Profile

বায়োডাটা নং : 7065

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রেশমবাড়ি
বর্তমান ঠিকানা শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রেশমবাড়ি
কোথায় বড় হয়েছেন? রেশমবাড়ি,শাহজাদপুর,সিরাজগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? দারুল উলুম হাটহাজারী
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসায়ী,কৃষক।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য আমার বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বিবাহিত এবং তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। মেজ বোন নার্সিংয়ে পড়াশোনা করেছেন। আর ছোট বোন মাদরাসায় পড়াশোনা করেছে। আলহামদুলিল্লাহ, আমার তিন বোনই বিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা: মোট ২ জন। তাঁদের মধ্যে ১ জন কৃষিকাজের সঙ্গে জড়িত এবং জমিজমা ও গরু-বাছুর দেখাশোনা করেন। অপরজন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করেন। মামা: মোট ৪ জন। তাঁদের মধ্যে ৩ জন কৃষিকাজের সঙ্গে জড়িত এবং নিজেদের জমিজমা ও গরু-বাছুর দেখাশোনা করেন। অপরজন ভূমি অফিসে চাকরিরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের ১০ বিঘা জমি রয়েছে, যা নিয়মিত আবাদ করা হয়। এছাড়া ২০+ গরু আছে।জমিজমা ও গরুগুলোর দেখাশোনার জন্য লোক নিয়োজিত রয়েছে এবং আমার বাবা মূলত সবকিছুর সার্বিক তদারকি করেন। পাশাপাশি আমাদের দুটি নিজস্ব বসতবাড়ি রয়েছে। ভবিষ্যতে আমার নিজস্ব ফার্মেসি ব্যবসা করার পরিকল্পনা রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই মা-বাবাকে নিয়মিত সালাত আদায় করতে দেখে বড় হয়েছি। আমরাও ভাই-বোনেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়মিত সালাত আদায়ের চেষ্টা করে আসছি। তবে আমাদের পরিবারে বর্তমানে কেউ খাস পর্দা করেন না। বাইরে বের হলে সবাই মুখ ঢেকে বের হন, তবে হাত, পা ও মোজা পরিধানের ক্ষেত্রে বিশেষভাবে খাস পর্দা করা হয় না। ইদানীং আমার মা পর্দার বিষয়ে আরও মনোযোগী হচ্ছেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের পরিবারেও খাস পর্দার পরিবেশ তৈরি হবে বলে আশা করি। আমার যেহুতু কোনো ভাই নেই। তাই বিয়ের পর আমার স্ত্রী পর্দা করতে চাইলে এ বিষয়ে পারিবারিকভাবে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ । প্রাপ্তবয়স্ক হওয়ার আগ থেকেই নিয়মিত সালাত আদায় করে আসছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ এক ওয়াক্তও না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, বড় কোনো শারীরিক সমস্যা নেই। তবে দূরের জিনিস পরিষ্কারভাবে দেখার জন্য আমি ১.২৫ পাওয়ারের চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা শিরক,মাজার জিয়ারত করা সুন্নত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সরাতে মুস্তফা, সংগ্রামী সাধকদের ইতিহাস,প্যারাডক্সাসিক্যাল সাজিদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ মাহমুদ হাসান, শায়খ মামুনুল হক, শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: বই পড়া বিশেষ করে ইতিহাসভিত্তিক বই পড়া, বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ভ্রমণ করা এবং নতুন নতুন জায়গা ঘুরে দেখা। সুযোগ পেলেই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালো লাগে। পছন্দ: পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাদাসিধা জীবনযাপন, লজ্জাশীলতা, গায়রত ও আত্মমর্যাদাবোধ আমার কাছে অত্যন্ত মূল্যবান। বই পড়া ও সংগ্রহ করা আমার অন্যতম প্রিয় শখ। আলহামদুলিল্লাহ, আমার সংগ্রহে এত বই রয়েছে যে একটি বুকশেলফ ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। নতুন বই যোগ হওয়ায় ভবিষ্যতে আরও একটি বুকশেলফ করার ইচ্ছা রয়েছে। অপছন্দ: গীবত, শেকায়েত, অহংকার, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হানাহানি, অশান্তি, অপ্রয়োজনীয় শোরগোল ও বিশৃঙ্খলা অপছন্দ করি। শান্ত, পরিপাটি ও স্বাভাবিক পরিবেশে জীবনযাপন করতে ভালো লাগে। রুচি: পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করি। সাদা পোশাকের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে। জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে প্রত্যাশা করি, যিনি আমাদের ঘর-সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, আমার খোঁজ-খবর ও খাওয়া-দাওয়ার প্রতি যত্নশীল থাকবেন, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে পরিবারকে আগলে রাখবেন এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে একটি সুখী সংসার গড়ে তুলতে আগ্রহী হবেন। স্বপ্ন: আল্লাহ তাআলার ইচ্ছায় একজন সফল ব্যবসায়ী হওয়া। পাশাপাশি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, যেখান থেকে সমাজের সর্বস্তরের মানুষ সহজে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এছাড়া একটি নেককার, দ্বীনদার ও ভালোবাসাপূর্ণ পরিবার গড়ে তোলা, যা হবে আমার চক্ষুর শীতলতা এবং দুনিয়া ও আখিরাতের সফলতার মাধ্যম—এটাই আমার অন্যতম বড় স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি,পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, সুন্নতি দাড়ি আছে। তবে দাড়ি কিছুটা পাতলা। আলহামদুলিল্লাহ, দাড়িতে কখনো কাঁচি লাগাইনি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সাধারণত দেখা হয় না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তালীম-তারবিয়ত।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে শরীয়তপুরের একটি ক্যাডেট মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি ফার্মেসি ব্যবসা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও ধারণা অর্জনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে ফার্মেসি ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
মাসিক আয় ১৯০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, কর্মস্থলের কাছাকাছি বাসা ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে শুধু দুনিয়াবি কোনো সম্পর্ক নয়; বরং এটি একটি পবিত্র বন্ধন এবং দ্বীন পালনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি আমার চক্ষুর শীতলতা হবেন, আমার সুখ-দুঃখ ও ভালো-মন্দের ভাগীদার হবেন এবং আমাকে আন্তরিকভাবে ভালোবাসবেন। যেহেতু আমি কখনো হারাম সম্পর্কে জড়াইনি, তাই জীবনসঙ্গীর ব্যাপারে আমার কিছু আশা-আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক। আমি চাই, তিনি দ্বীনদার ও উত্তম চরিত্রের অধিকারী হোন এবং আমাদের সংসারকে ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে আন্তরিক থাকুন। ইনশাআল্লাহ, আমরা দুজন একে অপরের জন্য শান্তি ও প্রশান্তির কারণ হব এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে একসঙ্গে পথ চলব।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'১১-৫'২
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল শিক্ষিত হলে—SSC/HSC/অনার্স ১ম/২য় বর্ষ। মাদরাসা শিক্ষিত হলে—হেদায়াতুন নাহু/কাফিয়া পর্যন্ত পড়াশোনা করা।
জেলা সিরাজগঞ্জের/ পাবনা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত /নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ, আমি কখনো হারাম কোনো সম্পর্কে জড়াইনি এবং সর্বদা নিজেকে সে ধরনের সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করেছি। তাই আমার আন্তরিক প্রত্যাশা, আমার জীবনসঙ্গিনীও পবিত্রতা, লজ্জাশীলতা ও দ্বীনি মূল্যবোধকে ধারণ করবেন। এ কারণেই ভবিষ্যৎ জীবনসঙ্গীকে নিয়ে আমার কিছু স্বাভাবিক ও আন্তরিক প্রত্যাশা রয়েছে। আমি একজন দ্বীনদার, পর্দাশীল, বিনয়ী ও উত্তম চরিত্রের জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আল্লাহভীরু হবেন এবং দ্বীন পালনের ক্ষেত্রে আন্তরিক থাকবেন। তিনি আমার সুখ-দুঃখের সঙ্গী হবেন এবং পারস্পরিক ভালোবাসা, সম্মান, বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে আমাদের সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে আগ্রহী থাকবেন। আমি শান্ত স্বভাবের মানুষ পছন্দ করি। তাই এমন একজনকে প্রত্যাশা করি, যার কণ্ঠ হবে কোমল ও নম্র, অযথা উচ্চস্বরে কথা বলা বা চিৎকার-চেঁচামেচির অভ্যাস থাকবে না। কোনো বিষয়ে মতভেদ বা সমস্যা হলে তিনি ধৈর্য, হিকমাহ ও বিনয়ের সঙ্গে নিজের কথা তুলে ধরবেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন। তিনি আমার প্রতি আন্তরিকভাবে যত্নশীল হবেন, আমার কথা ও মতামতকে গুরুত্ব দেবেন এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব রাখবেন। সংসারের গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। আমার ন্যায়সঙ্গত সিদ্ধান্তকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করার মানসিকতা রাখবেন। একইভাবে আমিও তাঁর অধিকার, মতামত, অনুভূতি ও পছন্দকে যথাযথ সম্মান ও মূল্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোপরি, আমরা যেন একে অপরের জন্য চক্ষুশীতলতার কারণ হতে পারি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে একে অপরের সহযোগী হতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে একটি ভালোবাসাপূর্ণ, শান্তিপূর্ণ ও বরকতময় পরিবার গড়ে তুলতে পারি—এটাই আমার আন্তরিক প্রত্যাশা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শাহজাদপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5627

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7070

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9823

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8224

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7555

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8186

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন