Profile

বায়োডাটা নং : 7009

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গোমস্তাপুর
বর্তমান ঠিকানা গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গোমস্তাপুর
কোথায় বড় হয়েছেন? নিজ জেলায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি এস এস স্নাতক (সমাজবিজ্ঞান)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় স্নাতকোত্তর
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক এবং ব্যবসায়ী । নিজের জমি সহ বর্গাচাষ করেন এবং ব্যবসা করেন। গরু, ছাগল, মেষ পালন।আলহামদুলিল্লাহ হালাল ভাবে উপার্জনের বিষয়ে আব্বা গুরুত্ব দেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য একজন ছোট ভাই আছে। সে এইচ এস সি পাশ করার পর এখন বাংলাদেশ সেনাবাহিনী তে সৈনিক পদে চাকরি করছে আলহামদুলিল্লাহ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা একজন চাচা। উনার একটা দোকান আছে। জমি জায়গা থেকে আয় করেন। একজন মামা। কলেজের শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালোভাবেই চলে। নিজেদের কিছু জমি রয়েছে।আমার আব্বা ধানের ব্যবসা করেন। একটা ছোট ওয়েল্ডিং মেশিনের দোকান আছে। গরু, ছাগল এবং মেষ পালন করেন। ছোট ভাই চাকরি করে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা স্বচ্ছলভাবে এবং সম্মানের সাথে চলতে পারি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারে ৫ওয়াক্ত নামাজ পড়েন। পর্দার বিষয়ে বোঝেন, আলহাদুলিল্লাহ আমাকে সর্বাত্মক সাহায্য করেন। তারা পর্দা করে তবে মাহরাম,নন-মাহরাম বিষয়ে অতোটা সচেতন নয় । কিন্তু আমাকে সর্বাত্মক সহযোগিতা করে। আমার বাড়িতে আমরা ৫জন সদস্য। তার মধ্যে ভাই থাকে বাইরে, আব্বা ছাড়া বাড়িতে কোন ছেলে মানুষ নেই এবং আমার বাড়ির পরিবেশও এমন যে পর্দা করতে কোন অসুবিধা হয়না আলহামদুলিল্লাহ। আশা করি আমার পর্দার বিষয়ে আমার ভবিষ্যত জীবনসঙ্গী এবং পরিবার আরো সচেতন হবেন, ইন শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ২০২১ এর পর থেকে আল্লাহর রহমতে নিয়মিত ৫ওয়াক্ত নামাজ পড়ি।আগেও পড়তাম তবে মাঝে মাঝে বাদ দিয়ে দিতাম আল্লাহ যেন মাফ করেন।আল্লাহর অশেষ রহমতে আর কখনও অনিয়ম করিনা।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমার কোন শারীরিক বা মানসিক রোগ নেই। শুধু ডান পা এবং বাম হাতের আঙ্গুলে জন্মগতভাবে সমস্যা। ৩টা আঙ্গুল স্বাভাবিকের তুলনায় দেখতে ছোট।তাছাড়া আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই।কোন কাজ করতে বা কোন কিছু ধরতেও কোন ধরনের সমস্যা হয়না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার প্রার্থনা করা শিরক। মাজার অন্যান্য কবরের মতো সাধারন একটা কবর।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অনেক আঁধার পেরিয়ে,বেলা ফুরাবার আগে,শিকড়ের সন্ধানে সহ আলহামদুলিল্লাহ আরো বই পড়েছি এবং আল্লাহর রহমতে সারাজীবন জ্ঞান অর্জনে নিয়োজিত থাকতে চাই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শায়েখ আহমদুল্লাহ, হিশাম আবু ইউসুফ , মিজানুর রহমান আজহারী, ড.জাকির নায়েক। এছাড়া ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ স্যার এর কথা গুলো ভালো লাগে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ রবের সন্তুষ্টি মতে চলাফেরা করার ইচ্ছা। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে চাই। আল্লাহ যেন সারাজীবন আমাকে এমন রাখেন। সহজ সরল এবং শান্তি প্রিয় জীবন যাপনে অভ্যস্ত আমি। বিলাসিতা অপছন্দ করি। গীবত, হিংসা, অহংকার অপছন্দ করি। কপটতা মনে প্রানে ঘৃণা করি। প্রোডাক্টিভ থাকতে পছন্দ করি। বই খুব পছন্দ করি এবং একটা পারিবারিক লাইব্রেরি থাকবে এমন ইচ্ছা। কোরআন, হাদিস, সীরাহ সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে চাই। আরবি ভাষা শেখার খুব ইচ্ছা আমার। আলহামদুলিল্লাহ শুরুও করেছি। বাইরে একা একা যাওয়া ছোট বেলা থেকেই আমার খুব অপছন্দ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ছোট বেলা থেকেই এই ফিতরাত আমার মধ্যে দিয়েছেন,আলহামদুলিল্লাহ। আমার দ্বীনের বুঝ আসার আগে থেকেই যে কোন হারাম সম্পর্ক, জাস্ট ফ্রেন্ড এসব বিষয় গুলো দৃঢ় ভাবে অপছন্দ করতাম। কাছে বা দূরের সফর কোনটাই আমি একা করতে পছন্দ করিনা। ভার্সিটি পড়ার সময়তেও এবং এখনও একা একা যাতায়াতের সময় একজন মাহরাম সাথে থাকা কতটা জরুরী অনুভব করি। বাজারে যেতে খুব অপছন্দ করি। বাজারের সব থেকে খারাপ জিনিস টাও যদি কেউ আমাকে এনে দেয় তবুও ভালো কিন্তু একা বা ভিড়ের মধ্যে যেন না যেতে হয়।মেয়েদের মাহারাম ছাড়া সফরের বিষয়ে আমাদের বর্তমান পরিবার ও সমাজ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়না। কোন গায়রতবান পুরুষ নিজের আহলিয়া কে এসব থেকে রক্ষা করবেন, আল্লাহর কাছে এমন একজন কেই চাই যিনি এসব বিষয়ে খুব স্ট্রিক্ট হবেন। সহশিক্ষা অপছন্দ করি। আমার নিজের ক্ষেত্রেও ভার্সিটিতেই প্রথম সহশিক্ষা ছিলো। বিয়েটা সুন্নাহ মোতাবেক হোক সবসময় চাই। হজ্জ ,উমরাহ করার ভিষণ, ভিষণ ইচ্ছা আমার। সর্বোপরি আমার ইচ্ছা দুনিয়ার করনীয় হবে আখিরাতের উদ্দেশ্যে। আমার পড়াশোনা, আমার বিয়ে, বাচ্চা লালন পালন, সংসার সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি কে কেন্দ্র করে ইন শা আল্লাহ। ইসলাম শুধু একটা ধর্ম নয়। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা । সেই চিন্তা মাথায় রেখে একটা ইসলামিক আদর্শ পরিবার গঠনের স্বপ্ন দেখি আমি। শুধু উপার্জন করা, রান্না করা, বাচ্চাদের বড় করা নয়।৷দুনিয়াবি ব্যস্ততায় দ্বীন থেকে যেন ঝরে না পড়ি, দ্বীনি সার্কেলে দ্বীনের ফিকিরের মধ্যে আল্লাহ যেন আমাকে রাখেন সেই দুআ করি। ইনডোর প্ল্যান্ট পছন্দ করি বা ছাদে গাছের পরিচর্যা করতে ভালো লাগে। মাঝে মাঝে নামাজের অসুবিধা হবেনা, যেমন খুব ভোরে নিরিবিলি সময়ে বেড়াতে যেতে ভালো লাগে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো এবং নেভি ব্লু বোরখা নিকাবসহ হিজাব এবং হাত,পা মোজা পরি।আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১ এরশেষ দিক থেকে নিকাবসহ হিজাব পরি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ মেনে চলি।সর্বোচ্চভাবে মেনে চলি।এমনকি পর্দার বিষয়ে বুঝ পাওয়ার পর আল্লাহর রহমতে ভার্সিটি পড়াকালীন সময়েও সকল পরিস্থিতি তে সর্বোচ্চ চেষ্টা করেছি।আশা করি আমার ভবিষ্যত জীবন সঙ্গী পর্দার বিষয়ে স্ট্রিক্ট হবেন এবং নিজের গায়রত রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবেন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না। অপছন্দ করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? শাফিঈ
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বিশেষ কোন দল বা সংগঠনের সাথে যুক্ত নেই। তবে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে পরিবার, আত্মীয় স্বজন, এবং আশ পাশের মানুষ জনকে যতটুকু পারি দ্বীনের বিষয়ে নিজের বুঝ থেকে বুঝানোর চেষ্টা করি।আশা করি আমার জীবনসঙ্গী ও ব্যক্তিগত ভাবে দাওয়াহ কাজের সাথে সম্পর্কিত থাকবেন ইন শা আল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ ২০২৪ সালের জুনে আমার একাডেমিক পড়াশোনা শেষ হয়। কোন পেশার সাথে নেই আমি এখন। পেশা হিসেবে নারীদের আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যে দায়িত্ব দিয়েছেন সেটাই পছন্দ করি। নিজের পরিবার সহ, আত্মীয় স্বজনের সাথে এই নিয়ে এক প্রকার লড়াই করতে হচ্ছে। আমার পরিবার আলহামদুলিল্লাহ আমার এই মতকে সাপোর্ট করে কিন্তু সবার কথা শুনে দুনিয়াবি সফলতা দেখে চাকরীর পরীক্ষা দেওয়ার কথা বলে। আশা করি ভবিষ্যৎ পরিবার এবং জীবন সঙ্গীও এই বিষয়টা গুরুত্ব দিবেন ইন শা আল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? একজন ভালো মুসলিমের জন্য বিয়েও একটা ইবাদাত। নিজের অর্ধেক দ্বীন পূরনের জন্য।মনে করি, বিয়ের মাধ্যমে রবের আরো নিকটবর্তী হতে পারবো।দ্বীন পালনে একজন পরিপূর্ণ সহযোগী এবং গায়রত সম্পন্ন অভিভাবকের প্রয়োজন অনুভব করি, একজন নারীর অভিভাবক ছাড়া বাইরের জীবনে চলা ফেরা করতে বা মেয়ে মানুষ হিসেবে নিজের সিমাবদ্ধতার জায়গা থেকে । ফিতনাময় এই সময়ে একজন দায়িত্বশীল,গায়রতবান মানুষের হেফাজতে থাকলে দ্বীন পালন সহজ এবং অনেক বাঁধা দূর হয়ে যায়। নিজের প্রাশান্তির উদ্দেশ্যে। দ্বীনের চলার পথে একজন গায়রত সম্পন্ন মানুষ যার সাহায্যে ইসলামি অনুশাসনে একটি পরিবার গড়তে পারবো। দ্বীন ভালোভাবে শেখার জন্য একজন ভালো শিক্ষক পাওয়ার আশায়। যেখানের মানুষ এবং পরিবেশ হবে আমার দ্বীনি পথে চলার গাইড, আমার রিমাইন্ডার। আমার দিন, দুনিয়া, আখিরাতের পথে চলার জন্য একজন বেস্ট সাপোর্টার পেতে। ইসলামের মৌলিক সাধারণ বিষয় গুলো ইসলাম অনুসারে পালন করার জন্য শুধু একা লড়াই করা নয় বরং নিজেদের ইসলামের জন্য আরো বেশি নিবেদিত করার জন্য যা মৃত্যূর পর পরবর্তী প্রজন্মের মাধ্যমে সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। সর্বোপরি ফিতনাময় এই যুগে সার্বিক ফিতনা থেকে বেঁচে থাকার জন্য রবের হুকুম আরো সুন্দরভাবে পালনের জন্য বিয়ে করাটা আমি জরুরী মনে করি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-37
উচ্চতা ৫'.৬"-৬ফিট
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক/স্নাতকোত্তর
জেলা চাঁপাইনবাবগঞ্জ হলে ভালো, সংস্কৃতি গত সামঞ্জস্যতার জন্য। রাজশাহী, নওগাঁ হলেও তেমন কোন সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যে কোন হালাল চাকুরীজীবী বা ব্যবসায়ী। তবে গার্লস স্কুল এবং মহিলা কলেজের শিক্ষক পছন্দ নয়,কারণ সেখানে নজরের হেফাজত কিভাবে হবে? বয়েজ স্কুল বা কলেজ হলে তেমন কোন সমস্যা নেই।
অর্থনৈতিক অবস্থা কুফু মিলে এমন হলে ভালো বেশি। পারিবারিক মেলবন্ধনের জন্য। উচ্চ বা নিম্ন বড় বিষয় নয় তবে সুন্নাহভিত্তিক, অহংকারমুক্ত, মাননসই, সাদাসিধা,বিলাসিতা মুক্ত জীবন যাপন হতে হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বোপরি আল্লাহ ভিরু, তাকওয়াবান একজন মানুষ হবেন।যিনি হবেন আমার পবিত্রতা এবং সম্মান রক্ষার ঢাল এবং আখিরাতের সফলতার সহায়ক। কোরআান ও সুন্নাহ মাফিক জীবন পরিচালনা যার লক্ষ্য হবে। দাঁড়ি থাকবে অবশ্যই এবং পোশাকের ক্ষেত্রে সুন্নাহ মানবেন। সব কিছুর ঊর্ধ্বে রবের সন্তুষ্টি অর্জন যার কাছে প্রাধান্য পাবে। নামাজ কাযা করাতো দূর ৫ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়ের কঠোরভাবে চেষ্টা করবেন। প্রোডাক্টিভ হবেন,অলস হবেন না।ইলম অর্জনের মানসিকতা পোষণ করা। সর্বাবস্থায় ইনসাফ কাম্য। নিজরে নজর এবং জবানের হেফাজতে সর্বোচ্চ সচেতন হবেন। জীবনে যত সুযোগই আসুক না কেন হারাম উপার্জনের কথা কল্পনাও করবেননা । জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল হারাম বিচার করে চলবেন। মাহরাম, ননমাহরাম মেনে চলবেন। মিউজিক, মুভি এসব থেকে অবশ্যই দূরে থাকবেন। সোস্যাল মিডিয়া আসক্তি না থাকা। পরিবার এবং স্ত্রী কে যিনি আল্লাহর আমানত হিসেবে গ্রহন করবেন এবং নিজের ব্যবহারে আমানতদারিতার পরিচয় রাখবেন। বিয়ের ব্যাপারে জ্ঞান রাখা।পারস্পরিক বোঝাপড়া, আন্তরীকতার জন্য এবং আত্মকেন্দ্রীক মনোভাব না রাখার জন্য। স্ত্রীর হক বিষয়ে সচেতন হবেন। দুই পরিবারের মধ্যে ইনসাফ করার মতো দক্ষতা থাকা। স্ত্রীর ফরয বিধান গুলো মানার ক্ষেত্রে যিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এসব বিষয়ে বলে দিতে হবে এমন ব্যক্তিত্ব থেকে রবের নিকট আশ্রয় প্রার্থনা করি। একজন গায়রতবান,দায়িত্ববান, ধৈর্যশীল মানুষ হবেন । যিনি আত্মশুদ্ধির বিষয়ে র্সবদা সচেষ্ট থাকবেন । পরিস্কার, পরিছন্ন এবং গোঁড়ামি মুক্ত একজন মানুষ।ভুল সংশোধনের মানসিকতা সম্পন্ন। ★★তার দেওয়া মোহরের থেকে তার গায়রত আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিনের জন্য মানুষের করা ছোট ছোট প্রচেষ্টা এবং ত্যাগ কে যিনি গুরুত্ব দিবেন। আমাদের দুনিয়ার জীবনের আসল সফলতা যে আখিরাতের সাফল্যের মধ্যে নিহিত এই বুঝ থাকবে। ফিতনাময় এই সময়ে যখন সর্বত্র ফিতনার হাতছানি আমরা যেন একে অপরের দ্বীন রক্ষার ঢাল হতে পারি রবের কাছে সেই দুআ করি।হায়াতের বাকি সময় টুকু শুধু দুনিয়াবি ব্যস্ততায় ব্যস্ত না হয়ে রবের সন্তুষ্টির পথে ব্যয় করার মানসিকতা সম্পন্ন একজন চক্ষু শীতলকারী অভিভাবক আমার রবের কাছে প্রার্থনা করি। যিনি এই বায়োডাটায় যোগাযোগ করবেন তার প্রতি ম্যাসেজ আশা করি শুরু থেকে পরবর্তী সকল ধাপে গায়রত,দ্বীনদারিতা এবং কুরআান, সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা আছে এমন পরিচয় পাবো। ইন শা আল্লাহ যদি উপরিউক্ত বিষয়গুলোর সাথে মিলে তাহলে ইস্তিখারা করে অভিভাবকের সাথে যোগাযোগ করবেন,ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গোমস্তাপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3843

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9649

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4788

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11934

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10469

বয়স
30 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2863

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন