Profile

বায়োডাটা নং : 4331

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাথরঘাটা, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: লেমুয়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শেরে বংলা নগর( বিঃদ্রঃ আমার পরিবার সহ থাকা হয়না। আমি বিশ্ববিদ্যালয়ের হলে থাকি)
কোথায় বড় হয়েছেন? লেমুয়া,নিজ বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Agriculture (Hons)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Sher-e Bangla Agricultural University
এখন কোন বর্ষে পড়ছেন? 3rd year(level 3, semester 1)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Family Walfare Assistant under Ministry of Health & Family Planning
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছাত্র। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। শিক্ষাবর্ষ ২০২৩-২৪।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ৫ জন মামা ২জন অবসর,১ জন প্রাইভেট জব করেন, ২ জন প্রবাসী ৬ জন কাকা বড় কাকা (মৃত) ২য় কাকা (মৃত) ৩য় কাকা (অবসরে) ৪র্থ কাকা(অবসরে) ৫ম কাকা ( শিক্ষক ছিলেন মৃত) ৬ষ্ঠ বাবা ৭ম কাকা (অবসরে)। জীবিত সব কাকারাই টুকটাক কৃষিকাজ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ্। আল্লাহ যতটুকু রিযিক দিয়েছেন তাতেই সন্তুষ্ট। বর্তমানে দাদা বাড়ির বাইরে নিজস্ব জমিতে (সোয়া ১১ শতাংশ) ছোট পরিসরে বাড়ি করে থাকা হচ্ছে। ইংশাআল্লহ্ শীঘ্রই একটু বড় পরিসরে বাড়ি করার কাজ শুরু করা হবে। দাদা বাড়িতে ও বাড়ির বাইরে মোট ৪৪৮ শতাংশ জমি আছে।এর মধ্যে ৩৭২ শতাংশ চাষ করতে দেয়া হয় এবং বাকি জমিতে ৪ টা বাড়ির প্লট আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। পরিবারে সদস্য বলতে আমি,আমার আম্মু এবং ভাই। তাই পর্দা করতে কোনো অসুবিধা হয়না আলহামদুলিল্লাহ। আম্মু নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়েন এবং দ্বীনের অন্যান্য বিষয়গুলো পালন করার চেষ্টা করে। আমার পর্দা করার সবচেয়ে বড় সাপোর্টার আমার আম্মু। তবে আম্মুর জবের কারনে এবং পরিবারের অন্যসকল যাবতীয় কাজ আম্মুকেই করতে হয় এই কারণে খাস পর্দা, নন- মাহরাম মেইনটেইন করা হয় না।তবে শালীনভাবে বোরখা হিজাব পড়েই চলাফেরা করেন এবং চেষ্টা করছেন পর্দা মেইনটেইন করার আলহামদুলিল্লাহ ।আল্লাহ্ আম্মুকে হেদায়েত দিক এবং পরিপূর্ণ ভাবে পর্দা করার তৌফিক দান করুক আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ২০২১ সালের মাঝামাঝি থেকে নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়তে শুরু করি। যদিও ২০২১ এর আগেও নামায পড়তাম কিন্তু নামাযের গুরুত্ব সম্পর্কে তেমন অবগত ছিলামনা, মাঝেমাঝে বাদও পড়ে যেত এবং কাযাও তেমন আদায় করা হতোনা ।তারপর ২০২১ সালের মাঝামাঝিতে দ্বীনের বুঝ আসার পর থেকে গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং নামাজ ইচ্ছাকৃতভাবে আর বাদ যায়নি আলহামদুলিল্লাহ । তবে যদি কখনো ছুটে যায় তখন কাযা পরে নেই ( কাযা হয়না বললেই চলে আলহামদুলিল্লাহ)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামায এক ওয়াক্তও কাযা হয়না, আলহামদুলিল্লাহ্
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা, আলহামদুলিল্লাহ। আরো উত্তমভাবে পড়ার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ,।বড় কোনো রোগ নেই।কিন্তু দূরের জিনিস দেখতে চশমা পড়তে হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শুধু কবর মাত্র।কবরে থাকা মৃত ব্যক্তির জন্য দুআ করা যায়,।তবে মাজারে সিজদাহ করা, কিছু আশা করা,চাওয়া ভয়ংকর রকমের শিরক্।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিকাল সাজিদ১ও২, মানসাঙ্ক, ম্যাসেজ,বেলা ফুরোবার আগে,মা মা মা এবং বাবা,আর রাহিকুল মাখতুম,দ্বীনে ফেরার পর হারিয়ে যেওনা ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ সালেহ আল ফাউযান,শায়েখ রাজ্জাক বিন ইউসুফ, উস্তাদ নোমান আলী খান,জাকির নায়েক,ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর,শয়েখ আহমাদুল্লহ, সহ আরো অনেকে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলাটা আসলে কঠিন।আমার রবই আমাকে ভালো জানেন। তাও বিবাহের উদ্দেশ্যে কিছু বলা। আমি আল্লাহ তাআালার এক গুণাহগার বান্দী, যাকে আল্লাহ ভালোবেসে ও অনুগ্রহ করে দ্বীনের পথে চলার, তাঁর দিকে ফিরে যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবুও কোনো মানুষই গুনাহ ও ভুলের উর্ধ্বে নয়। গুণাহগুলো উপলব্ধি করা এবং তওবা করে ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ। খুব করে চেষ্টা করছি যাতে আল্লাহর দেয়া এই বিশেষ নেয়ামতের উপর অবিচল থাকতে পারি, এর যথাযথ মর্যাদা বজায় রাখতে পারি এবং যাতে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাকে তার প্রিয় বান্দার তালিকায় যুক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন।নিজেকে দ্বীনদার বলব না, আমি একজন প্র্যাকটিসিং মুসলিমাহ্। আমি সবসময় সহজ-সরল চিন্তাভাবনা এবং জীবন- যাপন পছন্দ করি। বিলাসিতা পছন্দ নয়। আল্লাহ যতটুকু রিযিক দিয়েছেন সবসময় তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। সৎ ও সত্য বলার চেষ্টা করি। আমি মানুষটা অ্যাম্বিভার্ট। সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করি।আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন সকল কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। ক্ষমা করতে ভালোবাসি। অন্যায় মেনে নিতে পারিনা সেটা হোক নিজের সাথে বা অন্যের সাথে। হকের ব্যাপারে সতর্ক ও কঠোর হওয়ার চেষ্টা করি। অন্যকে সাধ্যানুযায়ী সাহায্য করতে ভালোবাসি। পরিষ্কার -পরিচ্ছন্ন ও গোছালো থাকতে পছন্দ করি। দ্বীনি সহবত ও আলোচনা ভালো লাগে। কুরআন তিলওয়াত করতে ও ইসলামিক বই পড়তে ভালোবাসি। দাওয়াতি কার্যক্রম করতে বা তাতে শামিল থাকতে ভালো লাগে। স্বপ্ন--- জীবনসঙ্গীর সহায়তায় একটি সুন্দর দ্বীনি পরিবেশ ও আদর্শ পরিবার গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকেদ্বীনের মুজাহিদ হিসেবে উম্মাহর ও দ্বীনের খেদমতের জন্য গড়ে তুলতে চাই। বায়তুল্লাহর মুসাফির হওয়ার ইচ্ছে আছে। আরো বেশ কিছু পরিকল্পনা করে রেখেছি। রব সহজ করুক। তবে.. কিছু কিছু বিষয় নাহয় নির্দিষ্ট একজনের জন্যই তোলা থাকুক।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকাও হাত-পা মোজা সহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। এগুলো অন্তরকে কঠিন করে ফেলে,মেরে ফেলে অন্তরকে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না বিশেষ কোনো মেহনতে যুক্ত নই।তবে হলে তালিম হয় সেখানে মাঝেমধ্যে কিতাব পড়ি এবং কিছু কথা বলার চেষ্টা করি। আর পরিবারের সদস্যদের দ্বীনের বিষয়ে বুঝানোর করার চেষ্টা করি।।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ --
মাসিক আয় ---
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি,রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হচ্ছে আল্লহর সন্তুষ্টি অর্জনের অন্যতম একটা মাধ্যম এবং সকল নবী- রসুলগণের সুন্নাহ্। একে অর্ধেক দ্বীন বলা হয়। বিয়ের মাধ্যমেই একজন নারী ও পুরষের জীবন পূর্ণতা পায়। বিয়ে হচ্ছে ক্ষণস্থায়ী এই জীবনের চিরস্থায়ী ভালোবাসার আয়োজন।একজন দ্বীনদার জীবনসঙ্গী শুধু এই ক্ষণস্থায়ী জীবনের সঙ্গী নয় বরং আখিরাতের অনন্তকালের সঙ্গী। এছাড়াও বর্তমান এই ফিতনার যুগে নিজের চরিত্রকে হিফাজত করতে,ঈমান টিকিয়ে রাখতে, সুন্দর দ্বীনি একটা পরিবার গঠনের ক্ষেত্রে বিয়ে ছাড়া অন্যকোনো বিকল্প নেই। তাছাড়া এই ফিতনাময় পরিবেশে দ্বীনের পথে চলতে, হিদায়াতের পথে চলতে গিয়ে কখনো কখনো শয়তান ও নফসের ধোকায় এই পথে চলার উদ্যমতা হারিয়ে যায়। তাই দ্বীনি সহবতে থাকা খুবই গুরুত্বপূর্ণ আর দ্বীনি সহবতের ক্ষেত্রে একজন দ্বীনদার জীবনসঙ্গী সবথেকে বেস্ট।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৭'' -৬'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল শিক্ষিত /হাফেজ/ মাওলানা/মুফতি ( দ্বীনের বুঝ আছে এমন)
জেলা বরগুণা,পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ঢাকা,বাগেরহাট, ঝালকাঠি, খুলনা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষক / ইন্জিনিয়ার/ সরকারি জব/ করপোরেট জব /অন্যান্য( অবশ্যই হালাল হতে হবে)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ- মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
খুব সাধারণ একজন মানুষ হবেন যার মধ্যে তাকওয়া থাকবে, যার সকল কাজ হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য , সব পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। গায়রতওয়ালা ও দায়িত্ববান হবেন। একজন পুরুষের আসল সৌন্দর্য তার গায়রত এবং দায়িত্ববোধের মধ্যেই নিহিত। দায়িত্বের ব্যাপারে হবেন যত্নবান। উত্তম চরিত্রের, বিনয়ী এবং নিরহংকারী হবেন। সকল শ্রেণীর মানুষদের সম্মান করবেন, তাদের সাথে উত্তম আচরন করবেন।সাধ্যানুযায়ী মানুষকে সাহায্য করবেন। বান্দার হকের ব্যাপারে সচেতন থাকবেন। হালাল উপার্জন করবেন,নিজের জীবনে রাসুল ( স.) এর সুন্নাহগুলোকে আকড়ে ধরতে সচেষ্ট থাকবেন, ফরজ ও ওয়াজিবের ব্যাপারে হবেন যত্নবান। বদমেজাজি হবেন না। নিজের চরিত্র এবং দৃষ্টি হেফাজত করে চলেন এবং নন মাহরাম মেইনটেইন করে চলেন এমন কেউ। ইলম অর্জনের আগ্রহ এবং চেষ্টা থাকবে।স্ত্রীর হকের ব্যাপারে হবেন যত্নবান এবং ব্যক্তিত্ববান। স্ত্রীকে পরিপূর্ণ ভাবে পর্দা করার পরিবেশ তৈরি করে দিবেন এবং এই বিষয়ে কঠোর হবেন এবং অধীনস্হ অন্য নারীদের পর্দার ব্যাপারে কঠোর হবেন বা চেষ্টা করবেন। নিজ পরিবার ও আত্মীয় - স্বজনের পাশাপাশি উম্মাহ নিয়েও ফিকির করবেন। বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এবং সুন্নাহ অনুযায়ী বিবাহ করবে। পরিবার,সমাজ সকল পর্যায়ে সামাজিকতা নামক চরম ফিতনাকে মন থেকে ঘৃণা করবেন। অর্থাৎ সর্বাবস্থায় দ্বীনকে প্রাধান্য দেয়ার চেষ্টা করবেন ইংশাআল্লহ। পরিশেষে কোনো মানুষই পারফেক্ট হয় না।তবে সঠিক নিয়ত এবং চেষ্টা থাকাটা জরুরি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাথরঘাটা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6043

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6590

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7834

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3814

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন