Profile

বায়োডাটা নং : 7130

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: হেয়াকো বাজার
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: মোজাফফর নগর, নাছিরাবাদ, চট্টগ্রাম শহর।
কোথায় বড় হয়েছেন? গ্রামে, এসএসসির পর থেকে গ্রামে শহরে মিলিয়ে থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
এখন কোন বর্ষে পড়ছেন? দ্বিতীয় সেমিষ্টার চলমান
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গূহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য দুই জনই আমার বড়, বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য চারজন আমার বড়, একজন ছোট। এদের মধ্যে একজন মারা গেছেন ২০১৫ সালে। তিনিসহ সকলেই বিবাহিত।
চাচা মামাদের পেশা এক জেঠা, এক চাচা। জেঠা এখন কিছু করেন না। চাচা ক্ষুদ্র ব্যবসায়ী। পাঁচ মামা, বড় আর মেজু মামা কৃষক। ছোট তিন মামা ছোট খাটো ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে নিজস্ব জায়গা আছে। বাড়ির পরিধিও যথেষ্ট বড়। চাষযোগ্য কিছু জমিও আছে। মেজু ভাই চাষবাস করেন আর বাড়িতে দোকান করেন। সিজনওয়াইজ কাঁচা ফলমূলের ব্যবসাও করেন। মেজো ভাইয়ের ফ্যামিলি আর আম্মু বাড়িতে থাকেন, পরিবার বলতে এইটুকুই। আমি পরিবারে যথাসম্ভব কন্ট্রিবিউট করি। এমনিতে অন্য কোনো পিছু টান নাই আলহামদুলিল্লাহ। বলতে গেলে আমি নিজে ব্যক্তিগতভাবে স্বাধীন। তাই নিজের মতো করে নিজেকে গড়ার চেষ্টা করছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? যদি গ্রামে থাকার কখনো প্রয়োজন হয় বাড়ির পরিবেশ পর্দা মেইনটেইন করার মতো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৪ সালে ক্লাস এইটে পড়া কালীন সময় থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? গাড়িতে যাওয়ার সময় আর মাঝে মধ্যে ফজর কাযা হয়ে যায়, এমনিতে আর হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানামতে নাই, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর মাত্র।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। বাইবেল কোরআন ও বিজ্ঞান (ড মরিস বুকাইলি) ২। প্যারাডক্সিক্যাল সাজিদ ৩। পয়গামে মুহাম্মদী (সুলায়মান নদভী, ভারত) ৪। লাভ এন্ড রেস্পেক্ট ৫। আসমান ৬্। প্রোডাক্টিভ মুসলিম ৭। আর রাহিকুল মাখতুম ................. ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। ড. জাকির নায়েক ২। মাহমুদুল হাসান সোহাগ (রকমারির চেয়ারম্যান) ৩। ড. মিজানুর রহমান আজহারী, ৪। শায়েখ আহমাদুল্লাহ ৪। উস্তাদ নোমান আলী খান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ২০২১ সালের শুরুর দিকে লেখালেখির দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে যখন এগারো মাস কারাগারে থাকলাম তখন থেকে জীবনকে নিয়ে ভিন্নভাবে ভাবতে শুরু করলাম। এবং আমার কাছে এখন যা মনে হয়; কারাগারে যাওয়াটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ছিল একটি ব্লেসিং। সব মিলিয়ে এখনও পর্যন্ত আমার স্বপ্ন হলো, প্রথমত নিজে ফাইনান্সিয়ালি ইনডিপেন্ডেন্ট হওয়া। এর মাধ্যমে নিজ পরিবার, আত্নীয় স্বজন এবং আশপাশের যত বেশি সম্ভব মানুষের জীবনে কন্ট্রিবিউট করা। পাশাপাশি সমাজে একজন দা’ঈ হিসেবে ভূমিকা রাখা। কারাগারে থাকাকালীন সময়ে একটি একটি বই লিখেছিলিাম। যেহেতু লেখালেখিতে কিছুটা নেশা আছে তাই ভবিষ্যতে হিউম্যান সাইকোলজি/ মানুষের আবেগ/চিন্তা/ধর্ম বা এ জাতীয় কোনো একটি টপিক নিয়ে গবেষণা করার সামান্য ইচ্ছাও আছে। তাই উন্মুক্ততে পড়ছি জাস্ট সাটিফিকেটটা নেয়ার জন্য। এসব চিন্তাভাবনা থেকেই গতানুগতিক পড়াশোনা এবং চাকরি করার চিন্তা বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছি। এখন বলি আমার বর্তমান কন্ডিশন কি? বলা যায় এখনও বলার মতো তেমন কিছু নেই। অর্থনৈতিকভাবে নিজেকে স্বনির্ভর করার অংশ হিসেবে গত দুই বছর ধরে আমি চায়না প্রোডাক্টের একটি ব্র্যান্ড নিয়ে কাজ করছি। আমার ব্র্যান্ডের নাম DHUHA MART। এছাড়া আরও একটি উদ্যোগ নিয়ে ধীরে ধীরে আগাচ্ছি, ইনশাআল্লাহ। আরবী ভাষাটা শিখার খুব ইচ্ছা। আমার জীবনে এমন কেউ আসুক যে আমার এই আরবী ভাষা শিখার সহযোগী বা প্র্যাকটিস করার পার্টনার হবে। এটাও রিকমেন্ড থাকবে, কোরআনকে যতটুকু পারে হিফজ করে এবং আমাকে ও এই জার্নিতে রাখে। সর্বশেষ ইচ্ছা হলো জীবনে কখনো যদি সুযোগ হয় তাহলে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করা এবং শহীদ হিসেবে আল্লাহর কাছে ফিরে যাওয়া। যেহেতু আব্বু বেঁচে নেই আর আমার বড় ভাইরাও তেমন পড়াশোনা করেননি। তাই এমন একটি পরিবার আশা করি, যেখানে ওর বাবা আমাকে নিজের ছেলের মত গাইড করবেন, পরামর্শ দিবেন, ভরসা দিবেন, ভুল করলে শোধরে দিবেন। (তবে এমনই যে হতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নেই।)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত পাঞ্জাবি পড়ে চলাফেরা করি। এমনিতে শার্ট, প্যান্ট, টি-শার্ট এগুলোও পড়ি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ৫+ বছরের মতো হবে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মায়ের বয়সী নারী বা প্রয়োজনে কারো সাথে কথা বলার পয়োজন হলে কথা বলি। ইচ্ছে করেই ননমাহরামের সাথে গায়ে পড়ে কথা বলতে যাই না। ইচ্ছে করে কারো দিকে তাকাই না, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, তবে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের সময় এসবের খন্ডাংশ টুকটাক দেখাটেখা হয়ে যায়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝে মাঝে দ্বীন কায়েমের জন্য সামান্য সময় দিই।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমরা চায়না থেকে হোম সিকিউরিটি রিলেটেড প্রোডাক্ট ইম্পোর্ট করে মার্কেটিং করে সেল করি। এই ব্যবসাটি শুরু করার আগে কিছুদিন চাকরি এবং ফ্রিল্যান্সিংও করেছিলাম। এখন ওই স্কিলটাকে নিজের ব্যবসা এবং উদ্যোগগুলোতে কাজে লাগানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ।
মাসিক আয় ২০-৩০ থাকে আলহামদুলিল্লাহ। যেহেতু বিজনেস এখনও ইনিশিয়াল স্টেইজেই আছে তাই যা আসে তা থেকে নিজের খরচেরটা রেখে বাকিটা আবার ব্যবসায় কাজে লাগাই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি, জ্ঞানার্জন করতে কোনো বাধা নেই। বিশেষ করে সন্তানদের গড়ে তোলার জন্য যত বেশি শিখা যায় ততই ভাল
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সরাসরি সে অর্থ উপার্জনের সাথে জড়িত থাকুক এটা চাইনা। যেহেতু আমার অনেক কাজ আছে যা কম্পিউটার নির্ভর। তাই বাসায় বসে সময় দিলেই হবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত শহরেই থাকার চিন্তা আছে। তবে গ্রামেও থাকা হতে পারে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? যেখানে রাসুলে আরাবিহ্ (স:) নিজেই বলেছেন, বিয়ে হলো দ্বীনদারিতার অর্ধেক। তাই আমি মনে করি পূর্ণ বয়সে এই ফেৎণাময় সমাজে যারা ইসলামি জীবন ব্যবস্থাকে আন্তরিক ভাবে ধারণ করে তাদের কাছে সময়মতো বিয়ে করাটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমার মতবাদ হলো; "যোগ্য কাউকে বিয়ে করার নেশায় ক্যারিয়ার গড়তে গিয়ে যৌবনে গুণাহের সাগরে হাবুডুবু খাওয়ার চেয়ে অযোগ্য(কথার কথা) কাউকে বিয়ে করে গুণাহমুক্ত যৌবন পার করা উত্তম"! বিভিন্ন বই পুস্তক পড়ে যতটা বুঝতে পেরেছি, যুগের খ্যাতনামা আল্লাহর নেককার বান্দারা সবাই চরিত্র হেফজতের জন্য তাড়াতাড়িই বিয়ে করেছেন। বিয়ে করা সকল নবীদের গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিয়ের মাধ্যমে মানবমন্ডলী বংশ পরমপরায় টিকে থাকে। এটি অনেক বড় সওয়াবের কাজ এবং ইবাদাতও বটে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫.০০-৫.৭
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে এইচএসসি। চলমান কম হলেও হবে। তবে পড়াশোনায় অনিহা এমন কেউ নয়।
জেলা কাছাকাছি যেকোনো জেলা হতে পারে। তবে যত কাছে হবে তত ভাল হয়। আমাদের হেয়াকো এলাকা হলো চারটি উপজেলার মিলনস্থল। ফটিকছড়ি, মিরশ্বরাই, রামগড় পৌরসভা এবং ছাগলনাইয়া। সুতরাং হেয়াকো হতে এই এলাকাগুলো নিকটবর্তী হওয়ায় এই উপজেলা গুলো প্রাধান্য পাবে। যদিও আমার চট্টগ্রাম শহরেই বসবাসের চিন্তা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট, বা হোম টিউটর, ঘরে বসে ফ্রিল্যান্সিং করে বা শিখতে আগ্রহী, লেখালেখি করে ইত্যাদি হতে পারে।
অর্থনৈতিক অবস্থা চলনসই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যে তার সন্তানদের জন্য একজন আদর্শ মা এবং স্বামীর জন্য উত্তম স্ত্রী হওয়ার ইচ্ছা লালন করে। এবং এটিকে সে তার দ্বীনের অংশ মনে করে যার জন্য দায়িত্ববোধের জায়গা থেকে কিয়ামতে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হতে হবে বলে বিশ্বাস করে। যে ইসলামি জীবনব্যবস্থার প্রতি আন্তরিকতাপূর্ণ। নিজ প্রচেষ্টায় ইসলাম মানতে আগ্রহী। নিজেকে আল্লাহর পাঠানো খলিফা ভেবে, কল্যানের জন্য এই পৃথিবীতে সর্বোচ্চ কৃতিত্ব রেখে যেতে চায় এমন। কোনো সম্পদ, টাকা পয়সা আমার নয় বরং আমাদের বলতে পছন্দকারী। যে গতানুগতিক পথে না হেটে তার স্বামীর হাত ধরে ভিন্ন পথে হাঁটার সাহস রাখে। ধার্মিক, তবে গুরুগম্ভীর স্বভাবের নয়। আল্লাহভীরু, নম্র-ভদ্র, ধৈর্যশীল, দানশীল , শুক্বরগুজার এবং অল্পে তৃপ্ত থাকে এমন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারা, যে কোনো সমস্যায় হতাশ না হয়ে ধীরে সুস্থে সমাধানের চেষ্টা করতে পারা, ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যেকোনো কোরবানী দিতে প্রস্তুত এমন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফটিকছড়ি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3297

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4031

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7938

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3139

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6162

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3670

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন