Profile

বায়োডাটা নং : 6696

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আগ্রহীদের জানানো হবে।
বর্তমান ঠিকানা মিরপুর, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: Islamic University, Kushtia
কোথায় বড় হয়েছেন? শৈশবে নিজ এলাকায়, পড়াশোনার উদ্দেশ্যে বেশিরভাগ সময় ঢাকা, গাজীপুর ও কুষ্টিয়ায় থাকা হয়েছে। ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of theology and Islamic studies, Department of Dawah and Islamic studies.
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Islamic University, Kushtia, Bangladesh
পাসের সন ২০২৪
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় তাফসির
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Islamic Arabic University
পাসের সন 2024
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা ইলেকট্রিক ইন্জিনিয়ার ও ব্যবসায়ীঃ ইলেকট্রিক এন্ড স্পোর্টস বিজনেস।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১। আমি নিজে, অবিবাহিত, হাফেজ, ফাজিল পাস, কামিল(তাফসির) ২য় বর্ষে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষে মাস্টার্স অধ্যায়নরত এবং বাবার ব্যবসায় পরিচালক হিসেবে কর্মরত। ২। ছোট ভাই, অবিবাহিত, ডিগ্রি পাস, গুরুদয়াল সরকারি কলেজে মাস্টার্স অধ্যায়নরত এবং বাবার ব্যবসায় পরিচালক হিসেবে কর্মরত। ৩। ছোট ভাই, অবিবাহিত, অনার্স ১ম বর্ষে আইন বিভাগে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এবং ৪। ছোট ভাই, অবিবাহিত, ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে MBBS অধ্যায়নরত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সবার বড়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট, বিবাহিত, ২ ছেলে আছে। স্বামীঃ হাফেজ, মাওলানা, এডভোকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট, এবং বর্তমান ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
চাচা মামাদের পেশা চাচা ১ জন। চাচা বড়: মৃত: যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। মামা ৩ জন। ১। সাউথ আফ্রিকা প্রবাসী, মেরিন ইন্জিনিয়ার। ২। সিংগাপুর প্রবাসী। ৩। রেস্টুরেন্ট পরিচালক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ পাকুন্দিয়া থানাধীন গ্রামে (গ্রামের নাম আগ্রহীকে জানানো হবে) বাবার প্রায় ৮-৯ বিঘা জমি আছে। এসব জমির কিছু অংশ লোক দিয়ে অর্ধার্ধি আবাদ করা হয়। কিছু অংশ ভাড়া দেয়া আছে। কিছু অংশ বন্ধক রাখা। এর মধ্যে বাড়ির পাশে (১৫শতাংশ বালক শাখা) ও (৭শতাংশ বালিকা শাখা) মোট ২২ শতাংশ জায়গায় ইসলমী শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য বাবা ওয়াকফ করে দিয়েছেন। উক্ত প্রতিষ্ঠানে বাবা আমৃত্যু মুতাওয়াল্লি হিসেবে আছেন। এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে আমি দায়িত্ব পালন করে চাচ্ছি। এবং বাবার অবর্তমানে বড় ছেলে হিসেবে মুতাওয়াল্লি থাকবো। ২৪.২৫ শতাংশের গ্রামে বাড়ি আছে। পর্দার সুবিধার জন্য এতে ৮ফুট উঁচু করে চতুর্দিকে পাকা ইটের দেয়াল করা, বর্তমানে বাড়িতে টিনের ঘর আছে, ইনশাআল্লাহ অচিরেই ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করার প্রস্তুতি চলছে। বাড়ির সামনে ৮ফিট প্রসস্থ রাস্তা, এর ঠিক সামনে প্রায় ২০ শতাংশের পুকুর আছে। এতে নিজেরাই মাছ চাষ করি। অন্যদিকে, কিশোরগঞ্জ হাওরে অষ্টগ্রাম থানাধীন ২৪-২৫ বিঘা জমি আছে। এসব জমি চুক্তি ভিত্তিক আবাদ করানো হয়। উপশহরে মেইন রোডের (এশিয়ান হাইওয়ের) পাশে ৩.৫ শতাংশ জায়গার উপর ২ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১ তলা বিল্ডিংয়ে দোকান ও দোকানের পেছনে বাসা আছে। এই দোকানে ব্যবসা পরিচালনা করা হয় এবং বর্তমানে দোকানের পেছনে বাসায় থাকা হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ দ্বীন পালনের সর্বোচ্চ চেষ্টা করা হয়। আমাদের পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। রমজানের রোজা রাখে এবং পর্দা মেইনটেইন করে চলার চেষ্টা করে। এবং মাহরাম ও গাইরে মাহরাম মেইনটেইন করে চলার চেষ্টা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি অবশ্যই। হিফজ মাদ্রাসায় পড়ার সুবাদে ২০১০/১১ সাল থেকে পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সচরাচর হয়না। কারণবশত সপ্তাহে ৪-৫ ওয়াক্ত হলেও কাযা আদায় করে নেয়া হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বা কবর যিয়ারত করা সুন্নাহ। মাজারে সিজদাহ্ করা শিরক। মাজারে কোনো কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। আল ফিকহুল আকবার, ২। আর রাহীকুল মাখতূম, ৩। প্যারাডক্সিকাল সাজিদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ২। শায়েখ আহমাদুল্লাহ, ৩। ড. জাকির আব্দুল করিম নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রথমত, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহভিত্তিক পরিপূর্ণ ইসলামী জীবনযাপন করে জান্নাতুল ফেরদৌস লাভ করাই মূল লক্ষ্য। নিজের মধ্যে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন ইসলাম প্রতিষ্টার সংগ্রামে অংশ গ্রহণকারী হতে চাই। ঐক্যবদ্ধ মুসলিম সমাজ গড়ে তুলতে গবেষণা ও পদক্ষেপ নিতে চাই। শিক্ষা ও অর্থনৈতিক উদ্যোগতা হতে চাই। সহযোগী, সহকর্মী ও সহযোদ্ধা হিসেবে সহধর্মিণীকে পাশে চাই। কুরআন ও হাদিস বুঝে পড়তে ভালো লাগে। ইসলামী বই ও অন্যান্য শিক্ষনীয় বই পড়তে ভালো লাগে। জ্ঞানী ও উত্তম চরিত্রের মানুষের সাথে চলতে এবং নতুন কিছু শিখতে ভালো লাগে। রুটিন অনুযায়ী কাজ কমপ্লিট করে চলতে ভালো লাগে। এক্ষেত্রে জীবনসঙ্গিনীকে নিয়ে পরস্পর সহযোগিতায় চলতে চাই। গার্ডেনিং ও ফিসিং করতে ভালো লাগে। খেলাধুলার মধ্যে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে। বাইক নিয়ে ঘুরাঘুরি করতে ভালো লাগে। ইত্যাদি অনৈসলামিক কাজ সবচেয়ে অপছন্দের। আল্লাহ থেকে দূরে থাকা অপছন্দের। নিজের দ্বারা কারো কোনো ক্ষতি হয়ে যাওয়া অপছন্দের। খারাপ জায়গায় থাকা ও খারাপ চরিত্রের মানুষের সাথে চলা অপছন্দের। ইত্যাদি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবেই গ্রহণ এবং বর্জন করতে চাই। বিনয়ী হতে চাই ও বিনয়ী আচরণ পেতে চাই। সুস্থ, সুন্দর, স্বচ্ছল ও আল্লাহ ছাড়া অন্য সবকিছু থেকে অমুখাপেক্ষী থাকতে চাই। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহর সন্তুষ্টির উপর পরিপূর্ণ ঈমানের উপর থেকে শহীদী মৃত্যু যেন হয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নাহভিত্তিক ঢিলাঢালা পোষাক পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ একেবারে শুরু থেকেই দাঁড়ি আছে। ১০-১২ বছর যাবৎ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি অবশ্যই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? অভ্যাস নেই। সামনে চলে আসলে এড়িয়ে চলার চেষ্টা করি। শিক্ষনীয় হলে দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ ইসলামিক দাওয়াহ ও গবেষণা কার্যক্রমের সাথে আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বাবার ওয়াকফ প্রতিষ্ঠানের পরিচালক, পাশাপাশি বাবার ব্যবসায় পরিচালক হিসেবে কর্মরত।
মাসিক আয় বর্তমানে নির্দিষ্ট নয়। প্রয়োজন অনুযায়ী বাবার কাছ থেকে নেয়া হয়। ইনশাআল্লাহ অচিরেই নির্দিষ্ট বেতনভুক্ত করা হবে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ব্যক্তিগতভাবে তো আজীবনই পড়াশোনা করতে হবে। আর বিশেষ প্রয়োজনে, পরিবেশ ও পরিস্থিতি অনুকূল হলে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? অন্য কোথাও চাকরি করতে দিতে চাই না। তবে আমাদের নিজস্ব দ্বীনি প্রতিষ্ঠানে প্রয়োজন হলে পর্দার সাথে করবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের নিজস্ব বাড়ি ও বাসা থাকা সত্ত্বেও আপাতত আলাদা বাসা নিয়ে থাকতে চাই। পরে প্রয়োজন হলে বাড়িতেও থাকতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না। শুধু একটা উপহার আশা করবো উনাদের দ্বীনদার, অমায়িক, কলিজার টুকরো মেয়েকে আল্লাহর সন্তুষ্টির জন্য সহজ পদ্ধতিতে ইসলাম অনুযায়ী সুন্নাহভিত্তিক পদ্ধতিতে সল্প খরচে বিয়ে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? যেহেতু হাদীসে বলা হয়েছে," যে বিয়ে করলো সে অর্ধেক দ্বীন পূর্ণ করলো। বাকি অর্ধেকের জন্য তাক'ওয়া অবলম্বন করুক।" আমি দ্বীনদার জীবনসঙ্গিনীকে বিয়ে করে অর্ধেক দ্বীন পূর্ণ করতে চাই। এবং বাকি অর্ধেকের জন্য দুজনে মিলে পরস্পর সহযোগিতায় তাক'ওয়া অবলম্বন করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'-৫'২"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমী অধ্যায়নরত, আলিম, এইচএসসি বা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থী অথবা মাত্রই পড়াশোনা শেষ করেছেন। সকল ক্ষেত্রে দ্বীনের মৌলিক জ্ঞান ও আমল থাকা বাধ্যতামূলক।
জেলা কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, টাংগাইল, নেত্রকোনা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনুযায়ী একনিষ্ঠ তাওহীদ, রেসালাত ও আখেরাতে বিশ্বাসী এবং আমলকারিনী হতে হবে। সৎ, চরিত্রবতী ও ইজ্জতের হেফাজত কারিনী হবেন। ইসলাম ও পর্দার বিধান বুঝে স্বেচ্ছায় আগ্রহী হয়ে সম্পূর্ণ পর্দা মেইনটেইন ও ইসলাম পালন করতে হবে। বাবা মা, বড়ভাই বা কোন প্রকার অভিভাবক এমনকি হবু স্বামীও যদি পর্দা ও ইসলামের মৌলিক বিধান অমান্য করতে বলে মানবেন না এমন হবেন। সাবালিকা হওয়ার পর থেকেই মাহরাম ও গায়রে মাহরামের সাথে পর্দা মেনে চলেছেন এমন। দ্বীন ইসলাম শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ আগ্রহী হতে হবে। ইসলামের ক্ষেত্রে মধ্যমপন্থী হবেন কট্টরপন্থী হবেন না। অল্পে তুষ্টি ও দায়িত্বশীল হবেন। শুধু বর্তমানকে ফোকাস না করে দূরদর্শী হবেন। বিনয়ী, অমায়িক ও নিচু স্বরে কথা বলে এমন হবেন, যেন স্বামীর চক্ষু শীতলকারিনী হন এবং এর জন্য দোয়া করেন এমন হবেন। তাঁর রুহানিয়াত এবং বাহ্যিক সৌন্দর্য যেন স্বামীকে হারাম থেকে বাঁচিয়ে রাখে। তাঁর দিকে তাকালে যেন সকল দুঃখ কষ্ট অম্লান হয়ে যায়। নিজের বাবা মা, আত্মীয়স্বজন এবং স্বামীর বাবা মা, আত্মীয়স্বজনের প্রতি শ্রদ্ধা ও সম্মানজনক ব্যবহার করতে হবে। নিজের ও স্বামীর আত্মীয়তার সম্পর্ক বজায় কারী হবেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট কারী হবেন না। স্বামীর সাথে কর্কশ ভাষী হয়ে তর্ক করবে না। ভালো ও খারাপ সময়ে ধৈর্য ও হিকমতের সাথে স্বামীর সঙ্গী হবেন। বিপদের সময় স্বামীকে সঙ্গ দেবেন হাল ছেড়ে দিবেন না। ইত্যাদি মৌলিক ও নৈতিক গুণাবলী থাকবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি পরিপূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার আগেই ছাত্র অবস্থায় বিয়ে করতে চাচ্ছি, যেন আমার প্রতিষ্ঠিত হওয়ার এই জার্নিতে ভালো ও খারাপ সময়ে আমার সহধর্মিণী আমার সংগ্রামের অংশ হয়। হয়তো আমাদের কষ্ট হতে পারে আবার আল্লাহ চাইলে সহজও হতে পারে। যে অবস্থায় হোক, সে আমাকে ভালো সময়েও ভালোবাসবে আবার খারাপ সময়েও ধৈর্যের সাথে ভালোবেসে আগলে রাখবে। এমন দ্বীনদার সংগ্রামী জীবনসঙ্গিনীর প্রতি আমার ভালোবাসাও শুধু দুনিয়াতে নয় বরং আশা করি তা আমাদেরকে আখেরাতে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে সঙ্গী প্রতিষ্ঠিত হওয়ার পর আসবে তার প্রতি হৃদয়ের গহীন থেকে ঐ সংগ্রামী জীবনসঙ্গিনীর মতো ভালোবাসা কখনোই আসবে না।সুতরাং, যে চক্ষু শীতলকারিনী নারী আমার প্রতিষ্ঠিত হওয়ার আগেই, আমার ছাত্র অবস্থায়, আমার সংগ্রামের অংশী হতে ইচ্ছুক এবং এই সৎ সাহস আছে যার, যে আমি ভালো ও খারাপ সময়ে ধৈর্যের সাথে স্বামীর পাশে থাকতে পারবো তাঁর চক্ষু শীতলকারিনী হতে পারবো এবং সে-ও আমার চক্ষু শীতলকারী হবে তিনিই সাড়া দিবেন ইনশাআল্লাহ। অন্যথায় কেউ সাড়া দিবেন না। রাসুলুল্লাহ সাঃ বলেছেন, "নিশ্চয়ই ঐ বিয়েতে বরকত রয়েছে যে বিয়েতে খরচ কম"। সুতরাং, আমার পরিবার চাইলেও আমি বেশি মহর দিয়ে ও বেশি খরচ করে বিয়ে করতে রাজি না। আমি অল্প মহর ও অল্প খরচে মসজিদে সুন্নাহভিত্তিক বিয়ে করতে চাই । আর বেশি মহর কখনোই দাম্পত্য জীবনের জন্য উপকার বয়ে আনে না। বরযাত্রীর নামে বিশাল বাহিনী নিয়ে সহধর্মিণীর পরিবারের উপর বোঝা চাপিয়ে দিতে চায়না। আর নিজের ওয়ালিমাও সল্প খরচে করতে চাই। বিঃদ্রঃ আল্লাহ চাহে তো, আল্লাহর ফজল ও করমে আমার অর্ধেক দ্বীন পূর্ণকারিনীকে বিয়ের পর আমার সাধ্যমত তাঁর কল্পনার বাহিরে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এর জন্য আমাদের দুজনকেই ধৈর্য্য ধরতে হবে। আল্লাহর ওয়াদা সত্য," নিশ্চয়ই কষ্টের পরেই সুখ।" সুতরাং, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন। এসব বিষয়ে একমত হলে সাড়া দিবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাকুন্দিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3266

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1408

বয়স
25 বছর
উচ্চতা
৫′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6218

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7471

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4079

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3917

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন