Profile

বায়োডাটা নং : 7519

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জকিগঞ্জ, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: শহিদাবাদ
বর্তমান ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: জেলা শহর
কোথায় বড় হয়েছেন? আমার জন্ম শহরে এবং এখানেই বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ফার্মেসির ম্যানাজার।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনি
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার একমাত্র বড় ভাই বর্তমানে ইউনিভার্সিটিতে পড়েন। পাশাপাশি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১ চাচা- বর্তমানে কিছুটা অবসরে আছেন। তবে পরিবারসহ আলাদা থাকেন । ২ মামা- বিবাহিত। বড় মামা সাবেক প্রবাসী বর্তমানে পরিবার নিয়ে বাড়িতে থাকেন। ছোট মামা পরিবার নিয়ে শহরে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের বাড়িতে বসতভিটা ও কিছু জমি রয়েছে, তবে আমরা শহরে ভাড়া বাসায় থাকি। আমাদের প্রায় সবকিছুই এখন শহরকেন্দ্রিক।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে আছেন: আব্বু, আম্মু, আমি ও একমাত্র বড় ভাই। আমার বাবা-মা আলহামদুলিল্লাহ নামাজ-রোজাসহ মৌলিক দ্বীন মেনে চলেন। আব্বুঃ সুন্নতি দাড়ি ও ইসলামী পোশাকে অভ্যস্ত। দ্বীনের প্রতি আগ্রহ আছে। আম্মুঃ বাইরে গেলে বোরকা, হিজাব, নিকাব ব্যবহার করেন।দ্বীন পালনে আগ্রহী। বলা যায় উনারা 'ট্র্যাডিশনাল মুসলিম'। একেবারে বেপর্দার পরিবেশ নেই, তবে পর্দার বিষয়ে সচেতনতা বাড়ছে। উনারা প্রেক্টিসিং না। তাই মাহরাম-নন মাহরাম কঠোরভাবে মেনে চলেন না। ভাইঃ আলহামদুলিল্লাহ তিনি একজন প্রেক্টিসিং মুসলিম। এবং যথাসাধ্য দ্বীন অনুযায়ী জীবন-যাপনের চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আনুমানিক ২ বছর। তবে মাঝে মধ্যে ফজর মিস হয়ে যায়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-৩ ফরজ কাজা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ চেষ্টাা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? সামান্য এলার্জি আছে। এবং মাঝে মধ্যে মাথা ব্যথা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি কেবল কবর হিসেবেই মনে করি। এটি জিয়ারত করা যায়, তবে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া বা মানত করা শিরক বলে বিশ্বাস করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ঈমানের দাবী, ঈমানের অপরিহার্য পাঠ, সিরাতে খাতামুল আম্বিয়া, নবিজীর পরশে, নবিপত্নী মহিয়সী খাদিজা, নারী সাহাবির জীবনাদর্শ, পরিশুদ্ধ কলব, পর্দা গাইডলাইন, সৌন্দর্য্য প্রদর্শন, চলো আল্লাহর রঙ্গে রাঙ্গি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ, আবু ত্বহা মুহাম্মদ আদনান, মাওলানা তারিক জামিল, মুফতি আব্দুল মালেক হাফিঃ , আনিসুর রাহমান আশরাফী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি দ্বীনদার নই। তবে ধীরে ধীরে শিখছি। এবং চেষ্টা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তনের। আমি নামাজ ও রোজা আগে থেকেই পালন করার চেষ্টা করতাম, কিন্তু আল্লাহর দান করা এই দ্বীন সম্পর্কে জানার, শেখার ও আমল করার অনেক কিছুতেই গাফেল ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাকে কিছুটা হলেও বুঝার তৌফিক দিয়েছেন। হেদায়াত আল্লাহর এমন এক নেয়ামত তিনি যাকে ইচ্ছা তা দান করেন এবং যাকে ইচ্ছা তা থেকে মুখ ফিরিয়ে রাখেন। রাব্বুল 'আলামিন হেদায়াতের যে স্বাদ আমাকে দিয়েছেন, তা আঁকড়ে ধরার চেষ্টা করছি। এই ফেতনাময়, জাহেলি যুগে নিজের নফসের সাথে জিহাদের একজন হার না মানা যোদ্ধা হওয়ার চেষ্টায় আছি। যে বারবার আহত হয়, মাটিতে লোটিয়ে পড়ে, কিন্তু আবারও উঠে দাড়ানোর চেষ্টা করে রবের উপর ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যেন সর্বদা আমার সহায় হোন এবং তিনি যেন তার রহমত দিয়ে আমাকে মুত্তাকি বানিয়ে নেন। আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ১ম বর্ষে পড়াশোনা করছি। আমি খুবই মিশুক এবং নরম মনের। তবে মিশুক হলেও প্রথম প্রথম অনেক চুপচাপ থাকি আবার ভালো সম্পর্ক তৈরি হলে সেটি বজায় রাখারও চেষ্টা করি। আর সাধারনত ঘরের বাহিরে আমি বেশিরভাগই চুপচাপ হয়ে যাই অটোমেটিক্যালি। তাই প্রথম প্রথম অনেকেই আমাকে গম্ভীর স্বভাবের মনে করে। খুব বেশি ভালো রান্না পারিনা তবে আস্তে আস্তে শিখছি। আমার ডেজার্ট তৈরি করতে ভালো লাগে। তাছাড়া আমি খুবই বিড়ালপ্রেমী। এবং আমি বিড়াল পোষী। আমি মানুষকে সাধ্যমতো উপকার করতে ভালোবাসি।আমার বই পড়া পছন্দ। আমার মাঝে রাগ আছে, তবে তা মাত্রাতিরিক্ত নয়। বলা যায় রাগ থেকে অভিমানই বেশি। আবার আমি সবসময় খিটখিটে, বদমেজাজি, মিথাবাদী ও উচ্চস্বরে কথা বলা মানুষদের অপছন্দ করি। আমি চাই একজন সহনশীন,দায়িত্বশীল এবং সদাচারণবান একজন রাব্বাতুল বাইত হতে যে নিজের পরিবারে একটি দ্বীনদারিতার পরিবেশ গড়ে তুলতে পারে। স্বপ্নের কথা বললে একজন মানুষের অনেক স্বপ্ন থাকে তবে আমার একটি খাস স্বপ্ন হল আল্লাহ যেন আমাকে তাঁর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করার এবং সোনার মদিনা নিজ চোখে দেখার সৌভাগ্য দান করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা,হিজাব,নিকাব
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক বছর যাবত। এর আগে সবসময় মাস্ক পরতাম।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন শিক্ষার্থী।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এটি দ্বীনের অর্ধেক পূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আলহামদুলিল্লাহ, ইসলামে বিয়ে করা সুন্নত এবং হাদিসে এটিকে বড় ওয়াজিব বা প্রিয় কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিয়ে শুধু দাম্পত্য সম্পর্ক নয় বরং এটি মানুষের চরিত্র গঠন, দৃষ্টি সংযম, ইমান রক্ষা এবং শান্তিপূর্ণ পারিবারিক জীবন গড়ার একটি সুন্দর পথ। আমার ধারণা, বিয়ে হলো পারস্পরিক ভালোবাসা, সম্মান, দায়িত্বশীলতা ও ধৈর্যের মাধ্যমে দুইজন মানুষকে একত্রিত করার একটি সুন্দর বন্ধন। বর্তমান এই ফেতনাময় পরিবেশ থেকে বাঁচতে বিয়ের চেয়ে ভালো বিকল্প নেই। এবং আমি বিশ্বাস করি, আল্লাহ প্রদত্ত এ সম্পর্কের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহমর্মিতা, সহযোগিতা ও সুখ-শান্তি পাওয়া যায়। আমার ইচ্ছা, বিয়ের মাধ্যমে একজন সৎ, দ্বীনদার, দায়িত্বশীল ও সহানুভূতিশীল জীবনসঙ্গীর সাথে মিলিত হয়ে আল্লাহর ইবাদতে সহজতা পাব, দ্বীন অনুযায়ী জীবনযাপন করব, একসাথে হয়ে আল্লাহর আরো কাছে পৌছাবো। এবং দুনিয়ার পাশাপাশি জান্নাতেও একসাথে থাকব। এবং আল্লাহর কাছে চাওয়া তিনি যেন এমন পরিবারের সাথে মিলিয়ে দেন যারা উভয় জাহানে আমার কল্যাণের কারন হবেন। যারা আমার সহযোগী হবেন। যাদের সাথে থেকে দ্বীন পালন সহজতর হবে ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-30
উচ্চতা ৫'৪" থেকে ৫'১০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল সর্বনিম্ন এইচ এস সি
জেলা সিলেট
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারী চাকুরীজীবি , বেসরকারি চাকুরীজীবি , ব্যবসায়ী , রিমোট জব , ইউআই/ইউএক্স ডিজাইনার, ওয়েব ডেভলোপার, উপার্জনকারী শিক্ষার্থী , ডাক্তার , ডেন্টিস্ট , ইঞ্জিনিয়ার , প্রবাসী, আলিম।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহর কাছে চাওয়া- এমন একজন জীবনসঙ্গী যিনি সৎ, দ্বীনদার, দায়িত্বশীল ও সহমর্মী মানুষ হোন। তিনি হালাল জীবনযাপন এবং ইসলামের নিয়মকানুন মেনে চলার প্রতি যত্নশীল হোন। আমি চাই, তিনি ধৈর্যশীল, বোঝাপড়া সম্পন্ন, নম্র,শান্ত স্বভাবের এবং পারস্পরিক ভালোবাসা ও সম্মান বজায় রাখার মতো মানুষ হোন। একজন মুত্তাকি যিনি নিজে দ্বীন পালন করবেন এবং আমাকেও উৎসাহিত করবেন। যিনি আমাকে একজন পূর্ণ প্র্যাক্টিসিং মুসলিম হতে সাহায্য করবেন। সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন। যার মধ্যে মুসলিম উম্মাহ নিয়ে ফিকির থাকবে। যার মধ্যে দ্বীনি ইলম অর্জনের আগ্রহ থাকবে। তিনি শিখবেন,আমাকেও শিখাবেন। তিনি আমার শিক্ষক হব্এবেন।যিনি হবেন একজন তাকওয়াবান,গায়রতবান, উত্তম আখলাকের অধিকারী। এই ফেতনাময় সময়ে যিনি নিজের চরিত্র হেফাজতে নিজের নফসের সাথে যুদ্ধে এক অক্লান্ত যোদ্ধা হওয়ার চেষ্টা করবেন। দুনিয়াকে ব্যলেন্সে রেখে এবং দ্বীনকে প্রাধান্য দিয়ে চলতে আমার সহযোগী হবেন। এমন প্রজন্ম উপহার দিবেন যারা উম্মাহর এই ক্লান্তিকালে তাদের সাহারা হবে। যারা নেকিয়ে জারিয়া হয়ে থাকবে। যাদেরকে ইসলামের দাঈ, মুজাহিদ হিসেবে গড়ে তোলার সপ্ন থাকবে। আমার পর্দার পরিবেশ নিশ্চিত করবেন। উনার উপার্জন অবশ্যই শতভাগ হালাল হতে হবে। হালাল-হারাম মিক্সড হলে চলবে না। পাশাপাশি আমি কোন অমুসলিম দেশে স্থায়ীভাবে থাকতে চাই না এবং আমার জীবনসঙ্গীও যেন না থাকার মানসিকতার হোন। আমার ইচ্ছা, আমরা একে অপরের সহায়ক হই, সুখ-দুঃখের সঙ্গী হই এবং দুনিয়ার পাশাপাশি আখিরাতের আল্লাহর সন্তুষ্টি অর্জনে একে অপরকে সাহায্য করি। এছাড়া, তিনি যদি বিড়ালপ্রেমী হন, তবে আরও ভালো হবে; অন্তত বিড়াল বিদ্বেষী না হন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জকিগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3264

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2880

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6905

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4604

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8349

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8070

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন