| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুব সাধারণ পরিবারের মেয়ে, আমার ৭/৪ বছরের দুটি মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ যথাসাধ্য পর্দায় থাকার চেস্টা করছি,আমার সপ্ন এভাবেই দ্বীনি পথে যেন চলতে পারি দুই মেয়ে নিয়ে। এবং এমন একজন জীবনসজ্ঞী চাই যিনি আমাদের আরো অনেক কিছু দ্বীনের ব্যাপারে জানাবেন শিখাবেন ও দ্বীন মেনে চলার ব্যাবস্থা করে দিবেন। আমার এতিম সন্তানদের নিজের সন্তানের মতোন ভালোবাসবেন আল্লাহ রাসুলকে ভালোবেসে। আলহামদুলিল্লাহ আমার মদ্ধ্যে সেই যোগ্যতা আছে যার দ্বারা আমি সব সময়ই চেস্টা করবো তার পরিবারকে ভালোবেসে আগলে রাখতে, আমাদের শুধু একটু ভালোবেসে সম্মানের সাথে রাখলে অনেক খুশি হবো ইনশা আল্লাহ। বাচ্চাদের যেন সঠিকভাবে ভরোণপোষন করতে পারি সেই জন্যেই অনলাইন বিজনেস করা। তবে এতে পর্দার ব্যাঘাত ঘটায়। ইচ্ছে আছে ফিউচারে ব্যাবসা ছেড়ে দেওয়ার, যদি আল্লাহ পাক উত্তম কাওকে আমাদের জন্য ব্যাবস্থা করে দেন, যিনি আমাদের সকল দ্বায়ভার বহন করবেন ইনশাআল্লাহ। আমি দুই মেয়ে নিয়ে ঈমানের সাথে মানসিক শান্তি নিয়ে বাকিটা জীবন বাচতে চাই। আর সেই জন্যেই উত্তম জীবনসঙ্গী পাবার আশায় অর্ধেক দ্বীন ওয়েবসাইডে প্রোফাইল খুলেছি। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন আমাদের সেই উত্তম ব্যাক্তি যিনি খুশি খুশি মন থেকে আমার মেয়েদের মেনে নিবেন, আমাকেও উত্তম একটা জীন্দেগীর ব্যাবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। 🍁 আমার শখ-রান্না করা,নতুন নতুন রেসিপি ট্রাই করা,ঘুরতে যাওয়া,হাদিয়া দেওয়া,খেদমত করা বড়দের 🍁আমার সপ্ন-আমার পেয়ারা নবীর রওজা মোবারক যিয়ারত করা পরিবারসহ হজ্জ করা,আম্মুকে হজ্জ/উমরাহ করানো,আমার দুই মেয়েকে উত্তমরূপে দ্বীনি শিক্ষা দেওয়া,ওদের উত্তম পাত্রস্থ করা। নিজে একজন দ্বীনি দাঈ হওয়া,দ্বীনের খেদমত করা, ঈমান নিয়ে মৃত্যু বরন করা। 🍁আমার পছন্দ-অপছন্দ- প্রিয় রঙ সাদা/বেবিপিংক/বা হালকা টাইপের কালার,আমি চা খেতে পছন্দ করি,পরিবারককে সময় দিতে,গল্প করতে পছন্দ করি, বৃষ্টিতে ভিজতে পছন্দ করি,খোলা আকাশের নিচে হাটতে ভালো লাগে,হাদিয়া দিতে/অন্যদের নিজ হাতে রান্না করে খাওয়াতে ভালো লাগে,ইসলামীক বই পড়া, নফল রোজা করা, তালীমের সাথে যুক্ত থাকা। 🍁আমার রুচিবোধ-আমি কখনো অহেতুক তর্কে জড়াই না,আমি জ্ঞানী ব্যাক্তিদের ফলো করার চেস্টা করি, আমার দ্বারা কেউ কস্ট পাক সেটা কখনোই চাইনা,পজিটিভ মানুষদের মুল্যায়ন করি, এবং নিজেও পজিটিভলি সবকিছু হ্যান্ডেল করার চেস্টা করি আলহামদুলিল্লাহ
|