| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ আম্মু এসব বিষয়ে অনেক সিরিয়াস, তিনি নামাজ তিলাওয়াত মিথ্যা বলা ইত্যাদি বিষয়ে কখনোই ছাড়দেন না, তিনি নিয়ম নীতিতে অনেক অনেক কঠোর। এই কারণে ছোট থেকেই পাঁচ ওয়াক্ত পড়া হতো।তবে দ্বীনি বুঝ আসার পর থেকে ভালোবেসেই নামাজ পড়ি ও তার হক আদায় করার চেষ্টা করি। তবে বান্দি বড়ই দুর্বল, আল্লাহর অনুগ্রহ ও তৌফিকের মুখাপেক্ষী। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
নাউজুবিল্লাহ, মহান রবের অনুগ্রহে দূরে সফর ব্যতীত জানামতে কখনো কাজা হয়নি, আর তাও অল্প। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে তৌফিক হয়েছে, এর প্রতি যথেষ্ট ইহতিমাম,মেহনত করেছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি। তবে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি একপ্রকার ঝোঁক থাকায় শরীরের প্রতি বেখেয়ালি ছিলাম কিছুটা।খাবারে অবহেলা ছিল। এছাড়া মাদ্রাসায় আবাসিক থাকা অবস্থায় বাড়িতে বেশি আসা হতো না। তাই রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে গিয়েছিল ও কিছুটা দুর্বল ছিলাম। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুস্থ আছি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক,আর এইসব আমাদের কখনও স্পর্শ করেনি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আলহামদুলিল্লাহ অসংখ্য দ্বীনি কিতাব পড়ার তাওফিক প্রাপ্ত হয়েছি। বিশেষত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কিতাবগুলো। এছাড়া অন্যান্যতো রয়েছেই।প্রথমত দ্বীন শিখার ও বুঝার, দ্বিতীয়ত বড়দের জীবনী, তৃতীয়ত তাযকিয়া ও হুব্বুল্লাহ সম্পর্কিত কিতাব।যেমন যদি আল্লাহকে পেতে চাও, আর রাহীকুল মাখতুম, আহকামুন নিসা, বড়দের ছাত্র জীবন, ওলি হওয়ার পাথেয়, আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর ৫০০ হাদীস, ঈমান যেখানে গতিময়, আল্লাহকে পেতে চাইলে,তাযকিয়া ও আত্মশুদ্ধি ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
হক্কানী ওলামায়ে কেরাম সকলে আমাদের জান প্রাণ ও প্রিয়।কাকে রেখে কাকে লিখব জানিনা। যেমন :দাদা ওস্তাদ মুফতি জাস্টিস তাকি ওসমানী দাবা, প্রিয় উস্তাদজি শায়খুল হাদিস আব্দুল গাফফার সাহেব দাবা,ওস্তাদজি শাইখুল হাদিস রফিক সাহেব দাবা, (আমেরিকান হুজুর ), উস্তাদ শাইখুল হাদিস জাফর সাহেব দাবা, প্রিয় উস্তাদজি শাইখুল হাদিস ইউনুস সাহেব দাবা,মুফতি দিলোয়ার হুসাইন দা.বা।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ:কিতাব পড়া,বাগান করা,কিছু হস্তশিল্প তৈরী,শিশুদের আদর করা,,তাদের উত্তম তারবিয়াত শেখানো ইত্যাদি। পছন্দ :রাব্বে কারীমের যা পছন্দ তাই। যা তিনি অপছন্দ করেন তাই অপছন্দ। পছন্দ যেমন,রবকে নিয়ে কথা বলা, রব সম্পর্কিত বিষয়ে আলোচনা, নীরবে ভাবা, জিকিরে মশগুল থাকা,রবের ভালোবাসায় হারিয়ে যাওয়া, ডুবে থাকা।(اللهم وفق لي) রবের আলোচনাই বেশি প্রিয় (হায় আফসোস),কারো মনে কষ্ট না দেয়া, সকলের দিলের ভাষা বোঝা, কারো দ্বীনে ফেরার ও মেনে চলার কথা শোনা ইত্যাদি। :অপছন্দ :যেমন মিথ্যা, দো চেহারার অধিকারী হওয়া, যে কোন প্রকার গুনাহে জড়িত হওয়া, কারো মনে কষ্ট দেওয়া,রাগ করে কথা বন্ধ করা ইত্যাদি। রুচিবোধ :পরিষ্কার পরিচ্ছন্নতা, নির্জনতা। স্বপ্ন :রবের প্রিয় ও শোকরগুজার বান্দী হওয়া। আর একটি দিনের দায়ী,,মুত্তাকী, হক্কানী আলেম পরিবার গড়ে তোলা ইনশাআল্লাহ ।
|