| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ পড়ি,ছোট থেকেই নিয়মিত নামাজ আদায় করতাম তবে মাঝে মধ্যে নফসের ধোকায় পড়ার কারণে মিস হয়ে যেত।আলহামদুলিল্লাহ ২০২২ সালের শেষের দিক থেকে নিয়মিত আদায় করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝেমধ্যে ১/২ ওয়াক্ত |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পারি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নাই,তবে চুল ঝরে যাওয়ার কারণে মাথার সামনের অংশে চুল একটু পাতলা দেখা যায়,তেমন বেশি না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার মানে কবর
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল-মাখতুম,ফয়জুল কালাম,পরকাল,কুররাতু আইয়ুন,বেলা ফুরাবার আগে.....
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ,শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ,আবু ত্বহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ,ডঃ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ...
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের সম্বন্ধে আসলে লিখার মতো তেমন কিছুই নেই,তারপরও আমার পছন্দ-অপছন্দ,ভালো লাগা খারাপ লাগা নিয়ে কিছু লিখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ,আমি আল্লাহ রাব্বুল আলামিন এর একজন খুবই নগণ্য গুনাহগার বান্দা।২০২২ সালের শেষের দিকে মহান রব আমাকে হিদায়াত দান করেছেন,আলহামদুলিল্লাহ।তারপর থেকেই ইসলামের সব কিছু প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করি। আমি একজন শান্ত ও সরল মনের মানুষ।মানুষের সাথে মিশতে একটু সময় লাগে আমার,আবার কাছের মানুষদের সাথে মন খুলে কথা বলি। আমি খুবই সাধারণ ভাবেই জীবনযাপন করি।বিলাসিতা পছন্দ করি না।আমার ইসলামিক বই পড়তে ভালো লাগে।নবী-রাসুল ও সাহাবাদের জীবনী পড়তে ও শুনতে,ইসলামের ইতিহাস নিয়ে সবার সাথে আলোচনা করতে,ইসলামিক জীবন যাপন করতে,সবসময় নবীজীর সুন্নাহ অনুযায়ী চলতে ভালো লাগে।পাহাড়ে সমুদ্রে ঘুরতে যেতে ভালো লাগে।কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে ভালো লাগে না। হিংসা,গীবত,মিথ্যা কথা বলা,ঝগড়া করা,চোগলখুরী করা,মুখে মুখে তর্ক করা বিদআতে লিপ্ত থাকা,কুসংস্কারে বিশ্বাস করা পছন্দ করি না।আমি নিজেও এগুলা মেনে চলি,আশা করি আমার আহলিয়াও এগুলা মেনে চলবেন। গোছানো,পরিপাটি থাকা,পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগে। আমার স্বপ্ব পরিবারকে সাথে নিয়ে হজ্ব ও ওমরা করা,ইনশাআল্লাহ।আমি চাই আমার বিয়েটা খুবই সাদামাটা হবে,অল্প খরচের ভিতর আমি বিবাহ সম্পন্ন করতে চাই,কারণ যে বিয়েতে খরচ যত কম হবে,সেই বিয়েতে আল্লাহর রহমত ও বরকত বেশি হবে। ইসলামি শরিয়াহ ও আমার রাসুল সাঃ এর সুন্নাহ মোতাবেক বিয়ে করার ইচ্ছা আছে,ইনশাআল্লাহ।
|