| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, ০৫ ওয়াক্ত সালাত ওয়াক্ত মত আদায়ের চেষ্টা করি এবং আদায়ের তৌফিকও আমার রব আমাকে দান করেন, ছুম্মা-আলহামদুলিল্লাহ। ছোট বেলা থেকেই পরিবার থেকে ০৫ ওয়াক্ত সালাত আদায়ের বিষয়ে তাগিদ ছিলো,আলহামদুলিল্লাহ । তবে, প্রায় ০৮ বছর যাবত খুশুখুযুর সাথে সালাত আদায়ের চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা হয় না, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি, আলহামদুলিল্লাহ (তাজউইদ সহ)।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, জানা মতে নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার সংক্রান্ত তথাকথিত বিষয়গুলো শিরকের অন্তর্ভুক্ত বলে মনে করি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
পড়া বইগুলোর মধ্যে কিছু বইয়ের নাম- নবীজি: যেমন ছিলেন তিনি, নবীজির শেষ দিনগুলি,কে উনি? কুরআন জীবনের গাইডলাইন,কুর্রাতু আইয়ুন ১,২; ফেরা ১,২; ইউটার্ন, সবর ও শোকর ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
০১.ওস্তাদ জোবায়ের আহমেদ ০২. ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহি.) ০৩. শায়েখ আহমাদুল্লাহ (হাফি.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে বলা বা লিখা অনেক কঠিন। এতে রিয়া বা আত্ম-মুগ্ধতার বিষয়টি চলে আসতে পারে। ইখলাসের পথ অনেক বেশি পিচ্ছিল হয়। আমি আমার সুমহান রবের অতি নগণ্য বান্দী হিসেবে নিজেকে ভাবতে সাচ্ছন্দ্য বোধ করি। পূণ্যের খাতায় পুঁজি হয়তো শূণ্যের কোটায়, শুধুমাত্র রহমানের রহমতের প্রত্যাশি বান্দী আমি। জীবনে, সুযোগ ব্যায়ের কনসেপ্ট টা অনুসরণ করতে ভালো লাগে। আমি দুনিয়ার বিনিময়ে আখিরাত কে ক্রয় করতে চাই। আসলে আমি খুব ভালো মুসলিমাহ নই। তবে, والذين جهدوافين لنهد ينهم سبلن - যারা আমার জন্য চেষ্টা সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাবো। (সূরা- আনকাবুত ৬৯.) এই আয়াতে কারিমা অনুযায়ী রবের জন্য চেষ্টা সাধনা করতে চাই। চাই যে, আমার রবের ওয়াদা যেনো এই অধমের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আমি একজন ত্বালিবুল ইলম। বই পড়তে ভীষণ পছন্দ করি। চিন্তা আসে যে, যে যত বেশি পড়ে, সে তত বেশি সমৃদ্ধ হয়। ইলমের অথৈ সাগরে আমৃত্যু বিচরণ করতে চাই,ইংশাআল্লাহ (আমার রব তৌফিক দান করুন)। স্বপ্ন হলো একটি অর্থবহ জীবন গড়বো এবং রবের প্রিয় হয়ে পাড়ি জমাবো অনন্ত-অসীমে ; ইংশাআল্লাহ। খুবই ইচ্ছে আমার রবকে দেখবো এবং আমার নবীজি (স:) এর কাছ থেকে কাওছার পান করবো। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকাতে পছন্দ করি। আমার রবের নিকট অন্তর প্রকাশ করতে ভীষণ ভালো লাগে। শরিয়তের গন্ডির ভিতরে থেকে আনন্দ করা হয় পরিবারের সাথে। জীবনের সাথে জড়িত মানুষগুলোর হক যথাযথ আদায় করতে ভালো লাগে। আর ভাবি যে, আমি যখন থাকবো না তখন সবার ভালো স্মৃতিতে যেনো থাকতে পারি। শরিয়তের বিধিনিষেধ পালনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে পছন্দ করি এবং এটি আমাদের প্রিয় নবী (স.) এর নির্দেশও। আমি হানাফি ফিকহ অনুসরণ করি। অন্য ঈমাম গণদের (রহি.) প্রতি সম্মান রাখি। আমলের ক্ষেত্রে যদি দুটি হাদিস থাকে, তুলনামুলক শক্তিশালী হাদিসকে প্রধান্য দেওয়া হয়। ভিন্ন মতের অনুসারীদের প্রতি সহনশীল হতে পছন্দ করি। সহনশীলতাকে ইসলামের সৌন্দর্যতা মনে করি। আমি একটু একটু করে হিফজ করার চেষ্টা করছি,আলহামদুলিল্লাহ। সবসময় তাড়না অনুভব করি এই বিষয়ে, একা একা যতুটুকু সম্ভব। তবে সঠিক গাইড লাইন ভীষণ প্রয়োজন। আমার প্রত্যাশা এমন একজন যিনিও এই বিষয়ে তাড়না অনুভব করবেন, আমার সঙ্গী হবেন, ইংশাআল্লাহ।
|