| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ আলহামদুলিল্লাহ। ২০২০ সাল থেকে নিয়মিত। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত হয় না, কারণ বসত মাসে ১/২ বার। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানামতে নেই।তবে কয়েক মাস ধরে চশমা পরি (- 0.5 D)
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরকের কারখানা, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াও পছন্দ করি না। শয়তান নেক সুরতেই ধোঁকা দেয়, শুরুটা খুব সম্ভবত এইভাবেই হয়েছিল। তাছাড়া জিয়ারতের হকদার তাদের থেকে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বেশি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আমি সাধারণত বই খুব কম পড়ি। আমার লেকচার শুনতে ভালো লাগে এবং আমার জন্য বেশি ইফেক্টিভ। তিনিই আমার রব, বেলা ফুরাবার আগে, শয়তানের সাথে যুদ্ধ, শিকড়ের সন্ধানে ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
নোমান আলী খান, ইয়াসির কাদ্বী, আসিম আল হাকিম, মোহাম্মদ বাজুর, উমার সুলাইমান, জাকির নায়েক, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ:, শায়েখ আহমাদুল্লাহ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি ইসলামীক লেকচার শুনতে, ইনডোর প্ল্যান্টিং, কবিতা/শায়েরী (সেইভাবে এখন পড়া হয় না),পড ক্যাস্ট, হ্যালথি/নিউ কুকিং রেসেপি, সায়েন্টিফিক ভিডিও, হ্যালথি হ্যাবিট এবং লাইফস্টাইল সম্পর্কে জানতে পছন্দ করি। Ongoing geopolitical conflict নিয়ে আমার জানতে ভালো লাগে।এই অভ্যাস আমার লকডাউনে হয়েছে। সাধারণ বর্ণনায় আমি ইন্ট্রাভার্ট মানুষ। নিজের মতো নিরিবিলিতে চুপচাপ থাকতে পছন্দ করি। তবে আমার ছোট্ট পৃথিবীতে যাদের অ্যাক্সেসেস রয়েছে তাদের জন্য আমি খুবই অন্যরকম। আমার কাছে ভালোবাসা মানেই সম্মানের সাথে যত্নে আগলে রাখা। প্রতিটি সম্পর্ক ও তার সীমারেখা আলাদা, সেই অনুযায়ী আমি মানুষের সাথে কমিউনিকেট করতে পছন্দ করি।যখন কারও প্রতি আমার মন থেকে সম্মান কমে যায়, ভালোবাসা এমনিতেই কমে যায়। আমার কাছে ভালোবাসার পূর্বশর্ত হলো সম্মান, এটা ছাড়া সম্পর্ক টক্সিসিটিতে পরিণত হয়। এবার এটা যেই ধরণের সম্পর্কই হোক না কেন। আর জীবনসঙ্গী যেহেতু আমার অভিভাবক হবেন, আমি চাই উনার প্রতি আমার সম্মান, শ্রদ্ধাবোধ সেইরকম হোক। আমার হ্যালদি ফুড হ্যাবিট (যদিও বাসায় থাকলে সম্ভব হয় না, আমি আমার মতো চেষ্টা করি) এবং লাইফ স্টাইল খুবই পছন্দ। ভবিষ্যতে ফুললি সুইচ করার ইচ্ছে ইনশাআল্লাহ। Biochemistry আমার বিশেষ দুর্বলতা, এগুলো যত চিন্তা করি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আমাকে ততই বিমোহিত করে। আমার প্রাকৃতিক, কোলাহল মুক্ত পরিবেশ অনেক ভালো লাগে। কিন্তু ট্রাভেলিং খুব একটা পছন্দ নয় ( কারণ পাবলিক ট্রান্সপোর্ট/টুরিস্ট স্পটে অতিরিক্ত মানুষের ভীড়)। আরেকটা বিষয় হলো I am too much attracted toward genuineness, kindness and intelligence. আমার সবকিছুতেই সাধারণে অসাধারণ পছন্দ হোক সেটা পোশাক কিংবা অ্যাকাডেমিক বিষয়। জাঁকজমকপূর্ণ কিছুই আমার ভালো লাগে না। অপছন্দের তালিকায় অন্যতম হলো ফিকহ এর বিষয় নিয়ে ঝামেলা করা। নিজের সুবিধা অনুযায়ী ফতোয়া গ্রহণ না করে, অনুসন্ধানের পর জ্ঞান অনুযায়ী যেটা সত্যের সবচেয়ে কাছাকাছি মনে হবে সেটাই ফলো করা। এবার সেটা যতই কঠিন মনে হোক, অন্যগুলোর তুলনায়। অল্পতেই রেগে যাওয়া, রাগারাগী করে গালিগালাজ/ভাঙ্গচুর বা হ্যাইটফুল ওয়ার্ড ইউজ করা, দুর্বলের ওপর নিজের ক্ষমতার জোর দেখানো (হোক সেটা কর্মক্ষেত্র), অনলাইন/অফলাইন শো-অফ করা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে social platform এ পোস্ট করা (ব্যক্তিগত জীবনে যত গোপনীয়তা থাকবে ততই কল্যাণকর), অহংকার, হিংসা, গীবত, তুলনা করা, ননপ্র্যাকটিসিং দেখলে আত্মতুষ্টিতে ভোগা এইসব খুবই অপছন্দ। তাছাড়া কোনো সম্পর্কের ঝামেলায় প্রথমেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অপছন্দ। আগে নিজের মধ্যে সরাসরি কথা বলে, স্পেস নিয়ে ঠিক করা উচিত। বাইরের খাবার-দাবার (রেস্টুরেন্ট/স্ট্রিট ফুড) তেমন পছন্দ না। এরচেয়ে নিজেরা বাসায় একসাথে রান্না করে আনন্দ করা পছন্দ। বাসার বাহিরে আঞ্চলিক ভাষায় কথা বলা পছন্দ না। আমার কাছে স্মার্টনেস পোশাক থেকে অনেক বেশি কেউ কি বলে, ঠিক কিভাবে, তার জ্ঞানের গভীরতা এবং শব্দচয়নের উপর নির্ভর করে।
|