Profile

বায়োডাটা নং : 8185

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মনোহরদী, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বড় মির্জাপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ফার্মগেইট, রেলগেইট।
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ (সম্মান) ইন ফিন্যান্স এন্ড ব্যাংকিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম তেজগাঁও কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারি কর্মচারী-অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অবিবাহিত, ছাত্র। আমার ৪ বছরের ছোট।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার বড় বোন ছোট বেলা থেকে অসুস্থ, বুদ্ধিগত দিক থেকে দুর্বল। আমার থেকে প্রায় ৬ বছরের বড়। অসুস্থতার কারণে বাসায় থাকে। সবকিছুই সবার মতো স্বাভাবিক কিন্তু বুদ্ধিগত দিক থেকে অপ্রাপ্ত বয়স্ক।
চাচা মামাদের পেশা চাচা ৩ জন ব্যাবসায়ী। মামা ২ জন। একজন প্রবাসী আরেকজন ফার্মাসি ব্যাবসা করে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল। নিজেদের বসতভিটা আছে গ্রামে। নিজের বাড়িতেই থাকা হয় তাই। আমি আর ছোট ভাই ছাড়া সবাই বাড়িতেই থাকে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ বাবা-মা মোটামুটি দ্বীনী মেজাজের এবং পরিপূর্ণ মানতে না পারলেও চেষ্টা করে। আর দ্বীনের বুঝ আসার পর চেষ্টা করছি ভালো প্র্যাক্টিসিং মুসলিম হবার এবং ফ্যামিলি তৈরি করার। বাসায় পর্দার পরিবেশ আছে। কিন্তু জোরদার নয়। কিন্তু বিয়ের আগেই বাসা পরিবর্তন করে ঠিক করার পরিকল্পনা আছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, দ্বীনের বুঝ আসার পর মিস করি নাই। ২০২১ সাল থেকে গুরুত্বের সাথে পড়া শুরু করেছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? গড় হিসেব করলে সাধারণত ১/২ ওয়াক্ত ছাড়া কাযা হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, সুন্দর, সহীহ শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আহলে সুন্নাহ ওয়াল জামা'আতের ধারণা। আমরা বিশ্বাস করি কোন সৃষ্টি, মানুষ, জিন, জীবিত-মৃত, এবং কবরের নিকট সাহায্য চাওয়া এবং তাদের ক্ষতি বা উপকার করার শক্তি আছে, এমন মনে করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিকাল সাজিদ, কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে, ধুলিমলিন উপহার, ফেরা, পড়, প্রত্যাবর্তন, ডাবল স্ট্যান্ডার্ড, মুক্ত বাতাসের খোজে ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা তারিক জামিল, মুফতি হাসান জামিল, শায়েখ হারুন ইযহার,আবু ত্বহা আদনান প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন # আসসালামু আলাইকুম, আমি জন্মগতভাবে একটি আদর্শ প্র্যাক্টিসিং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমার বাবা আলিয়া লাইনে লেখাপড়া করেছেন কামিল পর্যন্ত। মা মাদ্রাসায় অল্প একটু পড়াশোনা করেছেন। আমাকে আর্থিক সক্ষমতা না থাকার কারণে মাদ্রাসায় পড়াশুনা করাতে পারেন নাই তারা । কিন্তু আমার লালনপালন একটা ভালো পরিবেশে করেছেন। আমার মায়ের দিকের আত্মীয় আলেম বংশের হওয়ার কারণে এবং তাদের সোহবতের কারণে আমি ধর্মভীরু ছিলাম। আমার ছোটবেলা জেনেরাল পড়ুয়া সাধারণ বাচ্চাদের মতোই ছিল, ইসলামের প্রতি কোনো ভালো ধারণা না থাকলেও খারাপ ধারণা ছিল না। করনার মধ্যে আমি জন্মসূত্রে মুসলিম থেকে জেনেশুনে মুসলিম হয়েছিলাম। আমার প্রত্যাবর্তন এইখান থেকে শুরু। [প্রত্যাবর্তন এর বাকি গল্প দেখা হলে জানাবো ইনশাআল্লাহ। দ্বীনে ফেরার গল্প এইটুকুই থাক।] # আমার নিজ সম্পর্কে বলার মত তেমন কিছু নেই আমি খুব সাধারন একজন। খুব বেশি শিক্ষিত কিংবা মেধাবী নই। খুব বেশি সুদর্শনও নই। আবার খুব বেশি বদসুরতও নই। খুব বেশি স্পষ্টভাষীও নই। শুধু এতটুকু বলব আমি সাধারণ মুমিন হয়ে আমার বাকি জীবন আল্লাহ তায়ালার দেখানো পথে, যে পথে আকাবীররা চলেছে, সাহাবীরা চলেছে, সফলকামীরা চলেছে সেই সিরাতে মুস্তাকিমে চলতে চাই। সাধারণ জীবন যাপন করার ইচ্ছা এই জীবনে। দুনিয়ার মধ্যে জান্নাত লাভের জন্য বিয়ে করতে চাই, থাকতে চাই যার সাথে জান্নাতে আজীবন থাকবো। দ্বীনের বাকী অর্ধেক পূরণ করার জন্য ছাত্রবয়সে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। দায়িত্ব পালনের জন্য নিজেকে প্রস্তুত করছি। # ব্যক্তিগত পছন্দ বলতে তেমন কিছু নাই। আমি সবকিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিতে পছন্দ করি। নতুন নতুন খাবার খেতে পছন্দ করি, সব ধরনের মানুষের সাথে মিশতে পছন্দ করি। খুব ভালো গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু ভালো শ্রোতা আমি। মনোযোগ দিয়ে সবার কথা শুনি আর চুপচাপ থাকতে পছন্দ করি। বাইক চালাতে ভালোবাসি। নির্জন রাস্তায় একা একা হাটা পছন্দ করি। আকাশের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি। আর রাতের মেঘ আর চাঁদ দেখতে পছন্দ করি। বাচ্চাদের পছন্দ করি,বন্ধু থেকে বড়দের সাথে চলাফেরা করা পছন্দ করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পাজামা, শার্ট-প্যান্ট সবই পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আছে এবং ২০১৯ থেকে রাখছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নাই
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পেশা বলতে আমি একজন শিক্ষার্থী। বার্গারকিং, বনানীতে একটি আমেরিকান রেস্টুরেন্টে টিম লিডার হিসেবে কাজ করছি। ইচ্ছা আছে ব্যবসা করার। তারজন্য পাশাপাশি ব্যাবসা করা শিখতেছি। পরিপূর্ণ ব্যাবসায় নামবো অনার্স শেষ করার আগেই ইনশাআল্লাহ।
মাসিক আয় ১২/১৩ হাজার টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ কিন্তু দ্বীনি পড়াশোনা এবং নিজ তত্ত্বাবধানে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? নির্ভর করে কোন চাকরি। যদি ছাত্র পড়াতে চায়, অনলাইনে ব্যাবসা করতে চায় তা আলোচনা সাপেক্ষে অনুমতি দিতে পারি।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামের বাড়িতে ফ্যামিলির সাথে ইনশাআল্লাহ। যদি অন্য কোথাও আল্লাহ ফায়ছালা করেন তবে সেখানেই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে সম্পর্কে আমার ধারণা খুবই সাধারণ। বিয়ে করতে চাই কারণ, যার সাথে আমি আজীবন জান্নাতে থাকতে চাই, তার সঙ্গ লাভ করার ইচ্ছায়,তার সাথে সুখ-দুখ ভাগাভাগি করার ইচ্ছায়। আল্লাহ তায়ালা বলছেন সবচেয়ে উত্তম রিজিক হল নেককার স্ত্রী। আল্লাহ তায়া’লার এই নেয়ামত পাওয়ার ইচ্ছায়। দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করার ইচ্ছায়। অসম্পূর্ণ আমি সম্পূর্ণ হওয়ার ইচ্ছায়। ফেতনাময় জীবনে নিজেকে ফিতনা থেকে হেফাযত করার জন্য। এই চক্ষুকে শীতল করার জন্য, অন্তরকে প্রশান্ত করার জন্য, আরেকজনের দায়িত্ব নিজের কাধে তুলে নেওয়ার জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াতে রেখে যাওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫ ফুট থেকে ৫'৩"
গাত্রবর্ন শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জুরুরি দ্বীনের এলম আছে, ক্লাস ১০ পর্যন্ত মিনিমাম পড়াশোনা করেছে কিংবা একাডেমিক কোনো শিক্ষাই নাই কিন্তু দ্বীনি এলেম আছে ।
জেলা নরসিংদী, কুমিল্লা এবং ঢাকা বিভাগের মধ্যে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা গৃহিনী
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ তায়ালা পরিপূর্ণতা দান করেন নাই প্রত্যেককে। সবার মধ্যে কিছু না কিছু কমিকমা রয়েছে। প্রত্যেকেই চায় তার জীবনসঙ্গী সব দিক দিয়ে পারফেক্ট হোক। আমিও চাই যেন আমার জীবন সঙ্গী সব দিক দিয়ে পারফেক্ট হোক। কিন্তু আল্লাহ তায়ালা যদি কোন কিছু কমতি দেয় তাহলে আমার কোন অসুবিধা নেই। তাও আমার কিছু চাওয়া রয়েছে। এর মধ্যে কিছু চাওয়া ব্যক্ত করছি। ১/ প্রথমে দ্বীনদারিতা নিয়ে কথা বলি। আমি এমন একজন জীবন সঙ্গিনী চাই, যে কিনা দ্বীনের ব্যাপারে হবে অনেক কঠোর। আল্লাহর সকল বিধান কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে রাজি। নামাজের ব্যাপারে, পর্দার ব্যাপারে এবং আল্লাহর অন্যান্য ফরজ বিধান, আদেশ-নিষেধ মানতে সে যেন একাগ্রহ হয়। আকিদার ব্যাপারে যে থাকবে একেবারেই স্বচ্ছ এবং সহীহ। বেদআত, শিরক ইত্যাদি কথা এবং কর্মকাণ্ড থেকে বেচে থাকবে এবং এই সম্পর্কে এলেম রাখবে। ২/ দ্বিতীয়তঃ সৌন্দর্যের ব্যাপারে। আমি খুব বেশি সুদর্শন নই আবার খুব বেশি দেখতে খারাপও নই। আমি নিজের জন্য এমন একজনকে পছন্দ করি যে কিনা প্রেমময়ী হবে, সুন্দর হবে, লাজুক হবে, সুশ্রী হবে। ৩/ তৃতীয়ত আসি স্বভাব। এই ক্ষেত্রে আমি পছন্দ করি সামাজিক মেয়ে। সবার সাথে মিশুক হবে, স্পষ্টভাষী হবে, কোমলতা এবং উত্তম ও সহনশীল আখলাক ওয়ালি। অল্প কথা বলতে পছন্দ করে, রাগ করলেও অহংকার করে না এমন একজন। ৪/ চতুর্থত এলেম। এলেমের দিক থেকে যে কিনা অগ্রগামী হবে।জানার ইচ্ছা আছে যার এমন একজন মেয়ে। #আমি শুধু মাত্র আমার ইচ্ছা ব্যাক্ত করেছি। এমন অনেক দ্বীনি ভাইয়ের কারগুজারী শুনেছি যারা বিয়ে করেছে কিন্তু মনের ইচ্ছা সব মিলে নাই কিন্তু আল্লাহর রহমতে সুন্দর আফিয়াতের জীবন পার করতেছে। আমিও আশা করি আমার মনের মতো কিন্তু আল্লাহ যদি অন্য কিছুর মধ্যে আমার কল্যাণ রাখে, তাই আমি সবক্ষেত্রে আল্লাহর অনুগামী।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মনোহরদী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12154

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মনোহরদী, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5155

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মনোহরদী, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7542

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মনোহরদী, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7347

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মনোহরদী, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5322

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মনোহরদী, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11158

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মনোহরদী, নরসিংদী, ঢাকা
নরসিংদী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন