Profile

বায়োডাটা নং : 6892

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
কোথায় বড় হয়েছেন? সিলেট শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মাদ্রাসার মুহাদ্দিস
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই হাফেজ মাওলানা মুফতি। ঢাকায় একটি বিখ্যাত মসজিদের ইমাম ও খতিব এবং পাশাপাশি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার খেদমতে নিয়োজিত। অবিবাহিত। বাকি দুই ভাই কওমি মাদ্রাসায় পড়াশোনা করছেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন হাফেজা। কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদীস জামাতে পড়াশোনা করছে।
চাচা মামাদের পেশা বাবা চাচা মোট সাতজন। তন্মধ্যে চারজন প্রবাসে থাকেন। বড় চাচা মাওলানা। বাড়িতে থাকেন। সকলেই উচ্চশিক্ষিত, দ্বীনদার এবং স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। চতুর্থ চাচা মরহুম। সাবেক প্রিন্সিপাল এমসি কলেজ সিলেট। মামারা সকলেই আলেম এবং হাফেয। মেজ মামা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েটেড এবং সিলেট একটি মাদ্রাসার শাইখুল হাদিস।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ যৌথ পারিবারিক অনেক জমি-জমা আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি কিছু ব্যবসায়িক সম্পদও আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ যেহেতু দ্বীনদার এবং আলেম পরিবার এজন্য দ্বীন ইসলামের বিষয়গুলো গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করা হয়। নামাজের ব্যাপারে পরিবারের সকলেই পূর্ণ যত্নবান। এর পাশাপাশি ইসলামে যে চারিত্রিক সৌন্দর্য আছে সেটা সকলেই নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে থাকেন। পরিবারের মা-বোনরা নন মাহরামের ক্ষেত্রে পর্দার বিধান গুরুত্বের সাথে পালন করেন। প্রতিদিন একটি কিতাব থেকে পরিবারের সকল সদস্য মিলে তালিম করা হয়। আলহামদুলিল্লাহ, মা-বাবা সহ আমাদের সাত সদস্যের পরিবারের সকলেই হাফেজে কোরআন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এক ওয়াক্ত ও হয়না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে নেই আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবরে শায়িত ব্যক্তি তিনি যত বড় নেককার বা অলী-আল্লাহ-ই হোন না কেন, তিনি দুনিয়াবি অর্থে আমাদের কোনো সাহায্য বা ক্ষতি করার ক্ষমতা রাখেন না। তিনি নিজেও আল্লাহর রহমতের মুখাপেক্ষী। এজন্য কোনো বিপদ মুক্তির জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য সরাসরি মাজারের ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না। চাওয়া বা প্রার্থনা করতে হবে সরাসরি আল্লাহর কাছে। কবরকে সেজদা করা বা কাবার মতো করে তওয়াফ করা স্পষ্টভাবে শিরক ও হারাম। ইবাদতের সবটুকু কেবল আল্লাহর পাওনা। মাজারের নামে কোনো পশু জবেহ করা বা টাকা-পসা মানত করা ইসলামে জায়েজ নেই। মানত কেবল আল্লাহর নামে হতে হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অনেকগুলো বই ই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তন্মধ্যে উল্লেখযোগ্য তিনটি হল- ১. তাফসীরে উসমানী ২. ইসলাহী মাজালিস ৩. সীরাতে আয়েশা রা.
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফিজাহুল্লাহ ২. মুফতি মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ৩. মাওলানা আবু তাহের মিসবাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি ইসলামি মূল্যবোধ ও পর্দার সাথে জীবন অতিবাহিত করার চেষ্টা করি। পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো এবং গুরুত্বের সাথে আদায় করা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া একজন মুসলিম হিসেবে দ্বীনের দাওয়াত ও প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রাখার এক গভীর স্বপ্ন আমার হৃদয়ে রয়েছে। বই পড়া আমার কাছে কেবল শখ নয়, বরং নেশার মতো। বিশেষ করে কোরআন-সুন্নাহর জ্ঞান অর্জন এবং মানসম্মত ইসলামি বইয়ের পাতায় ডুবে থাকতে আমি খুব ভালোবাসি। দ্বীনি দাওয়াতের প্রয়োজনীয়তা অনুভব করে আমি বর্তমানে আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে আমি কার্যকরভাবে ইসলামের সুন্দর বার্তা পৌঁছে দিতে পারি। ঘরের কাজকে আমি বোঝা মনে করি না, বরং আম্মুর সাথে সাংসারিক প্রতিটি কাজে সহযোগিতা করে আমি মানসিক তৃপ্তি পাই। পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে ঘরকে গুছিয়ে রাখা আমার সহজাত পছন্দ। আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি দ্বীন পালনে আমাকে উৎসাহিত করবেন। আমার আজীবনের লালিত স্বপ্ন হলো—আমি আমার স্বামীর জন্য এমন একজন সহধর্মিনী হতে চাই, যাকে দেখলে তার চোখ জুড়িয়ে যায় এবং অন্তর প্রশান্ত হয়। ইনশাআল্লাহ, আমি আমার মেধা, দ্বীনি ইলম এবং ভালোবাসা দিয়ে আমাদের ছোট সংসারটিকে একটি জান্নাতি বাগানে রূপ দিতে সচেষ্ট থাকব।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা মোজা সহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি গুরুত্বের সাথে মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? কখনোই না । এসব ঘৃণা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ দাওরায়ে হাদিস সমাপন করে এখন আরবি ভাষা শিক্ষা কোর্স চলমান।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত এবং রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র সুন্নাত। আমি মনে করি, বিয়ের মাধ্যমে একজন মুমিনের ঈমান পূর্ণতা পায়। আমার বিয়ের মূল উদ্দেশ্যগুলো হলো:- দ্বীনি পূর্ণতা: মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি আদর্শ ও নেককার পরিবার গঠন করা, যেখানে আমরা একে অপরের পরিপূরক হয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারব। চক্ষুর শীতলতা হওয়া: জীবনসঙ্গীর জন্য একজন প্রশান্তি ও সুখের উৎস হওয়া, যা পবিত্র কুরআনে 'চক্ষুর শীতলতা' হিসেবে বর্ণিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা: দ্বীনি দাওয়াত, ইলম অর্জন এবং সংসারের প্রতিটি কাজে একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন অতিবাহিত করা। উত্তম প্রজন্ম: ইনশাআল্লাহ, ভবিষ্যতে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ইসলামের আলোয় আলোকিত হবে এবং সমাজের সম্পদে পরিণত হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-28
উচ্চতা ৫-৬ ফুটের মধ্যে
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজ মাওলানা মুফতি।(অনুগ্রহ করে কেউ আলিয়া, জেনারেল, প্রবাসী অনুরোধ পাঠাবেননা!!)
জেলা সিলেট বিভাগের যে কোন জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যেকোনো হালাল পেশা। মসজিদ মাদ্রাসার খেদমতে নিয়োজিত হলে বেশি ভালো হয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে কামনা করি, যার হৃদয়ে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা বিদ্যমান। বিশেষ করে তাঁর মধ্যে নিচের গুণাবলীগুলো প্রত্যাশা করি : * তিনি যেন একজন নামাজি এবং হালাল-হারাম মেনে চলা মানুষ হন। তাঁর আচরণ ও চরিত্রে যেন ইসলামের সুন্দর প্রতিফলন ঘটে। * এমন একজন মানুষ, যিনি ধৈর্যশীল এবং পরিবারের সবার সাথে মার্জিত ও সুন্দর ব্যবহার করবেন। আমি আশা করি তিনি আমাকে আল্লাহর দেওয়া একজন 'আমানত' হিসেবে গণ্য করবেন এবং যথাযথ সম্মান ও গুরুত্ব দিবেন। * আমি যেহেতু দ্বীনি ইলম অর্জন ও দাওয়াতের কাজের সাথে যুক্ত থাকতে চাই, তাই আমি এমন একজনকে পাশে পেতে চাই যিনি আমার এই মানসিকতাকে ইতিবাচকভাবে দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। * দুনিয়াবি কাজে তিনি যেন কর্মঠ ও দায়িত্বশীল হন এবং আমাদের ছোট সংসারটিকে জান্নাতের আদর্শে গড়ে তোলার জন্য সমানভাবে সচেষ্ট থাকেন। * যিনি জীবনকে খুব সাধারণ কিন্তু অর্থপূর্ণভাবে দেখতে পছন্দ করেন। আমরা যেন একে অপরের হাত ধরে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি—এটাই আমার মূল চাওয়া।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জগন্নাথপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1894

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10456

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন