Profile

বায়োডাটা নং : 6616

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আদালত,শিক্ষা গ্রাম
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ব্যারিস্টার সুলতান আহমেদ সরকারি কলেজ সংলগ্ন।
কোথায় বড় হয়েছেন? লক্ষ্মীপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2014
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2017
বিভাগ ব্যবসা
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা আগে চাষাবাদ করতেন এখন আমরা ছেলেরা বড় হওয়াতে করতে দেই না। তবে বর্তমানে নিজেই একটি দুধ গরুর ফার্ম দিয়ে তা দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত / ঘরের রানী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ★মেজো ভাই এসএসসি কমপ্লিট করার আগেই পড়াশোনা ছেড়ে দেয়। যার কারণে চাকরিতে জয়েন হয়ে যায়। (অবিবাহিত) ★সবার ছোটটা হিফজ খানায় পড়ে। বয়স __ ১০+
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ার অর্ধায়নরত আছে। ★বিবাহিত ★ ছাত্রী
চাচা মামাদের পেশা ★ চাচা আছেন দুইজন। চাচারা উভয়ে চাষাবাদ করেন। ★ মামা আছেন দুইজন। মামারা উভয়ে চাষাবাদ করেন + উভয়ে ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ পারিবারিক ভাবে সচ্ছল। সমাজে আমাদের পরিবারের একটা মূল্যায়ন আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে দ্বীনের একটা ভালো পরিবেশ আছে। প্রতিদিন সকালে ফজরের পরে কুরআন তেলওয়াত এবং হাদিসের তালীম হয়। আমার মা-বাবা দ্বীনের ব্যাপারে খুবই সচেতন। বিশেষ করে পরিবারের সবাই তাবলীগ জামায়াতের সঙ্গে যুক্ত থাকায় সবাই সর্বত্র দ্বীন মেনে চলার চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ২০১৮ সাল থেকে নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাপ্তাহে না, তবে মাসে ২/১ ওয়াক্ত হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। ভবিষ্যত আল্লাহ ভালো জানেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার একটি করব মাত্র। মাজারে শুয়ে থাকা ব্যক্তি একেবারে অক্ষম। মাজার বা কবরকে সুন্নাহভিত্তিক জিয়ারত করা যায়। তবে মাজারে মানত করা যাবে না এবং সিজদাহ্ করলে ঈমান চলে যাবে!
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি একজন বই প্রেমি মানুষ। অবসর সময় পেলেই বই হাতে নিয়ে বসে যাই। বর্তমানে আমার সংগ্রহে ৩৩ টি বই আছে। যেগুলোর সবগুলোই ইসলামিক স্কলারদের রচিত। আমি জীবনে অসংখ্য বই পড়েছি তার মধ্যে.… মিয়া- বিবি, নফসের ধোঁকা থেকে বাঁচুন, সালাত দোয়া ও যিকির , হুজুরের বউ, পোশাক পর্দা ও দেহসজ্জা, লাভ ক্যেন্ডি, সেদিন পালাবে কোথায়?, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে ইত্যাদি ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, আরিফ বিন হাবীব, আলী হাসান ওসামা, আবু ত্বহা আদনান, নজরুল ইসলাম কাসেমী, আল্লামা মামুনূল হক ইত্যাদি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একটি অতি সাধারণ ছেলে তাই অসাধারণ কিছু চাই না। পরিচ্ছন্ন,পরিপাটি গুছানো জীবন পছন্দ করি।কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসি আবার কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যই ঘৃণা করি। দুনিয়ার সুখ ও ভোগ বিলাসিতা নিয়ে আমার তেমন বড় কোন স্বপ্ন নেই। তবে সৎ পথে আয় করে পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে সাহাবীওয়ালা জিন্দেগি গড়তে চাই। আমি পরিবারের মধ্যে বড় সন্তান তাই আমার দায়িত্বটাও একটু বেশি। আর সেজন্যই সবসময় মা-বাবা এবং ভাই বোনদের কে সবসময় আগলে রাখার চেষ্টা করি। বর্তমান সমাজের প্রেক্ষাপটে.... বেপর্দা,অশ্লীলতা,বেহায়াপনা ও অপসংস্কৃতিকে মন থেকে ঘৃণা করি। স্কুল-কলেজ থেকে জীবনে মাত্র একটি ফ্রেন্ড ছিলো। সবসময় তাকে ইসলামের দাওয়াত দিতাম কিন্তু তাতে কোন প্রতিক্রিয়া পাইনি বলে দ্বীনের ব্যাপারে খুবই উদাসীন থাকায় তার সাথে বর্তমানে তেমন একটা সংযোগ নেই বললেই চলে। আমি বই পড়তে এবং লিখতে ভালবাসি। অবসর সময় পেলেই প্রিয় লেখকদের বই নিয়ে বসে যাই। পড়তে এবং লিখতে ভালোবাসি বিদায় প্রতিনিয়ত আমার প্রিয়তমা হবু স্ত্রী জন্য একটি ডাইরিতে,আমার মনের শত আবেগ,ভালোবাসা,স্বপ্ন,ইচ্ছে ও তাকে নিয়ে আগামী পথ চলা ইত্যাদি যাবতীয় বিষয় নিয়মিত লিখা হয়। সর্বোপরি বলতে চাই, আমি খুবই সাধারণ ছেলে তাই আমার বেশি একটা চাকচিক্য পছন্দ না। দুনিয়াকে প্রয়োজনের বাহিরে ব্যবহার করতে চাই না। তাই নিজেকে এখান থেকেই চিরস্থায়ী জান্নাতের জন্য প্রস্তুত করতে ব্যস্ত থাকতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সবসময় জুব্বা+ পায়জামা + পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতভিত্তিক দাড়ি রেখেছি। এখন দাড়ির বয়স প্রায় ৫ বছর +
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ সবসময় টাখনুর উপরেই থাকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ সব পরিবেশে মানার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখা হয় না। সামনে পড়লে স্কিপ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জী, তাবলীগ জামায়াত
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি চট্টগ্রামে একটি বিদেশী কোম্পানিতে চাকুরীরত আছি (এক্সপোর্ট প্রসেসিং জুন)। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হালাল উপার্জন।
মাসিক আয় আলহামদুলিল্লাহ মিডেল ক্লাস তবে এখানে জানাতে ইচ্ছু নই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ। পর্দায় রাখার সসর্বোচ্চ চেষ্টা করবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, তবে পড়াশোনা করতে চাইলে উভয়ের সমন্বয়ে আলোচনার মাধ্যমে হতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি পরিবারের বড় সন্তান তাই আমার বাবা-মা চায় তাদের ছেলের বউকে নিয়ে একসাথে থাকতে। আমার একটাই বোন, ইংশা আল্লাহ বোনের যদি বিয়ে হয়ে যায় তাহলে ঘর শূন্য হয়ে যাবে। তাই বাবা - মা চায় পুত্রবধূকে নিয়ে একসাথে থাকতে। ইনশাল্লাহ আমিও বউকে সবসময় কাছাকাছি রাখার চেষ্টা করবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না, ইংশা আল্লাহ ✊
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহ তা'আলার হুকুম এবং নবীদের সুন্নত। বিবাহের মাধ্যমে মুমিনের জন্য দ্বীনের পরিপূর্ণতা আসে। বিবাহের মাধ্যমে মানব গোষ্ঠীর ধারাবাহিকতা বজায় থাকে। মানুষ সামাজিক জীব, তাই বিয়ে মানুষকে সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'' - ৫'৩
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, আলেমা, কওমি মাদ্রাসায় পড়ুয়া হলে ভালো হয়। জেনারেল লাইনে হলে কমপক্ষে এসএসসি।
জেলা লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর হলে ভালো হয়.......
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী অথবা সদ্য পড়াশোনা থেকে অব্যাহতি নিয়েছে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত / কুফু মানানসই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটি। আর এই বিয়ে নিয়েই প্রতিটি যুবক-যুবতীর হাজারো স্বপ্ন থাকে। তাই আমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আমারও অনেক স্বপ্ন আছে_______ আমি জীবনে এমন একজনকে চাই, যে সুখে দুঃখে পাশে থাকবে। কখনো ছেড়ে যাওয়ার চিন্তা করবে না। যে সর্বদা আমাকে দিন চর্চায় সহযোগিতা করবে। আমি যেমন গাইরে মাহরাম নারীদের থেকে দৃষ্টি সরিয়ে রাখি, সেও যেন পর-পুরুষ থেকে তার দৃষ্টিকে হেফাজত রাখে। আমি সারাদিন রিজিকের ব্যবস্থার জন্য বাড়ির বাইরে থাকা অবস্থায়,সে যেন আমার নিরাপত্তার জন্য দোয়া করে। সে যেন আমার চক্ষু শীতলকারী হয়। আমি এমন একজনকে চাই,যার সাথে আমার প্রতিনিয়ত নেক আমলের প্রতিযোগিতা হবে। যেমন দৈনিক কে কত বেশি তাসবিহ আদায় করল,কে কত বেশি দ্বীন চর্চা করলো কিংবা দৈনিক কে কত বেশি কোরআন তেলাওয়াত করল ইত্যাদি। আমি এমন একজনকে চাই,যে উচ্চ কাবিনের জন্য জোড়াজোড়ি করবে না। আমার সামর্থ্য অনুযায়ী যে মোহর নির্ধারণ করা হবে তাতেই সে সন্তুষ্ট হবে। আমি এমন একজনকে চাই যে আমার পাশাপাশি আমার বাবা মায়ের দেখাশোনাকেও দায়িত্ব হিসেবে নেবে। যদিও শ্বশুর-শাশুড়ির সেবা করাটা কোনো পুত্রবধূর উপর ফরজ না কিন্তু ছেলে হিসেবে আমার মা-বাবার খেদমত করা আমার উপর ফরজ। যেহেতু আমি সবসময় বাড়িতে থেকে মা-বাবার সেবা করা সম্ভব না তাই সে যেন আমার পক্ষ হয়ে তাদের সেবা যত্ন করে। তাকে আমি শুধু এই দুনিয়াতেই চাই না বরং তার হাত ধরে আমি জান্নাত পর্যন্ত যেতে চাই। আমি এমন একজনকে চাই,যে হবে আমার প্রতিনিয়ত ভালো-খারাপ সময়ের উত্তম সঙ্গী। যার মধ্যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ারও মন মানসিকতা থাকবে। যে হবে আমার আঁয়েশা কিংবা খাদিজা। যাকে দেখে চোখ বুঝে বিশ্বাস করতে পারবো। বিশ্বাস করুন আমার ডিমান্ড এতটা বেশি না। হয়তো আমি ভালোভাবে বুঝাতে পারিনি তাই বোধহয় প্রত্যাশাটা বেশি বড় হয়ে গেছে। আমার বায়োডাটা যদি আপনার পছন্দ হয় তাহলে সময় নিয়ে ইস্তেখারা করবেন। কারণ বিয়ের জীবনের বড় সিদ্ধান্তের মধ্য থেকে একটি। তাই ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে সামনে আগানোর চিন্তা করবেন। এরপর আপনার মন যদি "হ্যাঁ" বলে তাহলেই অভিভাবকের নাম্বারে যোগাযোগ করবেন। ★দীর্ঘক্ষণ ধরে আমার বায়োডাটাতে সময় দেওয়ার জন্য মহান আরশের মালিক যেন আপনাকে উত্তম বিনিময় দান করেন। (আমিন ইয়া রব্বুল আ'লামীন)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রামগতি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12098

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9637

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8534

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10761

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2708

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1826

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
লক্ষ্মীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন