Profile

বায়োডাটা নং : 10456

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: খাগাউড়া
বর্তমান ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: সাপ্লাই, আম্বরখানা
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে শহরে বাবার ছোট্ট একটা চায়ের দোকান আছে, সেখানের আয়ে আমাদের পরিবার চলে আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা : হাফেজ,জামাতে জালালাইন পর্যন্ত পড়েছে। বৈবাহিক অবস্থা : অবিবাহিত পেশা : ব্যবসা (ছোট দোকান)
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন : আলেমা বিবাহিত পেশা : গৃহিণী আমার ছোট বোন : আলেমা অবিবাহিত পেশা : শিক্ষিকা ছোট বোন : আলেমা অবিবাহিত পেশা : নাই
চাচা মামাদের পেশা চাচা ২ জন পেশা : ২ জনই কৃষক মামা ৩ জন বড় মামা : আলেম,স্থানীয় মসজিদের ইমাম,কাজী (সহকারী) হিসেবে কর্মরত আছেন। মেজ মামা : হাফেজ,ইমাম ও খতিব। ছোট মামা : প্রধান শিক্ষক (প্রাইমারি স্কুল) পাশাপাশি তাবলীগের আমীর,দ্বীনী কাজে সময় দেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ কৃষি জমি আছে স্বল্প পরিমাণ। বাবার বর্তমান ব্যবসা থেকে আমাদের চলে যায় আলহামদুলিল্লাহ। গ্রামে বাবার চাল, সার ও বীজের ডিলার ব্যবসা ও শেয়ারে ধানের কারবার ছিল। ২০১৭ সালে ব্যবসায় আর্থিক ক্ষতি শুরু হয়, যা করোনার সময় আরও বেড়ে যায়। ঋণের কারণে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, অতীতে হওয়া ঋণের অধিকাংশ পরিশোধিত হয়েছে এবং বাকি অংশ পরিশোধ করা হচ্ছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই দ্বীনী পরিবেশ মেনে চলেন। পর্দা করার বয়স থেকেই সবাই মাহরাম- নন মাহরাম মেইন্টেইন করে চলি। আমি,আমার ছোট ভাই-বোন আমরা কঠোরভাবে মেনে চলি ঘরে- বাইরে সব জায়গায়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ পড়ি। আমার বয়স যখন ৮/৯ তখন থেকেই নিয়মিত নামায পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ নিয়মিত তিলাওয়াত করা হয়।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন জান্নাতি দশ রমণী, আত্মশুদ্ধি, কুরআনের আলোকে বিজ্ঞান। আমি বই পড়তে পছন্দ করি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ,আব্দুল মালেক হাফিজাহুল্লাহ,মাওলানা তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি বিনয়ী ও শান্ত স্বভাবের খুব সাধারণ একজন মেয়ে।কম কথা বলতে পছন্দ করি , তবে পজিটিভ ও সহজ মনের মানুষের সাথে সহজে মিশতে পারি। আমি সবসময় সাধারণ থাকতে পছন্দ করি। ছোটবেলা থেকেই মিতব্যয়ী,প্রয়োজন বুঝে ব্যয় করা পছন্দ করি। সাধ্যমত সবাইকে দিয়ে তারপর নিজের জন্য নিতে পছন্দ করি। আমি উপহার পাওয়ার চেয়ে দিতে পছন্দ করি।পরিবারের সবার সাথে হাসি- খুশি থাকতে ভালোবাসি। সব ধরনের হালাল খাবার কম - বেশি খাই।রান্না করতে, ঘর গুছিয়ে রাখতে,সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। নিজেকে রুটিনের মধ্যে রাখতে ও সব কাজে সুন্নাহকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করি। ঝগড়াঝাঁটি আমার অপছন্দ সবসময় এড়িয়ে চলি, প্রয়োজনে সবর করি। আমি আমার আশেপাশের সবাইকে তাদেরমতো করে খুশি রাখার চেষ্টা করি, আমি চাই আমাকে কেউ খুশি না রাখুক অন্তত কথা দিয়ে কষ্ট না দিক এতে আমার প্রচণ্ড কষ্ট হয়। যত কঠিন পরিস্থিতি হোক মিথ্যা বলা ঘৃণা করি। মিথ্যা /ধারনা করে কিছু বলা অপছন্দ করি। ছোট/ বড় কারো ভুল দেখে সাথে সাথে সেটা নিয়ে কথা বলতে পছন্দ করিনা। অলসতা অপছন্দ করি। প্রাকৃতিক সবুজাভ দৃশ্য দেখতে ভালোবাসি ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় যদিও কখনো ঘুরতে যাওয়া হয়নি, তবে কারো বাড়িতে বেড়াতে যেতে ভালো লাগেনা। গাছ লাগাতে, বই পড়তে, যেসব কাজ পারি তা আরো গুছিয়ে শিখতে পছন্দ করি। নতুন কিছু শিখতেও ভালো লাগে। দোয়া করি আল্লাহ আমাদেরকে আর্থিক সচ্ছলতা দিন বার বার হজ্জ করার ও নিজেরা অন্যকে হেল্প করার তাওফিক দিন। আমি মনে করি আমার অনেক কিছু শেখার বাকি আছে। দ্বীনের যতটুকু জানি তা আন্তরিকতার সাথে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাকে পূর্ণ দ্বীনদার হিসেবে কবুল করুন। ফরজ আমলের পাশাপাশি কিছু নফল আমল নিয়মিত করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দ্বীনী পরিবেশে রক্ষণশীল পরিবারে বেড়ে উঠা আমার। নূরানি থেকে ক্লাস সেভেন পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, পরে আর ক্লাস না থাকায় ক্লাস এইট থেকে স্কুলে পড়েছি। আমি স্বভাবত অন্তর্মুখী স্বভাবের। আমার কখনো কোনো রিলেশন ছিল না বা জাস্ট ফ্রেন্ড নামেও কোনো ছেলে ফ্রেন্ড ছিল না,কৌতুহল বশত কারো সাথে কখনো কথা বলার ইচ্ছাও হয়নি( আমার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানে খোজ নিয়ে দেখতে পারেন)আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব ধরণের হারাম থেকে নিজেকে হেফাজতে রেখেছি। নিজেকে আমলদার বলার মতো কিছুই করা হয় না।অল্প আমলই নাজাতের জন্য যতেষ্ট হইবে যা নিয়মিত করা হয়, আমি চেষ্টা করি। প্রতিনিয়ত নতুন কিছু শেখারও চেষ্টা করি ইনশাআল্লাহ। সব ফরজ বিধান কঠোরভাবে পালন করা হয়। উপার্জন হালাল- হারামের ব্যাপারে আমি সব সময় কঠোর।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৭ সাল থেকে হাত- পা মোজাসহ নিকাব পরি। ক্লাস এইট থেকে আমি বোরকা ও নিকাব পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? পূর্বে মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেছি,বর্তমানে নির্দিষ্ট কোনো মেহনতে যুক্ত নেই।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে বাসায় আছি। সেলাই কাজ জানা আছে; গ্রামে থাকাকালীন বাসায় বসে সেলাই কাজ করতাম।
মাসিক আয় ......
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি আছেন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামে বিয়ে একটি সুন্নত। বিয়ে হলো দ্বীনের পূর্ণতা,মনের প্রশান্তি,চরিত্রের হেফাজত,এবং একটি সুন্দর দায়িত্বপূর্ণ জীবন। এবং আল্লাহ তাতে রিজিক বাড়িয়ে দেন ও বরকত দেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-36
উচ্চতা ৫'৪"- ৫'৮"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা মাদ্রাসা /জেনারেল শিক্ষিত(নিম্নে HSC বা এর চেয়ে কম হলেও সমস্যা নেই)। দ্বীনদারিতা ও উত্তম চরিত্রকেই প্রাধান্য দেওয়া হবে।
জেলা সিলেট বিভাগের যে কোনো জেলা হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসা/ উপার্জন হালাল হয় এমন পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত /নিম্নমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই দ্বীন পালনে আন্তরিক হতে হবে।নিজে পরিপূর্ণ দ্বীন মেনে চলবেন এবং আমার জন্য দ্বীনী পরিবেশের ব্যাপারে সাপোর্টিভ ও সচেতন থাকতে হবে। পূর্ণ পর্দার পরিবেশে রাখতে হবে। পাচঁ ওয়াক্ত নামায জামাতে পড়ার চেষ্টা থাকতে হবে। নামায কাযা করা যাবে না। ভদ্র,বিনয়ী আল্লাহভীরু ও তাকওয়াপূর্ণ হতে হবে। অবশ্যই হালাল-হারামের ব্যাপারে কঠোর থাকতে হবে। আমি চাই ঋণ করার মন-মানসিকতা না থাকুক। আমি বিশ্বাস করি রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে আমরা ভালো নিয়ত রাখবো ইনশা আল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। আমি উনার পরিবারের প্রত্যেকের প্রতি সম্মান ও তাদের হক সম্পর্কে সচেতন থাকবো ইনশাআল্লাহ, এমনকি আমার আচরণ বা কথার দ্বারা অন্যকে কষ্ট দিয়ে উনাকে কখনোই লজ্জায় ফেলবো না ইনশাআল্লাহ। আমার পরিবারের প্রতিও উনার সম্মান থাকবে আশা রাখি, বাইরে কিংবা ঘরে নিজের কথা বা আচরণের দ্বারা যেন লজ্জিত না হতে হয় নিজের ব্যাপারে সতর্ক থাকবেন এমন একজনকে আশা করি, অতিরিক্ত কথা বলার বদ-অভ্যাস যেন না থাকে। কোনো ধরনের বাজে অভ্যাস না থাকুক।রাগ,বদমেজাজ, অলসতা আমার অপছন্দ। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে, কোনো ধরনের চাওয়া–পাওয়া ছাড়া সুন্নাহ মোতাবেক বিয়ে সম্পন্ন হবে- এই প্রত্যাশা রাখি।যিনি জীবনসঙ্গী হবেন উনার যদি আমাদের আর্থিক অবস্থা নিয়ে সমস্যা না থাকে সেই বিষয়ে উনার ফ্যামিলিতে কথা বলে জানিয়ে রাখবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জগন্নাথপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6892

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1894

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন