Profile

বায়োডাটা নং : 12156

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ইছাপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বংশাল
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বায়িং হাউস কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডার, এক্সিকিউটিভ ফ্যাশন লিমিটেড, বারিধারা ডি.ও.এইচ.এস।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ সরকারি চাকুরিজীবী (১০ম গ্রেড); বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন,সচিবালয়।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শ্রেণি: নবম বিভাগ: ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা: ঠিকাদার ব্যবসায়ী শিক্ষা: অনার্স (সম্মান), ঢাকা বিশ্ববিদ্যালয় বড় মামা: মরহুম। ছোট মামা: প্রবাসে কর্মরত ছিলেন; দুবাই ও সৌদি আরবে কর্মজীবন কাটিয়েছেন। বড় ফুফু: গৃহিণী। বড় ফুফা: কলেজ শিক্ষক। ছোট ফুফু: হাইস্কুল শিক্ষিকা ছোট ফুফা: হাইস্কুল শিক্ষক খালামণি: গৃহিণী। খালু: ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বর্তমানে আমরা প্রায় ১,০০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে ভাড়া থাকি। গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর বাড়ি রয়েছে, যা চারতলা বিশিষ্ট, তিনতলা সম্পূর্ণ হয়েছে। বাড়ির সামনে দোতলা ছাদ বিশিষ্ট পাকা পুকুরঘাট, পুকুরের মাঝখানে ভিউয়িং ডেক আছে। গ্রামে আমাদের পরিবার সম্মানিত ও প্রতিষ্ঠিত হিসেবে পরিচিত। আমার দাদা হাইস্কুলের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) এবং উনার ৭ ভাই ৩ বোন আছে। সবাই শিক্ষিত এবং ভালো অবস্থানে আছেন। আমরা সবাই এখনো যৌথ পরিবার তবে কর্মসুত্রে কেউ টাঙ্গাইল ও ঢাকায় যার যার আলাদা বাসায় থাকেন। ঈদ ও অন্যান্য সময় সবার গ্রামের বাড়িতে একত্রিত হওয়া হয়। বাবার পৈতৃক সম্পত্তি এখনো আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়নি।মায়ের উত্তরাধিকারসূত্রে কিছু জমিজমা রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীন পালনের একটি সুন্দর পরিবেশ রয়েছে। মা নিয়মিত নামাজ ও রোজা পালন করেন এবং সাধ্য অনুযায়ী নফল ইবাদত করারও চেষ্টা করেন। তিনি সবসময় হিজাব, বোরকা ও শালীন পোশাক পরিধান করেন। বাবা নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন এবং দ্বীনি বিষয়ে আমার আগ্রহ ও চর্চায় যথেষ্ট সহায়ক; দ্বীনি কাজে কোনো বাধা দেন না। তবে আমাদের পরিবারের দ্বীনি জ্ঞান ও চর্চায় কিছু ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। বিশেষ করে মাহরাম-নন-মাহরামের বিষয়গুলো সবসময় যথাযথভাবে মেনে চলা হয় না। তাই পরিবারকে সম্পূর্ণ দ্বীনদার হিসেবে দাবি করছি না। তবে সামগ্রিকভাবে দ্বীনের প্রতি সম্মান, ইবাদতের পরিবেশ এবং ইসলামী মূল্যবোধের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী, আলহামদুলিল্লাহ, ২০১৯ থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাসে ১-২ বার
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী, আলহামদুলিল্লাহ তবে আরও শিক্ষার প্রয়োজন আছে
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা ব্যবহার করি
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সাধারণ কবর,জিয়ারত ও আখিরাতের কথা স্মরণ করার উদ্দেশ্যে যাওয়া যেতে পারে। তবে আমাদের দেশে প্রচলিত কিছু মাজারে শিরক ও বিদআতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম দেখা যায়; তাই এসব স্থান থেকে বিরত থাকা হয়।”
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে ,প্যারাডক্সিক্যাল সাজিদ,এখন যৌবন যার, কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ,রাহে বেলায়াত (আংশিক)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ),শায়খ আহমাদুল্লাহ ,ড. জাকির নায়েক ,শায়খ আসিম আল-হাকিম
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম, আমি একজন মধ্যপন্থী স্বভাবের মানুষ, পরিস্থিতি অনুযায়ী কখনো শান্ত, আবার কখনো স্বাভাবিকভাবে প্রাণবন্ত ও হাসিখুশি থাকতে পছন্দ করি।মানুষের সাথে সম্মান ও ভদ্রতার সাথে আচরণ করতে বিশ্বাসী। সাধারণ তবে মার্জিত রুচির সাথে চলার চেষ্টা করি। আমি আমার জীবনের ভিত্তি হিসেবে দ্বীনকে ধারণ করার চেষ্টা করি। ফরজ ও ওয়াজিব ইবাদতগুলোকে গুরুত্ব দিই এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার প্রতি আন্তরিক আগ্রহ রাখি। আমি জীবনের প্রতিটি বিষয়—শিক্ষা, সমাজ, ব্যক্তিগত সিদ্ধান্ত—ইসলামী দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, মানুষ কখনোই পূর্ণ নয়; বরং প্রত্যেকের জীবনই শেখা ও উন্নতির একটি ধারাবাহিক যাত্রা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিক চেষ্টা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে উন্নত করা। ভ্রমণ আমার খুব পছন্দের একটি বিষয়, যদিও এখনো দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, দেশের ভিতরে বিভিন্ন স্থান ভ্রমণের মাধ্যমে আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য অনুভব করার সুযোগ হয়েছে। বই পড়তে আগ্রহী—বিশেষ করে ইসলামী জ্ঞান, ইতিহাস এবং আত্মউন্নয়নমূলক বিষয়গুলো। পাশাপাশি লাইফস্টাইল এবং ফিটনেস বিষয়েও আগ্রহ রয়েছে।আমি রান্না করতে পছন্দ করি, যদিও এখনো এতে দক্ষ নই—তবে শেখার আগ্রহ আছে, প্রকৃতির মাঝে সময় কাটানো ভীষণ ভাবে পছন্দনীয়। বদমেজাজ, অহংকার, অতিরিক্ত অলসতা, মোবাইল আসক্তি, অতি ভোজন, কৃপণতা, অপছন্দনীয়। কখনো ভুল করি, আমি তা স্বীকার করতে চেষ্টা করি। কেউ সুন্দরভাবে বুঝিয়ে দিলে আমি তা গ্রহণ করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি—ইন শা আল্লাহ। আমার জীবনের অন্যতম বড় আকাঙ্ক্ষা হলো হজ পালন করা এবং মদিনা মুনাওয়ারা জিয়ারত করা। পাশাপাশি আমি চাই, যতটুকু সম্ভব দ্বীনের পথে দাওয়াহর কাজে যুক্ত থেকে মানুষের উপকারে আসতে এবং আখিরাতের জন্য কিছু ভালো কাজ রেখে যেতে—ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব ও নিকাব পরিধান করি এবং পায়ে মোজা ব্যবহার করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২৩
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী, আলহামদুলিল্লাহ ,প্রয়োজন ছাড়া গায়রে মাহরামের সঙ্গে কথা বলা হয় না এবং মাহরাম ছাড়া সফর করি না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,বিরত থাকার চেষ্টা করি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, ভবিষ্যতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি জীবনের ভালো-মন্দ উভয় সময়ে পাশে থাকবেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে একসাথে পথ চলবেন। হালাল সম্পর্কের মাধ্যমে নিজেকে ফিতনা থেকে সুরক্ষিত রাখাকেও আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমি এমন একটি পরিবার গঠন করতে চাই, যা ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মেকে ঠিকভাবে গড়ে তোলার মাধ্যমে সাদাকায়ে জারিয়ার আশা রাখি যা আমার মৃত্যুর পরও কাজে আসবে। সবশেষে, বিবাহ আমার দ্বীনের অর্ধেক পূর্ণ করার মাধ্যম। বিবাহ আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর একটি সুন্নাহ এবং দ্বীনের একটি অংশ। তাই আমি চাই, এই সম্পর্কটি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে আমাদের একসাথে এগিয়ে নেয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৭ - ৫'১০
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স পাশ (নুন্যতম)
জেলা ঢাকা, টাঙ্গাইল বা ঢাকা জেলার মধ্যে, বর্তমান ঠিকানা ঢাকা হলে ভালো হয়।(অন্যান্য জেলা বিবেচনা করা হবে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আইন পেশা বা ব্যাংক ব্যতীত অন্য কোন হালাল এবং সম্মানিত পেশা। যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি একজন দায়িত্বশীল,ভদ্র, দানশীল,ধৈর্যশীল জীবন সঙ্গী আশা করি, যিনি তাঁর ফরজ ও ওয়াজিব ইবাদতকে অগ্রাধিকার দেন এবং আন্তরিকভাবে সুন্নাহ অনুসরণের চেষ্টা করেন, পাশাপাশি যার ইসলামী জ্ঞান ও হালাল হারাম সম্পর্কে সচেতনতা রয়েছে এবং মেনে চলার চেষ্টা করেন। জামায়াতে নামাজ আদায় করেন, দ্বীনি মজলিসে অংশ নেন এমন কেউ। বদমেজাজী বা অতিরিক্ত রাগ করেন এমন কাউকে আশা করি না। সবশেষে,এমন একজনকে আশা করি, যিনি সূরা আল-ফুরকান (২৫:৭৪)-এর দোয়ার মতো চরিত্রের অধিকারী হবেন। (বি.দ্র: স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করছেন বা নিয়ত আছে এমন কাউকে অনুরোধ করছি যোগাযোগ না করার জন্য; অস্থায়ীভাবে হলে ভিন্ন বিষয়)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালিহাতী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7242

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8240

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7573

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9861

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11823

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10609

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা
টাঙ্গাইল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন