Profile

বায়োডাটা নং : 2084

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গ্রাম জগতপুর
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পূর্ব মাদারবাড়ি
কোথায় বড় হয়েছেন? আমি কুমিল্লাতে বড় হয়েছি। তবে আমার পরিবার চট্টগ্রামে ছিল। পারিবারিক একটু সমস্যার কারনে আমাকে গ্রামে থাকতে হয়। পরিবার এমনিতে চট্টগ্রাম ছিল 16/17 বছর উপরে হবে। এসএসসি পর্যন্ত কুমিল্লায় থাকি তারপর চট্টগ্রামে চলে আসি, এখান থেকে এইচএসসি সম্পন্ন করি। বর্তমানে ডিগ্রিতে পড়ালেখা চলমান
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2022
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2024
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আজ থেকে প্রায় ১২ বছর আগে বয়স যখন আমার ১০ বছর ছিল তখন বাবা আমাদের ছেড়ে চলে যায়। এই ১২ বছর কোন প্রকার খোঁজ-খবর নেই। গতবছরে দিকে আমি বাবার সন্ধান পাই, ফেইসবুক থেকে। ঢাকা থাকে। আমার সাথে কথা বলে, গুরুত্ব দেয় না আমাকে। সরাসরি দেখা করতে চায় না আমার সাথে। একটা ছেলের জীবনে এর চেয়ে কষ্টের মূহুর্ত আমার মনে হয় না আর কিছু হতে পারে। বাবার কারনে যদি কেউ মনে করে তার ছেলেটাও এমন হবে তাহলে তো আমার আর কিছু বলার নাই। আমার বাবা বেদ্বীনদার ছিল কিন্তু তার সন্তানটাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছে। এটাই আসমান জমিন তফাত করে দেয়। আমার বাবা সম্পর্কে যতটুকু জানি তার সাথে আমার চারিত্রিক চিন্তাদারা কোন মিল নেই। আমাদের গ্রামে এলাকায় আসলে হয়তো বুজতে পারবেন সেটা, সবার মুখে মুখে আমার প্রশংসা। সাহাবী জুলায়বিবের মতো হয়তো কিছু না থাকতে পারে আমার, কিন্তু আল্লাহ সেই সম্মান ভালোবাসা আমাকে দিয়েছে, যা আমি কখনো কল্পনাও করিনি। এরপরেও বাবার দুহাই দিয়ে আমাকে কেউ কষ্ট দিবেন না দয়া করে, আমি খুব সহজ সরল একটা ছেলে। আল্লাহ তরফ থেকে আমার জন্য পরিক্ষা এটা। আল্লাহ আমার জন্য তাকদীরে আমার রব যা লিখে রেখেছেন, তা ছাড়া অন্য কোন কষ্ট আমার কিছুতেই স্পর্শ করবে না। তিনিই আমার অভিভাবক। আর আল্লাহরই উপর মুমিনদের ভরসা করা উচিত এবং সেটাই করে যাচ্ছি। একদিন নিশ্চয় আল্লাহ চোখের পানি গুলো মুছে দিবেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ আমার ১০ বছর বয়সে বাবা ছেড়ে চলে যায় আমাদের যার কারনে মাকে চাকরি করতে হয় বাধ্য হয়ে। একটা কম্পানিতে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করেন। পর্দা মেনটেইন করে চাকরি করা যায় সেখানে, তাই এখনো কনটিনিউ করতেছে। তবুও আমি বলেছি যেন চাকরি ছেড়ে দেয়। দেখি কি করতে পারি ইনশাল্লাহ, চাকরিতে পর্দা করতে পারলেও নারি হিসেবে কতদিন পরিশ্রম করবে। আমার তো ছেলে হিসেবে দায়বদ্ধতা আছে। ইনশাল্লাহ আল্লাহ সহজ করবেন আমার জন্য।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা একজন। মামা ৩ জন। বড় মামা কাঠমিস্ত্রি, মেজো মামা ঠিকাদার নিজস্ব কন্সট্রাকশন পরিচালনা করে, ছোট মামা সৌদি প্রবাসী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার পারিবারিক অর্থনীতিক অবস্থা আরেকটু বিস্তারিত বলি, যেন মেয়ে পক্ষের কাছেও সবকিছু ক্লিয়ার থাকুক ইনশাল্লাহ। আমার আম্মূ যাকে বিয়ে করেছে অর্থাৎ আমার বাবা। সে নিঃস্ব অবস্থায় ছিল। বাবার ছিল না কোন নিজস্ব সম্পত্তি, বাড়ি। তো তার পরিপ্রেক্ষিতে বাবার উত্তরাধিকারী সূত্রে আমিও কিছু পায়নি। সমাজের অন্যান্য আট দশটা ছেলে-মেয়ের মতো আমার আনন্দগুলো তাদের মতো ছিলনা আরকি। তবে মা আমাকে যথেষ্ট ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। মা চাকরি করেন,,তো ওনার জমানোর ইনকাম দিয়েই জায়গায় কিনে রাখছে বেশি দিন হয় নি। জায়গা ভরাট করা থেকে শুরু করে সবকিছু রেডি আছে আলহামদুলিল্লাহ। এখন শুধু বাড়ি তৈরি করে ফেললে হয়ে যাবে। যেহেতু জায়গা কিনা হয়েছে বেশিদিন হয়নি, তাই ঘর তৈরির জন্য একটু সময় দিতে হবে। কয়েকমাস পর কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আশা করি মেয়ে পক্ষের কোন সমস্যা হবে না। ঘর তৈরি করে ফেলবো ইনশাল্লাহ শিঘ্রই। এখন ২০২৫ ডিসেম্বর মাস চলছে। 2026 সালে কুরবানী ঈদে ঘর প্রস্তুত থাকবে তখন ইনশাআল্লাহ। এখন আপাতত শহরে ভাড়া বাসায় থাকা হয় এবং এখানেই থাকবো। রাসুলুল্লাহ (সা) বলেন:- তোমাদের কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তবে তার চরিত্র পছন্দনীয় হলে অবশ্যই বিয়ে সম্পাদন করে দাও। এরূপ না করলে দেশে বিপুল পরিমাণে অনর্থ দেখা দেবে। এটা সবাইকেই উদ্দেশ্য করে বলা। আমি এমনটা বলছি না যে আমার চরিত্র ১০০% পিউর। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি মানুষ, এতএব আমার মধ্যে কিছু less/more থাকবে। হয়তো অর্থ বা অন্য কিছু কমতি থাকবে। একদম পারফেক্ট কম্বো প্যাক কিভাবে সম্ভব বলেন, আতর হইলে কম্বো প্যাক সম্ভব কিন্তুু এটা তো মানুষ। তবে দ্বীনদার কাউকে পেতে গেলে অনেক অনেক সেক্রিফাইস করতে হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পারিবারিক দ্বীনি পরিবেশ ভালো। পরিবারে শুধুমাত্র আমি এবং আমার মা আছি। সবচেয়ে বড় বিষয় এই যে, আলহামদুলিল্লাহ আমার মা দ্বীনদার। তাই দ্বীনি পরিবেশ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। একজন দ্বীনি মেয়ে হিসেবে হয়তো সে চাইবে তার শাশুড়ি সহ দ্বীনদার হোক। আলহামদুলিল্লাহ একজন দ্বীনি মা পেয়েছি। পাত্রী সর্বোচ্চমানের ভালো থাকবে আমার মায়ের কাছে, আমি ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে পারবো। যথেষ্ট সরল সহজ, ভালো মনমানসিকতার একজন মানুষ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, যথা সাধ্য জামাতের সাথে আদায় করার চেষ্টা করি সবসময়। ৬ বছর আগ থেকে নামাজ শুরু করি। তবে নিয়মিত হয় ৫ বছর যাবত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছে করে কাযা করি না। সপ্তাহে আনুমানিক 1-2 ওয়াক্ত কাযা হয় এমন। কিন্তু দ্রুত পড়ে ফেলার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে দোয়া করা, মানত করা, চাদর দেয়া সবই বিদআত, আর কারো কবরের কাছে কিছু চাওয়া শিরক। দোয়া শুধু আল্লাহর কাছেই করা যাবে। সাহাবিরা কখনো এসব করেননি। ইসলাম তাওহিদের ধর্ম, কবরপূজা নয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/ ফাতাওয়ায়ে আলবানী ২/ ইসলামিক আকিদা ৩/ হাদিসের নামে জালিয়াতি ৪/ উসুলুল ইমান ৫/ আর রাহিকুল মাখতুম ৬/ কবরের আজাব ৭/ আল আসমাউল হুসনা ৮/ সালাত সম্পাদনের পদ্ধতি ৯/ রাসূল (সা.) এর ছলাত ১০/ নবি জীবনের গল্প ১১/ ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব ১২/ উমূলিন সুন্নাহ ১৩/ আদাবুয যিফাফ ১৪/ উসূল ও ফিকহের মুলনীতি ১৫/ দ্য কেয়ারিং হাসবেন্ড এবং দ্য কেয়ারিং ওয়াইফ। আরো আছে প্রচুর বই আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/ খণ্ডকার আব্দুল্লাহ জাহাঙ্গীর رحمه الله ২/ শাইখ সাইফুদ্দিন বিলাল মাদানী حفيظ الله ৩/ মনজুরে ইলাহি حفيظ الله ৪/ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৫/ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ৬/ জামশেদ মজুমদার حفيظ الله সহ উম্মার সকল মধ্যমপন্থি আলেমগণ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখ পছন্দ বলতে তেমন কিছু নেই। সবার হক যথাসাধ্য আদায় করার চেষ্টা করা। অল্প তুষ্টি অবলম্বন করা। মাঝে মাঝে নিজের সমস্যাগুলোর জন্য রবের নিকট একাকী কান্না করতে মন চাওয়া। বাসায় রান্না করা এবং রান্নার কাজে সহযোগিতা করা। বাগান করা। নতুন নতুন বই সংগ্রহ করা। কষ্টের সময় নিজেকে একাকি ধৈর্য ধারণে অনেক বেশি ভালোবাসি। খুব বেশি অসাধারণ ব্যক্তিত্বের ছেলে নয় আমি। ভিড়, কোলাহল, মানুষের সমাহার এই সব পরিবেশ আমার বরাবরের মতো অপছন্দের। নীরব পরিবেশে থাকতে পছন্দ করি। আমি তেমন অপ্রয়োজনে কথাবার্তা বলি না কারো কারো সাথে। চুপচাপ, শান্ত টাইপের ছেলে বলা যায়। আমার পরবর্তী প্রজন্ম নিয়ে আমার স্বপ্ন আছে। আমার পরবর্তী প্রজন্ম আমার সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এটি আমার জীবনের অন্যতম মুখ্য উদ্দেশ্য। আমি চাই, আমার সন্তানরা ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে এমন পরিবেশে বড় হয়ে উঠুক, যেখানে তারা সত্যিকার অর্থে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারে। এ ধরনের সঠিক এবং বিশুদ্ধ ইসলামিক জ্ঞান সাধারণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তাই আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানদের দ্বীন শিক্ষা দিবো ইনশাআল্লাহ। বিশেষ করে সঠিক ইসলামের ওপর তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব, যেন তারা ইসলামের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে। আমি চাই, তারা হকপন্থী আলেম হয়ে সমাজে ইসলামের আলো ছড়াক, মানুষকে সঠিক পথ দেখাক এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুক। হয়তো আমি নিজে আলেম হতে পারিনি, তবে একজন হকপন্থী আলেমের পিতা হওয়ার ইচ্ছা আমার অন্তরের গভীরতম চাওয়া। এটা নিঃসন্দেহে ইহকাল এবং পরকালে আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমি সবরকম প্রচেষ্টা করব, যেন আমার সন্তানরা দ্বীনের পথে চলতে পারে, দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে এবং ইসলামের সঠিক পথে অটল থাকতে পারে। আল্লাহ যেন আমাকে এই মহান কাজের জন্য কবুল করেন এবং আমার সন্তানদের দ্বীনের খেদমতের জন্য যোগ্য করে তোলেন, আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, পেন্ট, টুপি এই সবই পরা হয় আরকি। ঢিলেঢালা পোশাক পড়া হয় সবসময়। ফিটিং বা অতিরিক্ত ফ্যাশনাবল থেকে এড়িয়ে চলি। টাকনোর উপর পেন্ট পরা হয়। মোটকথা ইসলামিক হুকুম যতটুকু রয়েছে, ওই ভাবেই পোশাক পরিধান করা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নাহসম্মত দাড়ি আছে। দাড়ি ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন বয়সের অনুপাতে অনেটাই বড় হয়েছে। দাড়ি রেখেছি ১ বছর ৯-১০ মাস এমন হবে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি সবসময়ই পড়ি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ নন মহরাম কঠোর ভাবে মানি। নন-মাহরাম ব্যক্তির সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ করার ক্ষেত্রে সতর্কতা সাথে হওয়া উচিত এবং সেটাই করি। নন মহরাম থেকে চোখ হেফাজত করে চলি সবসময়। বিশেষ কোনো দরকারে কথা বলার প্রয়োজন হলে, চোখ নিচের দিকে তাকিয়ে কথা বলি। আর অনলাইনে ফেইসবুক আইডিতে আমার আন্টিরা ছাড়া কোন প্রকার মেয়ে এড নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও সেটা ডিলেট করে দেই সাথে সাথে। রবের জন্য যদি হারাম থেকে বিরত থাকতে পারি তাহলে তিনি নিশ্চয়ই এর বিনিময়ে আমাকে উওম কিছু দান করবেন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জী না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কর্ম ব্যাস্ততার কারনে আপাতত নেই। তবে পরিবার, বন্ধু বান্ধব, অনলাইনে দ্বীনের নছিহত করা হয় এবং আমিও সেই দিকে চলার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ একটা ডিলার কম্পানিতে হিসাব রক্ষক মেনেজার হিসেবে আছি। কর্মস্থল: চট্টগ্রাম, নিউ মার্কেট
মাসিক আয় মাসিক ইনকাম ১৮ হাজার। ইনশাআল্লাহ আল্লাহ আরো রিজিক বাড়িয়ে দিবেন।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি আছেন
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? পর্দা পালনের ক্ষেত্রে কোন ছাড়াছাড়ি নেই। হাত মোজা, পা মোজা, চোখ সহ ঢেকে সম্পূর্ণ পর্দা মেইন্টেন করে চলতে হবে। পর্দা করে কিন্তু খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই এবং অন্যান্য যত প্রকার ভাই আছে, ওদের সামনে যাওয়া হয় এবং ওদের সাথে কথা বলে। তাহলে ওই ধরনের পর্দাশীল নারী আমি চাইনা। সে নিজেকে যেই ভাবে পর্দার মধ্যে আবৃত করে ফেলবে। ঠিক ওই রকমই গায়রত আমার মধ্যে সে পাবে ইনশাআল্লাহ। আমার স্ত্রীর কাপড় যেন কোন পরপুরুষ দর্জির কাছে গিয়ে সেলাই করতে না হয়, সেজন্য ওই নিয়তে আলহামদুলিল্লাহ আমি দর্জির কাজ শিখে রাখছি এবং বাসায় আমাদের সেলাই মেশিন আছে আলহামদুলিল্লাহ। পর্দা না করা মেয়েদের ব্যাপারে কিছু বলার অধিকার আমার নেই। কিন্তু আমার জীবনে এমন কেউ না আসুক যে পর্দার ব্যাপারে উদাসীন।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দুনিয়াবি পড়াশোনা করতে চাইলে হয়তো দিতে পারবো না আমি। কিন্তু ইসলামিক লাইলে পড়তে চাইলে অবশ্যই দেবো আমি ইনশাল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমি বেঁচে থাকতে কখনোই নয়।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ভাড়া বাসায়
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? যৌতুকের বিষয়গুলো নিয়ে একটু বলতে হয়, এটা সম্পূর্ণ হারাম বিষয়। যৌতুক নেওয়া থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। বর্তমানে যৌতুকের নামে কিছু ডিজিটাল যৌতুক প্রচলন আছে, মানে হচ্ছে বিয়েতে খুশি মনে কিছু দেওয়া। এ ধরনের বিষয়গুলোতে আমি সর্বোচ্চ কঠোর হবো ইনশাল্লাহ, তাই মেয়ে পক্ষকে এই বিষয়ে চিন্তা করতে হবেনা। আর আমাকেও ইনশাল্লাহ মোহরানা বিষয়ে ছাড় দিতে হবে। মোহরানা যেটা আমার সাধ্যের মধ্যে নেই, এর বাইরে চাপিয়ে দিলে তো হবে না। আল্লাহ সহজ করুক। আর বিয়েতে খরচ সর্বনিম্ন যত কম করা যায়, এই রকম নিয়ত থাকতে হবে। ঘরোয়া ভাবে অথবা মসজিদে বসে কবুল বলিয়ে বিয়ে সম্পন্ন করে ফেলতে হবে। বিয়েকে সহজ করার মানসিকতা অবশ্যই থাকতে হবে। খরচ কম মানে বরকত বেশি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই কারণ এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং মানব জীবনের পূর্ণতা। একজন সঙ্গী থাকলে জীবনের পথচলা সহজ হয়, পরস্পরের সুখ-দুঃখ ভাগাভাগি করা যায়। পাশাপাশি বিয়ে একজন মানুষকে দায়িত্বশীল করে তোলে, চরিত্রকে সংযত রাখে এবং মানসিক প্রশান্তি দেয়। বিয়ে মানে শুধু দুটি মানুষ নয়, দুটি পরিবারও একত্রিত হয়। একজন ভালো জীবনসঙ্গী আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, যে দুনিয়ার চলার পথকে সহজ করে তোলে এবং আখিরাতের জন্যও সাহায্যকারী হয়ে দাঁড়ায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৪'১১-৫"৪
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা বাংলা রিডিং , ইংরেজি এবং আরবি রিডিং পড়তে পারলে চলবে।
জেলা বাংলাদেশের যেকোন জেলা হলে চলবে। আমার কোন সমস্যা নেই। তবে কাছাকাছি হলে হয়তো একটু ভালো হয়। দুরে হলেও তবু সমস্যা নেই ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা লাগবে না
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্ম মধ্যবিত্ত। অর্থনীতিক অবস্থা অবশ্য আমার দরকারো নাই। একেবারে গরিব পরিবারের হলে আরো ভালো। যেহেতু আমার নিজের অবস্থা ওরকম উন্নত না। হয়তো মেয়ে পক্ষের আরো ভালো কিছু পাওয়ার জন্য আশা থাকবে। আল্লাহ আযজা ওয়াজাল্লাহ সবার জন্য সহজ করুক।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি নিজে আধো এই সমাজের চোখে হয়তো যোগ্য নই। আমার অনেক কিছুতে স্বল্পতা, অপ্রাপ্তি আছে, তার উপরে নিজের জন্য স্তী কেমন হবে সেটা চাওয়াটাও হয়তো বিলাশিতা। তাও বলি কিছু কথা বলি। ১/ আবু বকর রাযি. বলেছিলেন:- লজ্জা উত্তম বটে, তবে এটা মহিলাদেরই বেশি শোভা পায়। আমার স্ত্রীর চেহারায় লজ্জা যেন থাকে। যে মহিলার চেহারায় লজ্জা থাকে তার অন্তর হয় লজ্জায় পরিপূর্ণ। ২/ কণ্ঠস্বরের মিষ্টতা সুন্দর ব্যবহারের যেন হয়। এমন যেন না হয় যে সব সময় স্বামীর সাথে ঘ্যানঘ্যান করে। কিংবা ছেলে মেয়েদের সবসময় শাসন করে। কণ্ঠস্বরের মিষ্টতা বলতে কথার সৌন্দর্যকেই বুজাচ্ছি। ৩/ তার অন্তরে কল্যাণ থাকা চাই। স্বামির জন্য ভালোবাসা ও দোয়া করা, হিংসা, প্রতারণা, অহংকার এগুলো থেকে দুরে থাকা। ৪/ তার হাত কাজে ব্যস্ত থাকা। আর এই বৈশিষ্ট্যগুলো যে নারির মাঝে থাকবে, সে নিশ্চিতভাবেই নেককার স্ত্রী বলে আমি বিশ্বাস করি। এগুলো ছাড়াও আমি কিছু জিনিস আমার জীবনসঙ্গী মধ্যে চাই। না থাকলে অবশ্যই এগুলো আয়ত্ত করতে হবে। আমি গরিব হতে পারি কিন্তু মনের দিক দিয়ে বিশাল ধনী। ৫/ আমাদের দেশের প্রেক্ষাপটে বউ এবং শাশুড়ির মধ্যকার যে সম্পর্ক সেটা থেকে বের হয়ে এসে, তাদের মধ্যকার যেন প্রতিযোগিতামূলক সম্পর্ক তৈরি না হয়ে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়। যদি তার মধ্যে এটা আমি অনুপস্থিত দেখি আমি তাকে বিয়ে করার জন্য অনাগ্রহ জানাচ্ছি। আমি জানি সে সত্যিকার দ্বীনদার হলে আমাকে এই সব বিষয় নিয়ে ভাবতে হবেনা। আলহামদুলিল্লাহ আমি একজন দ্বীনি মা পেয়েছি। হয়তো তার দ্বীন সম্পর্কে আরো অনেক কিছু শিখার বাকি আছে। আমি আমার ভবিষ্যৎ স্তীকে এটা শিউর দিয়ে আশ্বাস দিতে পারি, সে শুধু একজন শাশুড়ি নয়, একজন উওম মনের মতো একজন বন্ধু পাবে ইনশাআল্লাহ। ৬/ ছলাতে মনোযোগি হতে হবে। আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। ইলম অর্জন করতে হবে এবং সেদিকে ই চলার চেষ্টা করতে হবে। ৭/ যেকোনো পরিস্থিতিতে অল্প তুষ্ট অবলম্বনকারী-নী যেন সে হয়। প্রয়োজনে না খেয়ে রোজা থাকতে হবে। কিন্তু হারাম ইনকামের দিকে আমি কখনোই যেতে পারবো না। লা- ফাতাহ- ইল্লা -আলী এর দারিদ্র দুঃখ ভারাক্রান্ত দিনগুলোতে যখন তার চুলায় তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না। সে সময় তার প্রিয়তমা স্ত্রী ফাতেমা তাকে গভীর সন্তুষ্টির সাথে সান্ত্বনা দিতো। আমি তো চাই এই বাব-উল-ইল'ম এর স্ত্রীর মতো এমন-ই একজন স্ত্রী। ৮/ মানুষের অন্তরে বিনয় থাকা আবশ্যক, কারণ মানুষ তো সৃষ্টি হয়েছে মাটি থেকে। মাটির প্রকৃতি বিনয়ী, সকলকে ধারণ করে, অপমানেও মৌন থাকে। যদি মানুষ মাটির মতো বিনয়ী না হয়, তবে তার প্রকৃত মানবিকতা কীভাবে প্রকাশ পাবে ? ৯/ আমি শুধু জীবনসঙ্গী হিসেবে একটা মেয়েকে বাছাই করছি না। আমি আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য একজন আদর্শবান মা চাচ্ছি। আমি ওই ধরনেরই মা চাচ্ছি, যে মা সন্তানের প্রতি তার মিথ্যা ভালোবাসা ত্যাগ করে ফজরের ওয়াক্তে তাদেরকে নামাজের জন্য কঠোর ভাবে জাগ্রত করে দিতে পারবে। ভবিষ্যৎ সন্তানেরা তার আদর্শের ছোঁয়ায় যেন আদর্শবান হিসেবে গড়ে ওঠে। আর সর্বোপরি সে যেন আমার মানসিক প্রশান্তির কারন হয়, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ১০/ সর্বশেষ একটা জিনিস সবচেয়ে বেশি চাইবো, মনের দিক দিয়ে যেন কোন প্যাচ না থাকে। সরলতা শান্ত শিষ্ট এগুলো আমি সবচেয়ে বেশী আশা করি। আমার স্ত্রী হবে আমার মতো। আমাকে কেউ থাপ্পড় দিলে আমি উল্টো তাকে মারতে যাবো না। আমি খুশি মনে তাকে মাফ করে দেব। আমার স্ত্রী এমন ই হতে হবে। অন্যথায় দুরে থাকার জন্য অনুরোধ করবো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বুড়িচং এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7229

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12107

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1825

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3486

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2857

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8841

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন