| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
বিগত ৩/৪ বছর ধরে নিয়মত পড়ার চেষ্টা করছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
৪/৫ ওয়াক্ত । বাহিরে থাকলে মাঝে মাঝে কাজা হয়ে যায়, বাসার পাশেই তুর্কিশ মসজিদ থাকায় চেষ্টা করি জামাতে নামাজ আদায় করতে । |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
বিশুদ্ধ ভাবে তেলায়াতের চেষ্টায় আছি । আলহামদুলিল্লাহ দুইজন উস্তাদের কাছ থেকে আমি আরও ভালোভাবে কুরআন তেলাওয়াত শিখছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আমার এমন কোন রোগ নেই যা আমার দৈনন্দিন জীবনকে সীমাবদ্ধ করে, আমি চশমা পরি ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কুফর ও শিরক এর ব্রিডিং গ্রাউন্ড, সহিহ ইসলামী আকীদায় মাজার কিংবা কবর পূজার কোনও স্থান নেই ।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
শায়খুল হাদিস আজিজুল হক অনুবাদিত বুখারী শরীফ, কবিরা গুণাহ, রেইন ড্রপস পাবলিকেশন এর সিরাহ ইত্যাদি। বর্তমানে আর রাহিক আল মাখতুম / The Sealed Nectar, ইবনু কাইয়্যুম রহিমাহুল্লাহর “খুশু খুঁজু “পড়ছি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
উস্তাদ ওয়াহাজ তারিন, মুফতি মেনক, শায়খ আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ I
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি এমন একজন জীবনসঙ্গী খুঁজছি, যিনি স্বভাবে শান্ত, ধৈর্যশীল এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল। যাঁর আচরণে সৌজন্য ও সম্মানবোধ থাকবে, এবং জীবনের ছোট-বড় চ্যালেঞ্জকে যিনি অভিযোগ নয়, বরং প্রশান্তি ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে জানেন। অতিরিক্ত চাহিদা বা ভোগবিলাসিতার পরিবর্তে যিনি সরল, সংযমী ও পরিতৃপ্ত জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন একজন মানুষই আমার কাম্য। আমার একাধিক বিড়াল রয়েছে, যারা আমার জীবন ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাই পোষা প্রাণী-বান্ধব মানসিকতা আমার কাছে একটি অপরিহার্য শর্ত। আমি এমন একজন সঙ্গীর প্রত্যাশা করি, যিনি আমার বিড়ালদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন এবং ভালোবাসা ও দায়িত্ববোধের সঙ্গে তাদের যত্ন নিতে প্রস্তুত থাকবেন। যাঁদের বিড়ালের প্রতি অনীহা রয়েছে অথবা ক্যাট অ্যালার্জিজনিত সমস্যা আছে, তাঁদের প্রতি বিনীত অনুরোধ—অনুগ্রহ করে যোগাযোগ করবেন না; এতে উভয় পক্ষের সময় ও আন্তরিকতা রক্ষা পাবে। ভবিষ্যতে আমি একটি সুশৃঙ্খল ও সংগঠিত উপায়ে সমাজসেবা ও মানবিক কার্যক্রমে যুক্ত হতে চাই বিশেষত এতিম ও অসহায় মানুষের কল্যাণে। আমার স্বপ্ন এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যা মানুষের প্রকৃত উপকারে নিবেদিত থাকবে। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি এই স্বপ্নে আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন এবং এতিমখানা, দ্বীনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ পরিচালনায় সক্রিয়ভাবে অংশীদার হবেন। অবসরে আমি বই পড়তে, রান্না করতে, ভ্রমণ করতে এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসি। জীবনকে আমি সরলতা, অর্থবহতা ও পারস্পরিক শ্রদ্ধার আলোকে দেখতে চাই এবং এমন একজন সঙ্গীর সঙ্গে পথ চলতে চাই, যিনি এই মূল্যবোধে আমার প্রকৃত অংশীদার হবেন
|