Profile

বায়োডাটা নং : 6269

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আদমদিঘি, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: সান্তাহার
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কবি জসীমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
কোথায় বড় হয়েছেন? মাধ্যমিক পর্যন্ত সান্তাহারে (খুব ছোটবেলায় ৩ বছর আদমদীঘি উপজেলা ক্যাম্পাসে ছিলাম), কলেজ-এ ওঠার পর থেকে ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? একাউন্টিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বেসরকারি এমপিওভুক্ত একটি কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ একই কলেজের শিক্ষক
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। বোন-জামাই বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় কর্মরত আছেন।
চাচা মামাদের পেশা বড় চাচা ঠিকাদার ও গৃহস্থ, বাবা মেজ, সেজ চাচা ঠিকাদার ও ব্যবসায়ী, ছোট চাচা মৃত, স্কুল শিক্ষক ছিলেন। ফুফু পাঁচজন (১জন মৃত), সকলে গৃহিনী। ফুফা ২ জন মৃত, বাকিরা গৃহস্থ, কৃষিজীবী, ব্যবসায়ী। বড় মামা গৃহস্থ, মেজ মামা ব্যবসায়ী। ছোট মামা রুয়েট ইঞ্জিনিয়ার, এমফিল ও ডক্টরেট। দেশে ও প্রবাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, বর্তমানে কানাডায় স্থায়ীভাবে বাস করছেন। খালা একজন, গৃহিনী। খালু সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত। দাদা রাজমিস্ত্রী ও গৃহস্থ ছিলেন, মৃত। নানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, মৃত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবার ভাষ্যমতে দুই সন্তান ব্যতীত তাঁর উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই। সান্তাহারে নিজস্ব বাড়ি ও তার অনতিদূরে চার শতাংশ পরিমাণ জায়গা আছে। পারিবারিক অবস্থা অত্যন্ত স্বচ্ছল, আলহামদুলিল্লাহ। তবে বাবার চাকুরি খুব বেশিদিন নেই, মা'র আছে যদিও। আমিও যেহেতু এখনো কোনো চাকুরি করি না, বাবার অবসরের পর পরিবারকে কিছুটা কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হতে পারে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই সময় যাতে দীর্ঘায়িত না হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সাধারণ বাঙালি মুসলমান পরিবারের ন্যায়। আমার বাবা-মা অনেক আগে থেকেই নামাজী ও দ্বীনের ব্যাপারে সচেতন। সম্প্রতি দুজনেই হজ্ব করেছেন। যেহেতু কয়েক পরিবার কাছাকাছি থাকি, খানিকটা যৌথ পরিবারের মতোই (প্রত্যেকের আলাদা ফ্ল্যাট বাড়ি যদিও), বাকি আত্মীয়রা যে সবাই খুবই সচেতন এমন না, পর্দার বিধানও নিজেদের ভেতরে খুব কঠোরভাবে মানা হয় তাও বলবো না। তবে নিশ্চিতভাবে আশ্বস্ত করতে পারি, আমার অর্ধাঙ্গিনী যিনি হবেন, পরিপূর্ণ পর্দা রক্ষার ব্যপারে আমার ও আমার পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন ইন শা আল্লহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? নামাজ খুব ছোটবেলা থেকেই পড়া হয়। আনুমানিক ২০১০ সাল থেকে নিয়মিত, তারও আগে থেকে নামাজের চর্চা আছে। তবে আগে ফজরে অনিয়মিত ছিলাম। নিয়মিত পাঁচ ওয়াক্ত পড়া হয় আনুমানিক ২০১৯ সাল থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত (কোনো সপ্তাহে ১/২ দিন ফজর কাজা হ্য়, কোনো সপ্তাহে একদমই হয় না)
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এজমা ও সাইনুসাইটিস আছে, তবে দুটিই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আলহামদুলিল্লাহ (এজমা আগে অনেক বেশি ছিল, এখন প্রায় নাই বললেই চলে)। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নিয়মিত চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর হিসেবে জিয়ারত করা যেতে পারে, এর বাইরে কিছু করার বা ভাবার প্রশ্নই আসে না
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তাফহীমুল কুরআন (বাংলা অনুবাদ ও তাফসীরসহ সম্পূর্ণ ১৯ খন্ড তাফহীম ছোটবেলায় একাধিকবার পড়া হয়েছে), আর রাহিকুল মাখতুম (আস সুন্নাহ ফাউন্ডেশনের সিরাত প্রতিযোগিতার সুবাদে এটিও ৩/৪ বার পড়া হয়েছে), ডাবল স্ট্যান্ডার্ড, ফেরা, প্রদীপ্ত কুটির, কুররাতু আইয়ুন, কাঁটা ও ফুল (ইহইয়া সিনওয়ারের উপন্যাস), মু্হাম্মাদ বিন কাসীম (নসীম হিজাজীর আরো অনেক বই), সাইমুম সমগ্র, বেলা ফুরাবার আগে, তুমি ফিরবে বলে, মুহসীনীন, কিতাবুয যুহদ বা রসুলের চোখে দুনিয়া, আল্লাহর রসুল কীভাবে নামাজ পড়তেন, উত্তরসূরী, কষ্টিপাথর, আফিয়া সিদ্দিকী-গ্রে লেডি অফ বাগরাম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক , খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.), শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা তারিক জামিল, শায়েখ আসিম আল হাকিম, শায়েখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ছোট থেকেই বই পড়ার নেশা। এখন কমেছে, তবে কেনার নেশা কমেনি। এপার ও ওপার বাংলার লেখকদের নানা বই, গল্প-উপন্যাস, কিশোর পাঠ্য ও পত্রিকা, গোয়েন্দা গল্প, সায়েন্স ফিকশন, এডভেঞ্চার, কবিতা, ভ্রমণ কাহিনী প্রচুর পড়েছি। কলেজে ওঠার পর ইসলামী সাহিত্য পড়া শুরু হয়। অধুনা প্রকাশনাসমূহ যেমন গার্ডিয়ান, সমকালীন এসবের বইই বেশি। এখন বই খুব কম পড়া হয়, ব্যস্ততা ও সোশাল মিডিয়াও অনেকাংশে দায়ী। তবে পুরনো অভ্যেসে ফিরে যেতে উদগ্রীব। পারিবারিক লাইব্রেরি আছে। ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলা ও ভবিষ্যতে পরিবারিকভাবে বই পাঠের অভ্যেস গড়ে তুলতে চাই। কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। শখের মোবাইল ফটোগ্রাফি করি। আল্লাহর নানা সৃষ্টি ও স্থানিক সৌন্দর্যকে ফ্রেমবন্দী করতে ভালোবাসি। লিখতে ভীষণ ভালো লাগে। যেকোনো বিষয়ে গুছিয়ে লিখতে পারি। ফেসবুকে টুকটাক লেখালেখি করি। হাতের নানা কাজ, ফটোগ্রাফি, বুক রিভিউ, নিজের নানা ভাবনা ও অভিজ্ঞতার কথা, রাজনৈতিক আলাপ ফেসবুকে শেয়ার করি। পেন্সিলে ক্যালিগ্রাফি করা হয়। ঘুরতে ভালো লাগে। এমনি ঘোরাঘুরি তো হয়ই, সাইকেল নিয়ে লং রাইডেও বের হই। একসাথে কয়েকটা জেলা কভার করি। এভাবে পুরো বাংলাদেশ ঘোরার ইচ্ছে আছে। হারামাইন শরিফাইন যিয়ারতের অদম্য ইচ্ছে, টাকা জমাচ্ছি। আল্লাহ যেদিন কবুল করেন। শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ আছে। বাঙালি ও বাংলাদেশি সংস্কৃতি (যেটুকু ইসলামের সাথে কঠোরভাবে সাংঘর্ষিক নয়) এবং ইসলামী সংস্কৃতি হৃদয়ে লালন করি পরম যত্নে। আমি কিছুটা মধ্যডানপন্থী এবং অনেক বেশি উদারপন্থী। মানুষকে মৌলবাদী, শাহবাগী, মোল্লা, নাস্তিক, সুশীল, হিন্দু, মুসলমান, ডান, বাম ইত্যাদি নানা লেন্সে না দেখে তাকে মানুষ হিসেবে দেখতে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষই সুন্দর, প্রত্যেকের চিন্তাধারাকেই আমি সম্মান করি। একমাত্র ইসলাম বিদ্বেষী ছাড়া (তাদের ঘৃণা করি না, করুণা হয়) প্রতিটি মানুষকেই আমি মানুষ হিসেবে ভালোবাসি। খুব বেশি ইন্ট্রোভার্ট নই, আবার একদম এক্সট্রোভার্টও নই। কথা বলি কম, শুনি বেশি। বাকপটু নই, তবে মানুষের সাথে সর্বদা হাসিমুখে কথা বলি। যেচে পরিচিত হতে ভালোবাসি। যেকোনো পরিস্থিতে মাথা ঠান্ডা রাখতে পারি, রাগ নেই বললেই চলে। তবে সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি দ্বিধান্বিত থাকি, পরামর্শের প্রয়োজন অনুভব করি। কোথাও কোনো অসংগতি পরিলক্ষিত হলে আওয়াজ তোলার চেষ্টা করি। সবসময় যে পারি তা না। কিছু কঠিন বাস্তবতার কথা বলি। অনার্স শেষ করে আমার আরেকটি সাবজেক্টে সেকেন্ড অনার্স করার ইচ্ছে আছে, রাজশাহী বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার স্বপ্ন অনেক বড়। তবে তা সময়সাপেক্ষ, পথও বন্ধুর। চলমান অনার্স শেষেই স্থায়ী অর্থসংস্থান বা চাকুরীর সুযোগ কম। সেকেন্ড অনার্স শেষে দেশের বাইরে হায়ার স্টাডি ও দেশে সেটেল হয়ে শিক্ষকতা পেশাতে বা একাডেমিক সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছে আছে। সে পর্যন্ত এই লম্বা সময় ও কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিয়ে পুরোটা সময় আমার পাশে থাকতে পারবেন এবং তিনি ও তাঁর পরিবার পজিটিভ ও সাপোর্টিভ থাকবেন এমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে চাই৷ বিষয়টি সহজ নয়। চিন্তাভাবনা করে ও পরিবারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ। (পরিবারের ইচ্ছেতে বিসিএস এর জন্যও প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ চাইলে সেখানেও হয়ে যেতে পারে। তবে আমার ব্যতিক্রমী ইচ্ছাটাও জানিয়ে রাখলাম।) আমার বিশ্বাস আমি একজন গায়রতবান পুরুষ। আমার বাবা মা আমাকে ননীর পুতুল করে গড়ে তোলেননি। সংসারের টুকিটাকি নানা কাজে আমি মা-বাবাকে সাহায্য করি, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। নারীদের আমি ভীষণ শ্রদ্ধা ও সম্মান করি। তাঁদের মন মানসিকতা, চাহিদা, পছন্দ-অপছন্দ নিয়ে মোটামুটি একটা ধারণা রাখি। বড় বোন আমাকে সেভাবেই ছোট থেকে গড়ে তুলেছেন। এক গভীর মমত্ববোধ নিয়ে আমি ইসলামকে লালন ও পালন করি। পারিবারিক জীবনেও এর প্রতিফলন ঘটাতে চাই। উদাহরণস্বরূপ যদি বলি, পরিবারকে সাথে নিয়ে একসাথে বিভিন্ন মসজিদে জুমার সালাত আদায়, তারাবি আদায়, তাহাজ্জুদে পা বন্দী হতে চাই। পরিবারে ও জীবনে নানা সুন্নাতের অনুশাসন ও অনুসরণ জারি রাখতে চাই, যেগুলো এখন একাই করছি ও করার চেষ্টা করছি। সন্তান লালনপালন নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আমার সন্তানদের জন্য একজন আদর্শ মা-এর সন্ধান করছি, যাঁর সহায়তায় ও আল্লাহর রহমতে একটি আদর্শ পরিবার গঠন করতে পারি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি, পাঞ্জাবি, পাজামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আছে, দাড়ি গজানোর পর থেকেই রেখেছি, প্রায় ৭ বছর হতে চললো
টাখনুর উপরে কাপড় পরেন? জি, পরি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? খুব কঠোরভাবে মেনে চলা সম্ভব হয় না। ভার্সিটি লাইফে ক্লাবিং ও নানা অর্গানাইজেশনের সাথে যুক্ত। সে সুবাদে সিনিয়র জুনিয়র ব্যাচমেট অনেক মেয়ের সাথেই কথা বলতে হয়, ফেসবুকে যুক্ত আছে অনেকে, প্রয়োজনে অনেকের সাথে ইনবক্সেও কথা হয়। তবে প্রয়োজনের বাইরে কখনোই কথা বলি না, আর অফলাইনে সাক্ষাত আরো বেশি এড়িয়ে চলি। এরপরও দেখা করবার প্রয়োজন হলে সর্বদা দৃষ্টি অবনত রাখতে চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক সিনেমা আগে দেখতাম, এখন আর দেখি না। গান শোনা হয়। হামদ নাত, গজল, উর্দু ও আরবি নাশিদ শোনা হয়। দেশাত্মবোধক বাংলা গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, লোকোগীতি শোনা হয়। মিউজিক এড়িয়ে চলা সম্ভব হয় না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ স্নাতক চলমান রয়েছে। টিউশনি করানো হয়। নিজের খরচ নিজে চালানোর সামর্থ্য আছে, তবে বাসা থেকেও খরচ নেওয়া হয়।
মাসিক আয় ৮০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, পারবো ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জি। পর্দা ও পরিবারের প্রতি কর্তব্য ঠিক রেখে তিনি যতদূর যেতে চান, যত উচ্চতর ডিগ্রিই নিতে চান, আমাকে পাশে পাবেন ইন শা আল্লহ। জ্ঞানার্জনে কোনো বাধা নেই। সম্ভব হলে হায়ার স্টাডিজে একসাথে দেশের বাহিরে যেতে চাই
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? গতানুগতিক বাড়ির বাইরে ৯টা-৫টা চাকরি করানোর ইচ্ছে নেই। তবে তাঁর ইচ্ছে, মেধা ও যোগ্যতা অনুযায়ী ঘরে থেকে বা পর্দা অক্ষুণ্ণ রেখে যেকোনো কাজ বা শখ আহ্লাদ পূরণে পাশে পাবেন ইন শা আল্লহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত আমি হলে থাকছি, এখনই একসাথে থাকা হয়তো সম্ভব হবে না। তবে হল লাইফ শেষে আল্লাহর দেওয়া তাওফিক অনুযায়ী একসাথে থাকার ইচ্ছে আছে। সেকেন্ড অনার্স করলে তখনও স্ত্রী-কে সাথে রাখার পরিকল্পনা। আর চাকুরিতে প্রবেশের পরা আমার কর্মস্থল অনুযায়ী বাসা নিয়ে থাকার ইচ্ছে আছে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? বিন্দুমাত্র না। এমনকি আমার বিয়ের অনুষ্ঠান হবে মসজিদে। বরযাত্রী যাবার কোনো ব্যবস্থা থাকবে না। মেয়ের বাবার যাতে কোনোই খরচ না হয় সে ব্যপারে দৃঢ়পণ থাকবো। ইন শা আল্লহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি, আল্লাহকে ভয় করার পাশাপাশি বাকি অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য, নজরের হিফাজত করার জন্য। জীবনটাকে আরো বেশি গোছানোর জন্য। আমার একজন ঘনিষ্ঠ বন্ধু প্রয়োজন, যাঁর সাথে যেকোনো কথা শেয়ার করা যাবে, যেকোনো বিষয়ে পরামর্শ করা যাবে, জীবনের কঠিন সিদ্ধান্তগুলো একা না নিয়ে তাঁর সাথে নিতে চাই, যিনি বাকি জীবন সে সিদ্ধান্তের অংশীদার হবেন। কিছু আদর্শ সন্তান আমি দুনিয়াতে রেখে যেতে চাই, তাদের জন্য একজন আদর্শ মায়ের সন্ধানেও আমি বিয়ে করতে চাই। আমি প্রচন্ড পরিশ্রমী ও গোছানো স্বভাবের একজন মানুষ। তবে বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় জীবনে এসে কিছুটা এলোমেলো, অগোছালো ও অলস হয়ে পড়েছি। পড়াশোনাতেও কিছুটা খেই হারিয়ে ফেলেছি। সেসব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে জীবনটাকে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আমার একজন সাপোর্টিভ সঙ্গী প্রয়োজন। যিনি পাশে থাকবেন, মানসিক শক্তি যোগাবেন। আমার জীবনে বারাকাহ হয়ে আসবেন। আমি বিশ্বাস করি বিয়ে একটি শক্তিশালী ও মধুর সামাজিক ও পারিবারিক বন্ধন। মানবসভ্যতা গঠনের ক্ষুদ্রতম একক হলো পরিবার। বিয়ে সেই পরিবার গঠনের প্রথম ধাপ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-26
উচ্চতা ৫'৪"-৫'৯" (আর সবকিছু ভালো লাগলে শিথিলযোগ্য)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক সমাপ্ত / অধ্যয়নরত / ভর্তিচ্ছু (পাবলিক বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার)
জেলা পরিবারের কাছে উত্তরবঙ্গ অগ্রাধিকার। আর সবকিছু ভালো লাগলে আমি যেকোনো জেলাতেই আগ্রহী
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সবার আগে দ্বীনদার ও ভালো মানুষ হবেন, অনেক বড় মনের অধিকারী হবেন, এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ধন-সম্পদ নিয়ে আমার তেমন প্রত্যাশা নেই, কুফু হলেই চলবে। তবে পরিবার উচ্চশিক্ষিত, মার্জিত ও রুচিশীল হবে এমনটা আশা করি। দ্বীনকে ভালোবাসবেন, দ্বীনি ইলম অর্জনে উৎসাহী হবেন। আরবি জানেন বা শেখার আগ্রহ থাকতে হবে। সাপ্তাহিক রোজা, আইয়ামে বিজ, জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াতের অভ্যেস থাকলে ভালো। নিয়মিত কুরআন তিলাওয়াতের অভ্যেস রাখবেন, তাহাজ্জুদে অভ্যস্ত হবেন। আমি কখনো কোনো হারাম সম্পর্কে বা কোনো প্রকার নেশায় জড়াইনি, এই দিক থেকে আল্লাহ আমাকে সম্পূর্ণ পবিত্র রেখেছেন, আলহামদুলিল্লাহ। স্ত্রীর দিক থেকেও এমনটাই প্রত্যাশা রাখি। মুসলিম ও বাঙালি দুই পরিচয়কেই ওউন করবেন। বই পড়ুয়া হবেন। ভালো রান্না জানেন বা আগ্রহ আছে, পেইন্টিং, ক্যালিগ্রাফি করতে ভালোবাসেন বা শিখতে চান, বিড়াল পালন, বাগান করায় আগ্রহ আছে, ভ্রমণ করতে ভালোবাসেন। শিল্প সমঝদার, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনা হবেন। তিলাওয়াত, নাশিদ, আবৃত্তি, গান শুনতে ও করতে ভালোবাসবেন। শৌখিন, পরিপাটি, রুচিশীল ও গোছানো স্বভাবের হবেন। খুব বেশি গম্ভীর না হয়ে হাসিমুখ, হাসি-ঠাট্টা-খুনশুটি ও আমোদপ্রিয় হবেন। ঠান্ডা মাথার মানুষ হবেন। জাজমেন্টাল ও সন্দেহপরায়ণ হবেন না। আমার প্রতি শ্রদ্ধাশীল ও অগাধ বিশ্বাসের অধিকারী হবেন (আমারও দ্বায়িত্ব সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করা)। সংসারের যেকোনো সমস্যা, আমার বা আমার পরিবারের কোনো সমস্যা সবার আগে আমার সাথে শেয়ার করতে স্বাচ্ছন্দ বোধ করবেন। আমি তা গুরুত্ব দিয়ে শুনবো, এটুকু আস্বস্ত করতে পারি। স্বামী-স্ত্রীর একান্ত গোপনীয় বিষয়াদি, স্বামীর বা তার পরিবারের যেকোনো দোষ-ত্রুটি নিজের পরিবারে বা অন্যত্র বলে বেড়াবেন না, গোপনীয়তা রক্ষা করবেন ও স্বামীকেই এসব বিষয় শেয়ারের জন্য সব থেকে ভালো বন্ধু মনে করবেন (আবারও বলছি, সে আস্থা ও অবস্থান তৈরির দ্বায়িত্ব আমার উপরেও বর্তায়)। সন্তানদের ব্যাপারে যত্নশীল হবেন। তাদের মোবাইল থেকে দূরে রাখা, বইয়ের সাথে পরিচিত করানো, ইসলাম ও মুসলমানদের সোনালি ইতিহাস সন্তানদের জানানো, তাদের সুকুমারবৃত্তির পরিচর্যা এইসব বিষয়ে সচেতন থাকবেন। সন্তানদের দ্বীনি ইলম (ন্যূনতম হিফজ করানো ও যথাসম্ভব ফরজ ইলম অর্জন করানো) এবং দুনিয়াবি ইলম (জেনারেল লাইনে পড়াশোনা) দুয়েরই সমন্বয় সাধনের ইচ্ছে আমার আছে, এ ব্যপারে দুজনের ঐকমত্য ও চিন্তাভাবনায় মিল থাকলে ভালো হয়। প্রত্যাশার তালিকা অনেক দীর্ঘ, সব পূরণ হবে না জানি। আমি নিজেও তাঁর অনেক প্রত্যাশাই পূরণ করতে পারবো না। সর্বোপরি ভালো-খারাপ মিলিয়ে আমার চোখের শান্তির (কুররতু আইয়ুন) কারণ হবেন, এটুকুই আশা রাখি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আদমদিঘি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5019

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8235

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6896

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6135

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9385

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদমদিঘি, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন