Profile

বায়োডাটা নং : 3264

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জকিগঞ্জ, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: কসকনকপুর,
বর্তমান ঠিকানা জকিগঞ্জ, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: কসকনকপুর,
কোথায় বড় হয়েছেন? গ্রামে, নিজ বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? শিক্ষাবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা (সহকারী মৌলভী)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ৩ বোনের ছোট একমাত্র ভাই: হাফিজ, ক্বারী বর্তমানে অনার্স এপ্লিকেন্ট।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড়বোন : ডিগ্রি পাস, বিবাহিত, পেশা: সহকারী শিক্ষিকা (সরকারি প্রাথমিক বিদ্যালয়) স্বামী : মাওলানা, ক্বারী। পেশা: প্রধান শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়)। মেজোবোন : জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করেছেন। বিবাহিত স্বামী : ব্যাবসায়ী দুজনের পরিবারই দ্বীনি এবং আর্থিকভাবে সচ্ছল আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা একমাত্র মামা : সিনিয়র ইন্সট্রাকটর (সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) । চাচা ৩ জন : ১ জন মৃত ( মেয়েরা আছেন) , ১ জন কৃষক (ছেলেরা প্রবাসী) ও ছোট চাচা প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে আমাদের নিজস্ব বাড়ি ও জমি আছে। অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা দুর্বল, তারপরও সকল ভাবধারার সকল স্তরের মানুষের সাথে চলতে পারি। আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, দ্বীনি পরিবেশে বড় হয়েছি ছোটবেলা থেকে। পরিবারের সদস্যরা পাঁচ ওয়াক্ত সালাত আদায়, সাওম পালন, কুরআন তেলাওয়াত করেন। মাহরাম নন-মাহরাম মেনে চলা হয়। সবসময় পারিবারিক দ্বীনি অলোচনা হয়। অন্যের হক আদায় করার ব্যাপারে সচেতন। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, মুনাফেকি ঘৃণা করা হয়। জীবনের সুখের মহূর্তগুলোকে شكر এর পরীক্ষা ও দুঃখের মহূর্তগুলোকে صبر এর পরীক্ষা হিসেবে নেওয়া হয়। সর্বাবস্হায় আল্লাহর উপর তায়াক্কুল ও দোয়া চালিয়ে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ , ৮ম শ্রেণী থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি (প্রতিদিন ৪বার তেলাওয়াত করা হয়)। অর্থসহ কোরআনও পড়া হয় এবং মাঝেমধ্যে তাদাব্বুরে কুরআন করা হয় আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শুধুমাত্র একটি কবর, জিয়ারত করা যাবে। মাজারে কোনোকিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম ,জীবন যদি হতো নারী সাহাবীর মতো, Enjoy your life। এছাড়া প্রচুর বই পড়া হয় এবং Book essence করা হয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, শায়েখ আবু ত্বহা মুহাম্মদ আদনান, শায়েখ মোহাম্মদ হবলস ( আরও অনেক শায়েখের লেকচার শুনা হয়)। মাঝেমধ্যে নোট করার চেষ্টা করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ আমি একজন সাধারণ মুসলিমাহ। যার জীবনের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রাসূলুল্লাহ(ﷺ) এর সুন্নাহ অনুযায়ী জীবন-যাপন করা। তবে জীবনকে এখনও সেভাবে সাজাতে পারিনি। কুরআন তেলাওয়াত, ইসলামি বই পাঠ, ইসলামী লেকচার শুনা এবং আত্মউন্নয়নমূলক বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করতে ভালোবাসি। বিভিন্ন ইসলামিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে ভালো লাগে [আলহামদুলিল্লাহ কয়েকটি পুরষ্কার ও পেয়েছি]। রুচিবোধের জায়গা থেকে আমি মার্জিত ও ইসলামি শালীন পোশাকে অভ্যস্ত। হালাল খাদ্যভ্যাস, পবিত্রতা বজায় রাখা এবং আচরণে শিষ্টতা ও সম্মান বজায় রাখার চেষ্টা করি সবসময়। নতুন কিছু জানতে ভীষণ পছন্দ। কৌশলে কোনোকিছু সমাধান করতে পছন্দ। পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাঠি থাকতে পছন্দ করি। ঘর সাজানো, বাগান করা, মেহেদী পরা, ক্রাফটিং, এগুলো করে সময় কাটাতে পছন্দ করি। এছাড়াও ঘরের কাজে হেল্প করা হয়। সবসময় চেষ্টা করি কোথায়ও যদি আমার ধারা কোনো উপকার না হয় অন্তত ক্ষতি যেনো হয় না। আনুগত্যশীল থাকতে পছন্দ, স্বাধীনভাবে চলাফেরা অপছন্দ। হিংসা, অহংকার, লোভ, গীবত, অপচয়, মিথ্যা কথা, গায়রতহীনতা, বিবেকহীনতা, বিলাসবহুল জীবন-যাপন আমার একান্ত অপছন্দ। অন্যের শুনা কথায় কাউকে জাজ করা অপছন্দ। ভুল হলে 'শোধ নেব' 'উচিত শিক্ষা দেব' এমন মনোভাব অপছন্দ। বরং মার্জিত ভাষায় কেউ ভুল ধরলে সংশোধনের চেষ্টা করি। আমার স্বপ্ন হচ্ছে একজন সহনশীল, দায়িত্বশীল ও সদাচরণবান রাব্বাতুল বাইত হওয়া। যে নিজের পরিবারকে একটি দ্বীনদার পরিবেশে গড়ে তুলতে পারে। আমি বিশ্বাস করি, একজন নারীর আসল সৌন্দর্য তার লজ্জাশীলতা, সংযম ও হৃদয়ের নেক আমলে প্রকাশ পায়। নিজ পরিবারকে নিয়ে বায়তুল্লাহ সফরের এবং ইসলামি ঐতিহাসিক স্থান দেখার তীব্র ইচ্ছা লালন করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা ও হিজাব নিকাব পরি ( হাত পা মোজা পরার ইচ্ছে আছে)
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ইন্টারমিডিয়েট ১ম বর্ষ থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? যতটুকু জানি অন্যকে জানানোর এবং বুঝানোর চেষ্টা করি। অনলাইনে মেয়েদের বিভিন্ন তালিমে অংশগ্রহণ করা হয়।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ কোনো পেশা নেই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে শুধু ফ্যান্টাসি বা সামাজিক প্রথা নয়, বরং আল্লাহর বিধান এবং নবীজি (ﷺ) এর সুন্নাহ । যেখানে ঈমান, দায়িত্ব আর ভালোবাসা হাতে হাত রেখে চলে। যে সম্পর্ক ছাড়া গোটা মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। যে সম্পর্ক একে অপরের পরিপূরক, একে অপরের পূর্ণতা, একে অপরের অর্ধেক। এই সম্পর্কের গুরুত্ব এতোবেশি যে ঈমান ও দ্বীনের অর্ধেক বানিয়ে দেওয়া হয়েছে। এটি শুধু দাম্পত্য চুক্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে "পবিত্র আসমানী চুক্তি "। এই পবিত্র সম্পর্কের মানে বোঝাতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন- তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গীনিদের সৃষ্টি করছেন যাতে তোমরা শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও স্নেহ গড়ে ওঠে। (সূর রূম- ৩০:২১) এই ফেতনাময় পরিবেশে চলার জন্য একজন দ্বীনদার হালাল সঙ্গীর প্রয়োজন। যার সাথে শরীয়তের গন্ডির মধ্যে চলে ইসলাম কায়েম করে ইসলামিক একটা পরিবেশ তৈরি করবে। যে পরিবেশে সন্তানদের উত্তম তরবিয়ত দিয়ে উত্তম আখলাকে উম্মত বৃদ্ধি করবে। সর্বোপরি চিরস্থায়ী জান্নাত ও রবের নৈকট্য অর্জনে এবং পরস্পরের জন্য রহমত ও বরকত স্বরূপ হতে সহায়তা করবে। ইনশাআল্লাহ। বিয়ে যেমন সুখ ও নিরাপত্তা দেয়, তেমনি এতে থাকবে পরীক্ষা, দায়িত্ব, ত্যাগ ও ধৈর্য। ◑বর্তমানে দ্বীনপালন ভাই-বোনদের জন্য বিয়ে অনেক কঠিন হয়ে গেছে। [শুধু বিয়ে করাটা কঠিন কোনো কাজ নয় আসল চ্যালেঞ্জটা হলো এমন একজন সঠিক সঙ্গী খুঁজে পাওয়া যে আপনার ঈমানকে আরো বৃদ্ধি করতে এবং আল্লাহকে বেশি বেশি স্বরণ করতে আপনাকে সহায়তা করবে। ~ড.বিলাল ফিলিপ্স] তাই ইন্তেজারের সাথে দোয়া, দূরূদ, ইস্তিগফারের মাধ্যমে অপেক্ষা করতে হবে উত্তম জীবনসঙ্গীর জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-34
উচ্চতা ৫'২"- ৬'০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ইন্টারমিডিয়েট বা তারচেয়ে বেশি হলে ভালো হয়।
জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা চাকরীজীবি সরকারি /বেসরকারি, ব্যবসায়ী। সর্বোপরি যেকোনো হালাল পেশা হলে প্রস্তাব পাঠাতে পারেন।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত ,মধ্যবিত্ত, উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এই ফিতনার শহরে কেবল একজন উত্তম জীবনসঙ্গীই আমাদের দুনিয়া ও আখিরাতকে সহজ করে তুলতে পারেন। আদম (আঃ) ও হাওয়া (আঃ) দিয়ে শুরু হওয়া এই সম্পর্কের শুরু আছে কিন্তু শেষ নেই। জীবনসঙ্গীকে নামাজ কায়েম এবং কুরআন ও সুন্নাহ মেনে চলতে হবে। হারাম-হালালের পার্থক্য বোঝা ও মানা। সৎ-চরিত্রবান, সত্যবাদী, বিশ্বস্ত, বিনয়ী, বিবেকবান, সহানুভূতি শীল হতে হবে। অবশ্যই হতে হবে আল্লাহ ভীরু এবং সঙ্গীর হক আদায়ে কট্রর। পরিবারের প্রতি যত্নশীল এবং দায়িত্ববান হতে হবে। কাউকে কখনো ছোট করা, উপহাস করার মানসিকতা থাকা যাবে না। নিজে শিখা ও শিখানোর মানসিকতা থাকবে। উম্মাহর প্রতি দরদ থাকতে হবে। আরেকটি বিষয় - কখনো নফসের খায়েশাতকে প্রাধান্য দেওয়া যাবে না। সামাজিকতা থেকে শরীয়াহকে বেশি প্রাধান্য দিতে হবে। নির্লজ্জ হওয়া যাবে না। একজন গায়রত সম্পন্ন পুরুষ হতে হবে। যেকোনো জাহলি মানসিকতা ও আচরণ থাকা যাবে না। দাম্পত্য জীবনকেও জান্নাতের পথে সহযাত্রা হিসেবে দেখতে হবে। একজন মানুষ হিসেবে সর্বগুণ সম্পন্ন হওয়া সম্ভব নয়। আমি শুধু এতোটুকু জানি যে, রব্বে করিম আমাকে উত্তম সময় উত্তমভাবে উত্তম জীবনসঙ্গী দান করবেন। আর আলহামদুলিল্লাহ এতটুকু সুসংবাদই আমার জন্য যথেষ্ট - " যে সৎকর্ম করবে সে পুরুষ বা নারী যদি সে বিশ্বাসী হয়, তবে আমি তাকে উত্তম জীবন দান করবো।" [সূরা নাহল: ৯৭]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জকিগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7519

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2880

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6905

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4604

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8349

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8070

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জকিগঞ্জ, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন