Profile

বায়োডাটা নং : 5922

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সোহাগপুর
বর্তমান ঠিকানা আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সোহাগপুর
কোথায় বড় হয়েছেন? নরসিংদী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2018
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA Honours in Accounting
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Narsingdi National University
পাসের সন 2024 (করোনার জন্য ৬ বছরে অনার্স কমপ্লিট হয়েছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে ঢাকার একটি মসজিদের অভ্যন্তরীণ দেখাশোনার দায়িত্ব পালন করছেন। এর আগে নিজস্ব ব্যবসা ছিল।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য আমরা পাঁচ বোন বড় : আমি নিজে ২য়: অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট ৩য়, ৪র্থ, ৫ম বোন মাদ্রাসার স্টুডেন্ট
চাচা মামাদের পেশা বড় চাচা: প্রাইভেট চাকরিজীবী বড় মামা: সরকারী চাকরিজীবী ছোট মামা: ব্যবসা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমরা মধ্যবিত্ত ও স্বচ্ছল পরিবার। বর্তমানে ভাড়া বাসায় থাকি এবং সাদাসিধে, পরিমিত জীবনযাপনে অভ্যস্ত।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। পরিবারের সবাই দ্বীনের পথে থাকার চেষ্টা করেন এবং পর্দার ব্যাপারে যত্নশীল। বড় তিন বোনের ক্ষেত্রে মাহরাম-নন-মাহরামের বিষয়টি সবসময় মেনে চলা হয়, আলহামদুলিল্লাহ। ছোটদেরও ছোটবেলা থেকেই এ বিষয়ে অভ্যস্ত করে তোলার চেষ্টা করছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ ৬ বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ মানসিকভাবেও সুস্থ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোনো কিছু চাওয়া শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামি আকিদা, তিনি ই আমার রব, বায়তুল্লাহর মুসাফির, আর রাহিকুল মাখতুম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, ড. জাকির নায়েক, স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ :
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন Traveling is my favorite hobby. ছোটবেলা থেকেই long journey-র প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে; তাই ভ্রমণ আমার কাছে শুধু ঘোরাঘুরি নয়, বরং নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং নিজেকে একটু সময় দেওয়ার মতো। তবে বর্তমানে একজন মাহরামের অভাবে ইচ্ছা থাকলেও তেমন সুযোগ হয় না। এছাড়া বই পড়তে আমার ভীষণ ভালো লাগে—বিশেষ করে এমন বই, যেগুলো আমার ইমান, ইখলাস, আখলাক ও চিন্তার জগৎকে আরও সমৃদ্ধ করে। রান্নাবান্নাও করতে ভালো লাগে, যদিও বর্তমানে নিয়মিত করা হয়ে ওঠে না। Loyalty is my best choice. আমার কাছে এটি শুধু একটি গুণ নয়, একটি মূল্যবোধ। যেখানে তা অনুপস্থিত সেখানে আমি তর্ক করি না, শুধু নীরবে দূরত্ব বজায় রাখি । কারণ আমার মনে হয় এই নীতি বজায় রেখে নিজের জীবনে অপ্রয়োজনীয় কাজ, সম্পর্ক ও অস্বচ্ছতা থেকে যত দূরে থাকা যায়, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ও তার বান্দাদের প্রতি হক আদায় সহজ হয়ে যায়, আর পরিপূর্ণভাবে দ্বীনের উপর অটল থাকাও সহজ হয়ে যায়। দ্বীনের বিপরীত কিছু নিজের মধ্যে দেখলে নিজেকেই সংশোধনের চেষ্টা করি; আর অন্যের মধ্যে দেখলে বিচার নয়, নিজের ও তার জন্য হেদায়েতের দোয়া করি। আর সবচেয়ে বেশি অপছন্দ হচ্ছে "মিথ্যা কথা বলা"। কারণ আমার কাছে সত্যবাদিতা ও আমানতদারি একটি সুন্দর চরিত্রের অন্যতম ভিত্তি। আমার সবচেয়ে বড় স্বপ্ন—নিজে সারাজীবন ঈমান ও দ্বীনের ওপর অটল থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা, যেন তারা আল্লাহর মুখলিস বান্দা হয়। আল্লাহ যেন তাদের তাঁর দ্বীনের ওপর অটল রাখেন এবং তাঁর সন্তুষ্টির পথে জীবন পরিচালনার তাওফীক দান করেন। 🌿
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাসায় থ্রি পিছ, বাইরে বের হলে কালো বোরকা, নিকাব, হাত পা মোজাসহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? প্রায় ৭ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, এফ বি তে গেলে সামনে চলে আসে তাই এফ বি আন্সটল করে রাখি আবার দরকারে ইন্সটল করি এইভাবেই চলছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নিজে কুরআন শিখি ও অপরকে শিখায়
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি নিজে কুরআনের স্টুডেন্ট, পাশাপাশি অনলাইনে অন্যদের কুরআন শেখায়।
মাসিক আয় ....
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা। নিশ্চয় এতে বহু নিদর্শন সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। [সুরা রুম:২১] বিয়ে আল্লাহর দেওয়া নিদর্শন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ, মুসলিম উম্মাহের ভবিষ্যত। ভালোবাসা বলতে প্রথমেই আমার রবের কথা মনে হয়। যিনি আমার অসংখ্য ভুলের পরও আমাকে তাঁর দিকে ফিরে আসার সুযোগ দেন এবং পরম মমতায় আশ্রয় দেন। তাই ভালোবাসার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় চাওয়া—আল্লাহর ভালোবাসায় অটুট থাকা এবং এমন একজন জীবনসঙ্গী পাওয়া, যার সঙ্গে দুজন মিলে আল্লাহ ও তাঁর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা আরও গভীর করতে পারি। আমি বিশ্বাস করি, দাম্পত্যের ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়; বরং এর সঙ্গে দায়িত্ব, সম্মান, যত্ন, বিশ্বস্ততা এবং একে অপরকে আল্লাহর পথে এগিয়ে নিতে সহযোগিতা করাও জড়িত। এমন একজন জীবনসঙ্গী পেতে, যে তার আহলিয়াকে ভালোবাসাকে আল্লাহর দেওয়া একটি আমানত হিসেবে দেখবে এবং একসাথে জান্নাতের পথচলার সঙ্গী হতে চাইবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫.৪ - any
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা অনার্স / মাস্টার্স, মাদ্রাসা হলে হাফেজ, আলেম
জেলা ব্রাহ্মণবাড়িয়া বা এর কাছাকাছি জেলা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যেকেনো হালাল ব্যবসা, খেদমত, উদ্যোক্তা, ফ্রি মিক্সিং এ টিচিং প্রফেশন আমার পছন্দ না।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, আমার পর্দা ও ইবাদত এর উত্তম পরিবেশ যেন থাকে, এটা ছাড়া অন্য যেকোনো সিচুয়েশনে আলহামদুলিল্লাহ আমি সহজেই সন্তুষ্ট থাকতে পারি
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার জীবনের আদর্শ হবেন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তাঁকে অনুসরণ করার চেষ্টা যেন শুধু বাহ্যিক আমল বা কিছু নির্দিষ্ট ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তাঁর বিনয়, সত্যবাদিতা, দয়া, দায়িত্ববোধ, পবিত্রতা ও সুন্দর আখলাকও যেন তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পায়। তিনি যেন নিরহংকার, দানশীল, পরিচ্ছন্ন ও কর্মঠ হন এবং একটি পরিশুদ্ধ অন্তর গড়ে তোলার চেষ্টা করেন। হকের পথে অটল থাকার মতো সৎ সাহসের পাশাপাশি নিজের ভুল বুঝতে পারলে তা বিনয়ের সঙ্গে স্বীকার করে সংশোধন করার মানসিকতাও যেন তাঁর থাকে। তাঁর দ্বীনদারিতা যেন শুধু দাড়ি, পাঞ্জাবি, পাঁচ ওয়াক্ত সালাত কিংবা কিছু আমলে সীমাবদ্ধ না থাকে; বরং দ্বীন যেন তাঁর অন্তর, দৃষ্টি, কথা, চিন্তা, আচরণ ও প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। আল্লাহর হক এবং আল্লাহর বান্দাদের হক—উভয়ের ব্যাপারেই যেন তিনি সচেতন থাকেন। নিজের আহলিয়ার প্রতি দায়িত্বশীল ও যত্নশীল হওয়া এবং তাকে পরিপূর্ণ পর্দা ও দ্বীনের পরিবেশে রাখার ব্যাপারে আন্তরিক থাকা—এটাকেও যেন তিনি নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আমানত মনে করেন। দ্বীনের জন্য কষ্ট সহ্য করার মানসিকতা, আল্লাহর উপর তাওয়াক্কুল, মানুষের উপকারে আসার আকাঙ্ক্ষা এবং সমাজের কল্যাণে ইখলাসের সঙ্গে কাজ করে যাওয়ার ইচ্ছা যেন তাঁর মধ্যে থাকে। মানুষের সামাজিক বা আর্থিক অবস্থান দেখে যেন তাঁর মূল্যায়ন বা আচরণ পরিবর্তিত না হয়; বরং সকলের প্রতি ইনসাফ, সম্মান ও সৌজন্য বজায় থাকে। সবচেয়ে বেশি চাই—সত্যকে নিজের মতের ঊর্ধ্বে রাখার মতো পবিত্র ও প্রশস্ত অন্তর যেন তাঁর থাকে। ভুল হলে ফিরে আসতে, শিখতে এবং নিজেকে সংশোধন করতে যেন তিনি দ্বিধা না করেন। আমি পরিপূর্ণ একজন মানুষ খুঁজছি না; আমিও পরিপূর্ণ নই। বরং এমন একজন মানুষ চাই, যার সঙ্গে আমরা একে অপরকে আল্লাহর পথে আরও ভালো হতে সাহায্য করতে পারি—একসাথে শিখতে, বেড়ে উঠতে এবং নিজেদের রবের আরও নিকটবর্তী হতে পারি। আলহামদুলিল্লাহ, আমি সালাফি আকিদা অনুসরণ করি। আমার পরিবার ও আত্মীয়স্বজনের অধিকাংশই হানাফি মাজহাব অনুসরণ করেন। এ বিষয়ে পারিবারিকভাবে কোনো বিরোধ বা অসুবিধা নেই এবং আমিও মতপার্থক্য নিয়ে তর্ক-বিতর্ক পছন্দ করি না। আল্লাহ আমাদের একসাথে পথ চলার জন্য চুজ করুন—যেন আমরা একে অপরের জন্য দুনিয়ায় প্রশান্তির কারণ হতে পারি এবং একসাথে জান্নাতের পথে অগ্রসর হতে পারি। Don’t worry, we will grow and improve together, in sha Allah.
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আশুগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3086

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9170

বয়স
18 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7687

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10006

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9127

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6865

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন