| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি, ২০১৪ সাল থেকে নামাজ আদায় করি। আগে মাঝে মধ্য ২/১ ওয়াক্ত মিস হতো। আলহামদুলিল্লাহ ২০২৪ সাল থেকে পাচঁ ওয়াক্ত নামাজই আদায় করা হয় |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
০ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
স্পষ্ট শির্ক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল মাখতুম, তাফসীরে ইবনে কাছির, শামায়েলে তিরমিজি, তাসাওউফ ও আত্মশুদ্ধি, আরিফ আজাদ সমগ্র- জীবন যেখানে যেমন, এবার হোক ভিন্ন কিছু, বেলা ফুরাবার আগে, মা-মা ও বাবা, প্যারাডক্সিকাল সাজিদ ১ ও ২, , আল হাদিস ( অ্যাপ)
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মতিউর রহমান মাদানি, আবু বকর জাকারিয়া, ডা. জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, শায়েখ ইয়াসির আল দোসারি, মাহমুদ বিন ক্বাসিম, নোমান আলী খান, শায়খ আহমাদুল্লাহ, শায়খ আসিম আল হাকিম।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি জেনারেল শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করেছি। ছোটবেলা থেকে নামাজ ও ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলেও একসময় দ্বীনকে জীবনের মূল লক্ষ্য হিসেবে দেখতাম না। পড়াশোনা, ক্যারিয়ার ও দুনিয়াবী ব্যস্ততাই বেশি গুরুত্ব পেত। পরবর্তীতে উপলব্ধি করি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় না হলে প্রকৃত প্রশান্তি পাওয়া যায় না। এরপর কুরআন তিলাওয়াত, ইসলামী বই পড়া ও দ্বীনি আলোচনা শোনার মাধ্যমে ধীরে ধীরে দ্বীন সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পায়। বর্তমানে নিয়মিত নামাজ, পর্দা ও ইসলামী বিধান মেনে চলার চেষ্টা করছি। এখনও শেখার পথে আছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে প্রতিনিয়ত সংশোধনের চেষ্টা করছি। আমার শখ :— ১. আল-কুরআন হিফজ করা। ২. বিয়ের পর স্বামীর সঙ্গে উমরাহ করা। ৩. ফুলের বাগান ও নিজস্ব সবজি বাগান করা। ৪. আল্লাহর নিয়ামতে ভরা সুন্দর এই দুনিয়া ঘুরে দেখা। ৫: সালাফি আলেমদের বই পড়া ও তাঁদের কাছ থেকে দ্বীনি জ্ঞান অর্জন করা। ৬. প্রাকৃতিক ও শান্ত পরিবেশে বসবাস করা। ৭. সুযোগ হলে পবিত্র মদিনায় বসবাস করা। আমার পছন্দ :— ১. দ্বীনদার, তাকওয়াবান, সৎ ও উত্তম চরিত্রের মানুষ। ২. কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবনযাপন। ৩. সরল, শান্ত, পরিপাটি ও পর্দাশীল জীবন। আমার অপছন্দ :— মিথ্যা, চোগলখোরি, অশালীনতা, দ্বীনের ব্যাপারে অবহেলা, লোকদেখানো কাজ এবং অপ্রয়োজনীয়ভাবে পুরুষের সঙ্গে কথা বলা। আমার স্বপ্ন :— আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে একজন নেককার বান্দী হিসেবে জীবন কাটানো। আমার স্বপ্নের জীবন খুব বিলাসবহুল নয়; বরং দ্বীন, কুরআন, পরিবার, ভালোবাসা, প্রকৃতি, শান্তি ও আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ একটি জীবন।
|