| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই নামাজ আদায় করা হয়, তবে ২০২০ সাল থেকে নিয়মিত আদায় করা হয় আলহামদুলিল্লাহ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
এক ওয়াক্ত ও না, আলহামদুলিল্লাহ( বিশেষ কোনো কারণ ব্যতীত) |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ তাজউইদসহ শেখা হয়েছে আলহামদুলিল্লাহ, কুরআন নাজেরা শোনানো হচ্ছে সহিহভাবে, সামনে ইংশাআল্লাহ হিফয্ করার ইচ্ছা আছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে কিছু চাওয়া, সিজদাহ্ দেওয়া শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
তাফসীরে তাওযীহুল কুরআন, রিয়াযুস সালেহীন, সীরাহ( রেইনড্রপ), আধার মানবী, আর রাহীকুল মাখতুম, ফেরা, মুসলিম নারী ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ,প্রফেসর মোখতার আহমেদ, আবু ত্বহা আদনান, শায়খ মানসুর আল সালিমী
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
>>শখ: ছোটবেলা থেকেই গাছ লাগানোও তাদের যত্ন নিতে ভালো লাগে সেই সুবাদে হোস্টেলও ছোট পরিসরে কিছু গাছ রয়েছে, ছুটির দিন বাদে হোস্টেলে গোছানোও রুটিন লাইফে সাচ্ছন্দ্যবোধ করি মাঝেমধ্যে নিজেকে একটু সময় দেওয়ার জন্য ক্যালিগ্রাফি ও পেইন্টিং এ সময় দেওয়া হয়, বোনদের সাথে নিয়ে নতুন নতুন রান্না করা, মাঝেমধ্যে সময় পেলে ঘুরতে যাওয়া। >>পছন্দ : আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিটা জিনিস পছন্দ আলহামদুলিল্লাহ, বৃষ্টি, খোলা আকাশে রবের সাথে কথোপকথন, আল্লাহর বান্দার হক রক্ষা করা ও কাছের মানুষদের সাহায্য করা যতটুকু সম্ভব হয়, নিজের আশেপাশে থাকা মানুষের হাসিখুশি রাখতে পছন্দ করি, আল্লাহর কোনো বান্দা কষ্টে থাকলে তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, পরিবারের মানুষদের সাহায্য করা। **আমি চঞ্চল, হাসিখুশি,মিশুক, ইমোশনাল, দায়িত্বশীল ও হালাল হারামের ব্যাপারে কঠোর।যারা এই বৈশিষ্ট্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ না তারা যোগাযোগ করবেন না। >>অপছন্দ : মিথ্যা বলা সহ্য করতে পারি না, ওয়াদা না রাখা, আমানতের খেয়ানত করা, গীবত,রিয়া, হিংসা, নিজেকে বড় মনে করা, দুনিয়াবী জিনিস নিয়ে প্রতিযোগিতা করা( সম্পদ, সৌন্দর্য, পড়ালেখা), আল্লাহর কোনো বান্দার হক নষ্ট করা ও কষ্ট দেওয়া, হালাল হারামের ব্যাপারে কোনো ছাড় পছন্দ না সেটা যদি অল্প পরিসরে হয় তবুও, দুনিয়াবী চাওয়া পাওয়া নিয়ে কম্প্রোমাইজ করতে সমস্যা নেই কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন এমন কিছুতে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই। >>রুচিবোধ :ব্যক্তিগতভাবে রুচিশীল, সহজ সরল জীবন পছন্দ, পরিপাটি থাকতে ভালোলাগে তবে নিজের পর্দাকে লঙ্ঘন করে স্মার্টনেসকে বা নিজেকে পরপুরুষের সামনে আকর্ষনীয় করাকে কখনোই পছন্দ করি না, অবশ্যই পর্দা ও হায়া নারীকে সম্মানিত করে। >> স্বপ্ন : আল্লাহর রহমত দ্বারা পরিবারসহ জান্নাতুল ফেরদৌসে যাওয়া, ইমানের সহিত একটা সুন্দর মৃত্যু, আদর্শ ও উত্তম পরিবার গঠন যেখানে থাকবে আল্লাহর রহমত ও নেয়ামত, সাদকায়ে জারিয়া হিসেবে উত্তম সন্তান দুনিয়ায় রেখে যাওয়া, আল্লাহর ঘর মক্কায় মাহরাম নিয়ে হজ্জ করা, মদিনায় অতিথি হওয়া, হাফেজা হওয়া, আল্লাহর পছন্দের একজন বান্দা হওয়া ** মিথ্যা, ওয়াদা না রাখা, আমানতের খেয়ানত করা, অন্যায়কে অন্যায় না বলা, খুবই অপছন্দের তাই এই বৈশিষ্ট্য থাকলে যোগাযোগ করবেন না।
|