Profile

বায়োডাটা নং : 7938

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: হাসনাবাদ, দাঁতমারা ইউনিয়ন
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: অক্সিজেন, বায়েজিদ
কোথায় বড় হয়েছেন? গ্রাম ও শহর মিলিয়ে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ মাদ্রাসা শিক্ষক ছিলেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ শিক্ষক ছিলেন, এখন গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য আমি ভাইদের মধ্যে বড়৷ দ্বিতীয় জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তৃতীয়জন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। চতুর্থজন হিফজ অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বিবাহিত, মাধ্যমিক পাশ
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা চারজন, তিনজন প্রবাসী। অন্যজন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন৷
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছুই স্বচ্ছলভাবে চালিয়ে নিচ্ছেন। তবে আমাদের পর্যাপ্ত জমি থাকলেও ভালো বাড়ি তৈরি করা হয়নি৷ ৬ কক্ষের মাটির ঘর আছে এখন, আল্লাহ তাওফিক দিলে শিগগির বাড়ি করব ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, বাসার সবাই নামাযী। তবে বাসার সবাইকে বুঝিয়ে পর্দায় আরো কঠোর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ, আম্মুর শিক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে নামায পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এভাবে নিশ্চিত করে বলতে পারছি না। তবে কখনও নামায ছুটে গেলে কাযা আদায় করি৷
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? ছোটবেলায় আম্মুর কাছে শিখেছি৷ পড়তে পারি আলহামদুলিল্লাহ, তবে উচ্চারণ শুদ্ধ করার জন্য তাজবিদ সহকারে নতুন করে শিখব ইনশাআল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারকে আমার কখনো বিশেষ মনে হয়নি। তবে আল্লাহ’র আওলিয়াগনকে সম্মান করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কোরআন-বিজ্ঞান-মুসলমান, মুসলমানদের পতনে বিশ্ব কী হারাল, প্রত্যাবর্তন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, শায়েখ আহমদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সাংবাদিকতায় জড়িত থাকার সুবাদে এই অল্প বয়সেও বহু কনটেন্ট লিখেছি আলহামদুলিল্লাহ। সেসব আবার অনেকে পছন্দও করেছেন৷ কিন্তু আজ এখানে নিজের স্বপ্ন, সাধ-আহ্লাদের বিষয়ে লিখতে গিয়ে আমার শব্দেরা যেন ফুরিয়ে গেছে। সারাজীবন ধরে জমিয়ে রাখা সহস্র ইচ্ছে, স্বপ্ন আর কল্পনা কীভাবে ফুটিয়ে তুলব বুঝতে পারছি না। অবশ্য আমি বিয়েকে ফ্যান্টাসি হিসেবে চিন্তা করি না। দুনিয়ায় আমি বিশেষ কিছু চাই না। আল্লাহ’র জমিনে আল্লাহ’র দ্বীন কায়েমে যদি কিঞ্চিৎ পরিমাণও ভূমিকা রাখার সুযোগ পাই, সে সুযোগ কাজে লাগাব ইনশাআল্লাহ। আল্লাহ’র দ্বীন আকড়ে ধরে এই দুনিয়ার জীবন পাড়ি দিতে চাই। আমার তেমন কোনো শখ নেই। আল্লাহ চাইলে জীবনে একদিন একজন দ্বীনি, মানবিক, পরহেজগার ও বিনয়ী মানুষ চক্ষুশীতলকারীনি হবেন- এটা আমার শখ,স্বপ্ন,আশা সবই। এর বাইরে ছোটবেলা থেকে বই পড়তে ভালোলাগে, আমার ঘরের একটা কক্ষে লাইব্রেরী করার ইচ্ছে আছে। আমি নিজে সংকীর্ণ মানসিকতার কিংবা স্বার্থপর নই। তাই সংকীর্ণ মানসিকতার কিংবা স্বার্থপর মানুষ পছন্দ করি না। দশজন একসঙ্গে থাকলে আমি নিজের বিষয় চিন্তা করি সবার শেষে, আগে আশেপাশে যারা থাকেন তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করি। যে কোনো অবস্থায় যে কোনো স্থানে বিন্দুমাত্র স্বার্থপরতা আমার পছন্দ না৷ বর্তমান সময়ের কথিত আধুনিকতা আমার কখনোই ভালো লাগেনি। আমি উচ্চাভিলাষী না, পছন্দও করি না। আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই সবসময়৷ রুচিবোধের কথা বলতে গেলে- অতিরিক্ত জাঁকজমক বা আনুষ্ঠানিক কিছুই আমার ভালো লাগে না। খুব সাধারণভাবে চলতে পছন্দ করি, ব্যক্তিজীবনে বিনয়ী। মানুষের উপকার করে আনন্দ পাই, পরোপকারী ও মানবিক আলহামদুলিল্লাহ। স্বপ্ন- আল্লহ’র ঘর তাওয়াফের স্বপ্ন ছিল আব্বু-আম্মুর। আব্বুকে তো গত ঈদের দিন (২২ এপ্রিল, ২০২৩) আল্লাহ নিয়ে গেছেন, আম্মুর সেই স্বপ্ন পূরণ করা এখন আমারও স্বপ্ন। তাছাড়া আল্লাহ কবুল করলে প্রিয় মানুষের সঙ্গে কাবা শরীফ তাওয়াফের স্বপ্ন আছে। আল্লাহ কবুল করুন- আমীন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ক্যাজুয়াল, শার্ট-প্যান্ট, মাঝেমধ্যে পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। ২০২৪ সালের এপ্রিল থেকে। তবে জন্মগতভাবে দাড়ি কম।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, ছোট থেকেই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? অভ্যস্ত না। তবে সামনে পড়লে দেখা হয় মাঝেমধ্যে। আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখন পর্যন্ত না, তবে ইচ্ছে আছে।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি সাংবাদিক। দেশের জনপ্রিয় একটি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি৷ যা উপার্জন হয় স্বাচ্ছন্দ্যে চলে যায় আলহামদুলিল্লাহ। ইদানীং চলতে ফিরতে অনেককেই সাংবাদিক পরিচয় দিতে দেখা যায়। এতে অনেকেই বিভ্রান্ত হন। ওই সাংবাদিক আর পেশাদার সাংবাদিক আসলে পুরোটাই আলাদা। মূলত সাংবাদিকতা একটি মহান পেশা, সৎ সাংবাদিকতার মাধ্যমে একজন সাংবাদিক দেশ ও জনগণের সেবায়-ই নিয়োজিত থাকেন৷
মাসিক আয় ৩৫০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আমি খুবই আগ্রহী, তবু ওনি যা চান তা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমি চাই না। তবে দ্বীনি প্রতিষ্ঠানে খদমত বা পর্দার মধ্যে থেকে টিচিংয়ে ইন্টারেস্ট থাকলে আলোচনা করা যেতে পারে। তবে ওনার মতামতকে সম্মান করি।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামের বাড়ি ও শহরে মিলেমিশে সুযোগ-সুবিধা ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী থাকা হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। কথিত সৌজন্যমূলক কোনো উপহারও আমরা চাই না। আল্লাহ আমাদের যা দিয়েছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর যা কিছু প্রয়োজন আমরা নিজেদের চেষ্টায় অর্জন করে নিব ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চরিত্রে হিফাজত করার জন্য। এর বাইরে অন্তরের প্রশান্তি, চক্ষুশীতল করা এবং সর্বোপরি একটি দ্বীনি পরিবার গঠনের জন্য একজন উত্তম সঙ্গী চাই৷ তাছাড়া এটা আল্লাহ’র ফরজ বিধান। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য বিয়েই হতে পারে একমাত্র সমাধান।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-25
উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি থেকে ৫ ফুট ২ ইঞ্চি
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স তৃতীয়/চতুর্থ বর্ষ বা মাস্টার্সের স্টুডেন্ট।
জেলা চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঢাকা
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিন্মবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আল্লাহ’র দরবারে এমন একজন মানুষ চাই, যিনি সর্বাবস্থায় আমাকে মানসিক সাপোর্ট দিবেন। আমার সুখ-দুঃখের সহযোগি হবেন৷আল্লাহ ও বান্দার হক্ব সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকবে৷ সর্বাবস্থায় আল্লাহ’র দ্বীনকে প্রাধান্য দেবেন। আমি তাকে আমার সাধ্যের সবটুকু দিয়ে আগলে রাখব ইনশাআল্লাহ, তবে উচ্চাভিলাষী কাউকে যোগাযোগ না করার অনুরোধ করব। ওনাকে অবশ্যই বই পড়ুয়া, পর্দানশীন, নামাযী, বিনয়ী ও উদারমনোভাবাপন্ন হতে হবে। পারিবারিক ছোট ছোট বিষয় গা’য়ে না মেখে কৌশলে দুষ্টমির ছলে সমাধান করার মতো মানসিক পরিপক্বতা থাকতে হবে৷ আমার পরিবারটাকে আগলে রাখতে হবে, পারিবারিক অশান্তি সৃষ্টি হয় এমন ঘটনা বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দিতে হবে। ওনি যেন দ্বীনের প্রতি সচেতন থাকেন সর্বাবস্থায়, আমাকেও যেন আগলে রাখেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফটিকছড়ি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3297

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4031

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3139

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6162

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3670

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6640

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন