| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আমি ছোট থেকে নামাজ আদায় করি। আনুমানিক ২০১৬সাল থেকে সালাত কন্টিনিউ করেছি। আলহামদুলিল্লাহ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত আমার নামাজ কাজা হয় হয় না। আনুমানিক ৩মাসে ১-২ ওয়াক্ত কাযা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আমার শারীরিক এবং মানসিক কোন বীমার নেই আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাঝে সম্পর্কে আমার ধারণা হচ্ছে। মাজারে কিছু চাওয়া শিরক। অবশ্যই আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আমি অনেক বইয়ে পড়েছি, উল্লেখযোগ্য তিনটি হচ্ছে আর রাহিকুল মাখতুম, হায়াতের দিন ফুরালে, এবং(কুরআন)আল্লাহর বাণী. অধ্যায়নরত
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে আমার পছন্দ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি)ওস্তাদ নোমান আলী খান,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ হলো একজন সফল উদ্যোক্তা হওয়া। ছোটবেলা থেকেই ব্যবসা-বাণিজ্যের প্রতি আমার গভীর আগ্রহ। আমি ভবিষ্যতে নিজে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই , নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে কিছু গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আমি একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, যাতে সমাজের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারি। উদ্দেশ্য: আমি এই জীবন আল্লাহকে রাজি ও খুশি রেখে কাটাতে চাই। আমার মূল লক্ষ্য ইসলাম অনুযায়ী হালাল উপায়ে রিজিক উপার্জন করা এবং আল্লাহ যেভাবে রাখেন তাতে সন্তুষ্ট থাকা। আমি মনে প্রানে বিশ্বাস করি এই দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী জীবন হলো আখেরাতের জীবন। তাই আমার পরিকল্পনা সেই চিরস্থায়ী আখেরাতের কল্যাণ অর্জনের জন্য। জীবনদর্শন: আমি চাই দুনিয়াতে সচ্ছলভাবে থেকে আল্লাহর সব বিধান যথাসাধ্য মেনে চলতে — নামাজ, রোযা, হজ, যাকাত, দান-খয়রাত এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা। আমি লোক দেখানো ও বিলাসিতা পছন্দ করি না। সরল জীবন, পরিমিত ভাব এবং আন্তরিক আচরণ আমার কাছে প্রকৃত সৌন্দর্য। পেশা ও উদ্যোগ: আমি বর্তমানে (ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড)নামের একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করছি। সাথে সাথে আমি অনলাইন ই-কমার্স বিজনেসও পরিচালনা করছি, যা মূলত ফুড আইটেম কেন্দ্রিক। ভবিষ্যতে আমি চাই এই ব্যবসাকে আরও বিস্তৃত আকারে বড় করতে, ইনশাআল্লাহ। আমার লক্ষ্য এবং স্বপ্ন হালাল ভাবে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া আমি বিশ্বাস করি, সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। আমার উদ্দেশ্য হলো এই ব্যবসার মাধ্যমে আল্লাহকে খুশি রাখা এবং মানুষের জীবনে ইতিবাচক অবদান রাখা। আমি চাই আমার ব্যবসা হতে পারে মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও সচ্ছল ফুড আইটেমের উৎস। পছন্দ ও প্রত্যাশা (জীবনসঙ্গিনী সম্পর্কে): আমি চাই আমার স্ত্রী- *শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানেন * পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন * পর্দাশীল ও ধর্মপরায়ণ হন * সকল গুনাহকে গুনাহ হিসেবে মনে করে তা থেকে দূরে থাকার চেষ্টা করেন * সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করার মানসিকতা রাখেন * আমার বাবা-মায়ের প্রতি সম্মান দেখিয়ে তাদের আদেশকে আমার আদেশ মনে করেন * জীবনের যে কোনো পরিস্থিতি ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রেখে মেনে নিতে পারেন * বুঝদার, সহনশীল এবং ইতিবাচক মনোভাবের অধিকারী হন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি: আমি বিশ্বাস করি একটি সম্পর্কের আসল সৌন্দর্য একে অপরের পাশে থাকা। কঠিন সময়ে আমি চাই আমার জীবনসঙ্গিনী আমাকে মানসিকভাবে সাপোর্ট দিন, যেমন আমিও তার কঠিন মুহূর্তে তাকে সাপোর্ট দেবো। হতাশার দিনগুলোতেও আমরা যেন একে অপরকে পরামর্শ দিয়ে, সাহস দিয়ে এগিয়ে নিতে পারি। মানুষের জীবনে ভালো ও খারাপ দিন আসবেই — তাই আমাদের প্রস্তুত থাকতে হবে, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমার স্বভাব ও রুচিবোধ: আমি খুব সাদামাটা জীবন পছন্দ করি। গর্জিয়াস বা বিলাসিতা আমার পছন্দ নয়। আমি যা দেখি, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, তেমনভাবেই সেটাকে সুন্দর মনে করি। আমি চাই জীবনসঙ্গিনীও এমন হোন — যিনি সরলতাকে ভালোবাসেন, আল্লাহর পথে চলেন এবং পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্যের মাধ্যমে জীবন গড়তে চান। (আল্লাহতালা কবুল করুন) দোয়া ও প্রত্যাশা: আমার আল্লাহর কাছে দোয়া — তিনি যেন আমার জীবনে এমন একজন জীবনসঙ্গিনী দান করেন, যিনি আমার জন্য চক্ষু শীতলকারী হবে।(আমিন)
|