Profile

বায়োডাটা নং : 7679

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: মুক্তাগাছা, ময়মনসিংহ
বর্তমান ঠিকানা মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: মুক্তাগাছা, ময়মনসিংহ
কোথায় বড় হয়েছেন? মুক্তাগাছায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন এগ্রিকালচার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরে জানানো হবে ইন শা আল্লাহ।
পাসের সন ২০২৩ (তবে কোভিডসহ নানা কারণে ২০২৫ সালে এক্সাম শেষ হয়েছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নিজস্ব কৃষিজমি দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য ১. কৃষিকাজের দেখাশোনা করেন। স্ত্রী- গৃহিণী ২. মাস্টার্স, বেসরকারি চাকুরি স্ত্রী -প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, এটিআই ৩.মাস্টার্স, বেসরকারি চাকুরি স্ত্রী -ছাত্রী (অনার্স চতুর্থ বর্ষ) ৪. অনার্স, বেসরকারী চাকুরি স্ত্রী -মাস্টার্স শেষ। আপাতত গৃহিণী।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ৪ জন। ৩ জন মৃত। একজন বেঁচে আছেন তিনি কিছু করতে পারেননা। চাচাতো ভাই-বোনদের অনেকেই বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। মামা ৫ জন। ১. মৃত ২. প্রবাসী ছিলেন, এখন দেশে চলে এসেছেন। ৩. সরকারি চাকুরিজীবী ৪. প্রবাসী ৫. কৃষিকাজ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মধ্যবিত্ত । বাবার নিজস্ব যেটুক আছে আলহামদুলিল্লাহ। বাবার বেশিরভাগ জমিই পৈত্রিক সূত্রে পাওয়া। এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে জমি আছে। সামাজিকভাবে সম্মানিত।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মডারেট। আব্বা-আম্মা নিয়মিত নামাজ পড়েন, ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন। পরিবারেন অন্যান্য সদস্যরাও নামাজ পড়েন তবে এখনো নিয়মিত নন। পরিবারের সদস্যরা বাইরের মানুষের সামনে পর্দা মেনে চললেও পারিবারিক নন-মাহরামদের সামনে পর্দা করা হয় না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ২০২১ সাল থেকে নিয়মিত হয়েছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না খুব একটা আলহামদুলিল্লাহ। হলে যথাসম্ভব দ্রুত আদায়ের চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। আরো শুদ্ধ করার চেষ্টা চলমান।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? Cross Eye। চশমা(+০.৭৫) ব্যবহার করা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার মানে কবর। যেটা জিয়ারত করা যায়। তবে বর্তমানে মাজারগুলোতে শির্কী কাজ হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অবাধ্যতার ইতিহাস, মুহস্বানাত, তুমি ফিরবে বলে(ফিমেইল ভার্সন), আল-আদাবুল মুফরাদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, মুফতি জোবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ, মাওলানা শরীফ মুহাম্মাদ হাফিজাহুল্লাহ প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ইন্ট্রোভার্ট আমার ক্ষেত্রে নিজের সম্পর্কে বিস্তারিত লিখা বরাবরের মতোই কঠিন। সর্বোচ্চ চেষ্টা করব বিস্তারিত লিখার ইন শা আল্লাহ, যেন আমার সম্পর্কে একটু হলেও ধারণা পাওয়া সহজ হয় । আল্লাহ আমাকে সৎ এবং সত্য থাকার এবং বাড়িয়ে বলা থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং বদনজর থেকে হেফাজত করুন।আমীন.. আমি কম কথা বলা পছন্দ করি এবং শুনতে পছন্দ করি। প্রকৃতির সাথে চুপ করে বসে থাকাটা পছন্দের। কোনো কিছু নিয়ে ভাবতে পছন্দ করি, পরামর্শ দিতে পারি টুকটাক, তবে হুটহাট ভালো ডিসিশান নিতে পারি না,সময় লাগে। আমি ভূলে ভরা মানুষ, কেউ ভূল ধরে দিলে আপ্রাণ চেষ্টা করি শুধরে নেওয়ার। ইসলামিক বই পড়া এবং সংগ্রহে রাখাটা সবসময়ই পছন্দের। শখের জিনিস মাত্রই বই। যেটা আমার আত্মার খোরাক দেয়। কোরআন পড়তে ও কোরআন থেকে সমাধান খুঁজতে পছন্দ করি। নিজেকে হারাম থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। কখনো কোনো হারাম রিলেশানে যাইনি আলহামদুলিল্লাহ। প্র্যাকটিসিং হওয়ার আগেও না। হারাম টাকা, রিজিক থেকে বেঁচে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। জীবনসঙ্গী হিসেবে হারাম থেকে বেঁচে চলার মতো দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ চাই, সেটা যত কঠিনই হোক না কেন। দৃষ্টির হিফাজতের চেষ্টা করি। মিউজিক থেকে দূরে থাকার চেষ্টা করি। কুরআন,নাশিদ, ইসলামিক লেকচার শুনতে পছন্দ করি। বিলাসী জীবনযাপন থেকে বেশ দূরে থাকার চেষ্টা করি। খুব সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত আলহামদুলিল্লাহ। আমি ঘরকুনো স্বভাবের। ঘরে থাকতে পছন্দ করি। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হই না। আর আমার বাড়ি গ্রামে হওয়ার সেখানে পর্দা রক্ষা করা খুবই কঠিন। চেষ্টা করি বেশিরভাগ সময়ই ঘরে থাকতে। প্রয়োজনমাফিক বাইরে যেতে হলে নিকাব পরেই বের হই। রান্নাবান্নার কাজে খুব বেশি একটা দক্ষ না হলেও, চালিয়ে নেয়ার মতো পারি আলহামদুলিল্লাহ। নন-মাহরামদের থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রয়োজন ছাড়া কথা বলা হয় না কখনো।অনলাইনেও নন-মাহরাম ছেলেবন্ধু নেই আলহামদুলিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো ঢিলেঢালা বোরকা, হিজাব,নিকাবের সাথে হাতমোজা, পা-মোজা পরা হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২২ থেকে। এর আগে মাস্ক পরা হতো
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখা হয়না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি, কওমী মহিলা মাদ্রাসায় খিদমতে আছি আলহামদুলিল্লাহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ একজন ত্বলিবাতুল ইলম হিসেবে নিজেকে ছাত্রী পরিচয় দেয়াতেই সাচ্ছন্দবোধ করছি। আর সাথে মহিলা মাদ্রাসায় যুক্ত আছি একজন শিক্ষক হিসেবে। এছাড়া ফ্রিমিক্সিংযুক্ত পরিবেশ, কিংবা অধিক আয়ের উদ্দেশ্যে প্রচলিত চাকুরিক্ষেত্রে নিজেকে যুক্ত করাকে অপছন্দ করি। পেশা হিসেবে রব্বাতুল বাইত হয়ে থাকাটাই অধিক পছন্দের।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ✪বিয়ে দ্বীনের অর্ধেক। ✪বিয়ে আল্লাহ তা'য়ালার নির্দেশ। ✪বিয়ের মাধ্যমে আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ✪বিয়ের মাধ্যমে আল্লাহ উত্তম ওয়ারিশ দুনিয়ার রেখে যাওয়ার তৌফিক দেন, উম্মতে মুহাম্মাদীﷺ বৃদ্ধির জন্য আল্লাহ তা'য়ালা কর্তৃক একমাত্র মাধ্যম বিয়ে। ✪একসাথে জান্নাতে যাওয়ার জন্য। মোটকথা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বিয়ে শুধুমাত্র দুইজন মানুষ নয়, দুইটা পরিবারের বন্ধন। স্বামী-স্ত্রীর একে অপরের হক আদায়, একে অপরের পরিবারের প্রতি দায়িত্বশীলতা, অনাগতদের জন্য উত্তম অভিভাবক নির্ধারণের মাধ্যম বিয়ে। এছাড়াও দুজন মানুষের একসাথে জান্নাতে যাওয়ার, তথা একে অপরকে জান্নাতে নিয়ে যাওয়ার উসিলা হওয়া, আল্লাহর নৈকট্য লাভে একে অপরকে সাহায্য করার মাধ্যম বিয়ে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৪" এর সমান বা বেশি
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স, মাস্টার্স বা সমমান
জেলা ময়মনসিংহ এবং আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী, চাকুরীজীবি বা অন্যান্য
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/ কুফুর সাথে মিলিয়ে
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ফিতনায় ভরপুর এ সমাজে একজন উত্তম জীবনসঙ্গীর বিকল্প নেই। একজন তাক্বওয়াবান, উত্তম আখলাকওয়ালা, দ্বীনি কাজে যুক্ত আছেন এমন একজনকে চাই ইন শা আল্লাহ। যিনি আমাকে আল্লাহর দিকে আহবান করবেন, আমি কোনো ভূল করলে উত্তমরূপে শুধরে দিবেন। আমাকে দ্বীনি কাজের উৎসাহ দিবেন। যিনি লৌকিকতা নয় বরং আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে ইবাদাহ করেন এমন। একজন সত্যিকারের সুপুরুষ, আর অবশ্যই গায়রতসম্পন্ন হতে হবে, মাহরাম,নন-মাহরাম মানেন(অনলাইন -অফলাইন উভয় জায়গায়)। বিয়ের সময় যেহেতু দুজন সম্পূর্ণ দুই ধরণের পরিবেশ, পরিস্থিতি থেকে একত্রিত হয়, তাই দুজনের মাঝে অনেক কিছুর অমিল থাকা অস্বাভাবিক কিছু নয়, আমাদের অনেক কিছুর মনমতো নাও হতে পারে, তাই ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে। আল্লাহর রাস্তায় ডাক এলে যিনি যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকবেন বা ইচ্ছা রাখেন এমন হলে ভালো হয়। আল্লাহর দ্বীনের কাজে সংযুক্ত আছেন এমন। সর্বদা মাজলুম বান্দাদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা রাখেন এমন। যিনি আল্লাহর ও মানুষের হক পালনের ব্যাপারে তৎপর, যত্নসহকারে ফরজ মেনে চলেন এবং সুন্নাহ পালনের চেষ্টা করেন, নফলেও নিয়মিত। নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, হাফেজ হওয়ার চেষ্টা করেন বা ইচ্ছে রাখেন। পরিবার এবং স্ত্রীর ব্যাপারে মধ্যমপন্থা অবলম্বন করতে পারবেন(এটাকে নেতিবাচকভাবে নিবেন না দয়াকরে। এটা গুরুত্বপূর্ণ, কেননা এমন অনেকেই আছেন যারা পরিবারের অন্য সদস্যদের প্রতি মনযোগ দিতে গিয়ে, স্ত্রীর ব্যাপারে উদাসীন হয়ে যান, আবার স্ত্রীর দেখভাল করতে গিয়ে বাবা-মা,ভাইবোনকে সময় দেননা।উভয়টাই অপছন্দ করি। বরং উভয়টার মাঝে যিনি মধ্যমপন্থা অবলম্বন করতে পারবেন এমন কাউকে চাই। যিনি স্ত্রী এবং তার পরিবারের মাঝে ভালো সম্পর্ক বজায় রাখার ব্যাপারে স্ত্রীকে সাহায্য করবেন এমন)। যিনি তার স্ত্রীর পর্দার জন্য পরিপূর্ণ পরিবেশ দিতে পারবেন। মুক্তার মতো লুকিয়ে রাখতে পারবেন। পর্দা রক্ষার ব্যাপারে কখনোই ছাড় দিবেননা। সেটা বাড়ি কিংবা বাহিরে। দ্বীনদার পরিবার প্রাধান্য পাবে ইন শা আল্লাহ। যার ইনকাম শতভাগ হালাল। যিনি ঠান্ডা মাথায় যেকোনো পরিস্থিতি সামলাতে পারেন। আমি ত্বলিবে ইলম হিসেবে থাকতে চাই। এ পথে আমার সময় দেয়ার ব্যাপারে অবশ্যই সাহায্য করবেন, উৎসাহ দিবেন। যিনি দ্বীনি পরিবার গঠনে আমাকে সাহায্য করবেন ইন শা আল্লাহ। [ছাড় দেয়ার মানসিকতা আছে, তবে অবশ্যই সবকিছু বিবেচনা করে ইন শা আল্লাহ ] ✪বিশেষ শর্তঃ সবকিছু জানা-শোনা, পছন্দ হলেই কেবল পাত্রী দেখতে আসার অনুরোধ থাকবে, এর আগে নয়। বিয়ের আগে পাত্রীর ছবি চাওয়া যাবে না। প্রয়োজনে মহিলাদেরকে দিয়ে পাত্রী দেখানো যাবে। বিয়ে ঠিক হলে সুন্নাহসম্মতভাবে মসজিদে বিয়ে করার ইচ্ছে পোষণ করি (ইন শা আল্লাহ)।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মুক্তাগাছা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4733

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5179

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5207

বয়স
35 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3352

বয়স
19 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3358

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7326

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন