Profile

বায়োডাটা নং : 6590

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাথরঘাটা, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গ্রাম: মধ্য কুপধন, ইউনিয়ন: কালমেঘা, উপজেলা: পাথরঘাটা, জেলা: বরগুনা।
বর্তমান ঠিকানা বরগুনা সদর, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গর্জনবুনিয়া, বরগুনা সদর, বরগুনা (এখানে আমার মা বাবা থাকেন)। আমি পড়াশোনার জন্য আমার মেডিকেল কলেজের কাছেই বাসা নিয়ে থাকছি।
কোথায় বড় হয়েছেন? পাথরঘাটা উপজেলায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Medicine and Bachelor of Surgery.
শিক্ষা প্রতিষ্ঠানের নাম A private medical college under Dhaka University.
এখন কোন বর্ষে পড়ছেন? ফাইনাল ইয়ার।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী অধ্যাপক, গণিত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ প্রভাষক, ইসলাম শিক্ষা।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য এইচএসসি পরীক্ষার্থী।
চাচা মামাদের পেশা আমার বাবাসহ চাচা-ফুফুরা ০৯ ভাই ও ০২ বোন; সকলেই শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। তারা সবাই আলাদা আলাদাভাবে এলাকা ও ঢাকায় সেটেল্ড। আমার ছোট চাচা প্রবাসী। আমার মামা ০২ জন এবং খালা একজন। সকলেই শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত; আমার ছোট মামা প্রবাসী। সবাই আলাদা আলাদাভাবে সেটেল্ড।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, অর্থনৈতিক অবস্থা ভালো। মা-বাবা দুই দিকেরই জমিজমা, সহায় সম্পত্তি আছে। কিন্তু আমার মা-বাবার উপার্জনেই পরিবার স্বচ্ছলভাবে চলছে, আলহামদুলিল্লাহ!
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমি একটি ইসলামিক পরিবারের মেয়ে। আমার মা, বোন এবং আমি সকলেই যথাযথভাবে পর্দা মেইনটেইন করে চলি। মাহরাম-গায়রে মাহরাম মেনে চলি। পর্দার ব্যাপারে আমি এবং আমার পরিবারের সকলেই খুব দৃঢ়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। ৫ বছর যাবৎ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে, আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী না, তেমন মেজর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে এ্যালার্জিজনিত সমস্যা হয় মাঝে মাঝে ডাস্ট বা কোল্ডে, এতটুকুই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে বিশ্বাস করা সম্পূর্ণ হারাম ও শিরকের শামিল। সকল প্রকার শিরক, বিদায়াত ও কুফর সর্বদা ঘৃণিত ও পরিত্যাজ্য।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন (১) আসহাবে রাসূলের জীবন কথা, (২) প্যারাডক্সিক্যাল সাজিদ, (৩) হোমো স্যাপিয়নস।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (১) মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ), (২) শায়েখ আহমাদ উল্লাহ, (৩) ডঃ জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি ছোটবেলা থেকেই একা থাকতেই বেশি পছন্দ করি এবং এক রকমের বলা যায়, আমি একাই বড় হয়েছি। এর অন্যতম কারণ ছিল আমার পরিবারের শাসন, শিক্ষা ও যত্ন। এই কারণে তেমন কোনো বন্ধু/বান্ধবীও কখনো হয়নি আমার। কখনো কোনো ফ্রি মিক্সিং, হারাম রিলেশনশিপ অথবা সিচুয়েশন শিপে ছিলাম না আমি। বরং সবসময় আল্লাহ রাব্বুল আ'লামীনের কাছে একজন সৎ, চরিত্রবান ও দ্বীনদার জীবনসঙ্গী প্রার্থনা করে গিয়েছি, যিনি হবেন আমার সারাজীবনের সাথী, অভিভাবক, স্বামী, রক্ষাকর্তা, সবচেয়ে ভালো বন্ধু, চক্ষুশীতলকারী, অর্ধেকদ্বীন এবং আখেরাতের সঙ্গী। আমি হবো যার মনের মতো, ঠিক যেমনটা তিনি চেয়েছেন সবসময়। দুজনের মধ্যে থাকবে অপরিসীম শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা ও যত্ন। যৌবনে পরস্পরের হাত ধরে হালাল সম্পর্কের মাধ্যমে বৃদ্ধকালের শেষদিন পর্যন্ত দুজন দুজনের সাথে পথ চলাই হবে একমাত্র প্রতিশ্রুতি। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে আমরা একটি দ্বীনি পরিবার গঠন করবো, ইংশাআল্লাহ। শখ: হালাল উপার্জনের মাধ্যমে দেশ-বিদেশে ঘুরে আল্লাহ তা'য়ালার সৃষ্টিগুলো উপভোগ করবো, ইংশাআল্লাহ। আমার ভ্রমণপিপাসু মন একজন মাহরাম চায় হাতে হাত রেখে পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর জন্য। স্বপ্ন: আমি এমবিবিএস শেষ করে অবশ্যই আরো পড়াশোনা করতে চাই, উচ্চতর ডিগ্রি নিতে চাই এবং দেশ ও দেশের জন-মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে চাই, ইংশাআল্লাহ। দেশের বাইরে সেটেল্ড হওয়ার ইচ্ছে কখনোই ছিল না এবং নেই। অপছন্দ: মিথ্যাবাদী, কপট, ধূর্ত, অহংকারী, বদমেজাজি লোক আমার ভীষণভাবে অপছন্দ। পরিশেষে আবারো বলি, আমি সর্বদাই একজন সুন্দর মনের মানুষের সাথে একটি সুন্দর পরিবারের স্বপ্ন দেখি। এছাড়াও আরো ছোট ছোট বেশকিছু স্বপ্ন আছে, ইচ্ছে আছে, শখ আছে– যেগুলো দুজন একসাথে পথ চলতে চলতে পূরণ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব ও নিকাব।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? দুই বছরের অধিক সময় যাবৎ, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী, মাঝে মাঝে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সাথে জড়িত আছি ক্লাস সিক্স (২০১৩ সাল) থেকে। বর্তমানে সাংগঠনিক মান– অগ্রসর কর্মী। দায়িত্ব– একটি থানার থানা ইনচার্জ বা থানা সভানেত্রী হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।
পেশাগত তথ্য
পেশা MBBS/BDS শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ এখনো পড়াশোনা করছি এবং কোনো উপার্জন নেই।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সব কথা লিখে শেষ করা যায় না, তবুও সংক্ষেপে বলছি– চারিদিকে মানুষের অবাধ হারাম সম্পর্কের ছড়াছড়ি ও হাতছানি। এমন জামানায় চরিত্র ও দৃষ্টির হেফাজত, দ্বীনকে পূর্ণাঙ্গ করা এবং একটি সুন্দর দ্বীনি পরিবার গঠনের জন্য বিয়ে অপরিহার্য। তাই দ্রুত বিয়ে করতে চাচ্ছি, আল্লাহ চাইলে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-31
উচ্চতা ৫'৫" থেকে লম্বা
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এমবিবিএস/ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি চলমান/ বিসিএস।
জেলা বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ অধিক অগ্রাধিকার পাবে, তবে বরিশাল বিভাগের আশেপাশে অন্যান্য জেলাসমূহও বিবেচনাযোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইন্টার্ন ডাক্তার/ডাক্তার।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আগের কথাগুলোই আবার বলবো যে– সবসময়ই আল্লাহ রাব্বুল আ'লামীনের কাছে একজন সৎ, চরিত্রবান ও দ্বীনদার জীবনসঙ্গী প্রার্থনা করে গিয়েছি, যিনি হবেন আমার সারাজীবনের সাথী, পথচলার সঙ্গী, অভিভাবক, স্বামী, রক্ষাকর্তা, সবচেয়ে ভালো বন্ধু, চক্ষুশীতলকারী, অর্ধেকদ্বীন এবং আখেরাতের সঙ্গী। দুজনের মধ্যে থাকবে অপরিসীম শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা ও যত্ন। যৌবনে পরস্পরের হাত ধরে হালাল সম্পর্কের মাধ্যমে বৃদ্ধকালের শেষদিন পর্যন্ত দুজন দুজনের সাথে পথ চলাই হবে একমাত্র প্রতিশ্রুতি। একজন ঠান্ডা মেজাজের মানুষ– যিনি সকল পরিস্থিতিতেই রাগকে নিয়ন্ত্রন করতে পারেন, গালিগালাজ বা স্ত্রীর গায়ে হাত তোলা এইসব ধরনের হীন কাজ করা থেকে বিরত থাকবেন। একজন দায়িত্বশীল, উদার, বিশ্বস্ত, প্রজ্ঞাময়, মেধাবী, উত্তম বিবেক-বিবেচনাবোধসম্পন্ন ও পরিশ্রমী মানুষ– যিনি, নবীজীর সুন্নাহ ধারণকারী ও পালনকারী। যেকোনো ধরনের ফরজের ব্যাপারে যার কোনো উদাসীনতা থাকবে না। অনেক বেশি হেল্পফুল, কেয়ারফুল এবং প্রটেক্টিভ হবেন তিনি। অবশ্যই, বিয়ের পরে আমাকে আমার পর্দা মেনে চলা ও রক্ষা করতে তিনি সর্বোচ্চ সাহায্য করবেন বলে আমি আশাবাদী। বিয়ের পরে পড়াশোনা, সাংগঠনিক কাজ ও চাকরি– সবকিছুই আমি কন্টিনিউ করতে চাই এবং এতে তিনি কোনো বাঁধা দিবেন না, আশা করছি। ইনশাআল্লাহ তা'য়ালা, আল্লাহ তা'য়ালার সাহায্য থাকলে আমি পরিবার, প্রফেশন এবং সংগঠন তিনটাই যথাযথভাবে মেইনটেইন করতে পারবো। নিশ্চয়ই আমি তাকে চোখ বন্ধ করে সর্বদা বিশ্বাস করতে পারবো এতটাই বিশ্বস্ত হবেন তিনি। মোটকথা, একজন জান্নাতি পুরুষের প্রতিচ্ছবি আমি তার মধ্যে দেখবো। আগেই উল্লেখ করেছি, আমি সর্বদাই একজন সুন্দর মনের মানুষের সাথে একটি সুন্দর পরিবারের স্বপ্ন দেখি। বি:দ্র: (১) বিয়ের পরে আর পড়াশোনা ও চাকরি করতে দিবেন না অথবা সাংগঠনিক কাজে বাঁধার সৃষ্টি করবেন– এরকম মন মানসিকতা যদি থেকে থাকে তাহলে এই বায়োডাটা এড়িয়ে যাওয়াই ভালো। (২) বিয়ের পরে শ্বশুরবাড়িতে নিয়ে যেরকম ইচ্ছা সেরকমভাবে চালাবেন, নিজেদের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করবেন, মা-বাবার সাথে যোগাযোগ রাখতে দিবেন না– এরকম চিন্তা ভাবনা থাকলে মাফ চাচ্ছি। আমি স্বভাবতই অন্যের অধীনস্থ হয়ে থাকতে পছন্দ করি না। কিন্তু আমার ঊর্ধ্বতন এবং মুরুব্বীদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, ভয় এবং ভালোবাসা সবসময়ই ছিল, আছে এবং থাকবে। আমার স্বামী হিসেবে আমি কেমন মানুষ প্রত্যাশা করি সেটা আগেই বর্ণনা দিয়েছি। (৩) স্বামী হিসেবে শুধুমাত্র ডাক্তার পাত্রই চাচ্ছি এবং বায়োডাটা পছন্দ হলে ডাক্তার পাত্ররাই যোগাযোগ করবেন, অন্যকোনো পেশা নয়; তবুও অন্য কোনো পেশার কেউ যদি বায়োডাটা পছন্দ করেন তাহলে তাকে দেশের মধ্যে প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা বা চাকরিজীবী হতে হবে। (৪) বিগত দিনে কোনো প্রকার হারাম সম্পর্কের ইতিহাস থাকলে সামনে না আগানোই ভালো এবং অবশ্যই এই বায়োডাটা এড়িয়ে যাবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাথরঘাটা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6043

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4331

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7834

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3814

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন