| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ এস, এস সির পর থেকেই নামাজ পড়া হয়। ২০১৯ থেকে আরো নিয়মিত ওয়াক্তমতো আদায় করছি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ এখন হয়না। কোনো একান্ত ওজরবশত হয়ে গেলে সাথে সাথে আদায় করে ফেলি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জ্বি না আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে কিছু চাওয়া শিরকে আকবর
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
(অনেক বই ই পড়া কোনটা রেখে কোনটা যে দেই )পড়ার মধ্যে বেস্ট বেলা ফুরাবার আগে,প্যারাডক্সিকাল সাজিদ (1,2),প্রোডাক্টিভ মুসলিম, আর রাহিকুল মাখতুম, ফেরা ১,২,তিনিই আমার রব,কুররাতু আইয়ুন 1,2
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সব আলেমকেই সম্মান করি।যাদের আলোচনা হৃদয় ছুয়ে যায় যেমন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ., শায়েখ আহমাদুল্লাহ, ড.জাকির নায়েক
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম, বই পড়তে সবচেয়ে ভাল লাগে আলহামদুলিল্লাহ । ইসলামী স্কলারদের লেকচার এবং উনাদের বই পড়তে সবচেয়ে ভাল লাগে।নিত্যনতুন সৃজনশীল কিছু জানার ইচ্ছা সবসময়ই থাকে,চুপচাপ শান্ত স্বভাবের, অল্পে তুষ্ট, সাদামাটা জীবনযাপন,অবসর সময়ে ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া, দ্বীনী আলোচেনা করা, বান্ধবীদের সাথে দ্বীনি হালাকায় অংশ নেওয়া,মানবসেবা,একে অপরের বিপদে এগিয়ে আসা,সবার সাথে মিলেমিশে চলতে খুবি পছন্দ করি। শখ বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যা যা পছন্দ করেন যা করলে উনি খুশি হবেন এ্যাজ লাইক পরিবারের মানুষদের জন্য রান্না করা, তাঁদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালবাসা ইত্যাদি। একটা আদর্শ দ্বীনি পরিবার লালন করার বড় ইচ্ছা এই মনে। আরো অনেক বড় বড় স্বপ্ন দেখি এই ইসলামী সমাজকে নিয়ে আল্লাহ যেনো পূরন করেন ইন শা আল্লাহ। মহান রব্বুল 'আলামীনের সন্তুষ্টি লাভের আাশায় দ্বীনের গভীর জ্ঞান অর্জনের জন্য আমি একটা বৃহত্তর দ্বীনি অনলাইন প্রতিষ্ঠানে (আই ও এম) পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ।তিন বছর মেয়াদী এই আলীম কোর্সে যুক্ত আছি আল্লাহ যেন আমায় একজন আলেমা এবং হাফেজা হিসেবে এবং দ্বীনের একজন দা'য়ী হিসেবে কবুল করে নেন আমাকে। আল্লাহুম্মা আমীন। ভবিষ্যতে স্বামীর অনুমতি এবং উৎসাহ পেলে দ্বীন নিয়ে আরো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে চাই ইন শা আল্লাহ । নিজেকে নিয়ে কিছু বলা আসলে টাফ। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য বলতে হয় অপরপক্ষকে বোঝানোর জন্য। গীবত,খোটা দেওয়া,হক নষ্ট করা,কৃপনতা, মিথ্যা কথা,মিথ্যা প্রতিশ্রুতি এগুলো খুবি অপছন্দনীয় আমার কাছে। প্রখর আত্নসম্মানবোধসম্পন্ন একজন মানুষ, আত্মসম্মানে আঘাত দিয়ে কেউ কথা বললে সেখানে দ্বিতীয়বার না ফেরার মানুষ। আল্লাহ যদি সামর্থ্য দেন ভবিষ্যতে ইন শা আল্লাহ সমাজের দুস্থ অসহায় দরিদ্র মানুষদের জন্য,ইয়াতিম শিশুদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ইন শা আল্লাহ বিইযনিল্লাহ। সবচেয়ে বড় ইচ্ছে এই দুনিয়াবী জীবনে যেটা সেটা হলো আমার সেই প্রিয় এবং পবিত্র জীবনসঙ্গী কে সঙ্গে নিয়ে রব্বে কাবার মেহমান হওয়ার। আমার প্রানের থেকেও প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খুব কাছ থেকে সালাম জানানো। কবুল করে নিন ইয়া রব্বি।। বিয়ে নিয়ে আরেকটা স্বপ্ন হচ্ছে আমাদের বিয়েটা সম্পূর্ণ সুন্নাহভিত্তিক হবে ইন শা আল্লাহ। মসজিদে বিয়ে হবে এবং কম খরচে ইন শা আল্লাহ।
|