| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ ও পছন্দনীয় বিষয় হলো, মাঝে মাঝে হাতে মেহেদী দেওয়া, অবসর সময়ে ইসলামিক কিতাবাদী, বই ইত্যাদি অধ্যয়ন ও নসীম হেজাজির উপন্যাস যেমন দাস্তানে মুজাহিদ, লৌহ মানব ও সিরাত বিষয়ক কিতাব : যেমন : জাওয়ামেউস সিরাহ ও খোলাসাতু সিয়ারি সায়্যিদিল বাশার ইত্যাদি ও মাসে মাসে প্রকাশিত ইসলামিক পত্রিকা পড়তে অনেক ভালো লাগে। এবং সেলাই কাজ করতে তথা জামা কাপড় সেলাই করতে ও সুই সুতা দিয়ে বিভিন্ন জিনিস যেমন দস্তরখানা, রুমাল, পাখা, বেবিদের ছোট নকশিকাঁথা ইত্যাদি বিভিন্ন ডিজাইন আকিঁয়ে সেলাই করতে পছন্দ করি। এবং কাজ করার সময় বা অবসর থাকার সময় বিভিন্ন হামদে বারী তাআলা ও না' তে রাসূ্ল সাঃ ও বিভিন্ন ইসলামিক সমসাময়িক গজল ও হক্কানি আলেম উলামায়ে কেরামের (যেমন : আল্লামা মামুনুল হক, হাবিবুল্লাহ মাহমূদ কাসেমী, মুস্তাকুন্নাবী কাসেমী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি আরিফ বিন হাবীব, শায়খ আহমাদুল্লাহ, আনিসুর রহমান আশরাফী, আলী হাসান ওসামা, জুনায়েদ আল হাবীব আব্দুল বাসেত খান নজরুল ইসলাম কাসেমী প্রমুখ) আলেমগণের ওয়াজ ও নসিহত শুনতে অনেক পছন্দ করি। আর কুরআনোল কারীমের তেলাওয়াত করতে পছন্দ করি যেমন : প্রায়ই সাত দিনে সাত মন্জিল, রমজান মাসে তিন দিনে দশ পারা করে এক খতম, আলহামদুলিল্লাহ দুই দিনে এক খতম করারও সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ গত রমজানে মাদরাসায় খেদমত রত ছিলাম তাই বেশি তেলাওয়াত করা যায়নি, তার আগের রমজানে দশ খতম তেলাওয়াত তার আগের রমজানে আট খতম তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এবং মুরুব্বি, গুরুজন ও বড়দের খেদমত ও নেক দৃষ্টি ও দোআ নিতে পছন্দ করি। এবং নিজের কাজ নিজেই করতে অনেক পছন্দ করি এবং আমি অপচয়,অপব্যয় দুনোটাই অপছন্দ করি। বরং মিতব্যয়িতা পছন্দ করি। এবং আমি বদমেজাজী, বেশি রাগী,হিংসুক, অহংকারী, ও কঠোর মনের অধিকারী ও বেশি মোবাইলে ধ্যান মগ্ন মানুষ অপছন্দ করি। আমার রুচিবোধ যেমন, পরিস্কার - পরিচ্ছন্ন থাকা, ও নিজের রুম, উঠান বাড়ি ঘর আঙ্গিনা ইত্যাদি সব- সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা ওসব সময় সাজানো গুছানো ও পরিপাটি পরিবেশে থাকা । এবং আমি অনেকটা লাজুক প্রকৃতির। অল্প কিছুতেই অনেক শরম লাগে যেমন অপরিচিত কোন মহিলার সামনে যেতেও অনেক লজ্জা লাগে। এবং আমার স্বপ্ন হলো সব সময় হাদীসের খেদমত করা যেমন দাওরায়ে হাদিসে যে কোন একটি হাদিসের কিতাব যেমন নাসায়ী, মুয়াত্ত্বা মালেক বা মুহাম্মাদ, শরহে মাআনিল আছার তথা ত্বহাবী ইত্যাদি হাদিসের কিতাবের যে কোন এক কিতাবের খেদমত যেন আজিবন এই অধমার নসীব হয়। আলহামদুলিল্লাহ ইতিপূর্বেও করার সৌভাগ্য হয়েছে। এবং আমার আরেকটি স্বপ্ন হলো কুরআনোল কারীমের হাফেজা হওয়া আলহামদুলিল্লাহ ৫/৬ পারার মতো মুখস্থ আছে। এবং আমার আরেকটি স্বপ্ন হলো জিবনে অন্তত একবার হলেও রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আত্বহারে এই অধমার উপস্থিত হওয়া। এবং আমার আরেকটি সপ্ন হলো আমি যেন আজিবন একদম খাছ পর্দার সাথে জীবন কাটাতে পারি। আরেকটি সপ্ন হলো আমার ভবিষ্যৎ জীবনের সাথী বা সঙ্গী অনেক চরিত্র বান হোক, আমলদার, আল্লাহ ভীরু হোক এবং মোবাইলে বেশি ধ্যান মগ্ন না হোক এবং হক্কানি আলেম হোক। এবং আমার ভবিষ্যৎ প্রজন্মরাও আল্লাহ তাআলা চাইলে যেন প্রত্যেকেই হাফেজ-হাফেজা, আলেম-আলেমা, ধার্মিক, খোদাভীরু, ন্যায়- পরায়ণ, আল্লাহ ওয়ালা, চরিত্র বান, দ্বীনের দায়ী, দ্বীনের ধারক-বাহক, হোক। এক কথায় আমার ভবিষ্যৎ পরিবার যেন এক জান্নাতি পরিবার ও আল্লাহ তাআলার পছন্দের পরিবার হয়ে গড়ে উঠোক এবং পরে যেন আমরা আখিরাতে একসাথে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান পারি... রব্বুল আলামীনের কাছে এটাই প্রত্যাশা........ । আল্লাহ তাআলা যেন কবুল করেন... আমিন.......।
|