রবাসে কর্মরত। মাতৃকুলে আমার মা সহ মোট আট ভাই এবং এক বোন (খালা) রয়েছেন। মামাদের মধ্যে তিনজন কৃষিকাজের সাথে যুক্ত, দুইজন চাকরিজীবী, একজন বস্ত্র ব্যবসায়ী একজন প্রবাসে কর্মরত এবং একজন ইন্তেকাল করেছেন। আমার খালা এইচএসসি পাস এবং খালু বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব বাড়ি গ্রামে প্রায় ৩৬ ডিসিমাল জমির উপর অবস্থিত। পূর্বে কিছু কৃষিজমি ছিল, তবে তার একটি অংশ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বসতবাড়িতে একাধিক ঘর রয়েছে, কারণ বাড়ির ভেতরেই আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের কারখানা পরিচালিত হয়। এছাড়াও একটি ছোট গরুর খামার রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমরা যৌথ পরিবারের মতো আত্মীয়স্বজন সবাই আশেপাশের এলাকায় বসবাস করি। আমাদের পরিবারে দ্বীনী পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয় এবং মাহরাম–নন-মাহরাম সীমার বিষয়ে মোটামুটি সচেতনতা ও শালীনতা মেনে চলার চেষ্টা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস রয়েছে, তবে মাঝে কিছু সময় অনিয়মিত ছিলাম। বর্তমানে প্রায় ৩ বছর ধরে নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সম্পর্কে আমার ধারণা হলো- ইসলামে কবর জিয়ারত করা বৈধ, তবে তা যেন শরীয়তসম্মতভাবে হয়। কবরবাসীর জন্য দোয়া করা ও ইবরত গ্রহণ করাকে আমি সঠিক মনে করি। শরীয়তের সীমার বাইরে কোনো ধরনের বিশ্বাস বা কাজকে আমি সমর্থন করি না।আমি মাত্রা অতিরিক্ত এমন কোন কাজই পছন্দ করি না যা শরীয়তের বাইরে এবং আল্লাহর সাথে শিরিক করার পর্যায়ে চলে যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আহকামে জিন্দেগি,ফাযায়েলে আমল, মুন্তাখাব হাদিস ,ফাযায়েলে সাদাকাত, আর-রাহিকুল মাখতুম, তাসাউফ ও আত্মশুদ্ধি, সমায়েলে তিরমিজি, আল-আযকার, আত-তিব্বুল নববি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, আনিসুর রহমান আশরাফী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মুফতি হারুন ইজহার, মুহাম্মদ জসীমউদ্দীন রহমানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মজিবুর রহমান আমির, আবু ত্বহা আদনান, আসিফ আদনান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি স্বভাবগতভাবে শান্ত, সহজ-সরল এবং বাস্তবমুখী একজন মানুষ। কোলাহলপূর্ণ ও অতিরিক্ত আড়ম্বরপূর্ণ জীবনের চেয়ে নিরিবিলি, পরিপাটি ও শান্তিপূর্ণ জীবনযাপন বেশি পছন্দ করি। নিজের চরিত্র, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বজায় রেখে সকলের সাথে ভদ্রভাবে মিশে চলার চেষ্টা করি। আমার রুচিবোধ শালীনতা, পরিপাটি থাকা এবং তাকওয়ার সাথে জীবন পরিচালনার দিকে ঝোঁকযুক্ত। বিলাসিতা, অহংকার, গীবত, হিংসা, অপচয় এবং প্রতারণা আমি অপছন্দ করি। হালালভাবে জীবিকা অর্জন করা এবং অল্পতেই সন্তুষ্ট থাকা আমার জীবনের গুরুত্বপূর্ণ নীতি। শখের মধ্যে রয়েছে- ইসলামিক জ্ঞান অর্জন, কুরআন তিলাওয়াত, আলেমদের সাহচর্যে সময় কাটানো, বই পড়া ও সংগ্রহ করা, হালাল বিনোদন ও শরীরচর্চা, প্রকৃতির মাঝে ভ্রমণ করা (বিশেষ করে পাহাড় ও সমুদ্র)। আমি ছোট বাচ্চাকাচ্চা অনেক বেশি পছন্দ করি। পাশাপাশি মানুষের উপকার করা, দান-সদকা করা এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করি।আমি আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করার জন্য মাঝে মাঝে ভ্রমণ করতে ভালোবাসি এবং তাঁর সৃষ্টি প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে পাই। বিশেষ করে কোলাহলমুক্ত পরিবেশ আমাকে মানসিকভাবে শান্ত রাখে। আমার স্বপ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি দ্বীনদার, শান্তিপূর্ণ ও ভালোবাসাপূর্ণ পরিবার গঠন করা। এমন একজন জীবনসঙ্গীর সাথে জীবন কাটাতে চাই, যার সাথে একসাথে দ্বীনের পথে চলা, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর দাম্পত্য জীবন গঠন করা সম্ভব হবে। আমি সবার সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করি। সুযোগ পেলে পরিবারসহ হজ পালনের ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। জীবনের মূল লক্ষ্য হলো- নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, দ্বীনের উপর অটল থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারণত শার্ট-প্যান্ট পরিধান করি। পাশাপাশি মাঝে-মধ্যে পাঞ্জাবি ও টুপি পরিধান করি। পোশাকের ক্ষেত্রে শরীয়তসম্মত শালীনতা বজায় রাখার চেষ্টা করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, ২০২৫
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আমি সাধারণত নাটক, সিনেমা, সিরিয়াল ও গান এসব থেকে বিরত থাকার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমি সরাসরি কোনো নির্দিষ্ট দ্বীনি সংগঠনের সাথে যুক্ত নই। তবে দ্বীনের দাওয়াত ও আমল-আখলাক উন্নয়নের উদ্দেশ্যে তাবলীগের কাজের সাথে সংযুক্ত থাকার ও অংশগ্রহণ করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে বাংলাদেশের পাওয়ার সেক্টরের একটি সুনামধন্য প্রাইভেট কোম্পানিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। আমার কাজের অভিজ্ঞতা বাংলাদেশের বিভিন্ন কলকারখানা ও বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রকল্পে। বর্তমানে আমি মূলত হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল টেস্টিং অ্যান্ড কমিশনিং এবং প্রজেক্ট সাইট ম্যানেজমেন্ট সংক্রান্ত দায়িত্ব পালন করছি। আমার উপার্জন সম্পূর্ণ হালাল এবং পেশাগতভাবে আমি দায়িত্বশীলতার সাথে কাজ করার চেষ্টা করি।
মাসিক আয় ৩২০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? এটা পারস্পরিক বোঝাপড়া ও পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে আমার প্রথম অগ্রাধিকার থাকবে একটি শান্ত, দ্বীনী ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে ইসলামিক পর্দা ও মূল্যবোধ বজায় থাকে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর আমি আমার কর্মস্থলের অবস্থান অনুযায়ী যেখানে থাকবো, সেখানেই স্ত্রীকে রাখার পরিকল্পনা রয়েছে। সেখানে দ্বীনী পরিবেশ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও ইসলামিক জীবন গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আমি বিয়ের ক্ষেত্রে পাত্রীপক্ষের কাছ থেকে কোনো ধরনের উপহার বা অতিরিক্ত কিছু প্রত্যাশা করি না। বরং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত আড়ম্বরপূর্ণ উপহার সংস্কৃতিকে আমি সমর্থন করি না। আমি সাধারণ, সাদামাটা ও ইসলামী নীতিমালার মধ্যে থেকে বিয়ে সম্পন্ন করতে আগ্রহী।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিবাহকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বিধান এবং রাসূল (সা.)-এর সুন্নাহ হিসেবে বিশ্বাস করি। আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং অর্ধেক দ্বীন পূর্ণ করা, যেমন হাদীসে বর্ণিত হয়েছে। বর্তমান ফিতনা ও জটিল সামাজিক পরিবেশে নিজের চরিত্র ও দৃষ্টি হেফাজত করা এবং হালালভাবে জীবন পরিচালনার জন্য বিয়েকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। বিয়ে মানসিক প্রশান্তি, দায়িত্ববোধ বৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল ও ইসলামিক পরিবার গঠনের অন্যতম মাধ্যম। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার সাথে পারস্পরিক সম্মান, ভালোবাসা, ধৈর্য এবং আল্লাহভীতি ভিত্তিক একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলতে পারবো। আমাদের সম্পর্কের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন এবং একটি দ্বীনী পরিবার গঠন করা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা 4'7" - 5'5"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অন্তত জেনারেল শিক্ষায় এসএসসি ও এইচএসসি সম্পন্ন অথবা অনার্স পর্যায়ে অধ্যয়নরত। অথবা কওমি মাদরাসায় সানাবিয়া বা মিশকাত জামাতের সমমান পর্যায়ে অধ্যয়নরত হলে অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা সিরাজগঞ্জ বা আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সম্মানজনক ও শরীয়াহসম্মত যেকোনো পেশায় নিয়োজিত থাকলেও গ্রহণযোগ্য।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, সুশৃঙ্খল ও সম্মানিত পরিবার, যেখানে পারিবারিক কুফু বজায় থাকে এমন পরিবেশ প্রত্যাশিত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি যিনি দ্বীনদার, নেককার, আল্লাহভীরু এবং পর্দাশীল হবেন। তাঁর চরিত্র হবে সুন্দর, আচরণ হবে বিনয়ী, মায়াবী ও শান্ত স্বভাবের, যাতে একটি সুশৃঙ্খল ও প্রশান্ত পারিবারিক পরিবেশ গড়ে ওঠে। তিনি ঘরমুখী ও দায়িত্বশীল হবেন এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ও আনুগত্যশীল মনোভাব রাখবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই; তিনি যে কোনো শিক্ষাধারার (জেনারেল, মাদ্রাসা বা কওমি) হলেও গ্রহণযোগ্য, তবে মূল বিবেচ্য হবে তাঁর দ্বীনদারিতা ও উত্তম চরিত্র। আমি এমন একজন মানুষ চাই যিনি ধনসম্পদ বা আর্থিক অবস্থার উপর নির্ভরশীল নন, বরং সুন্দর মন, উত্তম মানসিকতা এবং আল্লাহভীতি সম্পন্ন। তিনি শরীয়াহ থেকে অনুপ্রাণিত হয়ে সাধারণ ও সাদাসিধে জীবনযাপনে আগ্রহী হবেন। তিনি নিয়মিত নামাজ আদায় করবেন, কুরআন তেলাওয়াত ভালোবাসবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবেন। তিনি ধৈর্যশীল, সহনশীল এবং যেকোনো পরিস্থিতিতে বোঝাপড়ার মানসিকতা সম্পন্ন হবেন। পাশাপাশি তিনি অতিথিপরায়ণ, মিষ্টভাষী, পরিবারমুখী এবং সংসারকে গুরুত্ব দেন এমন একজন হবেন। পর্দার ব্যাপারে সচেতন থাকবেন এবং শরীয়াহ অনুযায়ী জীবন পরিচালনায় আগ্রহী হবেন। তিনি স্বামীর সম্মান রক্ষা করবেন এবং পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে চলতে সক্ষম হবেন। আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি যার সাথে শুধু দুনিয়ার সম্পর্ক নয়, বরং আখিরাতের সফলতার উদ্দেশ্যেও একটি সুন্দর বন্ধন গড়ে উঠবে। আমরা একে অপরকে দ্বীনের পথে সহযোগিতা করব এবং ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে একটি শান্ত, সুন্দর ও আল্লাহভীরু পরিবার গড়ে তুলব, ইনশাআল্লাহ। যদি উপরোক্ত গুণাবলী বিদ্যমান থাকে, তবে আমি শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা, বাহ্যিক বিষয়গুলোতে ছাড় দিতে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শাহজাদপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5627

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7070

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7065

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9823

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7555

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8186

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন