Profile

বায়োডাটা নং : 7467

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ঝলম বাজার, বিলপুকুরিয়া গ্রাম।
বর্তমান ঠিকানা গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জয়দেবপুর
কোথায় বড় হয়েছেন? গাজীপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সরকারি চাকরিজীবি ছিলেন। কৃষি মন্ত্রনালয়ের অধীনে সরকারি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ পরিবার দেখাশোনা করা।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড়ো বোনঃ বিবাহিত , পেশাঃ পরিবার দেখাশোনা করা, হাজব্যান্ডঃ সৌদি প্রবাসী। মেজো বোনঃ বিবাহিত, পেশাঃ পরিবার দেখাশোনা করা, হাজব্যান্ডঃ স্যালস ম্যান, গোল্ড লিফ বাংলাদেশ লি. ( বৃটিশ অ্যামেরিকান টোবাকো )। ছোট আমি নিজ। আর আমাদের সবার ছোট ভাই আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা বড় চাচাঃ একজন কাপড়ের ব্যবসা আছে। অন্যজন অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। ছোট চাচাঃ সৌদি প্রবাসী। আব্বা এবং দুজন চাচা আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ উনাদের জান্নাতুল ফিরদাঊসের উচ্চতম মাকাম দান করুন। তিন ফুপু আছেন আলহামদুলিল্লাহ। বড়ো মামাঃ অবসরপ্রাপ্ত সাধারন সচিব, কৃষি মন্ত্রনালয়। মেজো মামা আল্লাহর কাছে চলে গেছেন। সেজো মামাঃ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কো. লি.( ডিপিডিসি) তে কন্ট্রোল রুম সুপারভাইজার। ছোট মামাঃ কাঠের ব্যবসা করতেন, এখন অবসরপ্রাপ্ত। আমার আম্মা সবার ছোট এবং আমার একজন খালামণি আছেন আলহামদুলিল্লাহ। দুজন খালামণি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ উনাদের জান্নাতুল ফিরদাঊসের উচ্চতম মাকাম দান করুন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ কুমিল্লায় দাদার ভিটায় একটা টিনশেড ঘর আছে। কিন্তু থাকার মতো উপযুক্ত করে যেতে পারেন নি আব্বা। আর আব্বার নামে কিছু জমি আছে সেখানে। আব্বা সরকারি চাকরিজীবি ছিলেন, আব্বার এই চাকরি দিয়েই আমাদের আলহামদুলিল্লাহ পরিবার আল্লাহ চালিয়েছেন। বর্তমানে আব্বার পেনশনের টাকায় আর্থিক দিক চলমান।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত স্বলাত আদায়কারী ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। আম্মা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত স্বলাত আদায় করেন, পর্দা করার চেষ্টা করেন। তবে পর্দার বিষয় মাহরাম নন মাহরাম মেনে চলায় শিথিলতা রয়েছে। আমি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি পর্দা মেনে চলার। যদিও বাসায় একটু কষ্ট হয়ে যায়। তবে আমার পরিবারের সবাই মাশাআল্লাহ আমাকে অনেক সাহায্য করেন। যেমন বাসায় নন মাহরাম কেউ আসলে আমাকে আগে সতর্ক করে দেওয়া হয়। সেই সাথে আমি রুমে অপ্রস্তুত অবস্থায় থাকলেও আমাকে রুমের বাহির থেকে দরজা লাগিয়ে দেন। এছাড়া আমার ভগ্নিপতি এবং ছেলে কাজিনদের সাথেও পর্দা করে থাকার চেষ্টা করি ইনশা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ। ২০২১ সাল থেকে, তবে অনিচ্ছাকৃত ফজর মিস হয়ে যায় প্রায় সময়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? সহিহ ভাবে শেখার তো শেষ নেই, আলহামদুলিল্লাহ তিলওয়াত করতে পারি। তবে কিছু জায়গায় ওয়াকফ করা আর দুই একটা মাখরাজের সঠিক উচ্চারণ করতে ঝামেলা হয়। চেষ্টা করছি শুদ্ধভাবে তিলওয়াত শেখার ইনশা আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ সুস্থ। তবে বাম কানে কিছুটা কম শুনি। এছাড়া আমি (-৫.৫০) পাওয়ারের চশমা পরি। তবে এই চশমা পরাকে আমি শারীরিক কোনো রোগ হিসেবে মানি না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শুধু একজনের কবর। সেখানে গিয়ে কারো কাছে দোয়া চাওয়া শিরক। চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন খুব পড়ুয়া কেউ নই তবে বই পড়তে ভালো লাগে। বেশ কয়েক খানা ইসলামিক বই আমার পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে কিছু বই হলো ১। আর রাহীকুল মাখতূম ২। তাসাওউফ ও আত্মশুদ্ধি ৩। সানজাক-ই-উসমান এবং অন্যান্য।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন দ্বীন্ শেখার শুরুটা আমার পরিবার থেকেই। তবে কোনো প্রতিষ্ঠান কিংবা কারো সহবতে গিয়ে দ্বীন শেখার সুযোগ হয় নি। তাই এমন অনেক বিজ্ঞ আলেম আছেন যাঁদের হয়তো আমি চিনিও না। আমার পছন্দের কজন আলেম হলেন- ১। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (র।) ২। নোমান আলী খান ৩। শায়খ আহমাদুল্লাহ ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কল্যানময় একটি জীবন দিয়েছেন সেই সাথে খুব সুন্দর একটি পরিবারের ছোট মেয়ে করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার সবচেয়ে ভালোবাসার মানুষ আমার আব্বা ও আম্মা। আমার আদর্শ মহানবী সাঃ, এবং পরবর্তীতে একমাত্র তারাই। আব্বা দুনিয়াতে নেই প্রায় দুই বছর ( ২০২৪ এর ১৫ এপ্রিল) , এটা আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় একটা ধাক্কা। আমরা এবং যদি খুব নির্দিষ্ট করে বলি মূলত আমি এখনো এই মানসিক অবস্থা থেকে স্বাভাবিক হতে পারি নি। আমি মানসিকভাবে কোনো কিছুতে ধাক্কা খেলে সেই জায়গা থেকে নিজেকে সামনে এগিয়ে নিতে সহজে পারি না। আমার আব্বার নামের আগে মৃত, এই ট্যাগলাইন দিতে অস্বস্তি লাগে আমার। এটা আমি ব্যবহার করা থেকে বিরত থাকি। এই ওয়েবসাইটে সেই বক্সটা যদি নিজের লিখার মতো জায়গা রাখা হতো তাহলে আমি লিখতাম, আমার আব্বা জান্নাতের মেহমান হয়ে গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চতম মাকাম দান করুন আমীন। নিজেকে বুঝিয়ে রেখেছি যে, আমার আব্বা জান্নাতে বেড়াতে গিয়েছেন। আমি আব্বাকে ফিল করি আমার পাশে সর্বদা। খুব শীঘ্রই আমাদের দেখা হবে ইনশা আল্লাহ। খুব ছোটবেলা থেকেই নিজেকে চেনা বা জানার চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত তা অব্যাহত । আমি স্পষ্টবাদী, স্বল্পভাষী, শান্তশিষ্ট ও নম্র স্বভাবের একজন। নিজে মিথ্যা না বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবং কেউ মিথ্যা বললে তা সহ্য করতে পারি না, হোক সেটা মজার ছলে কিংবা গুরুত্বপূর্ণ কোনো কথা। লোকে বলে আমি অনেক রাগী। কিন্তু আমি বলি, অন্যায়, প্রতারণা আর মিথ্যা যেখানে দেখি সেখানে আমি রাগ করি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই রাগ চাপা থাকে। অভিমান তুলনামূলক বেশি। তবে খুব সহজেই তা ভেঙ্গে যায় যদি সেই ব্যক্তি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় অতঃপর সেই কাজ আর কখনো না করে। আর নিজে কোনো ভুল করলে ক্ষমা না চাওয়া অবদি প্রশান্তি অনুভব করি না। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছানো থাকাকে অনেক বেশি পছন্দ করি। আমি যে কাজ পছন্দ করি না, কেউ যদি তা আমার অগোচরে করতে থাকে এবং আমি বুঝতে পারি তাহলে তার সাথে আমার দূরত্ব তৈরি হয়ে যায়। আর এই ধরনের মানসিকতার মানুষ অপছন্দের তালিকায় থাকে। এছাড়াও আজকাল কবিরাজ বিশ্বাস করে এমন অনেককেই দেখা যায়। কবিরাজ, জ্যোতিষকে বিশ্বাস করা, তাবিজ পরা, এগুলো শিরক যা এক আল্লাহর রহমত পাওয়া থেকে নিজেকে বিরত রাখে। আমার আল্লাহর সাথে এমন কাজ করা আমি কখনো মেনে নিতে পারি না। ছোটবেলা থেকেই "পড়তে বসো”- এই কথা আব্বা আম্মা কখনো বলেন নি। আলহামদুলিল্লাহ নিজে থেকেই আগ্রহ নিয়ে করার চেষ্টা করেছি। আমার আব্বার আমাকে নিয়ে অনেক বড়ো স্বপ্ন ছিলো তার মেয়ে জীবনে খুব ভালো কিছু করবে। সেই স্বপ্নকে লালন করেই আজ আমার রব আমাকে এই পর্যন্ত এনেছেন আলহামদুলিল্লাহ। মাঝে অনেক বাধা আসলেও এখানে আমার এক বিন্দু পরিমাণ কৃতিত্ব নেই। আমার রবের দয়া এবং আমার আব্বা আম্মার দোয়া আর তাদের অনেক পরিশ্রমই সব কৃতিত্বের অধিকারী। ইউনিভার্সিটির তৃতীয় বর্ষে পড়াকালীন গবেষণা সম্পর্কে টুকটাক জানতে পারি। এরপর থেকেই আমার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। আমার স্বপ্ন- একজন গবেষক হওয়া। গবেষণা বিষয়ে বেশ কয়েকটি কোর্স করা আছে। পড়াশোনা করার উদ্দেশ্যে দেশের বাইরে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছি ইনশা আল্লাহ। সেই সাথে চেষ্টা করছি আমার জন্য সুবিধাজনক এমন কোনো কর্মে নিজেকে যুক্ত করা ইনশা আল্লাহ । বর্তমানে আমার পরিবারের কল্যাণে আয় করার মতো কেউ নেই। আমি খুব দ্রুত এমন কোনো পেশায় কর্মরত হওয়ার চেষ্টা করছি যাতে আমি আমার পরিবারকে ভালোভাবে সহযোগিতা করতে পারি ইনশা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা, হিজাব ও নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আমি সপ্তম শ্রেণী থেকেই বোরকা পরি। এরমাঝে কখনো নিকাব পরেছি আবার ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ ২০২১ সাল থেকে পুরোপুরি পর্দা করার বুঝ আল্লাহ তা'য়ালা আমাকে দেন এবং এখনো সেটা মেনে চলি ইনশা আল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে ইসলামিক অনলাইন মাদ্রাসা থেকে রুকইয়াহ শারইয়্যাহ বিষয়ক একটি কোর্স করেছিলাম আলহামদুলিল্লাহ। এই সেক্টরে আল্লাহ তা'য়ালা কিছু মানুষের জন্য উছিলা হওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আল্লাহর রহমত আর কল্যানের জন্য অপেক্ষা করছি ইনশা আল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মেয়ে হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এবং ইসলামের নিয়মানুযায়ী একজন মেয়েকে তার ছোট্টবেলা থেকে পরিচিত ও আপন ঘর ছেড়ে চলে যেতে হবে। যখন আল্লাহ তায়ালা কিছুটা হেদায়াতের নুর দিয়ে আমাকে রহম করেছেন আলহামদুলিল্লাহ, তখন থেকেই নিজের মনকে বুঝিয়েছি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমার দেহখানা পর্যন্ত আমার নয়, এটি আমার রবের। এই দুনিয়ার সবকিছুই মহান আল্লাহর, তিনি দয়া করে আমাদের কিছু জিনিসের দায়িত্ব দিয়েছেন। তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি যে, আমার কোনো নির্দিষ্ট ঘর নেই। আমার একমাত্র আপন ঘর আমার মাটির কবর। যেখানে শুধু আমি একাই থাকব। চারপাশে অযস্র ভাঙ্গা সংসার দেখি, যা দেখে নিজেকে বুঝাতে খুব কষ্ট হয়। আর ভাবি কজন ই বা সুখে আছে? তাই এক আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। আমার কাছে একটা সম্পর্ক মানে দুইটা জিনিস প্রাধান্য পায়। প্রথমত, সম্পর্কে সম্মান থাকতে হবে আর দ্বিতীয়ত, এই সম্মানটাই একে অন্যের মাঝে বিশ্বাস স্থাপন করে। কখনো যদি এই বিশ্বাসে চির ধরে তাহলে সম্মান বিলীন হতে শুরু করে। যখন তা শেষ পর্যায়ে পৌঁছায় ঠিক তখন ই সব সম্পর্ক তুচ্ছ হয়ে যায়। একটা মেয়ের বিয়ে হলে তার স্বামী, এবং স্বামীর বাবা মা পরিবারের প্রতি যেমন দায়িত্ব থাকে তেমন সেই স্বামীরও মেয়ের বাবা মা, তার পরিবারের প্রতি যথাযথ সম্মান আর দায়িত্ব বরাবর রাখা আবশ্যক। যদি স্বামী তার স্ত্রীর পরিবারের প্রতি দায়িত্ব পালনে অবহেলা দেখায় তখন ই দুজনের দূরত্ব তৈরি হয়ে যায়। বর্তমান সমাজে একা টিকে থাকা খুবই চ্যালেঞ্জিং। আমার এতোদিন স্বপ্নগুলো পূরণে উছিলা হিসেবে ছিলেন আমার আব্বা আম্মা। এখন আমার আম্মা, আব্বাকে ছাড়া একা হয়ে গেছেন। অনেক ভেঙ্গে পরেছেন তিনি। আমাকে নিয়ে অনেক চিন্তা করেন। আমাকে তিনি কল্যানকর এবং রহমতময় একটি পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 30-35
উচ্চতা ৫'৮'' - ৬'
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর । ইসলামিক কোনো ডিগ্রী থাকলে অনেক ভালো। এছাড়া কুরআনে হাফেজ বা কোনো আলেম যিনি দেশের বাইরে যেতে প্রস্তুত।
জেলা কুমিল্লা , ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, অথবা দেশের বাইরে যেতে চায় এমন কোনো হালাল পেশায় নিয়োজিত ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বিবি হাওয়া আঃ কে ভালোবাসার মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা পাঠিয়েছেন একমাত্র হযরত আদম আঃ এর একাকীত্ব কাটানোর জন্য। তদ্রুপ আমি আমার একাকীত্ব মোচন করার জন্য, দুনিয়া এবং জান্নাতের সাথীকে পাওয়ার জন্য বিবাহে আবদ্ধ হতে চাই। গায়রত ও বিনয়ী মানুষ আমার পছন্দের তালিকার শীর্ষে থাকবে। আমার পরবর্তী প্রজন্মকে এমন একজন বাবা উপহার দিতে চাই যিনি ইসলাম মেনে ও সুন্নাহ মোতাবেক চলবেন, পড়াশোনাসহ আচার-ব্যবহারে একজন যোগ্য পিতা হবেন। আমার ইচ্ছা আমার বিয়ে হবে একদম স্বল্প খরচে যেখানে আমার বাবার কোনো অর্থ খরচ হবে না ইনশা আল্লাহ। বিয়েতে উভয়পক্ষের আত্মীয়স্বজন থেকে কোনো প্রকার উপহার সামগ্রী নিয়ে বিয়ে করতে চাই না। যদি কেউ উপহার নিতে বাধ্য করে তবে তাকে এই মর্মে স্বাক্ষর করতে হবে যে, আমাকে একজন গায়রতহীন, নিষ্কর্ম, মানসিকভাবে ভারসাম্যহীন ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড়ো বিষয় আমি দেশের বাইরে যেতে চাই উচ্চতর পড়াশোনার উদ্দেশ্যে। যিনি আমার এই স্বপ্ন পূরণের সারথী হবেন এবং দ্বীন মেনে চলেন , আমার আল্লাহর কাছে এমন কাওকেই চাই ইনশাআল্লাহ। একটা মেয়ের বিয়ে হলে তার স্বামী, এবং স্বামীর বাবা মা পরিবারের প্রতি যেমন দায়িত্ব থাকে তেমন সেই স্বামীরও মেয়ের বাবা মা, তার পরিবারের প্রতি যথাযথ সম্মান আর দায়িত্ব বরাবর রাখা আবশ্যক। যদি স্বামী তার স্ত্রীর পরিবারের প্রতি দায়িত্ব পালনে অবহেলা দেখায় তখন ই দুজনের দূরত্ব তৈরি হয়ে যায়। তাই এইদিক গুলো মেনে চলার সঠিক মানসিকতাসম্পন্ন কাওকে আমার আল্লাহ কবুল করে নিন। যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই হালাল কাজকে প্রাধান্য দিবেন। অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। টাখনুর উপর কাপড় পরিধান করবেন। মাহরাম নন মাহরাম মেনে চলার মানসিকতা অবশ্যই থাকতে হবে সেই সাথে চোখের হেফাজত করা। যে পরিস্থিতি ই আসুক না কেনো এক বিন্দু পরিমাণ হারাম উপার্জন করার মানসিকতা থাকা যাবে না। পাত্রের নিজ পরিবারের ন্যায় পাত্রীর পরিবারকে সম্মান করা ও যত্ন নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি এমন একজনকে চাই যে এক আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য আমাকে ভালোবাসবে, আমার সুখ-দুখের সাথী হবে। আমার ইচ্ছা অনিচ্ছা যার কাছে প্রাধান্য পাবে। সর্বপরি, এমন একজন যে উভয়ের জন্যই চক্ষু শীতলকারী এবং খুব ভালো একজন বন্ধু হবে ইনশা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বরুড়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6201

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7424

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4485

বয়স
31 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2365

বয়স
30 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7120

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4017

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন